
বাংলাদেশ থেকে ভিসা আবেদন গ্রহণ শুরু করছে দক্ষিণ কোরিয়া। আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে এই প্রক্রিয়া শুরু হবে। করোনা সংক্রমণ রোধে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছিল দেশটি। বাংলাদেশে করোনা সংক্রমণের হার কমে যাওয়ার কারণে এই ভিসা নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে শিক্ষার্থীসহ ইপিএস কর্মীরা দক্ষিণ কোরিয়ায় যাওয়ার ভিসার আবেদন করতে পারবেন।
তবে, দক্ষিণ কোরিয়ায় যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের মধ্যে করোনা সংক্রমণের হার আবারো বৃদ্ধি পেলে ‘ভিসা নিষেধাজ্ঞা’ পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাই, দক্ষিণ কোরিয়ার যাওয়ার আগে করোনার নমুনা পরীক্ষা করে যেতে বলা হয়েছে।
সূত্রঃ বাংলাদেশ দূতাবাস, সিউল, দক্ষিণ কোরিয়া।








