ক্যাটাগরি Uncategorized

জিলিব আল শুয়েখ যেন কুয়েত সরকারের মাথা ব্যথা!!

জিলিব আল শুয়েখ সরকারী সংস্থা গুলোর দীর্ঘস্থায়ী মাথা ব্যাথায় পরিনত হয়েছে…

আলকাবাসের টুইট বার্তা থেকে-
জর্জরিত বিভিন্ন সমস্যার কারনেই জিলিব আল শুয়েখ এখন বিস্তৃত এলাকাতে পরিনত। মিডিয়া গুলো সেখানে বারবার যাওয়ে সত্বেও এলাকাটি আইনের বাহিরে। কয়েদিন বা কয়েক মাস অভিযান চালানোর পরেও এলাকাটি আবার ফিরে বিশৃঙ্খলা এবং গড়ে ওঠে ভাসমান বাজার।h

আল কাবাস রিপোর্ট করে যে- গতো দুই দিন ধরে এই এলাকার অভ্যান্তরে উপচে পড়া ভিড় এবং সব কিছুরই মিশ্রন দেখতে পায়। সংশিলিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহন না করলে তা স্বাস্থ্য বিপর্যয়ের মারত্মক হুমকি রয়েছে।

জিলিব আল শুয়েখের আশে পাশের অধিকাংশই রয়েছে প্রবাসীদের আবাসস্থল এবং গড়ে উঠেছে নানা ভাসমান রকম বাজার। আল কাবাস থেকে জানানো হয় এই এলাকাটিকে যেনো কঠোর নজরদারীতে আনা হয়। প্রয়োজনে বলদিয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রনালয় ছাড়াও নিরাপত্তা বাহিনিরা টহল দিবে।

আল কাবাসের মিডিয়া রিপোর্টারদের দেখে সেখানে কাজ করা শ্রমিক,ক্রেতা,বিক্রেতা,কমিটি,গ্যাং বা স্কোয়াড থাকা ব্যাক্তিরা বিভিন্ন বাড়িতে বা গুদামে পালিয়ে যায় আত্মগোপনের জন্য।

করোনার মহামারীতে জিলিব শুয়েখ অঞ্চলে বসবাসকৃত অনেকের কাজ বন্ধ হওয়ে যাওয়ার ফলে তারা রাস্তার ধারে ভাসমান দোকান গুলতে যায় এবং সেখান থেকে পন্য ক্রয় করে অন্যথায় বিক্রি করে।
এক কথায় জিলিব আল শুখের রাস্তাগুলো এক বৃহৎ উন্মুক্ত হাট বাজারে পরিনিত হয়েছে।

জিলিব আল শুয়েখের অভ্যান্তরের অলি গলিতে চোখে পড়ার মতো দোকানপাট রয়েছে যা অনেকাংশেই সৃষ্টি করে যানজটের পোহাতে হয় ভোগান্তি। আলকাবাসের প্রতিনিধিরা আরো লক্ষ্য করতে পারে যে সেখানে প্রায় সব ধরনের শাক সব্জি,মাছ, ফলমূল, জামা কাপড় ইত্যাদি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কম দামে বিক্রি করা হয়। তাইতো সেখানে উপস্থিত হয় সকল জাতীয়তার ব্যাক্তিবর্গ। তারা আরো উল্লেখ্য করে যে- মানুষের ব্যবহারের উপযোগী নয় এমন পন্য দ্বারা তারা বানিজ্য করছে যা মারাত্মক স্বাস্থ্য ঝূকি।

প্রতিবেদনটিতে আরো বলা হয় যে- এই জিলিব বাজারের আকর্ষন হলো “সাশ্রয়ী” মূল্যের কারন। বিক্রেতারা বিভিন্ন হারেজ থেকে পুরাতন বা নষ্ট কাপড় জুতা পাইকারি ভাবে ক্রয় করে এখানে এনে বিক্রি করে। বিভিন্ন ব্রান্ডে জুতা,পোশাক,মোবাইল,ইলেকট্রিক জন্ত্রপাতি বা বিভন্ন আসভাব পত্রগুলো কম দামে বিক্রি করে। মানে বিক্রেতারা পন্যের মান এবং কোয়ালিটি দেখে তা অর্ধেক দামে বিক্রি করে দেয়। আর যে জুতা গুলো বিক্রি করে তা বিক্রয়ের আগে মুচি দ্বারা মেরামত করে নেয়। এক কথায় বর্ননা অনুসারে বিক্রেতাদের একটা ভালো লাভ্যঅংশ থাকে এখানে।

আল কাবাস দ্বারা সেখানকার আরো ৭ টি পয়েন্ট উঠে আসে-

১-একজন শ্রমিক বিভিন্ন ময়লার চৌকাতে খাবার বা কাপড় খুজে।

২- পুরাতন জুতা পূনরায় বিক্রি করার জন্য একজন মুচি তা মেরামত করে।

৩- কিছু কিছু লোক সেখানকার বিক্রেতারদের কাছে ইলেক্ট্রিক পন্য এবং কাপড়-চোপড়, এছাড়াও অন্যন্য পন্যগুলো সরবারহ করে।

৪- আধুনিক মোবাইল বা ইলেক্ট্রিক পন্য গুলো কম দামে বিক্রি করে।

৫- কুয়েতের ভর্তুকিযুক্ত (রেশন) জাতীয় পন্য এলোমেলো ভাবে বিক্রি করে। (যা অবৈধ)

৬- জনাকীর্ণ অসচেতনা বৃদ্ধির সাথে সাথে স্বাস্থ্য ঝূকিও বাড়ছে প্রতিনিয়ত।

৭- পরিশেষে, জিলিব আল শুয়েখ এড়িয়াতে বসবাসকৃত কুয়েতি নাগরিকরা অভিযোগ করে বলে এখানে ক্যাম্পিং / ফাঁড়ি’র প্রয়োজন। এ ব্যপারে সরকারকে ব্যাবস্থা নেওয়ার জোড় দাবি জানান।

সুত্রঃ আল-কাবাস

বোরকা পরে বাদাম বিক্রি করছেন লতা রায়!

কুড়ি বছরের লতা রায়। মেধাবী এই মে’য়েটি এবার বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসিতে পেয়েছেন এ প্লাস। নীলফামা’রী সরকারি কলেজের ছা’ত্রী লতা। তার প্রচণ্ড মা’থা ব্যথা ও য’ন্ত্র’ণা। অর্থের অভাবে নিজের চিকিৎসাও করাতে পারছেন না লতা।লতার বয়স যখন সাড়ে ৪ বছর তখন তার মা ভানুমতি রায় মা’রা যান। বাবা জগন্দ্র রায় দ্বিতীয় বিয়ে করেন জয়শ্রী রানী রায়কে। সেই ঘরে রয়েছে হিমন রায় নামের ১৫ বছরের ছে’লে। সংসারে অভাব-অনটন থাকায় এখন লতা রায়ের বাবা ঢাকায় ইটভাটাতে শ্রমিকের কাজ করছেন।

নীলফামা’রী জে’লা সদরের গোড়গ্রাম ইউনিয়নের ডারারপাড় নিজপাড়া গ্রামের মে’য়ে লতা রায়কে বিমাতার সংসারে অ’ত্যাচার সহ্য করে থাকতে হচ্ছে। তার স্বপ্ন একজন চিকিৎসক হবেন। তাই নিজের ভবিষ্যৎ গড়তে প্রাইভেট পড়িয়ে নিজের লেখাপড়ার অর্থ জুগিয়েছেন এতদিন। বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসিতে এ প্লাস পেয়ে তিনি মেডিকেল কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন। আগামী এপ্রিল মাসেই মেডিকেলে সুযোগ পাওয়ার লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন লতা রায়। কিন্তু বাবার অভাবী সংসারে অর্থ জোগাতে লতা রায় রাস্তায় নেমেছে বাদাম বিক্রি করতে। লোকচক্ষুর আড়ালে বাদাম বিক্রিতে নেমে তাকে পরিধান করতে হয় বোরকা।

লতা রায় জানান, বিশ্বা’স, আশা ও ভালোবাসা জীবনের প্রধান বৈশিষ্ট্য। বিশ্বা’সী, আশাবাদী, ভালোবাসায় পরিপূর্ণ মানুষ ব্যর্থ হয় না এবং হতাশাগ্রস্তও হয় না। হতাশা আসে ব্যর্থতার গ্লানি থেকে। সাধারণত মানুষ প্রাপ্তিতে তৃপ্ত ও অ’প্রাপ্তিতে অ’তৃপ্ত হয়। তাৎক্ষণিক লাভ-ক্ষতিকে মানুষ সফলতা ও ব্যর্থতার মানদ’ণ্ড মনে করে এবং সেভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে। তাই আমি নিজের লেখাপড়ার খরচ জোগাতে বাদাম বিক্রি করতে রাস্তায় নামতে বাধ্য হই।তিনি বলেন, নীলফামা’রী শহরে এসে বাদাম বিক্রি করতাম; যা লাভ হতো তা খা’রা’প ছিল না।

লতা রায়ের বাদাম বিক্রির বিষয়সহ তার পারিবারিক অবস্থা স্থানীয় সাংবাদিকরা জানতে পারেন। বিষয়টি অবগত করা হয় নীলফামা’রী সদর আসনের সংসদ সদস্য সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে। তিনি ঢাকায় থাকায় বিষয়টি সদর উপজে’লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান ও জে’লা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ই’স’রাত জাহান পল্লবীকে রোববার বিকালে লতার বাড়িতে প্রেরণ করেন। সেখানে আসাদুজ্জামান নূর মোবাইলে লতার সঙ্গে মোবাইলে কথা বলেন এবং তার মা’থার ব্যথার চিকিৎসা’সহ লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয় লতা রায়কে।

দ্রুততার সঙ্গে লতা রায়ের এমন দায়দায়িত্ব গ্রহণ করা প্রসঙ্গে লতা বলেন, একটি বড় হতাশা থেকে মুক্তি পেলাম। আমাদের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর আমা’র সব দায়দায়িত্ব গ্রহণ করেছেন। আপনারা আমা’র জন্য প্রার্থনা করবেন আমি যেন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে একজন চিকিৎসক হতে পারি। চিকিৎসক হতে পারলে এলাকার গরিব-দুঃখী মানুষের চিকিৎসা’সেবা দিতে পারব।

আবার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছেন: কুয়েতে ব্যবহৃত করোনার ভ্যাকসিনগুলি নিরাপদ ও সুরক্ষীত….!!

আমরা আন্তর্জাতিক কর্তৃপক্ষের সাথে ভ্যাকসিনগুলির সুরক্ষা অনুসরণ করি। পর্যবেক্ষণে যদি কোনো অপ্রত্যাশিত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তবে আমরা তা ঘোষণা করব।

আমরা করোনার ভ্যাকসিন সম্পর্কিত এখনো পর্যন্ত কোনো প্রকার রক্ত ​​জমাট বা মরণ সনাক্ত করতে পারিনি।

📌 নিউজ লিংক নিচে দেওয়া হয়েছে….

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/1279802592139669/posts/3757617677691469/

কুয়েতের,গুরুত্বপূর্ণ খবর গুলো…

𝐍𝐞𝐰𝐬:1 ~ #বাংলাদেশ থেকে কুয়েত ফিরতে প্রয়োজন (𝐌𝐮𝐧𝐚) প্রোগ্রাম-যেখানে উল্লেখ্য থাকবে কুয়েতে আগতদের করোনা সম্পর্কিত সকল তথ্য।
🔹️সূত্র: সিভিল এভিয়েশন কুয়েত।

𝐍𝐞𝐰𝐬:2 ~ গত ২৪ ঘন্টায় কুয়েতে করোনা আক্রান্তের সংখ্যা ১,৫০৪ জন, এবং #মৃত্যু ৮ জনের।
🔹সূত্র: স্বাস্থ্যমন্ত্রনালয়, কুয়েত।

𝐍𝐞𝐰𝐬:3 ~ #ঈদের আগে প্রায় ১ মিলিয়ন লোককে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে। (ইনশাআল্লাহ)
🔹️সূত্র:স্বাস্থ্যমন্ত্রনালয়,কুয়েত।

𝐍𝐞𝐰𝐬:4 ~ বিকাল ৫ টা থেকে সকাল ৫ পর্যন্ত কারফিউ বাস্তাবায়নে পুরো কুয়েত জুড়ে নিরপত্তা বাহিনির ১০২ টি মোবাইল ক্যাম্প বসানো হয়েছে। এছাড়া ঝূকিপূর্ন এড়িয়া গুলোতে ২৪ ঘন্টাই টহল দিচ্ছে কুয়েতের নিরাপত্তা বাহিনি।
🔹️সূত্র: আল জারিদা।

𝐍𝐞𝐰𝐬:5 ~ যারা করোনা ভ্যাকসিন গ্রহন করবে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টাইনে থাকা লাগবেনা।
🔹️সূত্র: স্বাস্থথ্যমন্ত্রনালয় এবং আল জারিদা।

𝐍𝐞𝐰𝐬:6 ~ গতকাল #কারফিউ আইন লঙ্ঘনের দায়ে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ১৭ কুয়েতি এবং ৬ জন প্রবাসী।
🔹️সূত্র:Moi, Kuw.

𝐍𝐞𝐰𝐬:7 ~ কারফিউ চলাকালিন সময়েও যারা সফরের উদ্দেশ্যে এয়ারপোর্টে যাবেন চেকপয়েন্টে তাদের গাড়ি আটকানো হবে না। তবে সাথে টিকেট থাকতে হবে এবং এয়ারপোর্ট থেকে ড্রাইভারককে ফেরত আসার সময় চেকপয়েন্ট গুলিতে টিকেটের ফটোকপি দেখাতে হবে।
🔹️সূত্র: আয়মানম্যাট।

𝐍𝐞𝐰𝐬 :8 ~ কুয়েতে ২০২০ সালে নির্বাচনে বিজয় উদযাপনের সময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় ৩৮ জন সাংসদ সদেস্যের বিরুদ্ধে মামলা দিয়েছ, পাবলিক প্রসিকিউশন।
🔹️সূত্র: আল মাজলিস।

𝐍𝐞𝐰𝐬:9 ~ কুয়েতের আংশিক কারফিউ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য মামলা করেছিলো কুয়েতে কয়েকজন মানবধিকার আইনজিবিরা। আজ সেই মামলা “প্রত্যাখান / বাতিল” করে দেয় আদালত।
🔹️সূত্র: আল মাজলিস।

𝐍𝐞𝐰𝐬:10 ~ ওয়ানএট (wanit) এবং পানির ট্যাংকারের সংঘর্সে #আল_ক্বোরাইন এলাকাতে কুয়েতি নাগরিকের মৃত্যু এবং ট্যাংকার চালক #পাকিস্তানি আহত হয়েছে।
🔹️সূত্র: আখবার আল উম্মাহ্।

সৌদি আরব, কাতার এবং ওমান থেকে আগত যাত্রীদের পিসিআর মুনা সিস্টেমে যাচাই।

নাগরিক বিমান পরিবহনের সাধারণ প্রশাসন সৌদি আরব, কাতার, ও ওমান থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের জন্য পিসিআর পরীক্ষার শংসাপত্রের জন্য মুনা সিস্টেম প্রয়োগের ঘোষণা দিয়েছে ।

আজ বুধবার (১৭ মার্চ) কুয়েতের সিভিল এভিয়েশন কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন, তাদের অফিসিয়াল টূইতে আরো জানানো হয় যে, সৌদিআরব, কাতার ও ওমানসহ এশিয়ান দেশসমূহ থেকে আগত সকল যাত্রীদের করোনার পিসিআর সনদ যাচাই করা হবে ।

আগামী ২৮ মার্চ থেকে কুয়েত বিমানবন্দরে মুনা সিস্টেম চালু হবে ।

কোভিড ১৯-এর বিরুদ্ধে সতর্কতা’ আমিরাতে তারাবীহ নামাজের নিয়ম প্রকাশ’।

আরব আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির অফিসিয়াল মুখপাত্র সাইফ আল ধেরি করোনার ঘটনাবলী সম্পর্কে ব্রিফিংয়ের সময় নিশ্চিত করেছেন যে, কোভিড ১৯-এর বিরুদ্ধে সতর্কতামূলক নিয়ন্ত্রণ অনুসারে তারাবীহ নামাজ অনুষ্ঠিত হবে।

সকল প্রতিরোধমূলক ব্যবস্থা ও নামাজ আদায়ের ব্যবস্থা এবং মসজিদে কোন ইফতারের অনুমতি না দিয়ে সন্ধ্যার নামাজ এবং তারাবিহ নামাজের দৈর্ঘ্য ৩০ মিনিটের বেশি হবে না ।

নামাজের পরপরই বন্ধ হয়ে যাবে মসজিদ এবং মহিলাদের নামাজ ঘর বন্ধ থাকিবে ।

তিনি আরও বলেন, পবিত্র মাসের শেষ দশ দিনে কিয়ামের নামাজের বিষয়ে দেশের মহামারী সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে ধারাবাহিক মূল্যায়ন করার পর সিদ্ধান্ত নেওয়া হবে, এবং প্রক্রিয়াগুলিকে উন্নয়নের সাথে সামঞ্জস্য করতে আপডেট করা হবে।

মসজিদগুলিতে ইলেক্ট্রনিক ডিভাইস থেকে বক্তৃতা ও কুরআন অধ্যয়ন করার পরামর্শ দেওয়ায় হয়েছে । মসজিদগুলিতে ধর্মীয় পাঠ ও সেমিনার স্থগিতাদেশ অব্যাহত থাকবে ।

রমজান মাসে সাহায্য, যাকাত প্রদান করতে হবে স্মার্ট ডিভাইস ব্যবহার করে ।

সুত্রঃ UaeMoh,অনুবাদঃ-আরটিএম

সংগ্রহীত

কুয়েতে করোনায় নতুন ১,৫০৪ জন শনাক্ত’ সুস্থ ১,৪৫২ জন এবং মৃত্যু ৮ জন’।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১,৫০৪ জন, সুস্থ হয়েছে ১,৪৫২ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

মোট আক্রান্ত হয়েছে ২১৩,৬৭৩ জন।
মোট মৃতের সংখ্য ১,১৯৪ জন।
মোট সুস্থ হয়েছেন ১৯৮,২৭৩ জন।

আজ বুধবার সন্ধ্যা সাতটায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৯,২৭৭ জন, মোট টেস্টের সংখ্যা ১৯৩৩,১৭৩ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১৪,২০৬ জন এবং আইসিইউতে আছেন ২১৯ জন ।

কুয়েত “বিচার বিভাগ” সরকারকে গুরুত্বপূর্ণ বার্তা প্রেরণ করেন: নিষেধাজ্ঞার সময়, স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বার্থ পর্যালোচনা করার জন্য…!!

যদিও আদালত আজ কুয়েতে আংশিক নিষেধাজ্ঞা বন্ধের দাবি করা কেইসটি প্রত্যাখ্যান করেছেন, তবুও করোনা ভাইরাস সংকট নিয়ে সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা প্রেরণ করেছেন।

আদালত কারোনা-ভাইরাস নিরাময়ের ভ্যাকসিন গ্রহণের জন্য ব্যক্তিদের প্রতি আহ্বান জানানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন, এবং জনস্বার্থ, সমাজের সুরক্ষার মধ্যে সুষ্ঠু ভারসাম্য নিশ্চিত করতে স্বাস্থ্য কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞার সময় এবং ঘনিষ্ঠ কার্যক্রমগুলি পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন।

জনসাধারণের মঙ্গল ও সমাজের সুরক্ষা এবং একদিকে স্বাস্থ্য ব্যবস্থার সংরক্ষণ ও অধিকার ও স্বাধীনতার মধ্যে সুষ্ঠু ভারসাম্য নিশ্চিত করতে আদালত নাগরিক ও বাসিন্দাদের যাতায়াতের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলি পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন। ব্যক্তিদের এবং অন্যদিকে রাষ্ট্রের জন্য তাদের অর্থনৈতিক স্বার্থের সুরক্ষার প্রতি গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান।

📌 নিউজ লিংক নিচে দেওয়া হয়েছে….

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/471897892832582/posts/3905956032760067/

কারফিউ ভঙ্গের দায়ে ১৭ কুয়েতি ও ৬ বিদেশী আটক।

কুয়েতে কারফিউ আইন ভঙ্গ করে আটক হলেন জন, যাদের মধ্যে ১৭ জন কুয়েতি ও ৬ প্রবাসী রয়েছে ।

বুধবার (১৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটে বিষয়টি নিশ্চিত করে বলা হয় যে, শুক্রবার দিবাগত রাতে চলমান কারফিউ আইন ভঙ্গের দায়ে তাদের আটক করে যথাযথ ব্যবস্থ গ্রহণ করা হয়েছে ।

আটককৃতদের মধ্যে আহমদী থেকে ১০, হাওয়ালী থেকে ৩, জাহারা থেকে ৬, ফারওয়ানিয়া থেকে ১, মোবারক কবির থেকে ৩ জন রয়েছে ।

স্বামীর সাথে ঝগড়া করে শুয়ে পড়লেন ট্রেনের সামনে, যেতে হলো মর্গে।

স্বামীর সাথে ঝগড়া করে পাঁচ সন্তানের মা হাসি বেগম (৩৫) বাড়ি থেকে চলে গিয়ে রেললাইনের ওপর শুয়ে ছিলেন। চলন্ত ট্রেনে কাটাপড়ে দেহ হলো ছিন্নভিন্ন। মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ রুটের জামালপুর কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারী জামালপুর পৌরসভার পাথালিয়া গজপাড়া গ্রামের সিএনজিচালক মো. ওমর উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রুটের জামালপুর কোর্ট স্টেশনের কাছে রেলনাইনের পাশে খেজুর গাছের নিজে অজ্ঞাতপরিচয়ের এক নারী বেশ কিছুক্ষণ বসে ছিলেন। এ সময় জামালপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন আসছে দেখে ওই নারীকে রেললাইনের ওপর শুয়ে পড়তে দেখা যায়। এতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা জানাজানি হলে শহরের পাথালিয়া গজপাড়া থেকে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে শনাক্ত করেন। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের প্রতিবেশীরা জানান, হাসি বেগম বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার স্বামীর সাথে ঝড়গার একপর্যায়ে রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিলেন। স্ত্রীর মৃত্যুর কথা শুনে তার স্বামী সিএনজিচালক ওমর উদ্দিন বাড়ি ছেড়ে পালিয়েছেন।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খবির আহমেদ কালের কণ্ঠকে বলেন, ওই নারী পারিবারিক কলহের জের ধরে হয়তো আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে ময়মনাতদন্তের জন্য ওই নারীর মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।