ক্যাটাগরি Uncategorized

বায়োফ্লকে স্বপ্ন দেখছেন নরসিংদীর রফিক মাস্টার।

নরসিংদী থেকে মোঃ রফিকুল ইসলাম রফিক মাস্টার। নরসিংদীর রায়পুরা উপজেলায় মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামে গড়ে তুলেছেন বিন-ইয়ামিন অর্গানিক ফিস ফার্ম। এখানে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে সফল হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

বায়োফ্লক পদ্ধতিতে পানির মধ্যে বিশেষ প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া তৈরি করা হয় যেটা মাছের খাবারকে রিসাইকেল করে। আবার এটা পানি পরিশোধন করতেও সাহায্য করে। পানিতে নাইট্রোজেন আর কার্বনের অনুপাত ঠিকমতো না হলে এটা কাজ করবে না এবং মাছ মারা যাবে। এ কারণে বায়োফ্লক পদ্ধতির জন্য আলাদা ব্যবস্থাপনার দরকার হয়।

এ পদ্ধতির মাছ চাষের অবকাঠামোতে সার্বক্ষণিক বিদ্যুতের প্রয়োজন হয় এবং মাছের ট্যাংকির পানি কখনও পরিবর্তন করা যাবে না। অনেকে বায়োফ্লক পদ্ধতির ক্ষেত্রে লবণাক্ত পানি ব্যবহারের পরামর্শ দেন, যা ঠিক নয়। সাধারণভাবে মাছ চাষের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ে প্রতি শতাংশে আড়াইশো গ্রাম লবণ দেওয়ার নিয়ম , যা মাছকে রোগমুক্ত রাখতে সহায়তা করে।

বায়োফ্লক পদ্ধতিতে পানির তাপমাত্রা, অক্সিজেন, অ্যামোনিয়া,ক্ষারত্ব, পিএইচ,  ক্যালসিয়াম,  নাইট্রেট, ফসফরাস, আয়রন, পানির স্বচ্ছতা, গভীরতা, লবণাক্ততা এই গুলো সঠিক ভাবে রাখতে হয়।

বায়োফ্লক পদ্ধতিতে নরসিংদীতে এ মূহুর্তে সব চেয়ে বড় প্রকল্প করেছেন রায়পুরায় মোঃ রফিকুল ইসলাম।তিনি বলেন “ প্রচলিত পদ্ধতিতে মাছ চাষের চেয়ে এই পদ্ধতিটি সম্পূর্ণ আলাদা। এখানে টেকনিক্যাল বিষয়গুলো সুচারুরূপে দেখতে হয়। আমার ৩ টি ট্যাংকে তেলাপিয়া, পাঙ্গাশ, শিং, কই চাষ হচ্ছে। আগামী মাসে আরও ২ টি ট্যাংক প্রস্তুত হয়ে যাবে। মাগুর, গোলশা,পাবদাসহ সব ধরনের মাছ চাষ করার ইচ্ছে আছে।

মোঃ রফিকুল ইসলাম রফিক মাস্টার বলেন, গত ২০১৯ সালে সৌদি আরব হজ্জ পালন করতে গেলে প্রবাসী এক বন্ধু আমাকে পরামর্শ দেন বায়োফ্লকের। তার দেওয়া পরামর্শে অনুপ্রাণিত হয়ে দেশে তারই পরিচিত বন্ধুর নিকট আমাকে পাঠান। দীর্ঘদিন একটি বায়োফ্লক ফার্মে চাষের  ওপর প্রশিক্ষণ নেই। ২০২০ সালে স্বল্প পরিসরে বিন-ইয়ামিন অর্গানিক ফিস ফার্ম নামে কার্যক্রম শুরু করি। ৪ মাস পর প্রথম ধাপে কিছুটা সফলতা দেখতে পাই। লাভ জনক মনে করে আরও ২ টি প্লান্ট করি। তিনটি ট্যাংকিতে পাঙ্গাশ,তেলাপিয়া, শিং মাছ আগামী মাসে বিক্রি করতে পারবো। নতুন ২টি ট্যাংকি প্রস্তুত করা হয়েছে ।”

মোঃ রফিকুল ইসলাম ৪০×২০ ফিট ট্যাংকে ১০ হাজার তেলাপিয়া চাষ করতে করেছেন। তিনি এখান থেকে ভাল লাভের আশা করছেন।

তিনি উপজেলা মৎস্য অফিসার কে বহুবার ফার্মটি পরিদর্শনে আসার অনুরোধ করেছেন কিন্তু এখন পর্যন্ত আসেননি।তিনি বলেন সরকারি কোনও প্রকার পরামর্শ সহযোগিতা পাইনি। সহযোগিতা পেলে আরও সফলতার সাথে এগিয়ে যেতে পারবো।

ছুটিতে ভিসার মেয়াদ উত্তীর্ণরা ৩ বছর পর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন!।

ছুটিতে গিয়ে সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হলে তিনবছর পর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে দেশটির পাসপোর্ট জেনারেলঅধিদপ্তর (জাওয়াজাত)। তবে, যারা পূর্ববর্তী নিয়োগকর্তার কাছ থেকে নতুন কাজের জন্য ভিসা নিয়ে ফিরে আসবেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

ছুটিতে ভিসার মেয়াদ উত্তীর্ণরা ৩ বছর পর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন!

ছুটিতে গিয়ে যেসব প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হবে তারা সৌদি আরবে তিনবছর প্রবেশ করতে পারবেন না। আজ ৩১ জানুয়ারি (রোববার) দেশটির পাসপোর্ট জেনারেল অধিদপ্তর (জাওয়াজাত) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।

সৌদি আরবের পাসপোর্ট জেনারেল অধিদপ্তর (জাওয়াজাত) স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেসব প্রবাসীরা এক্সিট রিএন্ট্রি ভিসায় সৌদি আরব ছেড়ে চলে গিয়েছিল এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসেন নি, তিন বছরের জন্য তাদের সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে ।

অর্থাৎ যেসব প্রবাসীরা দেশে আসার পর ভিসার নির্দিষ্ট মেয়াদকালে সৌদিতে প্রবেশ করতে ব্যর্থ হবে তাদেরকে পরবর্তী তিনবছর সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না।

তবে, এক্ষেত্রে যারা পূর্ববর্তী নিয়োগকর্তার কাছ থেকে নতুন কাজের ভিসা নিয়ে ফিরে আসবেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। তারা নির্দ্বিধায় সৌদিতে নতুন ভিসা নিয়ে ফিরতে পারবেন।

বহু বিদেশী যারা ছুটি এবং পুনরায় প্রবেশের ভিসায় দেশ ছেড়ে চলে যাওয়ার পরে কিংডমে ফিরে আসতে চান, এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ফিরে আসতে পারেন নি তাদের প্রশ্নের জবাবে জাওয়াজাত আজ এই ঘোষণাটি জানিয়েছে।

কুয়েতে করোনায় আরো ৬৩৫ জন শনাক্ত’ সুস্থ ৫২৭ জন’।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ৬৩৫ জন, সুস্থ হয়েছে ৫২৭ জন এবং মৃত্যু নেই।

মোট আক্রান্ত হয়েছে ১৬৫,২৫৭ জন।
মোট মৃতের সংখ্য ৯৫৯ জন।
মোট সুস্থ হয়েছেন ১৫৭,৯৩১ জন।

আজ রবিবার বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয়েছে ৮৯৯৪ জনকে, মোট টেস্টের সংখ্যা ১৫২৯,৫৮১ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৬২৬৭ জন এবং আইসিইঊতে আছেন ৫৮ জন ।

রাজনীতিতে চমক দেখানো কুয়েতে দন্ডিত এমপি পাপুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সংসদ।

(ফাইল ছবি) কুয়েতে সাজাপ্রাপ্ত বাংলাদেশি এমপি কাজি শহিদ ইসলাম পাপুলের এমপি পদ থাকা-না-থাকার বিষয়ে সংসদ স্বতঃপ্রণোদিত হয়েই ব্যবস্থা নিতে পারে – এমন অভিমত দিয়েছেন আইন বিশেষজ্ঞরা।

সম্প্রতি বাংলাদেশের লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে অর্থ ও মানব পাচারের দায়ে কুয়েতের একটি আদালত চার বছরের জেল এবং ৫৩ কোটি টাকার বেশি জরিমানার দণ্ড দেয় ।

বৃহস্পতিবার (২৮শে জানুয়ারি) কুয়েতের ফৌজদারি আদালত এই রায় দিয়েছে। কুয়েতের পত্রিকায় এই খবর প্রকাশ হয়েছে। বাংলাদেশের একটি কূটনৈতিক সূত্রও তা নিশ্চিত করে।

এ ঘটনার পর বাংলাদেশের জাতীয় সংসদে তার সদস্যপদ থাকবে কিনা – তা নিয়ে শুরু হয় আলোচনা।

এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, কুয়েত সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোন তথ্য না পাওয়ার কারণে সাজাপ্রাপ্ত সাংসদ শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেয়া হচ্ছে না।

এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পরই ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।

তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, কোন সাংসদের বিরুদ্ধে কোন সাজার রায় হলে সেটি আমলে নিতে আনুষ্ঠানিকভাবে কোন চিঠি বা আবেদনের প্রয়োজন “বাধ্যতামূলক নয়।”

এ বিষয়ে সিনিয়র আইনজীবী শাহদীন মালিক বলেন, “কোন মামলায় সাজা রায় দেয়ার পর সে বিষয়ে কোন প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষকে জানানো আদালতের দায়িত্ব নয়।”

তিনি বলেন, গণমাধ্যমের খবরও আমলে নিয়ে কোন সাংসদের বিরুদ্ধে অভিযোগ আসলে তা তদন্ত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিতে পারেন স্পিকার।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও আইন বিশেষজ্ঞ খুরশিদ আলম খান বলেন, সংবিধান অনুযায়ী কোন সাংসদের বিরুদ্ধে নৈতিক স্খলন-জনিত কারণে দুই বছর বা তার বেশি সাজা হলে তিনি সংসদ সদস্য পদে থাকার অযোগ্য হবেন এবং পরবর্তী ৫ বছর কোন নির্বাচন করতে পারবেন না।

সেটি না হলেও সংসদ সচিবালয় বা স্পিকার অভিযোগ বা সাজার বিষয়ে জানার পর সে বিষয়ে ব্যবস্থা নেয়ার ক্ষমতা সংসদ নেতার রয়েছে বলেও জানান তিনি।

“সংসদ সচিবালয় যখন জানতে পারলো, স্পিকার জুডিশিয়াল নলেজে আসলো, তখন ওনারা সুয়োমুটো মোশন নিতে পারেন।”

তিনি বলেন, “পার্লামেন্টের প্রসিডিংসের মধ্যে স্পিকারের এই ক্ষমতা আছে।”

এছাড়া কোন সদস্য সংসদে ৯০ দিনের বেশি অনুপস্থিত থাকলেও তার সদস্যপদ বাতিল হওয়ার বিষয়টি আইনে রয়েছে বলেও জানান তিনি।

তার সাংসদ পদ বাতিলের বিষয়ে সংসদের এখনই ব্যবস্থা নেয়া উচিত বলে মনে করেন আইন বিশেষজ্ঞ খুরশিদ আলম খান।

“সাজার খবর আমলে নিয়ে ওনার সদস্যপদ এখনই খারিজ করে দেয়ার জন্য নির্বাচন কমিশনকে একটা ডিরেকশন দিয়ে ওনার পদটা শূন্য করা উচিত।”

কাজি শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে কারাদণ্ডের রায় আসার পর রবিবার(৩১শে জানুয়ারি) সংসদের প্রথম অধিবেশন বসলেও এ বিষয়ে কোন আলোচনা হয়নি।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামীলীগের সাংসদ আব্দুল মতিন খসরু বলেন, আইন অনুযায়ী, দেশ কিংবা দেশের বাইরে কোন সাংসদের বিরুদ্ধে সাজার রায় হলে তার নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা থাকে না। একই কারণে সাংসদ পদে থাকারও যোগ্যতা থাকে না তার।

“পার্লামেন্টারিয়ান কনভিকটেড হয়েছেন। উনার সংসদে আসার আর সুযোগ নাই।”

তিনি বলেন, “আইন অনুযায়ী তিনি নির্বাচনের অযোগ্য। নির্বাচনই যদি না করতে পারেন তাহলে নির্বাচিত হয়েও এমপি থাকার নৈতিক এখতিয়ার থাকে না।”

এ কারণেই এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আলোচনা চলছে বলেও জানান আব্দুল মতিন খসরু।

“আমি মনে করে স্পিকার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।”

তবে বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধীদল বিএনপির সাংসদ রুমিন ফারহানা অভিযোগ করেছেন যে, শুরু থেকেই সাংসদ পাপুলের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি সংসদে ধামাচাপা দেয়ার প্রচেষ্টা ছিল।

“আমরা জানি না যে কী ব্যবস্থা এই সংসদ নেবে। কারণ শুরু থেকেই একটা ধামাচাপা দেয়ার চেষ্টা ছিল সংসদের।”

তিনি বলেন, “যেহেতু আমরা দেখেছি শুরু থেকেই সংসদে এক ধরণের ডিনায়ালের মধ্যে ছিলেন, এখন তো আসলে ডিনায়ালের মধ্যে থাকবার আর কিছু নেই।”

তবে এখন যেহেতু অভিযোগ প্রমাণিত হয়েছে এবং সাজাও দেয়া হয়েছে তাই এই বিষয়ে ব্যবস্থা নেয়ার আর কোন বাধা থাকলো না বলে মনে করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, তার সাংসদ পদ থাকা না থাকার পুরো বিষয়টি এখন সংসদের উপরই নির্ভর করবে।

“পুরোটাই সংসদের উপরে। সংসদ চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।”

গত বছরের ৬ই জুন কুয়েতে নিজের বাসা থেকে গ্রেফতার করা হয় এমপি কাজি শহীদ ইসলাম পাপুলকে।

তিনি ২০১৮ সালে ৩০ শে ডিসেম্বরের নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এমপি হন। পরে স্বতন্ত্র সংসদ সদস্যের কোটায় তার স্ত্রীও এমপি হন।

বাংলাদেশেও কাজী শহিদ ইসলাম পাপুল এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সুত্রঃ বিবিসি বাংলা ।

দেশে গত,২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৬ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১২৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জন।

রোববার (৩১ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪৪৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন।

এর আগে শনিবার (৩০ জানুয়ারি) দেশে আরও ৩৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৭ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৩ লাখ ৮ হাজার ৫১০ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ২৭ হাজার ৭৩৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৪৭ লাখ ৩৭ হাজার ২৮৪ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৭৪০ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৫০ হাজার ৩৮১ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি সাত লাখ ৪৭ হাজার ৯১ জন এবং মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৩১২ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯১ লাখ ১৯ হাজার ৯৭৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ২৩ হাজার ৯৭১ জনের।আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৩২ হাজার ৮০ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭২ হাজার ৬৯৭ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসেবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ লাখ ৯৬ হাজার ৮৮ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ পাঁচ হাজার ৫৭১ জন। এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

বিক্ষোভের মুখে যুক্তরাষ্ট্রের বৃহত্তর টিকাদান কর্মসূচি স্থগিত।

আন্তর্জাতিক,

করোনা মহামারি প্রতিরোধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গণহারে টিকা কার্যক্রম চলছে। বয়স্কদের সবার আগে টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিককে টিকা দেয়া হবে বলে আবারও জানিয়েছে বাইডেন প্রশাসন। তবে, ভিন্ন চিত্র ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। শনিবার টিকাবিরোধী একটি দল টিকাদান কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে আতঙ্ক দেখা দেয়। একপর্যায়ে বাধ্য হয়ে কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে কর্তৃপক্ষ। এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় টিকাদান কেন্দ্র।

এদিকে চলতি সপ্তাহেই পাকিস্তানে শুরু হবে করোনার টিকাদান কর্মসূচি। চীনের সিনোফার্মের টিকা দিয়ে শুরু হতে যাওয়া এই কর্মসূচির শুরুতেই স্বাস্থ্যকর্মীদের প্রাধান্য দেয়া হবে। টিকাদান সফল করতে শনিবার করাচিতে প্রস্তুতিমূলক পরীক্ষা চালানো হয়।ইরানের স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করেছেন, তাদের উৎপাদিত করোনার টিকা নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের বিরুদ্ধেও কার্যকর। কোভিরান বারেকাত নামের ওই টিকা স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলেও জানান তারা।

এদিকে প্রথমবারের মতো মহামারি প্রতিরোধে টিকার অনুমোদন দিয়েছে ভিয়েতনাম। অভ্যন্তরীণ টিকাদান কর্মসূচি শুরু করার জন্য দেশটির স্বাস্থ্যমন্ত্রী শনিবার অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দেন।

কাবার উপর পূর্ণ চাঁদের বিরল দৃশ্য।

অবশেষে দেখা গেলো সেই বিরল দৃশ্য। চাঁদ উঠেছিল ঠিক কাবা শরিফের ওপর! হ্যা, পূর্ণ চাঁদ সরাসরি মুসলমানদের পবিত্রতম স্থান মক্কার গ্র্যান্ড মসজিদে অবস্থিত কাবার উপরে উঠে এসেছিল। স্থানীয় সময় শুক্রবার (২৯ জানুয়ারি) প্রথম

প্রহরে এই বিরল ঘটনা কাবার আশেপাশের লোকজন প্রত্যক্ষ করেছেন বলে আরব নিউজ সহ বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে। সর্বশেষ ২০২০ সালের মার্চে এমন দৃশ্য দেখা গিয়েছিল। তার আগে ২০১৮ সালের ২৬ নভেম্বর এবং ওই বছরই ২৪ ডিসেম্বরে চাঁদকে কাবা শরিফের উপরে দেখা গিয়েছিল।

উল্লখ্য, সারা বিশ্বের মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র স্থান হলো কাবা শরিফ। এই ঘরের দিকেই নামাজ আদায় করে

মুসলিমরা। সৌদি গেজেটসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স সোসাইটির ভবিষ্যৎবাণী অনুযায়ী আগেই কাবা শরিফের উপরে চাঁদ দেখা যাবে বলে খবর দিয়েছিলো।

জেদ্দা জ্যোতির্বিজ্ঞান সমিতির সভাপতি মাজেদ আবু জহিরা গণমাধ্যমকে বলেন, এই ঘটনাটি বিশ্বের প্রতিটি প্রান্তের মুসলমানদের কেবলার দিকনির্দেশনা শনাক্তে সহায়তা করে।।

আরব আমিরাতে স্থায়ী বসবাসের সুযোগ, নাগরিকত্ব দিবে আমিরাত সরকার।

সংযুক্ত আরব আমিরাত আইন সংশোধনী কার্যকর করেছে যা বিনিয়োগকারী, বিশেষাধিকারী মেধাবী এবং পেশাদারদের আমিরাতে নাগরিকত্ব দেওয়ার সুযোগ দেয়, সংযুক্ত আরব আমিরাতের সহ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম শনিবার একটি টুইট বার্তায় বলেছেন। তিনি আরও জানান, যে বিশেষ দক্ষ প্রতিভা ও পেশাদারদের নাগরিকত্ব দেওয়া হবে তার মধ্যে বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক এবং তাদের পরিবার রয়েছে।

শেখ মোহাম্মদ বলেছেন, এই আইন সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট গ্রহণকারীদের তাদের বিদ্যমান নাগরিকত্ব রাখতেও সহায়তা করে।
তিনি আরও যোগ করেছেন যে নতুন সিদ্ধান্তগুলি “আমাদের বিকাশের পথে ভূমিকা রাখে এমন প্রতিভা আকৃষ্ট করার লক্ষ্যে।

করোনা ভাইরাস; কারফিউর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল লেবানন।

গতকাল শনিবার (৩০ জানুয়ারি) করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে লেবাননে জারি করা কারফিউর বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। এই সময় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে, করোনার কারণে লেবাননে ফেব্রুয়ারি পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ। এতে শুধু ফার্মেসি ও হাসপাতাল খোলা থাকবে, বন্ধ থাকবে সব ব্যবসা প্রতিষ্ঠান।
সবকিছু বন্ধ করে দেয়ায় লেবাননের মানুষ এই বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা জানান, কারফিউর কারণে তাদের না খেয়ে থাকতে হবে, তাই সরকারকে যে কোন মূল্যে কারফিউ উঠিয়ে নেয়ার আহ্বান করেন তারা।

ভারতে কৃষক আইন বাতিলের দাবিতে গণঅনশনে কৃষকরা।

ভারতে গতকাল শনিবার (৩০ জানুয়ারি) চলমান কৃষক আন্দোলনে গণঅনশনে শুরু করেছেন ভারতের কৃষকরা। ২৬ জানুয়ারি দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আন্দোলন আরও জোরদার করতে ভারতীয় কৃষকরা একদিনের গণঅনশন করেন। এদিকে আন্দোলনের বেগ কমিয়ে দিতে দিল্লির আশপাশের সীমান্ত এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে দুমাস ধরে ভারতের লাখো কৃষক সড়কে আন্দোলন করছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষকরা ট্রাক্টর মিছিল নিয়ে রাজধানী দিল্লি ঢুকে পড়েন। পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে এক কৃষকের মৃত্যুসহ আহত হন শতাধিক।

সূত্রঃ যুগান্তর