ক্যাটাগরি Uncategorized

অর্থ সংকটের প্রভাব পড়েছে ফ্রান্সের সব খাতেই।

করোনা সংকটের কারণে গত বছরের মার্চের মাঝামাঝিতে ফ্রান্সে প্রথম দফার লকডাউন শুরু হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় যার মেয়াদ দফায় দফায় বাড়ে কয়েক বার। মাঝখানে কিছুদিন চালু থাকলেও প্রায় বছরব্যাপী বন্ধ রয়েছে দেশটির বার- রেস্টুরেন্ট। অর্থ সংকটের প্রভাব পড়েছে দেশটির সব খাতেই। বিশেষ করে পর্যটন শিল্পে।

এর সঙ্গে যুক্ত বাংলাদেশি ব্যবসায়ী নেতা ও ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বার্সের সভাপতি কাজী এনায়েত উল্লাহ বলছেন, এ শিল্পের সঙ্গে দেশটির অনেক খাতের সম্পর্ক রয়েছে তাই এখানকার নেতিবাচক প্রভাব গিয়ে পড়ছে অন্যান্য খাতেও।  সংকটের কারণে এ সময়ে অনেক প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় যেমন কাজ হারিয়েছেন অনেকে তেমনি প্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসাতেও।  

আর মহামারির কারণে সামগ্রিকভাবে ফ্রান্সের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে জানিয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বলেন, এই সময় আমাদের অনেক অর্ডার বাতিল হয়েছে আর রফতানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে অর্থনীতিতে আবারো চাঙাভাব ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এদিকে সংকট মোকাবিলায় সরকারের তরফ থেকে সব ধরনের পদক্ষেপ এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয় কাউন্সিলর শারমিন হক।ফ্রান্সে করোনার সংকট শুরু হওয়ার পর বন্ধ হয়েছে হাজার হাজার প্রতিষ্ঠানের আর কাজ হারিয়েছেন কয়েক লাখ শ্রমিক। দেশটিতে এখন বেকারত্বের হার ৮ শতাংশ। গত বছরের তুলনায় বেকারত্বের হার কিছুটা কমলেও সংকট এখনো চলমান থাকায় আবারও বেকারত্বের হার বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্স এখন সবচেয়ে বেশি অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আর পরিস্থিতির এখনো উন্নতি না হওয়ায় এর থেকে কবে উত্তোলন করবে এটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

দেশে আটকে পড়া প্রবাসীদের সহজ কিস্তিতে ঋণ সুবিদার দাবি।

করোনায় অর্থনৈতিক মন্দায় হিমশিম খাচ্ছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। দেশে আটকে পড়া প্রবাসী অভিবাসীরা যেমন ফিরতে পারছেন না নিজেদের কর্মস্থলে, ঠিক তেমনি অর্থনৈতিক মন্দার ফলে অনেকেই চাকরি হারিয়ে দেশে ফিরে যাচ্ছেন অনেকে।

কর্মহীন এ সকল অভিবাসীদের এই দুর্দিনে পেনশন ভাতা চালু ও সহজ কিস্তিতে ঋণের ব্যবস্থা করার দাবি জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরাদীর্ঘ ১ বছর ধরে সারাবিশ্বে করোনার তান্ডবে লণ্ডভণ্ড মানুষের স্বাভাবিক জীবন যাপন। লকডাউন ও কারফিউর কারনে কর্মচাঞ্চ্যলতা স্থবির হয়ে পড়ে। ফলে বিভিন্ন প্রতিষ্ঠান, দোকানপাট, শপিংমল ও রেস্টুরেন্টগুলোর বেচাকেনায় নেমে আসে স্থবিরতা।
এর প্রভাব পড়ে প্রবাসীদের কর্মস্থলেও। অনেকেই আবার চাকরি হারিয়ে কর্মহীন হয়ে পড়ে। তাছাড়া  ব্যবসা প্রতিষ্ঠানে বেচাকেনা কমে যাওয়ায় লোকসান গুনতে হয়েছে ব্যবসায়ীদের। দোকান ভাড়া ও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে না পেরে বিক্রি করে দিয়েছেন তাদের প্রতিষ্ঠান। এর ফলে অনেকেই চাকরি হারিয়ে কর্মহীন হয়ে দেশে চলে যান। 

অপরদিকে, প্রায় ১ বছর যাবৎ ছুটিতে থাকা প্রায় ১২ হাজার অভিবাসী বিমান চলাচল বন্ধ থাকায় কর্মস্থলে ফিরে আসতে না পারায় কর্মহীন হয়ে বেকারত্ত্বের অভিশাপ নিয়ে দেশে মানবেতর জীবনযাপন করছেন। তাদের এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে সরকার যেন তাদের জন্য পেনশন ভাতা চালু করেন এবং সহজ কিস্তিতে ঋণের সুব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।কুয়েতে প্রায় তিন লাখ অভিবাসী বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে প্রায় ১২ হাজার অভিবাসী দেশে ছুটিতে গিয়ে আটকা পড়ে বেকারত্ব জীবন যাপন করছেন।

৭ মার্চের ভাষণের আরবি অনুবাদ।

কাতারের রাজধানী দোহায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের আরবি অনুবাদ সম্বলিত একটি পুস্তিকা উম্মোচন করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের তৃয়ীয় সচিব এ কে এম মুনীরুজ্জামান চৌধুরী সাক্ষরিত প্রেস বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পুস্তিকাটির উন্মোচন করে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসীমউদ্দিন বলেন, আরবি ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের অনুবাদ প্রকাশিত হওয়ার ফলে কাতারের নীতিনির্ধারণী মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এই ঐতিহাসিক ভাষণ পৌঁছে দেয়া সম্ভব হবে। তিনি বলেন, ৭ মার্চের ভাষণ বাঙালির জাতীয় সম্পদ থেকে আজ এক আন্তর্জাতিক সম্পদ হিসেবে স্বীকৃতি লাভ করেছে এবং আরবি ভাষায় ভাষণের অনুবাদের মধ্য দিয়ে এই ভাষণ সম্পর্কে কাতারের জনসাধারণ জানতে পারবে। আরবি ভাষার পাশাপাশি এই পুস্তিকায় ইংরেজি অনুবাদ ও ভাষণটির মূল বাংলা সন্নিবেশিত হয়েছে। 

রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক অবদানের কথা উল্লেখ করে বাঙালির স্বাধীকার অর্জন এবং বাংলাদেশ রাষ্ট্র কাঠামোর মধ্যে এদেশের জনগণের স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর ভূমিকা বাংলাদেশের নতুন প্রজন্ম এবং সেই সাথে কাতারের স্থানীয় জনগণের কাছে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ৭ মার্চের ভাষণের অন্তর্নিহিত দর্শন ছিল সব ধরনের অন্যায়ের অবসান। সেই দর্শনের উপর ভিত্তি করে বঙ্গবন্ধু বাঙালি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির লক্ষ্যে নিজেকে উৎসর্গ করেন। রাষ্ট্রদূত জসীম উদ্দিন জাতির পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের বছরে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি জাতির পিতা, জাতীয় চার নেতা, ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

মালয়েশিয়ায় শর্তসাপেক্ষে চলাচলে নিষেধাজ্ঞা বাড়ল।

মালয়েশিয়ায় করোনা পরিস্থিতি মোকাবিলায় আবারও দুই সপ্তাহের জন্য কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) চলাচলে নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়েছে।

এর আগে মালয়েশিয়ায় কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করা হয়েছিল। যা ৫ মার্চ থেকে ১৮ মার্চ শেষ হওয়ার কথা ছিল। সংক্রমণ রোধে শর্তসাপেক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী আগামী ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশটির সেলাঙ্গর, জহুর, পিনেং, কেলান্তান রাজ্য এবং রাজধানী কুয়ালালামপুরে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) ঘোষণা করা হয়েছে।স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব কোভিড-১৯-এর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি আরো বলেন, মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমলেও সেলাঙ্গর ও কুয়ালালামপুরের বেশীরভাগ এলাকাগুলোতে এখনো রেড জোন রয়েছে।  সেই সাথে এসব এলাকাগুলোতে সংক্রামণ বাড়তে থাকায় কন্ডিশনাল এমসিও বিধিনিষেধ বাড়ানো হয়েছে। এ সময়ে সরকার ঘোষিত অন্যান্য বিধিনিষেধ আগের মতো চলমান থাকবে।এদিকে, জহুর প্রদেশে ৩১.৫ শতাংশ এবং কেলান্তানে ৩৩.৩ শতাংশ সবুজ জোন থাকলেও সংখ্যাগরিষ্ঠর দিক থেকে এখনো লাল জোন অথবা কমলা জোনের সংখ্যাই বেশি।  এছাড়াও পিনেং রাজ্যেও প্রতিদিন সংক্রামণ বাড়তে থাকায় এই রাজ্যকেও সিএমসিওর অধীনে থাকতে হবে।একই সময়ে কেদাহ, পেরাক এবং নেগারি সেম্বিলান রাজ্যগুলোতে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) শিথিল করে রিকভারি  মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পেরলিস, মেলাকা, পাহাং, তেরেঙ্গানু, সাবাহ, পুত্রাজায়া এবং লেবুয়ান রিকভারি  মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) এর আওতায় থাকবে।এছাড়া জন সাধারণের জন্য আন্তঃজেলাগুলোতে ভ্রমণের অনুমতি থাকলেও আন্তঃরাজ্য ভ্রমণে এখনো আগের মতই বিধিনিষেধ রয়েছে। তবে, আইন শৃঙ্খলাবাহিনীর অনুমতিক্রমে বিশেষ কোন কাজে আন্তঃরাজ্যগুলোতে ভ্রমণ করতে পারবে। অন্যদিকে, সেলাঙ্গর এবং কুয়ালালামপুর একই জোনে থাকায় কোন ধরণের অনুমতিপত্র ছাড়াই ভ্রমণ করা যাবে।এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।  সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২৬ হাজার ৩৪ জন।  এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ২১৮ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ লক্ষ ৯ হাজার ৬১২ জন।

কাতার প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা।

কাতারে কর্মরত অভিবাসীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্যবিমা। কাতারে অভিবাসীদের নতুন আকামা বা আইডি ইস্যু এবং পুরনো আকামা বা আইডি রিনিউ করতেও লাগবে স্বাস্থ্যবিমা। একই আইন মানতে হবে পর্যটক ভিসায় যারা কাতার আসবেন তাদেরও।

স্বাস্থ্যবীমা থাকলে চিকিৎসার প্রয়োজন হলে অভিবাসী ও পর্যটকরা পাবেন বিনামূল্যে চিকিৎসাসেবা। অসুস্থ অভিবাসীর চিকিৎসার ব্যয় বহন করে ইন্স্যুরেন্সে কোম্পানি।সম্প্রতি এ আইনটি কার্যকরে আলোচনা করেছে কাতারের শুরা কাউন্সিল। এদিকে আইনটি কার্যকর হলে প্রত্যেক প্রবাসী বাংলাদেশির হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্যবিমা করা থাকলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবেন বলে মনে করেন প্রবাসীরা।

কাতার প্রবাসী ব্যবসায়ী হাসান মাবুদ বলেন, কাতার সরকারের নতুন নিয়মে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভালো হবে। প্রত্যেক প্রবাসী বাংলাদেশিদের উচিত আইনটি কার্যকর হলে স্বাস্থ্যবিমা করে নেওয়া।কাতার প্রবাসী দিলীপ কুমার ছোটন বলেন, স্বাস্থ্যবিমা থাকলে প্রবাসী বাংলাদেশিরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। যেহেতু কাতার সরকার আইনটি করতে যাচ্ছে-সেটা আমাদের মেনে চলতে হবে।

মালয়েশিয়ায় লাইসেন্সবিহীন ব্যবসা, ১৯ বাংলাদেশিসহ আটক ২১।

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের শাহ আলম এলাকায় লাইসেন্সবিহীন ব্যবসা ও দেশটির অভিবাসন বিভাগের আইনবহির্ভূত কাজ করার দায়ে ১৯ বাংলাদেশি ও দুজন ইন্দোনেশিয়ান নাগরিকসহ মোট ২১ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এদের বয়স ২০ হতে ৪৫ বছরের মধ্যে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা অভিযান চালিয়ে সেলাঙ্গর প্রদেশের শাহ আলমের কিলাং জিহাত এলাকার দুটি গার্মেন্টস কারখানা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহামদ শুকরি নবী। তিনি বলেন, মালয়েশিয়া সংবিধান আইন মোতাবেক অবৈধভাবে মালয়েশিয়াতে অবস্থান এবং কাজের পারমিটের লঙ্ঘন করে অবৈধভাবে কাজ করার অপরাধে এদের আটক দেখানো হয়েছে।  আটককৃত সবাইকে ডিটেনশন ডিপোতে রাখার আগে কোভিড-১৯ স্ক্রিনিং-এর জন্য স্বাস্থ্য ক্লিনিকে রাখা হয়েছে। 

এ ছাড়া তাদের বিরুদ্ধে ধারা ৬ (১) (গ) ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, ধারা ১৫) (১) সমান আইন এবং রেগুলেশন ৩৯ (খ) ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর অধীনে মামলার তদন্ত চলছে।

দেশে আরও বাড়ল করোনা রোগী, কমল মৃত্যু

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬০৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জন।

করোনাভাইরাস নিয়ে বুধবার (১৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫১০ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন।

এর আগে  মঙ্গলবার (১৬ মার্চ) দেশে আরও ১ হাজার ৭১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ২৬ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ১২ লাখ ২৯ হাজার ৭৯৭ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৮১ হাজার ৯৬৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৭৭ লাখ ৮০ হাজার ২৪৭ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি এক লাখ ৯২ হাজার ২২৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৩৬৭ জনের।আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১৬ লাখ ৯ হাজার ৬০১ জন এবং মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৪০০ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১৪ লাখ ৩৮ হাজার ৪৬৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৫৯ হাজার ৭৯ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৯ হাজার ৪৩৮ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯২ হাজার ৯৩৭ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৬৮ হাজার ৮২১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৫ হাজার ৬৯০ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, ইতালি সপ্তম, স্পেন অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।                          ১৭ মার্চ ( বুধবার)-এর আপডেট

ভালো রাখবো,ভালো থাকবো তাইতো কর্মের টানে ছুটে আসা এই প্রিয় কুয়েতে।

দৌলত আল কুয়েত-❤🇰🇼

কর্মজীবনে বিভিন্ন জাতী গোষ্ঠী বর্নের অনেকের সাথেই পরিচিত আমরা সকল প্রাবাসীরা।তাই, চাই সকলের সাথে সহমর্মিতার সাথে থাকতে ভালো আচরন করতে। কিন্তু তা হয়ে উঠেনা কিছু কিছু লোকের জন্য। 😭💔

কারন তারা এমন সব কাজ করে থাকে হয়তো তা কুয়েতের এগেনেইস্টে যায়, না হলে পুরো বাংলাদেশের উপর প্রভাব ফেলে, না হয় প্রবাসীদের উপর প্রভাব ফেলে😭।সোস্যাল মিডিয়াতে বা ইন্টারনেট জগতে – আপনি আমি যতো যাই কিছুই করি সবই কিন্তু পাবলিক দেখতে পায় যেহেতু এটা পাবলিক সাইট।😑

আপনি কুয়েতে আছেন,কাজ করেন-টাকা কামান তাতে কোনো সমস্যা নেই, যদি হারাম পথেও টাকা রোজগার করেন বর্তমানে কেউ বলার থাকবেনা, তবে হারামের জন্য বিচার হবে হাশরের মাঠে,আল্লাহ পাক ছাড় দেয় ছেড়ে দেয়না।😶

কিছু কিছু পাবলিক নিজেদের যে কি মনে করে আল্লাহ ভালো জানে। প্রায় সময়ই সোস্যাল মিডিয়া গুলোতে দেখা যায় হুমকি ধমকি,এখানে আয় তরে মেরে ফেলবো,হেন করবো, তেন করবো,:: আরে ভাই এটা কুয়েত এখানে পাবলিক প্রশিকিউশন খুব কঠোর এখানে আইন আছে, আছে বিচার বিভাগ তাহলে নিজের হাতে কেন অন্যায় তুলেন নেন??? অণ্যকে কেন হুমকি ধামকি দেন????👈

আপনি কুয়েতে কোনো সমস্যাতে পড়ছেন- কোনো কোনো সহায়তা লাগবে তাহলে যোগাযোগ করেন #বাংলাদেশ_দূতাবাসে আর যদি #আইনি কোনো সমস্যা থাকে তাহলে যোগাযোগ করুন #মখফরে।🤩

আবারও বলি কুয়েতের আইন বিভাগ খুব কঠোর।কখনো কোনো সমস্যাতে পড়লে আইনের দারস্থ হতে হলে কখনো ভয় পাবে না। আপনি যদি সঠিক থাকেন – ডকুমেন্টারি যদি লিগ্যাল থাকে তাহলে অবশ্যই আইন আপনাকে সমর্থন করবে,আপনার তথ্যাদি গ্রহন করবে।🙄

⭕পরিশেষে বলতে চাই: এমন কোনো কাজ করিয়েন্না যেনো বিদেশের মাটিতে আমাদের মতো সকল প্রবাসীদের প্রভাবিত করে।🙏

🔘বি:দ্র: কথা গুলো একটু মাথায় রাখিয়েন, আনপার উদ্দেশ্য হাসিল করার জন্য অণ্য জনকে বিপদে ফেলিয়েন্না।🙏

✍#Kawsar_Ahmed_Bihon

ঢাকায় আসলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আজ বুধবার (১৭ মার্চ) সকালে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। এই সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে স্বাগত জানিয়েছেন।

সূত্র: সসময় টিভি।

আফগানিস্তানে করোনা রোধে জনসম্মুখে মেয়েদের গান গাওয়া নিষিদ্ধ।

১২ বছরের বেশি বয়সী মেয়েদের জন্য নয় বরং করোনা রোধে জনসম্মুখে সবার সংগীত পরিবেশনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে আফগান শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি রাজধানী কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পাঠানো হয় সরকারি নির্দেশনা। যাতে বলা হয়, ১২ বছরের বেশি বয়সী মেয়ে শিশুরা লোকসম্মুখে গান গাইতে পারবে না। শিক্ষা মন্ত্রণালয় জানায়, করোনার বিস্তাররোধে নেয়া হয়েছে এ উদ্যোগ। যাতে ছেলে-মেয়ে নির্বিশেষে সব শিশুকেই সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সূত্রঃ যমুনা টিভি।