বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২, ২০ মাঘ ১৪২৮, ০১ রজব ১৪৪৩ হিজরী

সফরে যাওয়ার আগে অনেকেই পাসপোর্ট রিনিউ করে নতুন পাসপোর্টে আকামা ট্রান্সফার করে থাকে…
কিন্তু নতুন বতাকা যে বানাতে হয় তা অনেকে জানেনা।
** নতুন পাসপোর্টে আকামা ট্রান্সফার (হাউল) করার পর নতুন বতাকা বানাতে হবে নতুন পাসপোর্ট নাম্বার অনুযায়ি। তা নাহলে সফরে যেতে পারবেন না।
** বতাকায় পাসপোর্ট নাম্বার ভুল থাকলে সফরে যেতে পারবেন না। (১০০% নিশ্চিত থাকুন)
** অনেক সময় পাসপোর্টে নামের বানান ভুল আসে ফলে বতাকায় সঠিক নাম থাকলেও আপনি সফরে যেতে পারবেন না।
** পাসপোর্ট অনুযায়ী বতাকায় সকল বানান, নাম এবং পাসপোর্ট নাম্বার ঠিক আছে কিনা তা যাচাই করুন। যদি ভুল থাকে তাহলে বতাকা সংশোধন করুন তা না হলে সফরে যেতে পারবেননা। কুয়েত বিমানবন্দরে আটকে দিবে ফ্লাইট মিস হবে।
★ দূতাবাস কর্তৃক পাসপোর্ট (এক্সটেনশন) ম্যানুয়াল ভাবে ২ বছরের জন্য রিনিউ করে দিলে তখন বতাকা নতুন লাগবেনা। যেটা আছে সেটা নিয়েই সফরে যেতে পারবেন।
★ যারা পাসপোর্ট ম্যানুয়েল (এক্সটেশন) করে আকামা নবায়ন করেন আপনাদের সতর্কতার জন্য একটা উপদেশ – (খারেজিয়া করার পর) খারেজিয়ার পেপারটাকে ফটোকপি করে নিবেন। এবং সফরে যাওয়ার সময় টিকেট ও পাসপোর্টের সাথে হাতে রাখবেন।
★ আকামা নবায়ন করছেন কিন্তু বতাকা হতে দেড়ি হচ্ছে কিন্তু সফরে যাবেন তো কি করবেন?? এক্ষেত্রে নতুন আকামার আপডেট যদি মোবাইল আইডি চলে আসে তাহলে মোবাইল আইডি দিয়েই সফরে যেতে পারবেন।
নোট: পাসপোর্ট রিউনি করার আকামা হাউল করে যদি আকামা নতুন পাসপোর্টে ট্রান্সফার (হাউল) না করেন তাহলে জরিমানা আসবেনা। যেমন : আপনার আকামার মেয়াদ শেষ হবে ১১-৬-২০২২ তারিখে কিন্তু আপনি পাসপোর্ট রিনিউ করে হাতে পেয়েছেন ৩-২-২০২২ তারিখ। আপনি সেইম ১১-৬-২০২২ তারিখে আকামা নবায়নের সময় নতুন পাসপোর্টে আকামা নবায়ন করতে পারবেন এতে জরিমানা আসেবানা।
বি:দ্র: বতাকা এবং পাসপোর্টের ভুল থাকার কারনে সফরে করা যায়না আজকের বিষয় ছিলো এটাই।
হ্যা যদি কেইস, মামলা, অপরাধ, ইনহাস, তাগাইয়্যুব, ব্লাকলিস্ট থাকে তাহলে সেগুলো অন্য বিষয়।