
ডেনমার্কে গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) করোনার বিধিনিষেধ ও ডিজিটাল টিকাদান সনদের প্রতিবাদে রাতে কোপেনহেগেনে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। দেশটির আংশিক লকডাউনকে একনায়কতন্ত্র আখ্যায়িত করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের মূল কারণ ডিজিটাল টিকা পাসপোর্ট। ইউরোপের অন্যান্য দেশের মতো ভ্রমণের জন্য ডেনমার্কও করোনার টিকা গ্রহণের ডিজিটাল সার্টিফিকেট চালু করতে চায়। এই ধরণের পাসপোর্ট টিকা দেওয়ার বাধ্যবাধকতা বোঝায় এবং ব্যক্তির স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ করে বলে বিক্ষোভকারীরা মনে করেন।
সূত্রঃ যুগান্তর








