ক্যাটাগরি Uncategorized

করোনায় মৃত্যু অর্ধেকে নেমেছে, বেড়েছে আক্রান্ত।

মহামারি করোনা ভাইরাসে আগের দিনের তুলনায় মৃত্যু অর্ধেক কমে গেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২২৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৮৭ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬৪২ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন।

এর আগে সোমবার (৮ ফেব্রুয়ারি) দেশে আরও ৩১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৬ জন। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৭০ লাখ ৪ হাজার ৪৪৪ জন এবং মৃত্যু হয়েছে ২৩ লাখ ৩৬ হাজার ২৪২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৮৮ লাখ ৪৮ হাজার ৯৪৬ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৭৭ লাখ ৬২৯ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৬ হাজার ৪০৫ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি আট লাখ ৪৭ হাজার ৭৯০ জন এবং মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ১৯৫ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৫ লাখ ৫০ হাজার ৩০১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩২ হাজার ২৪৮ জনের।আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৮৩ হাজার ১৯৭ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭৭ হাজার ৬৮ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১২ হাজার ৭৯৮ জন। এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩২তম।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।                        ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার)-এর

গতকাল কুয়েত সিভিল এভিয়েশনের এক টুইট বার্তায় বলা হয়- নিষধাজ্ঞা স্বত্বেও কুয়েতে ৪ ক্যাটাগরির লোক প্রবেশ করতে পারবে।তো সেখানে ”৪” নাম্বার লাইনে লিখা ছিলো-।

“𝐃𝐫𝐢𝐜𝐞𝐭 𝐟𝐚𝐦𝐢𝐥𝐢𝐞𝐬 𝐨𝐟 𝐚𝐯𝐨𝐛𝐞 𝐜𝐚𝐭𝐞𝐠𝐨𝐫𝐢𝐞𝐬 𝐚𝐧𝐝 𝐝𝐨𝐦𝐞𝐬𝐭𝐢𝐜 𝐰𝐨𝐫𝐤𝐞𝐫”.
(অনেকের প্রশ্ন এর মানে বুঝলাম না!)

তাদের জন্য-
এর মানে বুঝানো হচ্ছে- যে ৪ ক্যাটাগরির লোক কুয়েত প্রবেশে অনুমতি রয়েছে তারা যদি বর্তামানে কুয়েতে আসে তাহলে তাদের সাথে যে (খাদেম/খাদ্দামা) আছে তারা কুয়েতে আসতে পারবে।

-ক্লিয়ার-

♦kuwait Civil-Aviation

কুয়েতে ৭ নেপালি নাগরিক আটক,।

কুয়েতে ৭ নেপালি নাগরিক আটক, তাদের বিরুদ্ধে গৃহকর্মীদের বিক্রির অভিযোগ রয়েছে।

কুয়েতি বাসা থেকে পালিয়ে যাওয়া গৃহকর্মীদের বিভিন্ন অফিসের মাধ্যমে বিক্রি করা হত।

আল রাই পত্রিকা বিষয়টি নিশ্চিত করে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে দেখছে।

আটক নেপালী নাগরিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৫৬০০ মসজিদ নির্মাণ করবে সরকার।

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য একটি বড় প্রকল্পের অংশ হিসাবে বাংলাদেশ সরকার এই বছর ১৭০ টি নতুন মসজিদ খোলার কথা জানিয়েছেন। যেখানে এই প্রকল্পের জন্য ১ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে সরকার। মডেল মসজিদ প্রকল্পের (এমএমপি) উপ-প্রকল্প পরিচালক শফিকুর রহমান তালুকদার জানান, “এটি বিশ্বের যে কোনও সরকারের পক্ষে বৃহত্তম মসজিদ প্রকল্প যেখানে একসাথে বিপুল সংখ্যক মসজিদ নির্মিত হচ্ছে।

সূত্রঃ আরব নিউজ।

মিয়ানমারে নতুন নির্বাচনের ঘোষণা দিলেন সেনাপ্রধান।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুধে চলমান বিক্ষোভের মধ্যে দেশটির সেনাপ্রধান মিন অং লাইং নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই ঘোষণা দেন। প্রতিশ্রুতি দেন, নির্বাচনে যারা জয়ী হবে তাদের কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে। তবে, ভোট আয়োজন করবে নতুন নির্বাচন কমিশন। সে সাথে, বিক্ষোভে উত্তাল এলাকাগুলোয় রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত জারি করেন কারফিউ। শহরগুলোতে পাঁচ জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ।

সূত্রঃ যমুনা টিভি।

স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নতাকর্মীদের টিকা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ফ্রন্টলাইনারদের পাশাপাশি স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নতাকর্মীদের টিকা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে করোনার ভ্যাকসিন দেয়ার কাজ সরকার শেষ করতে চায়। তাই টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে সর্বনিম্ন সময়ের মধ্যে।

এমপি পাপুলের পদ বাতিলের রুল শুনানি ২২ ফেব্রুয়ারি।

মানবপাচারের দায়ে কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিলের বিষয়ে জারি করা রুলের শুনানি হবে আগামী ২২ ফেব্রুয়ারি। আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। উল্লেখ্য, নির্বাচনি হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া ও শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দাখিল করায় পাপুলের সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২০ সালের ১৬ আগস্ট হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভূঁইয়া। পাপুল বর্তমানে কুয়েতের কারাগারে আছেন। মানবপাচারের দায়ে তাকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের আদালত।

সূত্রঃ সারাবাংলা।

সৌদিআরবে মারা যাওয়া ১ হাজার ৮৪৫ জন বাংলাদেশিদের মধ্যে ২৮১ জনের মৃতদেহ দেশে এসেছে’।

২০২০ সালে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন, ১ হাজার ৮৪৫ জন বাংলাদেশি। এর মধ্যে দেশে এসেছে ২৮১ জনের মৃতদেহ।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার শ্রম কাউন্সিলর মো: আমিনুল ইসলাম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মধ্যে, মৃতদের পরিবারের সম্মতিতে ১ হাজার ৫৬৪ জনকে, সৌদি আরবে দাফন করা হয়েছে।

বাকি ২৮১ জনের মরদেহ স্ব স্ব নিয়োগকর্তার অর্থায়নে, দেশে প্রেরণ করা হয়েছে। ফলে বাংলাদেশ সরকারের ৫ কোটি ৬০ লক্ষ টাকা সাশ্রয় হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ২৪ ঘন্টায় দেশটিতে ৩৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, এই পর্যন্ত মারা গেছে ৬৪০৬ জন ।

করোনা সংক্রমণ’ কুয়েতের মসজিদ বিভাগে নতুন নির্দেশনা’।

করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় মসজিদগুলিতে প্রয়োজনীয় স্বাস্থ্য নিয়ন্ত্রণ ও নির্দেশনা সম্পর্কিত বিষয়ে মসজিদ বিভাগের পরিচালকদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

প্রথম: স্বাস্থ্য নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয়তা সংক্রান্ত মন্ত্রিসভা ও প্রশাসনিক সিদ্ধান্ত নিম্নরূপ । রিপোর্ট আল রাই পত্রিকার ।

১ম – মসজিদগুলিতে স্বাস্থ্য নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয়তা সম্পর্কিত মন্ত্রিসভা ও প্রশাসনিক সিদ্ধান্তে যা এসেছে সে হিসেবে মসজিদে ইবাদতকারীদের জন্য গুরুত্বপুর্ণ হলঃ মসজিদে প্রবেশের সময় এবং নামাজরত অবস্থায় ও অবশ্য মুখোশ (মাস্ক) পরতে হবে, মসজিদ ছাড়ার আগ পর্যন্ত প্রত্যেক মুসল্লিকে নিজের মস্ললা (কার্পেট) দিয়ে নামাজ আদায় করার বাধ্যবাধকতা আছে ।

শর্ত থাকে যে, মসজিদে প্রদর্শিত লক্ষণ অনুসারে, নামাজের আগে এবং নামাজের পরে মুস্ললিরা শারীরিক দূরত্বে মেনে চলবে এবং নামাজের আগে ও পরে বাকী ইবাদতকারীদের সাথে হাত মিলানো বা মুসাবাহা থেকে দূরে থাকা এবং মসজিদে প্রবেশে ও বের হওয়ার সময় দরজা খোলা রাখা, দরজায় ভিড় ছাড়াই মসজিদ থেকে বের হওয়া ।

দ্বিতীয়: শুক্রবারের খুতবা এবং নামাযের সময়কাল প্রতিশ্রুতি সর্বাধিক হিসাবে ১৫ মিনিটের বেশি নয়, স্বল্প সময়ে নামায আদায় করা এবং অন্যন্যা বিষয়েও পরিপূর্ণতা বিবেচনা করা।

তৃতীয়: মুসল্লিদের নিরাপত্তা রক্ষার জন্য স্বাস্থ্য সংক্রান্ত নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয়তা মেনে না চললে
মসজিদ বন্ধ করার সম্ভাবনা রয়েছে ।

সামাজিক মেলামেশার নিয়ম ভঙ্গে কর্মীদের জরিমানা ও দেশে ফেরত পাঠাবে সৌদি সরকার!

সৌদি সরকার সকল কর্মীদের সামাজিক যোগাযোগ এবং মেলামেশার নিয়মকানুনগুলো পুনরায় মনে করিয়ে সকলকে সতর্ক করেছে। করোনাভাইরাস এর প্রসার রোধ করার লক্ষ্যে এসকল নিয়মগুলো চালু করেছে সৌদি সরকার। এই নিয়মগুলো অমান্য করলে ৪ ধরনের গ্রুপকে সর্বোচ্চ জরিমানা বা শাস্তি দেবে সরকার।

সামাজিক জনসমাগম বা মেলামেশার আইন অমান্য ৪ ধরনের গ্রুপকে সর্বোচ্চ জরিমানা করবে সৌদি সরকারঃ

১/ যেসকল কর্মীরা আইন অমান্য করে সামাজিক জনসমাগম বা মেলামেশায় বা কোন অনুষ্ঠানে অংশ নেবে।https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.2.0.0.2.2.0.0&client=ca-pub-5060589959020042&output=html&h=50&slotname=9140822140&adk=3476313750&adf=900583294&pi=t.ma~as.9140822140&w=320&lmt=1612808266&rafmt=12&tp=site_kit&psa=1&format=320×50&url=https%3A%2F%2Fwww.dakghar24.com%2F%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25bf%25e0%25a6%2595-%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25ae-%25e0%25a6%25ad%2F&flash=0&wgl=1&dt=1612808266401&bpp=3&bdt=2131&idt=218&shv=r20210202&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dbaf50e926c398f99-224e9abb54ba001d%3AT%3D1612482663%3ART%3D1612482663%3AS%3DALNI_MYQHRUNVnSViMycSifq7Jtp-s7rEA&prev_fmts=0x0%2C320x50%2C320x50&nras=1&correlator=3562791227219&frm=20&pv=1&ga_vid=1458697147.1612482663&ga_sid=1612808267&ga_hid=72233266&ga_fc=0&u_tz=180&u_his=1&u_java=0&u_h=780&u_w=360&u_ah=780&u_aw=360&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=20&ady=1396&biw=360&bih=656&scr_x=0&scr_y=0&eid=21066650%2C42530672%2C21068769%2C21068893%2C21068946%2C21069710%2C21066973&oid=3&pvsid=4185406120954275&pem=360&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&rx=0&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C656%2C360%2C656&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=8448&bc=31&ifi=3&uci=a!3&btvi=1&fsb=1&xpc=vSfl46vXEU&p=https%3A//www.dakghar24.com&dtd=242

২/ যারা এই জনসমাগম বা মেলামেশার দাওয়াত দিয়েছে।

৩/ যারা এই মেলামেশার বা জনসমাগম বা অনুষ্ঠানের আয়োজন করেছে।

৪/ যেখানে এই আইন অমান্য করে সামাজিক জনসমাগম করা হবে, সেই স্থানের কর্তৃপক্ষ বা মালিক।

সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, যে যেকোন আন্ডার কন্সট্রাকশন বাড়ি বা বিল্ডিং, রেস্ট হাউজ, এবং এই সংক্রান্ত স্থাপনায় ৫ বা এর বেশি কর্মীদের একসাথে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

আইন অমান্যে কোম্পানি বা স্থাপনা এবং সেটার কর্তৃপক্ষকে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। আইন অমান্যকারী প্রত্যেক কর্মীকে ১০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়াও প্রবাসী কর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে, এবং পুনরায় সৌদি আরবে প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা দেয়া হবে। 

মন্ত্রণালয় সৌদি আরবে বসবাসরত সকলকে এরকম যেকোন নিয়ম ভঙ্গ করা সামাজিক মেলামেশা দেখলে বা এসম্পর্কে জানতে পারলে সকল প্রদেশে ৯৯৯ নাম্বারে এবং মক্কা প্রদেশে ৯৯১ নাম্বারে ফোন করে কর্তৃপক্ষকে অবগত করার জন্য আহ্বান জানিয়েছেন।