ক্যাটাগরি Uncategorized

বিশ্বে করোনায় মৃত্যু ২৩ লাখ ছাড়াল।

বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ এবং ইউরোপসহ কয়েকটি দেশে মিলেছে করোনার নতুন ধরন। এটি আগের ভাইরাস থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ৫৯ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৩ লাখ।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৭৭৫ জন এবং মৃত্যু হয়েছে ২৩ লাখ ৮ হাজার ৮৪৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৭৫ লাখ ২৪ হাজার ৪২৪ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৭৪ লাখ ৭ হাজার ৩২৪ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৭০ হাজার ৭০৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি আট লাখ ১৫ হাজার ২২২ জন এবং মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৯৫৬ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৪ লাখ ৪৯ হাজার ৮৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩০ হাজার ১২৭ জনের।আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৩৪ হাজার ৬০৬ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭৫ হাজার ৭৩২ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ লাখ ১১ হাজার ৫৭৩ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১১ হাজার ২৬৪ জন। এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩১তম।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

কুয়েতে করোনায় নতুন ৯৪০ জন শনাক্ত’ সুস্থ ৪৫৬ এবং মৃত্যু ২ জন।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ৯৪০ জন, সুস্থ হয়েছে ৪৫৬ জন এবং মৃত্যু ২ জন।

মোট আক্রান্ত হয়েছে ১৬৯,১৯০ জন।
মোট মৃতের সংখ্য ৯৬৪ জন।
মোট সুস্থ হয়েছেন ১৬০,৫৫৪ জন।

আজ শুক্রবার বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয়েছে ১১,৪৯৭ জনকে, মোট টেস্টের সংখ্যা ১৫৭৯,৪৮১ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৭,৬৭২ জন এবং আইসিইঊতে আছেন ৬৮ জন ।

Belsalamah.com অনলাইন প্লাটফর্মে নিবন্ধিত খাদেম আকামাধারী বা আর্টিক্যাল ২০ যারা আছেন তারা কুয়েতে প্রবেশ করতে পারবেন।জানিয়েছে কুয়েতেরর সিভিল এভিয়েশন। (আলহামদুলিল্লাহ)

★এই “বেলসালামাহ” প্লাটর্ফমে রেজিষ্ট্রেশন করে যাদের টিকেট বা ফ্লাইটের দিন ধার্য হয়ে গেছে আপনারা চিন্তা মুক্ত থাকেন।-

♦আর যারা এই অনলাই প্লাটফর্মে রেজিষ্ট্রেশন করেনি তারা ট্রাই করে দেখতে পারেন।

তথ্যওসূত্র:- আল জারিদার টুইটার একাউন্ট থেকে।

দেশে,করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে।

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৮২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৩৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫০৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮২ হাজার ৪২৪ জন।

এর আগে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দেশে আরও ৪৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৩ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৫৪ লাখ এক হাজার ১৭০ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ৯২ হাজার ৭২৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৭০ লাখ ৮১ হাজার ১৫৮ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৮৯০ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৬৬ হাজার ৯৮৮ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি আট লাখ তিন হাজার ৫৩৩ জন এবং মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৮৬২ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৩ লাখ ৯৭ হাজার ৭৬৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ২৮ হাজার ৮৩৩ জনের।আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ১৭ হাজার ৯১৮ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭৫ হাজার ২০৫ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ লাখ ৯২ হাজার ৪৫৯ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১০ হাজার ২৫০ জন। এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩১তম।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

কুয়েতের সাথে সরাসির ফ্লাইট নেই ৩০ টি দেশের।মূল কারন- করোনার থাবা উচ্চতর, এমন কি আরব দেশ গুলোতেও।

♦ফ্লাইট স্থগত থাকা দেশে থেকে যদি কেউ কুয়েতে আসতে চায় তাহলে অন্য কোনো দেশে ১৪ দিন কোয়ারেইন্টাইন থাকার পর সেখান থেকে 𝐏𝐂𝐑 সনদ নিয়ে ট্রান্জিট হয়ে কুয়েত প্রবেশ করতে হবে।

★কুয়েতে আগমনের পর আবারও বিমানবন্দরে করোনা টেষ্ট করা হবে এবং ১৪ দিন কোয়ারেইন্টানে থাকতে হবে।(বাধ্যতামূলক)

**তথ্যওসূত্র: আল কাবাসের টুইটার থেকে।

দশ দিনের জন্য জনসমাগম বন্ধ করছে সৌদি আরব।

ক’রোনার বিস্তার রোধে দশ দিনের জন্য জনসমাগম বন্ধ করছে সৌদি আরব।বিশ্বজুড়ে চলমান ক’রোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিস্তার রোধে আগামী দশদিনের জন্য সৌদি আরবে সব ধরণের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি সরকার। আজ ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সৌদি প্রেস এজেন্সি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। 

আগামী দশ দিনের জন্য জনসমাগম বন্ধ করছে সৌদি আরব। বিশ্বজুড়ে চলমান মহামারী ক’রোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে আগামী দশদিনের জন্য সৌদি আরবে জনসমাগম বন্ধ ঘোষণা করেছে সৌদি সরকার।

আজ ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সৌদি প্রেস এজেন্সি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সৌদি আরবে সমস্ত বিনোদনমূলক অনুষ্ঠান তথা জনসমাগম আগামী ১০ দিনের জন্য বন্ধ করা হলো।

তবে এই সিদ্ধান্ত সাময়িক, যা ক’রোনা ভাইরাসের বিস্তার রোধে নেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী এসব সিদ্ধান্ত ক্রমাগত পরিবর্তন করা হবে।

ক’রোনার ব্যাপক বিস্তার রোধে আপাতত আগামী ১০ দিন সৌদিতে যেসব কার্যক্রম স্থগিত করা হয়েছে, তা হলো-

১. বিবাহ অনুষ্ঠান, কর্পোরেট সভা এবং এর মতো সমস্ত অনুষ্ঠান, বনভোজন অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে । তবে এসবের জন্য নিষেধাজ্ঞা ১০ দিন থেকে বেড়ে পরবর্তীতে ৩০ দিন হতে পারে। 

২. অন্য সামাজিক অনুষ্ঠানে যেগুলোতে জনসমাগম হয় সেগুলোও আগামী ১০ দিনের জন্য নিষিদ্ধ। 

৩. আগামী ১০ দিনের জন্য সমস্ত বিনোদনমূলক অনুষ্ঠান এবং ইভেন্টগুলির স্থগিতাদেশ দেয়া হয়েছে এবং এই স্থগিতাদেশ পরবর্তীতে বাড়ানো হতে পারে।

৪. আগামী ৩০ দিনের জন্য সিনেমা হল, অভ্যন্তরীণ বিনোদন কেন্দ্র, স্বতন্ত্র অভ্যন্তরীণ গেমের (ইনডোর গেম) জায়গা বা রেস্তোঁরা, শপিংমল, জিম এবং স্পোর্টস সেন্টারে জনসমাগম বন্ধ করা হয়েছে। এসবের ক্ষেত্রেও স্থগিতাদেশ পরবর্তীতে বাড়তে পারে।

৫. রেস্তোঁরা, ক্যাফে এবং এই জাতীয় খাওয়ার জায়গাগুলোতে ডাইনিং পরিষেবাদি বা সেখানে বসে খাওয়া আগামী ১০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। যা পরবর্তীতে আরো বাড়তে পারে। অর্থাৎ রেস্তোরাঁ বা ক্যাফেতে বসে খাওয়া যাবে না। তবে এদের পার্সেল বা হোম ডেলভারি সেবা চালু থাকবে স্বাভাবিক সময়ের মত। 

উল্লেখ্য ,এর আগে গত ২ ফেব্রুয়ারি (মঙ্গলবার), সৌদি আরব ক’রোনা ভাইরাসের বিস্তার রোধে ২০ টি দেশের নাগরিকদের সৌদিতে প্রবেশ স্থগিত ঘোষণা করে।

অর্থাৎ সৌদি নাগরিক ব্যতিত ২০ টি দেশ থেকে আসা সকল মানুষ, ডিপ্লোম্যাট, স্বাস্থ্যকর্মী, এবং তাদের পরিবারের সৌদি আরবে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে সৌদি সরকার। ৩ ফেব্রুয়ারি ২০২১, বুধবার সৌদি সময় রাত ৯ টা  থেকে পরবর্তী ঘোষণা আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বর্তমানে সারাবিশ্বে করোনা ভাইরাস এর প্রকোপ পুনরায় বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে।

সাময়িক নিষেধাজ্ঞাপ্রাপ্ত ২০টি দেশ হলোঃ আর্জেন্টিনা, আরব আমিরাত, জার্মানি, ইউএসএ, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড, তুরস্ক, সাউথ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, ইজিপ্ট, ভারত, এবং জাপান।

মালয়েশিয়ার লকডাউন আপডেটঃ-

আপাতত তিনটি সেক্টর খুলে দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি না মানলেই কঠোর ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ এমনটাই বলেছেন।
১-পাসার মালাম বা রাত্রিকালীন বাজার বিকাল ৪ঃ০০ থেকে রাত ১০ঃ০০ পর্যন্ত।

২-কেডাই গুনতিং রামবুত বা চুল কাটানোর সেলুন খোলা রাখা যাবে রাত ১০ঃ০০ পর্যন্ত তবে শুধুমাত্র চুল ই কাটাতে পারবেন অন্য কিছু নই।

৩ঃকেডাই চুচি কেরেতা বা গাড়ি ধৌত করার দোকান খোলা রাখা যাবে রাত ১০ঃ০০ টা পর্যন্ত।

আজ থেকেই কার্যক্রম শুরু করা যাবে।

কুয়েতে করোনায় নতুন ৮৪০ জন শনাক্ত’ সুস্থ ৫৫৫ এবং মৃত্যু ১ জন।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ৮৪০ জন, সুস্থ হয়েছে ৫৫৫ জন এবং মৃত্যু ১ জন।

মোট আক্রান্ত হয়েছে ১৬৮,২৫০ জন।
মোট মৃতের সংখ্য ৯৬২ জন।
মোট সুস্থ হয়েছেন ১৬০,০৯৮ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয়েছে ১০,৮৬১ জনকে, মোট টেস্টের সংখ্যা ১৫৫৮,১০৯ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৭১৯০ জন এবং আইসিইঊতে আছেন ৬৬ জন ।

সন্ত্রাসীর হামলায় চার বাংলাদেশি কানাডিয়ান গুলিবিদ্ধ।

কানাডার টরন্টোর রিজেন্ট পার্ক এলাকার একটি পার্কিং লটে চার বাংলাদেশি কানাডিয়ান গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে পুলিশ জানিয়েছে। প্রত্যেককে দ্রুত হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত দেতমাল জানিয়েছেন, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সহ-সভাপতি আনাই মিয়া, মারহাবা গ্রোসারির মুমিন মিয়া, সুলতান মিয়া ও ছত্তার মিয়া এলোপাতাড়ি গুলিতে আহত হন। তাদের চার জনের মধ্যে আনাই মিয়ার অবস্থা আশংকাজনক। বাকি তিনজন শঙ্কামুক্ত।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে রিজেন্ট পার্ক ব্লুভার্ড এবং ডান্ডাস স্ট্রিট সংলগ্ন ওক স্ট্রিটের পার্কিং লটে এলোপাতারি গুলি হয়েছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে অসংখ্য গুলোর দাগসহ হোন্ডা একর্ড গাড়ি দেখতে পায়। পরে তারা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায় তারা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। দুই সন্দেহভাজনকে তারা খুঁজছে। সন্দেহভাজনরা ২০১৪ সালের টয়োটা রাভ ফোর গাড়ি ব্যবহার করছিলো বলে ধারণা করা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনার খবরে জালালাবাদ এসোসিয়েশন অফ টরন্টো এবং কানাডায় বসবাসরত প্রবাসীদের মধ্যে ক্ষোভ, নিন্দা এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচারের জন্য জোড় দাবি জানানো হচ্ছে। সুত্র: #বিডি প্রতিদিন”