
অক্সিজেনের অভাবে জর্ডানের রাজধানী আম্মানে গতকাল শনিবার একটি হাসপাতালে আট রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবেইদাত পদত্যাগ করেছেন। রাজধানী আম্মান থেকে ২৩ কিলোমিটার দূরে বালকাপ্রদেশে আল-সল্ট হাসপাতালে একদিনে আটজনের মৃত্যু হয়। হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রোগীদের এক ঘণ্টা অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। ফলে অক্সিজেনের অভাবে এই ঘটনা ঘটে।
সূত্রঃ বিবিসি।









