ক্যাটাগরি Uncategorized

সুদের টাকার জন্য নারীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ১।

সুদের টাকা আদায়ের জন্য কক্সবাজারের চকরিয়ায় জনৈক যুবক কর্তৃক এক নারীকে তার পরনের শাড়ি দিয়ে গাছের সঙ্গে  বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ ছাড়া ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।বুধবার (১৭ মার্চ) ওই নারীকে নির্যাতনের একটি ভিডিওচিত্র ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি জানাজানি হয়। তবে মঙ্গলবার বিকেল পৌনে ৩টায় চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের হাফালিয়া কাটা (মোড়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ৩০ বছর বয়সী এ নারী ওই এলাকার বাসিন্দা।

মামলায় আসামি করা হয়েছে, চকরিয়ার বরইতলি ইউনিয়নের হাফালিয়া কাটা (মোড়াপাড়া) এলাকার বাসিন্দা জহির আহম্মদের ছেলে শওকত আলম (২৮), তার বাবা জহির আহম্মদ (৫০) ও মা সুফিয়া খাতুন (৫০) এবং শওকতের স্ত্রী শাহিনা আক্তার (২৩)। এ ছাড়া অজ্ঞাতনামা আরো দুজনকেও আসামি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিও চিত্রে দেখা গেছে, গ্রামীণ জনপদের একটি রাস্তার ধারে এক নারীকে তার পরা শাড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখেছে এক যুবক। এরপর ওই নারীর চুলের মুঠি ধরে যুবকটি কিল-ঘুষি ও লাথি মারছে। একপর্যায়ের যুবকটির মা লাঠি হাতে সেখানে উপস্থিত হন। পরে তিনিও লাঠি দিয়ে ওই নারীকে মারতে থাকেন।

এ সময় ঘটনাস্থলের আশপাশে উপস্থিত ২/৩ জন নারী এসে গাছের সঙ্গে বাঁধা ওই নারীকে উদ্ধারেরও চেষ্টা করেন। তারপরও থেমে থেমে চলছিল নির্যাতন।ভিডিওচিত্রটির পুরো সময়জুড়ে দেখা গেছে, মায়ের ওপর নির্যাতন চালানোর সঙ্গে ওই নারীর বছর-দেড়েক বয়সের এক শিশু সন্তানের করুণ কান্না আর মাকে উদ্ধারের আকুতির সুরও।বুধবার রাতে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে মুঠোফোনে কথা হলে বলেন, তার স্বামী এক নলকূপ মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন। বছর খানেক আগে তার স্বামী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করান। এতে টাকার প্রয়োজন হওয়ায় প্রতিবেশী শওকত আলমের কাছ থেকে সুদের চুক্তিতে ৪ হাজার টাকা ধার নেন।গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত ধার নেয়া ওই টাকার অঙ্ক সুদাসলে দাঁড়ায় ১০ হাজার টাকা। এরই মধ্যে আমি ৮ হাজার টাকা শওকত আলমকে পরিশোধ করেছি। বাকি ছিল আরো ২ হাজার টাকা।পাওনা বাকি ২ হাজার টাকা কথামতো শওকতের কাছে পরিশোধ না করায় তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী নারী।ওই নারীর ভাষ্য, তার হাতে টাকা না থাকায় গত বৃহস্পতিবার কথামতো পাওনা পরিশোধ করতে পারেননি। এ নিয়ে বৃহস্পতিবার শওকতের কাছে পাওনা পরিশোধের জন্য সময় চান। কিন্তু শওকত সময় দিতে রাজি ছিল না। এতে ক্ষুব্ধ হয়ে তার (ভুক্তভোগী নারী) ওপরে খেপে যান। ভুক্তভোগী ওই নারী বলেন, মঙ্গলবার বিকেলে এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার আমাকে পথরুদ্ধ করে শওকত। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে টেনেহিঁচড়ে আমার পরনের শাড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালিয়েছে।এ নিয়ে অভিযুক্ত শওকত আলমের ব্যক্তিগত মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও সংযোগ বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।এদিকে ঘটনার নিন্দা জানিয়ে নির্যাতনকারী শওকত আলমসহ জড়িতদের শাস্তির দাবি করেছেন বরইতলি ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার।স্থানীয় এ ইউপি চেয়ারম্যান বলেন, তার ইউনিয়নের এক নারীর ওপর পাশবিক নির্যাতন চালানোর খবর শোনার পর ঘটনার ব্যাপারে পুলিশকে অবহিত করেছেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সুদের টাকার জন্য এ ধরনের বর্বর নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন জালাল আহমদ।কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, এক নারীকে নির্যাতন চালানোর একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাটি পুলিশের নজরে আসার পরপরই অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত নির্যাতনকারী ওই যুবক পালিয়ে গেলেও তার বাবাকে গ্রেপ্তার করা হয়।এদিকে বুধবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে মূলহোতা শওকতকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে দায়ের মামলাটি নথিবদ্ধ করা হয়েছে বলে জানান হাসানুজ্জামান।এসপি জানান ঘটনায় জড়িতদের গ্রেফতার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মৃত্যুর পর আপনার ফেসবুক আইডি কে পাবে?

আধুনিক যুগে বেশির ভাগ মানুষেরই বিচরণ সামাজিকমাধ্যমে। পারস্পরিক যোগাযোগ, অফিসের কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ কাজও এখন সহজ হচ্ছে সামাজিকমাধ্যমের কল্যাণে।

তবে সব ধরনের সামাজিকমাধ্যমে নিজের বা প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট (আইডি) খুলতে হয়। বর্তমান সময়ের জনপ্রিয় সামাজিকমাধ্যমের মধ্যে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, লাইকি অন্যতম।এর মধ্যে দুনিয়াজুড়ে সমানতালে জনপ্রিয়তা রয়েছে ফেসবুকের। এই সামাজিকমাধ্যমটিতে যে কোনো কার্যক্রম করতে গেলে প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। পরবর্তী সেই আইডি ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাই করে নেওয়ার ব্যবস্থা রয়েছে।

ফেসবুকে কার্যক্রমের ধারাবাহিকতায় একটি আইডি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ জন্য প্রত্যেক আইডির সুরক্ষার ব্যবস্থা রেখেছে ফেসবুক। কিন্তু আইডির মালিক মারা গেলে তখন কী হবে?সাধারণত কোনো আইডির মালিক মারা গেলে ফেসবুক নির্দিষ্ট প্রক্রিয়ায় তার আইডিটি স্মৃতি হিসেবে রেখে দেয়। তখন ওই আইডি থেকে আর কোনো কার্যক্রম করা যায় না। তবে পূর্বের মতো ওই আইডির পোস্ট অন্যরা দেখতে পান।

কিন্তু আইডি স্মৃতি হিসেবে রাখার পাশাপাশি ব্যক্তি চাইলে এটি পরিচালনার জন্য একজনকে নমিনি করে রাখতে পারেন। এ জন্য মৃত্যুর আগেই নির্দিষ্ট পদ্ধতিতে ফেসবুককে জানিয়ে রাখতে হবে কে তার আইডির নমিনি হবে।আপনার মৃত্যুর পর আইডি শুধু স্মৃতি হিসেবে থাকবে নাকি কেউ নমিনি হবে তা ঠিক করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।১. প্রথমে আইডিটি লগইন করে সেটিংয়ে যেতে হবে।

২. সেটিংসে জেনারেল (General) এ ক্ষেত্রে সেখানে জেনারেল অ্যাকাউন্ট সেটিংস (General Account Settings) অপশন দেখা যাবে। এর মধ্যে মেমোরিয়ালাইজেশন সেটিংস (Memorialisation settings
Decide what happens to your account after you pass away) এই অপশনের ডান পাশে এডিট-এ ক্লিক করতে হবে।৩. এডিট-এ ক্লিক করার দুইটি অপশন পাওয়া যাবে। প্রথম: আপনি যদি আপনার মৃত্যুর পর কাউকে এই আইডি পরিচালনার দায়িত্ব দিতে চান তাহলেও Choose a Friend অপশনে তার আইডি লিখতে হবে। এবার তার আইডি সিলেক্ট হলে ডান পাশে অ্যাড (Add) অপশনে ক্লিক করুন।

৪. দ্বিতীয়: আপনি যদি আপনার মৃত্যুর পর আইডিটি ডিলিট করে দিতে চান তাহলে নিচের দিকে  Request that your account be deleted afer you pass away লেখার উপর ক্লিক করুন।এই দুটি অপশন থেকে আপনি যেটি সিলেক্ট করবেন ফেসবুক সেটি তার ডাটাবেজে সংরক্ষণ করবে। এবং আপনার মৃত্যুর পর সে অনুযায়ী ব্যবস্থা নেবে।আপনার অ্যাকাউন্ট পরিচালনার অনুমতি পেলেও আপনার মতো করে সব কাজ তিনি করতে পারবেন না। নির্দিষ্ট কিছু কাজ তিনি করতে পারবেন। সেগুলো হলো-১. আপনার মৃত্যুর বিষয়ে সবাইকে জানানোর জন্য একটি চূড়ান্ত পোস্ট দিতে পারবেন। তবে তিনি সাধারণ আইডির মালিকদের মতো অন্যান্য পোস্ট দিতে পারবেন না।২. আপনার পোস্ট কে দেখবে বা কে দেখবে না তা তিনি ঠিক করতে পারবেন।৩. পোস্ট ডিলিট করতে পারবেন।৪. আপনাকে ট্যাগ দেওয়া পোস্ট কারা দেখতে পারবেন তা তিনি ঠিক করতে পারবেন।৫. আপনাকে ট্যাগ দেওয়া পোস্ট থেকে ট্যাগ রিমুভ করতে পারবেন।৬. ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ করতে পারবেন।৭. প্রোফাইল ছবি ও কভার ছবি পরিবর্তন করতে পারবেন।৮. আইডি রিমুভ করার রিকুয়েস্ট করতে পারবেন।৯. আপনার টাইমলাইনে ট্যাগ ও পোস্ট রিভিউ অন করা থাকলে সেটি অফ করতে পারবেন।১০. আপনি ফেসবুকে যা কিছু শেয়ার করেছিলেন তা যদি ডাউনলোড অপশন অন করে রাখেন তাহলে তিনি ডাউনলোড করতে পারবেন।ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে তারা এই নিয়মের পরিবর্তন আনতে পারে।তবে অ্যাকাউন্ট পরিচালনার অনুমতি পেলেও তিনি তিনটি কাজ কোনোভাবেই করতে পারবেন না।১. আপনার আইডিতে লগইন করতে পারবেন না।২. আপনার মেসেজ দেখতে পারবেন না।৩. কোনো বন্ধুকে আনফ্রেন্ড করতে বা নতুন কাউকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবেন না।উল্লেখ্য, ফেসবুক আইডির নমিনি যাকে করবেন তার বয়স অবশ্যই ১৮ বছরের ওপর হতে হবে।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ সমঝোতা স্মারক সই হয়। দ্বিপক্ষীয় বৈঠকে মৎসখাত, পররাষ্ট্র সংক্রান্ত ও সংস্কৃতি বিনিময় ইস্যুসহ চারটি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ-মালদ্বীপ।

সূত্রঃ যমুনা টিভি।

করোনা রোধে এখনই লকডাউন দেয়া হবে নাঃ স্বাস্থ্যমন্ত্রী।

করোনা রোধে লকডাউন এখনই দেয়ার চিন্তা করছে না সরকার, সামাজিক দূরত্ব ও মাস্ক পরার উপর গুরুত্ব দেয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, করোনা রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পরা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সে সাথে বিয়েসহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সূত্রঃ Independent tv.

করোনা রোধে এখনই লকডাউন দেয়া হবে নাঃ স্বাস্থ্যমন্ত্রী।

করোনা রোধে লকডাউন এখনই দেয়ার চিন্তা করছে না সরকার, সামাজিক দূরত্ব ও মাস্ক পরার উপর গুরুত্ব দেয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, করোনা রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পরা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সে সাথে বিয়েসহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সূত্রঃ Independent tv.

দেশে,গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত,২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রেকর্ড।

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬২৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৮৭ জনের শরীরে। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন।

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৩৪ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৫২৩ জন।

এর আগে বুধবার (১৭ মার্চ) দেশে আরও ১ হাজার ৮৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১১ জন।এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ১৮ লাখ ৫ হাজার ৪৯৭ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৯১ হাজার ৮৩২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৮১ লাখ ৯৯ হাজার ৭৪৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি দুই লাখ ৯৪ হাজার ৭৯৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৫০ হাজার ৬৪৯ জনের।আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১৭ লাখ ৪৩১ জন এবং মারা গেছেন দুই লাখ ৮৫ হাজার ১৩৬ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৩০২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৫৯ হাজার ২৫০ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ১৮ হাজার ৪৩৬ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৩ হাজার ৩৬৪ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৭৪ হাজার ৫৭৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৫ হাজার ৮৩১ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, ইতালি সপ্তম, স্পেন অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।                           ১৮ মার্চ (বৃহস্পতিবার) এর

আরব আমিরাতে মসজিদে তারাবীর নামাজ পড়ার অনুমতি।

আরব আমিরাতে এ বছর রমজান মাসে মসজিদে তারাবীর নামাজ আদায় করার অনুমতি দিয়েছে দেশটির সরকার। দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। তবে মসজিদে করোনার বিধিনিষেধ মানতে হবে বলে জানানো হয়েছে। এশা ও তারাবী মিলে নামাজের সর্বোচ্চ ৩০ মিনিট সময় নির্ধারণ করে দেয়া হয়েছে।
নামাজ শেষ হওয়ার পরপরই মসজিদ বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: খালিজ টাইমস।

প্রবাসীদের জন্য ১৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

করোনার কারণে ক্ষতিগ্রস্ত শহরের তরুণ এবং করোনায় দেশে ফিরে আসা প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানে ১৭০০ কোটি টাকা অর্থসহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।

গতকাল বুধবার (১৭ মার্চ) বিশ্বব্যাংকের বোর্ড সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

তরুণ ও দেশে ফিরে আসা প্রবাসীদের জন্য বিশ্বব্যাংক ২০ কোটি ডলার যা বাংলাদেশি টাকায় ১ হাজার ৭০০ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে। ‘অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থান পুনরুদ্ধার’ শীর্ষক প্রকল্পে এই টাকা খরচ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে ১ লাখ ৭৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ছোট উদ্যোক্তারা যাতে নতুন কর্মসংস্থান তৈরি করতে পারে সে জন্য এই ঋণ দিবে বিশ্বব্যাংক। দেশে ফিরে আসা ২ লাখ প্রবাসী শ্রমিককে সহায়তা দেওয়া হবে। তাঁরা যাতে পুনরায় বিদেশে ফিরে যেতে পারেন কিংবা স্থানীয় শ্রমবাজারে নিজেদের অন্তর্ভুক্ত করতে পারেন, তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ প্রকল্প থেকে প্রবাসীদের নগদ অর্থ দেওয়া হবে, পাশাপাশি দেওয়া হবে প্রশিক্ষণ ও কাউন্সেলিং।ঋণ সহায়তার পাশাপাশি প্রবাসীদের কারিগরি, ভকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হবে। সারা দেশের ৩২ জেলার কল্যাণ কেন্দ্র থেকে দেওয়া হবে এ সেবা। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, দারিদ্র্য বিমোচনে প্রবাসী শ্রমিকদের উল্লেখযোগ্য ভূমিকা আছে। কিন্তু করোনার কারণে উভয় খাতই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই করোনা-পরবর্তী টেকসই প্রবৃদ্ধির জন্য প্রবাসী শ্রমিক ও অনানুষ্ঠানিক খাতের শহুরে বেকারদের কর্মসংস্থানের জন্য এই ঋণ দিবে বিশ্বব্যাংক।  

বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে পাচ্ছে বাংলাদেশ। এটি সহজ শর্তের ঋণ। এই ঋণ পরিশোধের মেয়াদ ৩০ বছর। নারী প্রবাসী কর্মীরাও, বিশেষত যাঁরা লৈঙ্গিক বৈষম্যের শিকার, তারাও ঋণ পাবেন।

সূত্রঃ প্রথম আলো।

নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলা; ইরফান সেলিমের জামিন মঞ্জুর।

নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দিয়েছে হাইকোর্ট। এর আগে চলতি মাসের শুরুতে মাদক আইনে করা মামলা থেকেও ইরফান সেলিমকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট।

সূত্রঃ যমুনা টিভি।

দেশে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের ১০ দিনের জন্য নিরাপত্তা সতর্কতা করেছে দূতাবাস।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ১০ দিন এ নিরাপত্তা সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের মেনে চলতে বলেছে দূতাবাস।

সূত্রঃ সময় টিভি।