ট্যাগ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরতদের মধ্যে যারাই দায়িত্বে অব

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে চোরাচালানের সময় হাতুড়ির ভেতর থেকে ৩ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে বিমান বন্দরে থাকা কাস্টম কর্মকর্তারা।

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১৪ পৌষ ১৪২৮, ২৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে চোরাচালানের সময় হাতুড়ির ভেতর থেকে ৩ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে বিমান বন্দরে থাকা কাস্টম কর্মকর্তারা।

গতকাল রাত ৯টা ১০ মিনিটে শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমান বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শারজাহ থেকে আসা হবিগঞ্জের আতাউর রহমান ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার ব্যাগেজ স্ক্যানিং করা হয়। স্ক্যানিংকালে কাটুন জাতীয় ব্যাগের ভেতর ২টি বড় হাতুড়ির মধ্যে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

পরবর্তীতে বিমান বন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে ব্যাগেজে থাকা হাতুড়ি কেটে ঘোষণা বহির্ভূত ৪৪টি গোল্ড বার এবং যাত্রীর প্যান্টের ভেতর থেকে স্বর্ণের ৫টি চুরিসহ মোট ৫ কেজি ১৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

আতাউর রহমানের বিরুদ্ধে কাস্টমস আইন ও ফৌজদারি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: দ্য ডেইলি স্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরতদের মধ্যে যারাই দায়িত্বে অবহেলা করবেন, তাদের তালিকা তৈরি করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ০৭ পৌষ ১৪২৮, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

আজ বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর পৌনে ৩টা পর্যন্ত ব্যাগেজ এরিয়া, কাস্টমস ও ইমিগ্রেশন এরিয়া, আরটি পিসিআরের জন্য নির্ধারিত এলাকাসহ শাহজালাল বিমানবন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন কলে তিনি এ নির্দেশনা দেন।

এ সময় বিমানবন্দরের আগত যাত্রীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। বিমানবন্দরে যাত্রী সেবা নিয়ে তাদের কোনো অভিযোগ আছে কি না তা-ও জানতে চান তিনি।

যাত্রীদের ট্রলির তথ্য দেওয়ার জন্য প্রতিমন্ত্রী ব্যাগেজ এরিয়ার প্রত্যেকটি বেল্টে একজন করে ট্রলিম্যানকে দায়িত্বে রাখার জন্য বিমান বন্দরের নির্বাহী পরিচালককে নির্দেশনা দেন।

কাস্টমস ও ইমিগ্রেশনে কর্মরতদের দ্রুত এবং পেশাদারিত্বের সঙ্গে সেবা দেওয়ার নির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যাত্রীদের দ্রুত সেবা প্রদান করতে হবে। কোনোভাবেই সেবা ব্যাহত করা যাবে না বা কাজ বন্ধ রাখা যাবে না। যাত্রীসেবার মান নিশ্চিতের জন্য বিমানবন্দরে কর্মরত সব সংস্থার লোকজনকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।’

বিভিন্ন গন্তব্যের ট্রানজিট যাত্রীদের কাস্টমস চেকিংয়ে সময় বেশি লাগায় বিভিন্ন ফ্লাইট দেরি হওয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ট্রানজিট যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে কাস্টমস চেকিং সম্পন্ন করতে হবে। প্রয়োজনে তাদের জন্য আলাদা ডেস্ক ও কিউয়ের ব্যবস্থা করতে হবে।’

এ সময় কাস্টমসের জনবল সংকটের কথা উল্লেখ করা হলে প্রতিমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

যাত্রী হয়রানি রোধে এবং পরীক্ষার ক্রম ব্যবস্থাপনার স্বার্থে আরটি পিসিআরের জন্য নির্ধারিত এলাকায় আগামী ১ সপ্তাহের মধ্যে কিউ কিওস্ক বসানোর জন্য দায়িত্বরতদের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

সূত্রঃ দ্য ডেইলি স্টার