লন্ডন থেকে আগত ১৬৩ জন যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সোমাবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ওই যাত্রীরা। আগত যাত্রীদের সাড়ে ১০টায় ইমিগ্রেশন কার্যক্রম শেষে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য বিআরটিসি বাস যোগে বিমানবন্দর থেকে ১১টি হোটেলে পাঠানো হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সলিহ আগামী ১৭-১৯ মার্চ বাংলাদেশ সফর করবেন। এই সময়, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী, ইকনোমিক ডেভেলপমেন্ট মন্ত্রী ও অন্যান্য পদস্থ কর্মকর্তাগন তার সফরসঙ্গী হবেন। এই সফরে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় অতিথিগণ ও তাদের সফরসঙ্গীদের আগমন উপলক্ষে এয়ারপোর্ট এপিবিএন, প্রটেকশন বিভাগ, ডিএমপি ও এসবির সমন্বয়ে বিমানবন্দরে একটি কো-অর্ডিনেশন ডেস্ক স্থাপন করা হয়েছে। সে সাথে বিদেশি অতিথিদের নিয়ে আসা বিমান বাংলাদেশের আকাশসীমায় পৌঁছামাত্র বিমানবন্দরে আধাঘণ্টা সব ধরনের বিমান ওঠানামা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভ ও আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ২০ জন নিহত হয়েছেন। বিক্ষোভে মোট ১৮০ জনের বেশি নিহত হয়েছেন। রাজনৈতিক নেতৃবৃন্দসহ আটক বিক্ষোভকারীদের মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে এই বিক্ষোভ চলছে। এদিকে, মিয়ানমারে সেনাঅভ্যুত্থানে চীনের হাত থাকার অভিযোগে গতকাল বিক্ষোভকারীরা চীনা ব্যবসা প্রতিষ্ঠান ও কল-কারখানা পুড়িয়ে দিয়েছে।
ব্যবহারকারীদের জন্য নতুন আকর্ষণীয় ফিচার নিয়ে এল টেক জায়ান্ট কোম্পানি গুগল। এবার গুগল ম্যাপে আপনি চাইলেই আপনার বাসার রাস্তা নিজেই যোগ করতে পারবেন।
রোববার (১৪ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের একটি প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।গুগল ম্যাপের নতুন এই ফিচারের মাধ্যমে যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা একে তার নামকরণ পর্যন্ত করতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, রাস্তার ভুল নাম সংশোধন, ভুল রাস্তা ম্যাপ থেকে মুছে দেওয়া বা রাস্তার স্থান পরিবর্তন করার মতো একাধিক সুবিধা মিলবে নতুন এই ফিচারে।
গুগলের একটি ব্লগ পোস্ট অনুযায়ী, নতুন এই ফিচার ‘ড্রয়িং’ অপশন হিসেবে থাকবে যা একেবারে মাইক্রোসফট পেইন্টের লাইন টুলের মতো। গুগল জানিয়েছে, আগামী মাসেই কমপক্ষে ৮০টি দেশে এই ফিচার চলে আসবে। ম্যাপে রাস্তা যোগ করতে হলে ব্যবহারকারীদের একটি পিন ড্রপ করে সেই রাস্তা বরাবর পিন ড্র্যাগ করে সংশ্লিষ্ট নাম দিয়ে সাবমিট করতে পারবে। মানুষের সুবিধার্থেই এই পদক্ষেপ বলে জানিয়েছে গুগল।তবে এক্ষেত্রে গুগলের পক্ষ থেকে বেশকিছু গাইডলাইনস মেনে চলতে হবে ইউজারদের। আদৌ সঠিক রাস্তা যোগ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখবে গুগল। ইচ্ছাকৃত হয়রানির জন্য রাস্তা সংযোগ হলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। সর্বোপরি রাস্তা যোগ করার পর তা ৭ দিন রিভিউ করবে গুগল। পাশাপাশি, ‘ফটো আপডেটস’ নামে আরও একটি নতুন ফিচার নিয়ে আসছে গুগল। এই ফিচারে যেকোন স্থানের ফটো অ্যাড করে তার বিষয়ে ছোট করে রিভিউও লেখা যাবে।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ উচ্চতার টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।
১৭ মার্চ বিশ্বের সর্বোচ্চ উচ্চতার টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইতে অবস্থিত দুই হাজার ৭১৬ ফুট উচ্চতার এ ভবনটিতে দেখা মিলবে বঙ্গবন্ধুর ছবির।এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ঘোষণা দেয়া হবে আরবি ও ইংরেজি ভাষায়। আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) সদর দপ্তরেও প্রদর্শিত হবে ‘বাংলাদেশ’ নামের জনকের ছবি।
কর্মসূচিগুলো দুবাই টিভি এবং আরও দুটি ইংরেজি চ্যানেলে সম্প্রচার করা হবে।এছাড়া ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীতে দুবাইয়ের বুর্জ খলিফা ও আবুধাবির এডিএনওসি ভবনে বাংলাদেশের পতাকা প্রদর্শিত হবে।জানা গেছে, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সূচিপত্র তৈরি করছে। দূতাবাস এবং কনস্যুলেটে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণজয়ন্তী উদযাপনের কথা রয়েছে।সম্প্রতি আমিরাতের আজমান প্রদেশে এক ঘরোয়া অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর কমিউনিটি নেতাদের বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বিষয়টি অবগত করেন।এর আগে ২০১৯ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকার আদলে ২৫ সেকেন্ড স্থায়ী আলোকসজ্জা করা হয়েছিল।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঘোলসা গ্রামের সৈয়দ আব্দুল বাছিত কুয়েতে চাকরির সুবাদে পরিচয়সূত্রে শ্রীলংকান নাগরিক শরীফা সাইয়্যিদকে বিয়ে করেন। ২০০৯ সালে ৪ সন্তানসহ বাংলাদেশে স্থায়ীভাবে ফিরেন বাছিত-শরীফা দম্পতি।
পরের বছর জন্ম নেয় তাদের পঞ্চম সন্তান। এরই মধ্যে শরীফা জানতে পারেন অন্য মেয়েকে বিয়ে করে গোপনে সংসার করছেন বাছিত।
স্ত্রী ভিনদেশী নাগরিক শরীফার কুয়েতে থাকাকালীন রোজগারের ৪০ লাখ টাকা হাতিয়ে নেয়ার পর বাড়ি থেকে তাড়াতে শারীরিক নির্যাতন ও তালাকসহ প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগে তিনি বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন।
বড়লেখা আদালতের সিআর-২৪৬/২০ নম্বর মামলা সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর পূর্বে কুয়েতে শ্রীলংকান মহিলা শরীফা সাইয়্যিদকে ইসলামী শরিয়া মতে বিয়ে করেন বড়লেখার ঘোলসা গ্রামের কুয়েত প্রবাসী মৃত সৈয়দ আব্দুল মুকিতের ছেলে সৈয়দ আব্দুল বাছিত। কুয়েতে থাকা অবস্থায় বাছিত-শরীফা দম্পতির চার সন্তানের জন্ম হয়। প্রায় ১১ বছর পূর্বে দেশে আসার পর তাদের ৫ম সন্তানের জন্ম হয়।
বিবাহের আগে থেকেই দেশে জায়গা-জমি ক্রয় ও ব্যবসার জন্য বাছিত স্ত্রী শরীফার রোজগারের ৪০ লাখ টাকা নিয়ে নেন। প্রায় ১১ বছর পূর্বে বাছিত স্ত্রী-সন্তানদের নিয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য বাংলাদেশে চলে আসেন। কিছু দিন অবস্থানের পর শরীফা জানতে পারেন বাছিত গোপনে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র সংসার করছেন। ৫ সন্তানের ভবিষ্যত চিন্তা করে ভিনদেশী শরীফা সবকিছু নীরবে সহ্য করেন।
কিছুদিন অতিবাহিত হওয়ার পর দ্বিতীয় স্ত্রী সাবানা আক্তার চৌধুরীর প্ররোচনায় আব্দুল বাছিত প্রথম স্ত্রী শরীফা সাইয়্যিদের ওপর টাকা-পয়সা (যৌতুক) দাবি করতে থাকেন। অপারগতা প্রকাশে নেমে আসে শারীরিক নির্যাতন। ভরণপোষণও বন্ধ করে দেন। বাছিত বিদেশ যাওয়ার জন্য ৫ লাখ টাকা দাবি করেন।
শ্রীলংকান নাগরিক ও বাংলাদেশি বধূ শরীফা সাইয়্যিদ জানান, আমি দেশ ও ধর্ম ত্যাগ করে বাছিতকে বিয়ে করে বাংলাদেশে এসেছি। সে আমার সর্বস্ব হাতিয়ে অন্য মেয়েকে বিয়ে করে সংসার করছে। বিদেশ যাওয়ার জন্য ৫ লাখ টাকা যৌতুক দাবি করেছে। আমি সব ছেড়ে এসেছি। কোথা থেকে টাকা আনবো। টাকা দিতে না পারায় অমানসিক নির্যাতন করেছে। টাকা না দিলে তালাকের ও প্রাণনাশের হুমকি দিচ্ছে, বাড়ি থেকে তাড়িয়ে দিতে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মারধর করছে। খোঁজ নেয় না, ভরণপোষণ দেয় না। প্রতিবেশীদের অনুগ্রহে বাঁচতে হচ্ছে। বাধ্য হয়ে আমি আদালতের শরণাপন্ন হয়েছি।
কুয়েতে প্রবাসীদের প্রবেশের সিদ্ধান্তের সময় নিয়ে আজকের মন্ত্রী পরিষদ বৈঠকে কোন সিদ্ধান্ত হয়নি। সম্ভবত ৮ ই এপ্রিলের পরে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত স্পষ্ট হয়ে উঠবে, রিপোর্ট আল আনবার ।
অবহিত সূত্রের বরাত দিয়ে আল-আনবার সংবাদে আরো জানাযায়, করোনভাইরাস থেকে বৈধ রেসিডেন্সি এবং নেতিবাচক পিসিআর পরীক্ষার ফলাফল প্রাপ্ত নন-কুয়েতীদের প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্তের সময় এখনও অনুমোদিত হয়নি।
সূত্রমতে সম্ভবত আগামী ৮ ই এপ্রিল আংশিক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরে পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠবে।
সূত্রগুলি যোগ করেছে যে “করোনার” পরীক্ষার শংসাপত্রগুলি জাল না হওয়ার বিষয়টি নিশ্চিত করার পদ্ধতিগুলি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিতে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ ।
নিষিদ্ধের তালিকায় থাকা ৩২ দেশসহ বিশ্বের কোন দেশ থেকে কুয়েতে প্রবেশের অনুমতি নেই ।
কুয়েতের মন্ত্রী বাণিজ্য ও শিল্পমন্ত্রী ডঃ আবদুল্লাহ আল-সালমানকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের মালিকদের সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছে । রিপোর্ট আল আনবার ।
আজ সোমবার মন্ত্রী পরিষদ বৈঠকে ক্ষুদ্র উদ্দেক্তাদের সহায়তা, দৃষ্টিভঙ্গি বিকাশ এবং প্রয়োজনীয় আইন ও সমাধান প্রদানের জন্য সরকারী প্রচেষ্টা সম্পন্ন করার জন্য দায়িত্ব অর্পণ করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ।
কুয়েত সিভিল এভিয়েশনের মহাপরিচালক কর্তৃক আজ সোমবার (১৫ মার্চ) একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে, ১৫ টি দেশকে মুনা সিস্টেমের সাথে যুক্ত করা হয়েছ্ যা কুয়েতের বাইরের পরীক্ষাগারগুলির সাথে করোনা সনদ পিসিআর যাচাইকরণে এবং নির্ভরযোগ্যতা নিশ্চিতকরণে সহায়তা করবে, যাতে তাদের সনদগুলি জালিয়াতি বা জাল না হয় তা নিশ্চিত করা যায় ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে এই সিস্টেমটি বাস্তবায়িত হবে এবং কুয়েতের বাইরের পরীক্ষাগারগুলিকে সমস্ত দেশের সাথে একটি প্রোগ্রামযুক্ত ও সময় পরিকল্পনা অনুসারে সংযুক্ত করা হবে।