ভয়াবহ তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল কলোরাডো। গতকাল সোমবারের ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। তুষার ঝড়ের কারণে বন্ধ করে দেয়া হয়েছে ডেনভারের আন্তর্জাতিক বিমানবন্দর। বরফের আস্তরণ পড়েছে ৩ ফুট পর্যন্ত। ঝড়ের কবলে দুর্ঘটনায়ও পড়ে অনেক যানবাহন। বন্ধ হয়ে যায় বিভিন্ন সড়কের যোগাযোগ ব্যবস্থা। সড়ক থেকে বরফ সরাতে হিমশিম খেতে হচ্ছে পরিচ্ছন্নকর্মীদের।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ আর নেই। সন্ধ্যা সাড়ে ছয়টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ব্যারিস্টার মওদুদ আহমেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বিএনপির ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। সাবেক সাংসদ ও অষ্টম জাতীয় সংসদে তিনি আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ ২৪ মে ১৯৪০ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ এবং মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাইবোনের মধ্যে মওদুদ আহমেদ চতুর্থ।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পাশ করে বৃটেনের লন্ডনস্থ লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টার-এ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন। লন্ডনে পড়াশুনা করে তিনি দেশে ফিরে আসেন এবং হাইকোর্টে ওকালতি শুরু করেন। তিনি ব্লান্ড ভিজিটিং প্রফেসর হিসেবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলনে।
১৯৭৭-৭৯ সালে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন। ১৯৭৯ সালে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং তাকে উপ-প্রধানমন্ত্রী করা হয়। ১৯৮১ সালের মে মাসে জিয়াউর রহমান নিহত হন এবং এক বছরের ভেতর হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন। ১৯৮৫ এর নির্বাচনে মওদুদ আহমেদ আবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের তথ্য মন্ত্রীর দায়িত্ব পান। এক বছর পর ১৯৮৬ এ তাকে আবার উপ-প্রধানমন্ত্রী করা হয়।
১৯৮৮ সালে তিনি প্রধানমন্ত্রী হন। ১৯৮৯ সালে তাকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় এবং এরশাদ তাকে উপ-রাষ্ট্রপতি করেন। ৬ ডিসেম্বর ১৯৯০ সালে এরশাদ সরকার জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে দেয়। জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে ১৯৯১ সালে মওদুদ আহমেদ আবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি বিএনপিতে যোগ দেন। ২০০১ সালেও তিনি বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পাঁচবার নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলা থেকে নির্বাচিত হন মওদুদ আহমেদ।
কুয়েতে চলমান কারফিঊ’র আগ মুহুর্তে সৃষ্ট যানজট নিরসনে নিষেধাজ্ঞার সময় পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয়েছে, চলমান বিকাল ৫টা থেকে ভোর ৫ টার পরিবর্তে সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা করার প্রস্তাব করা হয়েছে ।
আজ মঙ্গলবার (১৬ মার্চ) আরবী দৈনিক আল কাবাস বিষয়টি নিশ্চিত করে আরো জানিয়েছে যে, সুপার মার্কেটের সময়সূচী বারকোড সিস্টেমে রাত ১২ অবধি খোলা রাখার প্রস্তাব করা হয়েছে ।
প্রস্তাবটি উতখাপিত হয়েছে কুয়েতের সুপার মার্কেট সমবায় সমিতির (জামেয়া) পক্ষ হতে। স্মিতির চেয়ারম্যান ফাহাদ আল কাস্তি বলেছেন, কারফিউ সময় ১২ ঘণ্টা থেকে ১০ ঘণ্টা এবং জামেয়া সমূহের সময়সুচী রাতের ১২টা পর্যন্ত ও রেস্টুরেন্ট সমূহের খাবার সরবাহরাহের অনুমতি প্রদান ।
বৃটেনের ভ্রমণ বিষয়ক লাল তালিকাভুক্ত হয়েছে ওমান, কাতার, ইথিওপিয়া ও সোমালিয়া। সোমবার পরিবহন মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। এটা কার্যকর হবে শুক্রবার থেকে। তবে লাল তালিকা থেকে মুক্তি পেয়েছে পর্তুগাল এবং মোরিতিয়াস। এর ফলে এই দুটি দেশের বিরুদ্ধে যে ফ্লাইট নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করা হয়েছে।
কারণ, ওই দুটি দেশে রূপান্তরিত করোনা ভাইরাসের ঝুঁকি কমে এসেছে বলে তথ্য মিলেছে। এর প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। অনলাইন ন্যাশনাল নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
এতে আরো বলা হয়, নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ফলে পর্তুগাল এবং মৌরিতিয়াসের ভ্রমণকারীরা ইংল্যান্ডে প্রবেশ করলে তাদেরকে সরকার অনুমোদিত সেন্টারে কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে বাড়িতে ১০ দিনের জন্য অবশ্যই আইসোলেশনে বা নিঃসঙ্গ অবস্থায় থাকতে হবে।
তাদেরকে অবশ্যই দুই থেকে আটদিনের মধ্যে পরীক্ষা করাতে হবে। ইচ্ছাকৃতভাবে ‘টেস্ট টু রিলিজ’-এ অংশ নেয়ার মাধ্যমে তাদেরকে অবশ্যই পঞ্চম দিনে তৃতীয় টেস্ট করাতে হবে। ইংল্যান্ডের মতো বৃটেনের অধীনে থাকা স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ডও একই লাল তালিকা ব্যবহার করে। তবে তাদের নিজেদের আছে নিজস্ব কোয়ারেন্টিন বিষয়ক আইন। সুত্রঃ মানবজমিন।
কুয়েতে কারফিউ আইন ভঙ্গ করে আটক হলেন জন, যাদের মধ্যে ১৫ জন কুয়েতি ও ১৪ প্রবাসী রয়েছে ।
মঙ্গলবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটে বিষয়টি নিশ্চিত করে বলা হয় যে, শুক্রবার দিবাগত রাতে চলমান কারফিউ আইন ভঙ্গের দায়ে তাদের আটক করে যথাযথ ব্যবস্থ গ্রহণ করা হয়েছে ।
আটককৃতদের মধ্যে আহমদী থেকে ৬, হাওয়ালী থেকে ৪, সিটি থেকে ২,জাহারা থেকে ১২, ফারওয়ানিয়া থেকে ২, মোবারক কবির থেকে ৩ জন রয়েছে ।
দেশে করোনায় বাড়ছে মৃত্যু ও শনাক্ত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৭১৯ জন।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ২৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৫৯৭ জনের মৃত্যু হল।
আর গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭১৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১ হাজার ৩৫২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ৪৭৯ জন।
বাংলাদেশে গত বছর ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার এক বছর পর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মার্চ তা সাড়ে আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
মাদারীপুর সদর উপজেলার ওমানপ্রবাসী এক ব্যক্তি আগের বিয়ের তথ্য গোপন রেখে প্রতারণার আশ্রয় নিয়ে আরেক বিয়ে করার অভিযোগ উঠেছে। আগের বিয়ের তথ্য জানতে পেরে দ্বিতীয় স্ত্রী এসে হাজির হন প্রথম স্ত্রীর বাড়িতে। সোমবার (১৫ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার হাজির হাওলা ২নং ব্রিজ এলাকায় এমন ঘটনা ঘটে।
এ ঘটনায় ওমানপ্রবাসী মো. নুর ইসলাম নুরুকে (৩০) আটক করেছে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ। নুর ইসলাম কালকিনি ডাসার থানার বোতলা এলাকার মৃত ছেকান শেখের ছেলে।জানা গেছে, এক বছর আগে মো. নুর ইসলাম সদর উপজেলার হাজির হাওলা ২নং ব্রিজ এলাকার বাসিন্দা মাসুদ সরদারের মেয়ে মারিয়া আক্তারকে (২২) ওমানে থাকা অবস্থায় ভিডিও কলের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর মো. নুর ইসলাম নুরু (৩০) দেশে এসে আত্মীয়স্বজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
কিছুদিন পর ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চররশিপুর এলাকার বাসিন্দা রহিম উদ্দিনের মেয়ে শান্তি আক্তারের সঙ্গে নুর ইসলামের পরিচয় হয়। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। কিন্তু নুর ইসলাম আগের বিয়ের তথ্য ও তার স্থায়ী ঠিকানা শান্তি আক্তারের কাছে গোপন করেন। শান্তি আক্তার কিছুদিন পর নুর ইসলামের প্রথম বিয়ের তথ্য জেনে যান।গত ১৫ মার্চ রাতে শান্তি আক্তার এসে হাজির হন নুর ইসলামের প্রথম স্ত্রীর বাসায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে জানালে পুলিশ এসে নুর ইসলামকে আটক করে।শান্তি আক্তার প্রতারণার শিকার হয়েছেন জানিয়ে বলেন, তিন মাস আগে নুর ইসলাম আমাকে বিয়ে করে। বিয়ের পর সে আমার বাড়িতে অনেকবার গিয়েছে। আমাদের এলাকার সবাই বিষয়টি জানে। সে আমার সঙ্গে এমন প্রতারণা করবে, তা আমি ভাবতেও পারি নাই। আমি এখন এলাকায় গিয়ে মুখ দেখাব কীভাবে? আমি এর বিচার চাই।এদিকে মারিয়া আক্তারের বাবা মাসুদ সরদার বলেন, আমি আমার মেয়েকে নুর ইসলামের সঙ্গে বিয়ে দিয়েছি। কয়েকশ’ মানুষ উপস্থিত ছিলেন সেই বিয়েতে। আমার মানসম্মান সব শেষ। আমি এই প্রতারকের বিচার চাই।মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নুর ইসলামকে তথ্য-পরিচয় গোপন রেখে বিয়ে করার জন্য আটক করেছি। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যুক্তরাজ্য সরকার গতকাল সোমবার তিনটি আরব রাষ্ট্রসহ আরও চারটি দেশকে করোনভাইরাসের কারণে “লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছে। যেখানে, শুক্রবার থেকে ওমান, কাতার এবং সোমালিয়া থেকে আসা যাত্রীদের যুক্তরাজ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে দেখা দেয়া করোনার নতুন ভাইরাস থেকে সুরক্ষার জন্য এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার ভোর ৪ টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ওমান, কাতার, সোমালিয়ার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতকেও যুক্তরাজ্য প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে।
চীনের রাজধানী বেইজিং এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ধূলিঝড় হয়েছে। গতকাল সোমবার (১৫ মার্চ) ধূলিঝড়ে নিহত হয়েছেন অন্তত ছয় জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৮১ জন। গতকাল স্থানীয় সময় সকাল আটটার দিকে এই ধূলিঝড় শুরু হয়। রাজধানী বেইজিং এর পাশাপাশি এই ঝড় ছড়িয়ে পড়ে গান্সু, শাংসি, হেবেই এলাকাতেও। এদিকে, ঝড়টি আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে বলে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে। দেশটির ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জনগণকে নির্মাণাধীন ভবন, বিলবোর্ড, ক্ষণস্থায়ী ভবন থেকে দূরে থাকতে বলা হয়েছে।
ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেনসহ বিশ্বের ২১টি দেশ করোনাভাইরাস প্রতিরোধে অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের টিকা ব্যবহার স্থগিত করেছে। ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড আর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পাশাপাশি আরও রয়েছে, ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, স্লোভেনিয়া, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ইতালি, বুলগেরিয়া, রোমানিয়া, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও লুক্সেমবার্গ। মূলত, টিকা নেওয়ার ফলে শরীরে রক্তজমাট বেঁধে যাওয়ায় টিকা ব্যবহার স্থগিত করেছে দেশগুলো।