ক্যাটাগরি Uncategorized

কুয়েতে করোনায় ৮৫১ জন শনাক্ত’ সুস্থ ৭১৭ এবং মারা গেছে ৬ জন।

কুয়েতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ৮৫১ জন, সুস্থ হয়েছে ৭১৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

মোট আক্রান্ত হয়েছে ১৭৬,৯০৩ জন।
মোট মৃতের সংখ্য ৯৯৮ জন।
মোট সুস্থ হয়েছেন ১৬৫,২৫৪ জন।

আজ শনিবার সন্ধ্যা ৭টায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৯,১১৯ জন, মোট টেস্টের সংখ্যা ১৬৬০,৪০৬ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১০,৬৫১ জন এবং আইসিইউতে আছেন ১২৯ জন ।

২১শে ফেব্রুয়ারী পর থেকে কুয়েতে আসা যাত্রীদের কোয়ারান্টাইনে থাকার জন্য হোটেলগুলির প্রস্তাবিত ব্যায়-

***৭ দিন এবং ৬ রাত হোটেলে কোয়ারেইন্টাইনে থাকার খরচ-

♦ফাইভ স্টার হোটেলে: সিঙ্গেল ২৭০ দিনার এবং ডাবল রুম ৩৩০ দিনার।

♦ফোর স্টার হোটেলে: সিঙ্গেল১৮০ দিনার
এবং ডাবল রুম ২৪০ দিনার।

♦থ্রী স্টার হোটেলে: সিঙ্গেল ১২০ দিনার
এবং ডাবল ১৮০ দিনার।

★তথ্যওসূত্র: আল কাবাসের টুইটার থেকে।

ওমানে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) ওমানের দুকুম এলাকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর সন্দ্বীপের পাঁচজন বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। এদিকে, এই দুর্ঘটনায়
আরো পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র: প্রবাসের খবর।

সিঙ্গাপুরে নতুন ৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত।

আজকে ১৩ ফেব্রুয়ারি (দুপুর ১২ টা পর্যন্ত) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে আজকে নতুন ৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৯৭৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।

আজকে আক্রান্তের মধ্যে সবাই বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন। কমিউনিটি এবং ডরমিটরি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷

তথ্যসূত্র : Mothership.sg

দেশে,করোনায় প্রায় তিনগুণ মৃত্যু।

মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৩ জন। যা গতকালের চেয়ে প্রায় তিনগুণ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৬৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৯১ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৩৭৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন।

এর আগে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দেশে আরও ৪০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৫ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৮৭ লাখ ১২ হাজার ৩৬৮ জন এবং মৃত্যু হয়েছে ২৩ লাখ ৯২ হাজার ৫৮৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট কোটি ৭২ হাজার ৬০৯ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮১ লাখ ৬ হাজার ৭০৪ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৯২ হাজার ৫২১ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি আট লাখ ৯২ হাজার ৫৫০ জন এবং মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৫৮৮ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৭ লাখ ৬৫ হাজার ৬৯৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩৭ হাজার ৬০১ জনের।আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ৪২ হাজার ৮৩৭ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭৯ হাজার ১৯৪ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ লাখ ১৩ হাজার ৭৯৯ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১৬ হাজার ২৮৭ জন। এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩২তম।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। ফেব্রুয়ারি (শনিবার)-এর আপডেট

প্রবাসীরা সা’ব’ধা’ন! আকা’মা নাম্বার চেয়ে চলছে নতুন প্র’তা’র’ণা।

প্রবাসীরা সাবধান! আকামা নাম্বার চেয়ে চলছে নতুন প্রতারণা। বিশ্বের বিভিন্ন দেশে কোটিরও বেশি প্রবাসী বিভিন্ন পেশায় কর্মর’ত রয়েছে।

পরিবারের স্বচ্ছলতা ফেরাতে রাত দিন ক’ঠোর পরি’শ্রম করে যাচ্ছেন এই প্রবাসীরা। তাদের প্রত্যেকের কাছেই রয়েছে এণ্ড্রয়েড মোবাইল।

সাম্প্রতিক সময়ে এই মোবাইলে অ’নাকা’ঙ্খিত ফোন দিয়ে নানাভাবে প্র’তার’ণা করছে একটি চ’ক্র। সহজ সরল প্রবাসীরা এই ফাঁ’’দে পড়ে স’র্বস্ব

হা’রাচ্ছেন। বিশেষ করে সৌদি আরব, কুয়েত, কাতার ও আরব আমিরাতসহ অনেক দেশের প্রবাসীদের স’ঙ্গে এই প্রতারণা করা হচ্ছে।

কমন কিছু প্রতারণা হচ্ছে মোবাইল ফোনে লটারি পাওয়ার মেসেজ পাঠিয়ে তাদের কাছে টাকা পাঠাতে বলা হয়। তারপর,কিছু মেয়ে নামধারী ফেইক

ফেইসবুক এবং ইমো আইডি থেকে প্রবাসী ভাইদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফাঁ’’দ তৈরি করে। অনেক সময় লাইভে এসে বলে তোমা’র খালি

গায়ের ছবি দেখাও। পরে উল্টো-পাল্টা ভিডিও রেকর্ড করে বলে, তোমা’র সব বন্ধুদের এসব ভিডিও পাঠাবো, বাঁচতে চাইলে কিছু টাকা পাঠাও।

অথবা মেয়ে আইডি থেকে দেয়া হয় খারাপ কাজ করার অফার। এটা ইদানিং বেশী হচ্ছে। আইডি থেকে কয়েকদিন ভালোভালো কথা বলার পর

একসময় বলা হয়, কিছু টাকা ধার হিসেবে পাঠানো যাব’ে? টাকা দেয়ার পর ওই প্রবাসীকে ব্লক করে দেয়া হয়।এছাড়া আরো নানাভাবে প্র’তার’ণা

করা হচ্ছে অনেকদিন থেকেই। তবে সব ছাপিয়ে এবার প্রবাসীদের স’ঙ্গে করা নতুন এক প্র’তার’ণার সন্ধান পাওয়া গেছে। যেখানে প্রবাসীর

নাম্বারে কল করে চাওয়া হচ্ছে তার আকামা নাম্বার, ব্যাংক একাউন্ট নাম্বারসহ গু’রুত্বপূর্ণ তথ্য। সম্প্রতি সৌদি আরবের এনসিবি ব্যাংকের নাম করে প্রচুর প্রবাসীর কাছে

ইমু থেকে ফোন করে তাদের আকামা নাম্বার চাওয়া হয়েছে। প্র’তার’করা মূলত এসব গু’রুত্বপূর্ণ নাম্বার নিয়ে বড় ধরনের প্র’তা’রণা করে, এমনকি তাদের একাউন্ট থেকে পর্যন্ত অর্থ উ’ত্তোলন করে ফেলে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বেঁধে দেওয়া কিছু স্বাস্থ্যবিধির উপরে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে কাতার পুলিশ। কাতারে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে কাতার পুলিশ।

গত ২৪ ঘণ্টায় কাতারের বিভিন্ন জায়গায় মাস্ক ছাড়া ঘোরাঘুরি, দূরত্ব বজায় রেখে চলাফেরা করে নাই, যারা কোয়ারান্টাইন মানে নাই, গাড়িতে চারজনের বেশি উঠেছে, এবং এতেরাজ ডাউনলোড করে নাই, এইসব অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৬৩১ জন।

করোনাভাইরাস পরিস্থিতিতে কাতারে দেওয়া স্বাস্থ্যবিধির না মানার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের আর্থিক জরিমানা ও জেল হতে পারে

এ পর্যন্ত মাস্ক না পরার অপরাধে কাতারের ১২৩৭৩ জনকে আটক করেছে পুলিশ। এবং গাড়িতে ৪ জনের বেশি ওঠার অপরাধে ৩৯২ জনকে আটক করেছে পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে।

পরবাস কথা
দোহা – কাতার

বাংলাদেশ বিমানের কল সেন্টার নম্বর পরিবর্তন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কল সেন্টারের নম্বর পরিবর্তন করা হয়েছে। আগামীকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে কল সেন্টারের এ ০১৭৭৭১৫৬১৩-১৬ নম্বর পরিবর্তন করা হবে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত যাত্রীরা নতুন এ নম্বরে ০১৯৯০৯৯৭৯৯৭ কল করে সেবা নিতে পারবে। গতকাল শুক্রবার বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

করোনার জাল সনদ’ প্রদানের দায়ে কুয়েতে আটক এক ভারতীয় ডাক্তার!!

করোনার জাল সনদ’ইস্যু করার অপরাধে কুয়েতে এক এশিয়ান ডাক্তারকে আটক করেছেন পুলিশ, তার বিরুদ্ধে ৩২ দিনারের বিনিময়ে জাল পিসিআর সনদ প্রদানের প্রমাণ পেয়েছেন কতৃপক্ষ।

সুত্রে প্রকাশ, কুয়েতের আহমেদী জেলায় ভূয়া সনদ প্রদান করত আটক ভারতীয় ডাক্তার ।

ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য জাল সনদ প্রদানকারী ডাক্তারের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কুয়েত পুলিশ প্রশাসন।

সূত্রঃ আরবী দৈনিক আল আনবা।

✍️ Collected and posted by Nahar Hoque

কুয়েতে ২১শে ফেব্রুয়ারি থেকে হোটেল বুকিং শুরু’ খরচ ১৫০ থেকে ৩৩০ দিনার..!!

কুয়েতে আগত যাত্রীদের কোয়ারাইন্টাইন খরচের বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে হোটেল, ট্রাভেল ও সিভিল এভিয়েশন কতৃপক্ষ।

প্রতি যাত্রীকে ১৫০ থেকে ৩৩০ দিনার বা তার চেয়ে বেশীও খরচ করতে হতে পারে কোয়ারাইন্টাইন ভাবত ।কোয়ারাইন্টাইন খরচের প্রস্তাব সরকারের অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে

অনুমোদন পেলেই আগামী ২১ ফেব্রুয়ারী থেকে শুরু হবে অগ্রীম হোটেল বুকিং ।

৫ তারকা থেকে শুরু করে ১ তারকা এবং সমমানের হোটেল বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, সর্বোচ্চ ৩৩০ দিনার থেকে ১৩০ দিনার খরচ হবে কোয়ারাইন্টাইন ও খাবার ভাবত।

ভ্রমণ বা ছুটিতে গেলেই হোটেল বুকিং কনফার্ম করে যেতে হবে ।

📌 নিউজ লিংক 👇 কমেন্টে দেওয়া হয়েছে…

✍️ Collected,translated and posted by #nahar_haque

https://www.facebook.com/naharhoqu/