ট্যাগ শনাক্ত ৮৩৫৯

দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৫৯

শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২২ মাঘ ১৪২৮, ০৩ রজব ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৩৫৯ জনে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৩। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।