বিদেশি বিমানসংস্থাকে জামানত ছাড়া ফ্লাইটের অনুমতি দেবে না বেবিচক।

বাংলাদেশে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়ায় বিদেশি প্রায় ২৪টি এয়ারলাইন্সর কাছে থেকে বকেয়া আদায় করতে পারেনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রায় ৪৬ লাখ ডলারের বেশি বকেয়া বাকি রয়ে গেছে। তবে এবার বকেয়া বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বেবিচক। ৫০ হাজার ইউএস ডলার জামানত দিলে ফ্লাইট চালানোর অনুমতি দেয়া হবে। বকেয়া শোধ না করলে এই জামানতের টাকা থেকে কেটে রাখবে বেবিচক। এদিকে, বাংলাদেশে কমপক্ষে ৬টি এয়ারলাইন্স নতুন করে ফ্লাইট পরিচালনা শুরু করতে চায়। ইরান এয়ার, ইরাকি এয়ারওয়েজ, গারুদা ইন্দোনেশিয়া, কোরিয়ান এয়ার ফ্লাইট চালানোর অনুমতি চেয়ে বেবিচকের কাছে আবেদন করেছে বলে জানানো হয়েছে।

সূত্রঃ এভিয়েশন নিউজ।

এখানে আপনার মন্তব্য রেখে যান