
গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারি) আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে একটি মসজিদে ভয়াবহ স্থলমাইন বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আফগান সেনাবাহিনী জানায়, নিহতদের মধ্যে ২৪ জন তালেবান এবং ৬ জন তাদের বিদেশি সহচর। উজবেকিস্তান সীমান্তের কাছে দৌলতাবাদ জেলার কিলতান গ্রামের ওই মসজিদটিতে তালেবানরা স্থলমাইন হামলার প্রশিক্ষণ দিচ্ছিল। এ সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সূত্রঃ আনাদোলু।