ট্যাগ সুস্থ ৫

কুয়েতে করোনায় ৫,৫৯২ জন শনাক্ত, সুস্থ ৫,২৩৬ এবং মারা গেছেন ২ জন’

রোববার, ৩০ জানুয়ারী ২০২২, ১৬ মাঘ ১৪২৮, ২৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ৫,৫৯২ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ৫,২৩৬ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন।

আজ রবিবার (৩০ জানুয়ারী) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৮৯ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৪৯৬ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ৫০,৭৮৫ জন

কুয়েতে মোট শনাক্তের সংখ্যা ৫৩৯,৬৫৪ জন, মোট সুস্থের সংখ্যা ৪৮৬,৩৭৩ জন, মোট মৃতের সংখ্যা ২,৪৯৬ জন।

মোট টেস্ট করা হয়েছে ৬,৮৮৩,৮২০ জন ।