ক্যাটাগরি Uncategorized

করোনা ভাইরাস; দক্ষিণ আফ্রিকার সাথে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্লাইট বাতিল করলো কাতার এয়ারওয়েজ।

দক্ষিণ আফ্রিকা:
দক্ষিণ আফ্রিকা, রুয়ান্ডা ও আরব আমিরাতের সাথে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্লাইট বাতিল ও বুকিং সাময়িক স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। এদিকে, দক্ষিণ আফ্রিকার সাথে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত ফ্লাইট বন্ধের সময়সীমা আগামী ১২ ফেব্রুয়ারী পর্যন্ত বাড়িয়েছে এমিরেটস এয়ারলাইন্স।

এবার আমিরাতের নাগরিকত্ব পাচ্ছে বিদেশীরা’।

সংযুক্ত আরব আমিরাত বিনিয়োগকারী, চিকিৎসক, দক্ষ পেশাদার, বিজ্ঞানী এবং মেধাবী ব্যক্তিদের জন্য নাগরিকত্ব ঘোষণা করেছে ।

তবে আইনের সংশোধনীতে দ্বৈত নাগরিকত্ব রাখার বিকল্পও অন্তর্ভুক্ত করেছে কতৃপক্ষ ।

আরব আমিরাত সরকার ঐতিহাসিক এক ঘোষণা দিয়ে জানিয়েছে যে, বিদেশি বিনিয়োগকারী, চিকিত্সক, বিজ্ঞানী, শিল্পী এবং মেধাবী মানুষ এবং তাদের পরিবারের নাগরিকত্ব প্রদানে তাদের আইনে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে ।

ব্যতিক্রমী প্রতিভা এবং তাদের পরিবারকে এমিরতী নাগরিকত্ব দেওয়ার লোকদের সিদ্ধান্তের উদ্দেশ্য তাদের সংযুক্ত আরব আমিরাতের সমাজের অংশ হিসাবে গ্রহণ করা, দেশে এই ব্যক্তিদের সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সামগ্রিক জাতীয় উন্নয়ন প্রক্রিয়াটিকে উত্সাহিত করা।

রাষ্ট্রপতি হিজরিয়া শেখ খলিফা বিন জায়েদ আল নাহায়ানের নির্দেশে গৃহীত এই পরিবর্তনগুলি শনিবার হায়স হাইনেস শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, সংযুক্ত আরব আমিরাতের সহ-রাষ্ট্রপতি এবং দুবাইয়ের শাসক দ্বারা অনুমোদিত হয়েছে।

দুবাই থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক গালফ নিউজ জানিয়েছে যে, বিনিয়োগকারীরা সংযুক্ত আরব আমিরাতের একটি সম্পত্তির মালিক হলে নাগরিকত্ব পাবে ।

এছাড়া ডাক্তার, বিজ্ঞানী এবং দক্ষ পেশাদার মেধাবীদেরও নাগরিকত্ব দেওয়া হবে, সেক্ষেত্রে তাদেরকে অবশ্য ১০ বছরের অভিজ্ঞতার পাশাপাশি নামীদামী পেশাদার সংস্থার সনদ থাকতে হবে ।

অন্যন্যা শর্তের মধ্যে নতুন আইনে নাগরিকত্ব প্রদানে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আনুগত্যের শপথ, দেশের আইনকে সম্মতি জানাতে হবে, যদি তারা কোন আইন ভঙ্গ করে থাকে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকত্ব বাতিল করিবে ।

দেশে গত, ২৪ ঘণ্টায় দ্বিগুণেরও বেশি মৃত্যু।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৭ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১১১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬৩ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৩৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন।

এর আগে শুক্রবার (২৯ জানুয়ারি) দেশে আরও ৪৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৭ জন; যা গত সাড়ে আট মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত বছরের ৮ মে সাতজনের মৃত্যু হয়েছিল।প্রসঙ্গত, গত বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে দেশে করোনা ভ্যাকসিন দেওয়ার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শুক্রবার সারাদেশে পাঠানো হয় করোনার টিকা।এদিকে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ২৬ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ ১৬ হাজার।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৩০ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২৬ লাখ ২৮ হাজার ১৮৩ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ১৬ হাজার ২৭৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৪৩ লাখ ২৩ হাজার ৮৮১ জন।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। 

৩০ জানুয়ারি (শনিবার)-এর আপডেট

পাসপোর্ট হারিয়ে গেলে বা রিনিউ করতে হলে করনীয় কী?? তার বিস্তারিত লিখা-+-।

⭕পাসপোর্ট হারিয়ে গেলে করনীয়-

✅উঃ১: আপনার পাসপোর্ট যে এলাকা থেকে হারিয়েছে সে এলাকার থানায় পুলিশ রিপোর্ট করতে হবে।

★- পুলিশ স্টেশন থেকে হারিয়ে যাওয়া পাসপোর্ট রিপোর্টের একটা কপি নিয়ে দূতবাসে যাবেন তবেই আপনার নতুন পাসপোর্ট ইস্যুকরা হবে-

♦সেক্ষেত্রে আপনার লাগবে-

1️⃣পুলিশ রিপোর্টের ফটোকপি,
2️⃣NiD কার্ডের ফটোকপি,বা-
3️⃣জন্মনিবন্ধের ফটোকপি,
4️⃣১ কপি পাসপোর্ট সাইজের ছবি,
5️⃣নির্দিষ্ট পরিমান পেমেন্ট করতে হবে।

⛔আর এই নতুন পাসপোর্ট প্রিন্ট হয়ে আসতে বেশ কিছু দিন সময় লাগে।
✴যেমন-প্রথমে আপনার হারিয়ে যাওয়া পাসপোর্টের সকল তথ্য বাংলাদেশে পাঠানো হবে। সেখান থেকে পররাষ্ট্রমন্ত্রনালয়ে পাঠানো হয়,পররাষ্ট্রমন্ত্রনালয় থেকে জমা দেওয়া পাসপোর্ট অফিসে,পাসপোর্ট অফিস তা ভেরিফিকেশনের জন্য জমা দেয় স্বরাষ্টমন্ত্রনালয়ে, আর স্বরাষ্ট্রমন্ত্রনালয় তা ভেরিফিকেশন করে দিলে তখনই পাসপোর্ট অফিস আপনার পাসপোর্ট টি প্রিন্ট আউট করে এবং পরিশেষে পাসপোর্টটি প্রস্তুতি হয়ে পররাষ্ট্রমন্ত্রনালয়ের মাধ্যমে আমাদের দূতাবাসে আসে।
কেবল তখনই প্রস্তুতকৃত পাসপোর্ট আমরা সংগ্রহ করতে পারি।✅


📛পাসপোর্ট রিনিউ করতে হলে-📛

1️⃣আপনার পাসপোর্টের ফটোকপি
2️⃣বতাকার ফটোকপি
3️⃣এবং ৯ দিনার ৫০০ পয়সা জামা দিতে হবে।

🔴কতো দিনে পাসপোর্ট পাবেন??
🟢উ: সর্বনিম্ম দুই মাস থেকে আড়াই মাসের মধ্যে।

🔴কুয়েতে কি ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে??
🟢উ:না।
🔴কুয়েতে কতো বছরের জন্য পাসপোর্ট রিনিউ করে??
🟢উ: ৫ বছর মেয়াদী।

⚠️মনে রাখবেন – বাংলাদেশ দূতাবাস বর্তমানে জরুরী ভাবে পাসপোর্ট রিনিউ করেনা।(দালাল/প্রতারক থেকে সাবদান)।

✳বাংলাদেশ দূতাবাস, কুয়েত; এর ঠিকানা-
🔘মিসিলা
▪️রোড নং ১৬
🔸️ব্লক-৭
🔹️বাড়ি নাম্বার ৯১ এবং ৯৩।

♻️রবিবার থেকে বৃহস্প্রতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা।
❌(সরকারী ছুটি ব্যাতিত)❌

♦ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখার অনুরোধ! বলবেন সংশোধন করে দিবো,তবে গালি দিয়েন না।🙏♦

✍#𝙺𝚊𝚠𝚜𝚊𝚛𝙰𝚑𝚖𝚎𝚍𝙱𝚒𝚑𝚘𝚗

কুয়েতে শহিদের সাজা আরও বাড়তে পারে।

সাংসদ কাজী শহিদ ইসলাম ওরফে পাপুল
ফাইল ছবি।

কুয়েতে বাংলাদেশি সাংসদ শহিদ ইসলামের সাজা হয়েছে ঘুষের অপরাধে। মুদ্রা পাচারের অপরাধের বিচার এখনো বাকি।

কুয়েতে বাংলাদেশি সাংসদ মো. শহিদ ইসলাম ওরফে পাপুলের কারাদণ্ড হয়েছে ঘুষ লেনদেনের দায়ে। তাঁর বিরুদ্ধে মুদ্রা পাচারের অভিযোগের বিচার এখনো বাকি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মুদ্রা পাচারের দায় এড়ানো সাংসদের জন্য কঠিন হবে। সে ক্ষেত্রে তাঁর সাজা আরও বাড়তে পারে।

কুয়েতের সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে মানব পাচারের অভিযোগে সাংসদ শহিদকে গত বৃহস্পতিবার চার বছরের সশ্রম কারাদণ্ড ও ৫৩ কোটি টাকা জরিমানার সাজা দেন দেশটির আদালত। এ মামলায় কুয়েতের তিন নাগরিকের পাশাপাশি সাংসদ শহিদের তিন সহকর্মী এবং সিরিয়ার এক নাগরিককে কারাদণ্ড দিয়েছেন আদালত। আর খালাস পেয়েছেন কুয়েতের দুই সাংসদ এবং পাপুলের তিন সহকর্মী।

—জাল চুক্তিতে বাংলাদেশিদের কুয়েতে নিতেন সাংসদ।
—অমানবিক পরিবেশে কাজ করানো হতো। অভিযোগ করলেই মারধর।

এই মামলা সংশ্লিষ্ট কুয়েতের পাবলিক প্রসিকিউটরের দপ্তর থেকে পাওয়া এক নথিতে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিসূত্র ও নথিপত্র থেকে আরও জানা যায়, শুরু থেকেই শহিদ ইসলামের বিরুদ্ধে মানব পাচারের পাশাপাশি মুদ্রা পাচারের অভিযোগ ছিল। এমনকি কুয়েতে শহিদ ইসলামের বাড়ির গ্যারেজে রাখা গাড়ি এবং তাঁর প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে চেকসহ আর্থিক লেনদেনের বেশ কিছু প্রমাণ পেয়েছে সে দেশের গোয়েন্দারা।

গতকাল শুক্রবার আরবি দৈনিক আল কাবাস সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বাংলাদেশের সাংসদের বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়েছিল। এর একটি ঘুষ লেনদেন আর মানব পাচার নিয়ে, অন্যটি মুদ্রা পাচারের। মুদ্রা পাচারের মামলায় তাঁর সাজা হতে পারে। সাংসদ শহিদ এখন কুয়েতের কারাগারে রয়েছেন।

কুয়েতের সরকারি-বেসরকারি সূত্রগুলো আভাস দিয়েছে, সাংসদ শহিদের আইনজীবী রায়ের বিরুদ্ধে আগামী সপ্তাহে আপিল করতে পারেন। ওই সময় সরকারি কৌঁসুলির পক্ষ থেকে শাস্তি বাড়ানোর আবেদন জানানো হতে পারে।

কুয়েতের স্থানীয় গণমাধ্যমে সাংসদের সাজার বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত কুয়েত সরকার আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি।

মেজর জেনারেল আশিকুজ্জামান, কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত।

এদিকে বিদেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের একজন সাংসদ দোষী সাব্যস্ত হওয়ার পরও এ বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানে না। কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান গতকাল সকালে ফোনে প্রথম আলোকে বলেন, ‘কুয়েতের স্থানীয় গণমাধ্যমে সাংসদের সাজার বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত কুয়েত সরকার আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি।’

তিনি বলেন, ‘গত বছরের আগস্টে কুয়েতে এসে দায়িত্ব নেওয়ার পর থেকে এ বিষয়টি জানার চেষ্টা করেছি। তবে কুয়েত আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।’

সাংসদ শহিদকে সাজা দেওয়ার রায়ের ব্যাপারে কুয়েতের পাবলিক প্রসিকিউটরের দপ্তর একটি পর্যবেক্ষণ দেয়। ওই নথি থেকে জানা যায়, কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কর্মকর্তারা বাংলাদেশের সাংসদের বিরুদ্ধে আনা মানব পাচারের অভিযোগ তদন্ত করতে গিয়ে ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ জুন সময়কালের বিভিন্ন ঘটনা আমলে নিয়েছেন।

রায়ের পর্যবেক্ষণ–সম্পর্কিত নথিতে বলা হয়েছে, তথ্য গোপন ও জালিয়াতি করে প্রত্যেকের কাছ থেকে সাত থেকে সাড়ে সাত লাখ টাকা নিয়ে বাংলাদেশিদের কুয়েতে পাচার করতেন সাংসদ শহিদ। কুয়েতে টোবাড জেনারেল ট্রেডিং অ্যান্ড কন্ট্রাকটিং কোম্পানি ও মারাফিয়া কুয়েতিয়া গ্রুপের (শহিদ ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান) বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের কথা বলে তাঁদের নেওয়া হতো। কুয়েতে গিয়ে বাংলাদেশের দুর্ভাগা নাগরিকেরা জানতে পারেন, তাঁদের মিথ্যা আশ্বাস দিয়ে নেওয়া হয়েছে। আর যে চুক্তির কথা বাংলাদেশে থাকা অবস্থায় বলা হয়েছিল, সেগুলোও জাল।

রায়ের পর্যবেক্ষণ–সম্পর্কিত নথিতে আরও বলা হয়, বিপুল টাকা খরচ করে কুয়েতে পৌঁছানো বাংলাদেশিদের কম বেতনে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করা হতো। কোনো কোনো ক্ষেত্রে তাঁদের দিনে ১৬ ঘণ্টা অমানবিক পরিবেশে কাজ করতে হয়েছে। কোনো কিছু নিয়ে অভিযোগ করলে বাংলাদেশিদের পেটানো হতো। শ্রমিকেরা কারও কাছ থেকে বকশিশ পেলে তার একটি অংশ শহিদ ইসলামের লোকজনকে দেওয়া বাধ্যতামূলক ছিল।

মামলার আসামি ১৩ জন

কুয়েতের আদালতের রায়ের পর্যবেক্ষণ থেকে জানা গেছে, শহিদসহ ওই মামলায় আসামি ছিলেন ১৩ জন। শহিদ ইসলাম ছাড়া তাঁর কর্মী মোহাম্মদ রাশেদুল ইসলামের কারাদণ্ড হয়েছে, যিনি সেখানে কারাগারে রয়েছেন। এ ছাড়া কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত হওয়া আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জারাহ, প্রভাবশালী কুয়েতি ব্যবসায়ী নাওয়াফ আল মুতাইরি ও দেশটির জনশক্তি বিভাগের উপমহাপরিচালক হাসান আল খাদেরের কারাদণ্ড হয়েছে। এ ছাড়া কুয়েত থেকে পলাতক শহিদ ইসলামের প্রতিষ্ঠানের কর্মী মোহাম্মদ হেলাল হোসেন ও মিলন কান্তি পাল এবং সিরিয়ার নাগরিক মেটানিওস ইসা সামাকে আদালত কারাদণ্ড দিয়েছেন। অর্থাৎ মামলায় সাজা হয়েছে আটজনের।

কুয়েতের পাবলিক প্রসিকিউটরের দপ্তর একটি নথি থেকে জানা যায়, কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কর্মকর্তারা বাংলাদেশের সাংসদের বিরুদ্ধে আনা মানব পাচারের অভিযোগ তদন্ত করতে গিয়ে ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ জুন সময়কালের বিভিন্ন ঘটনা আমলে নিয়েছেন।

মামলা থেকে কুয়েতের দুই সাংসদ সাদুন হামাদ আল-ওতাইবি ও সালাহ খুরশিদ এবং সাংসদ শহিদের প্রতিষ্ঠানের কর্মী শেখ মাসুদুর রহমান, আমান উল্লাহ ও মোহাম্মদ মাহবুব ইসলাম খালাস পেয়েছেন।

কার কী অপরাধ

কুয়েতের আদালতের রায়ের পর্যবেক্ষণে কাকে কোন অপরাধে সাজা দেওয়া হয়েছে, তার উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত হওয়া আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জারাহ বিপুল টাকা ঘুষ নিয়ে শহিদ ইসলামকে লোক নিয়োগে সহায়তা করেছিলেন।

কুয়েতের জনশক্তি বিভাগের উপমহাপরিচালক হাসান আল খাদেরও ঘুষ নিয়ে বাংলাদেশের সাংসদকে সহায়তা করেছেন।

এদিকে সাংসদ শহিদ ইসলামের শাস্তির বিষয়টি কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের চরম অস্বস্তিতে ফেলেছে। এ নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (বিবিসি) সহসাধারণ সম্পাদক এবং বহুজাতিক সংস্থা গালফ নাসিমের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন প্রথম আলোকে বলেন, ‘একজন সাংসদের এ ধরনের ঘৃণ্য অপরাধ বিদেশে আমাদের ভাবমূর্তি ধুলায় মিশিয়ে দিয়েছে। কারণ, এখানে বাংলাদেশের অনেক নাগরিকই রয়েছেন, যাঁরা সুনামের সঙ্গে যুগ যুগ ধরে কাজ করে দেশের সম্মান বাড়িয়েছেন। সাংসদের অপকর্ম আজ সব অর্জনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।’

সৌদিতে ১৭ মে থেকে পুরোপুরি খুলবে স্থল, জল ও বিমানবন্দর।

গতকাল শুক্রবার (২৯ জানুয়ারি) সৌদি সরকার জানায়, সৌদিতে আগামী ১৭ মে থেকে সকল স্থল, জল ও বিমানবন্দর পুরোপুরিভাবে খুলে দেয়া হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, তাই এখনি সবকিছু পুরোপুরি খুলবে না বলে দেশটির সরকার জানিয়েছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারিতে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল আগামী ৩১ মার্চ হতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের উপর সকল ধরণের বিধিনিষেধ তুলে নেয়া সহ সকল স্থল, জল ও বিমানবন্দর পুরোপুরিভাবে খুলে দেয়া হবে। ৩১ মার্চ থেকে সৌদি নাগরিকদের বহির্বিশ্ব ভ্রমণের অনুমতি থাকবে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় তা পিছিয়ে ১৭ মে থেকে করা হয়েছে।

দেশে,এইচএসসি ও সমমানের ফল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

আজ শনিবার (৩০ জানুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। করোনার কারণে পরীক্ষা ছাড়াই জেএসসি পরীক্ষার ফল ২৫ ভাগ, এসএসসি পরীক্ষার ৭৫ ভাগের গড় করে ফল প্রকাশিত হয়েছে।দেশের ১১ শিক্ষা বোর্ডে পাশের হার শতভাগ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন।

ঢাকা,বিমানবন্দরে ৬৩ কেজি স্বর্ণ পাচায় মামলায় ৩ আসামির ১৪ বছরের কারাদণ্ড।

গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা রায় দেন, ২০১৫ সালে ২ ফেব্রুয়ারি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাচার হয়ে আসা ৬২ কেজি ৭৭৪ গ্রাম সোনা উদ্ধারের মামলায় গ্রেপ্তার ৩ আসামির ১৪ বছরের সশ্রম কারাদণ্ড। সা সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবু সালেহ, আনোয়ারুল আহসান ও আক্তারুজ্জামান। রাজধানীর বিমানবন্দর থানায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ৩ আসামিকে স্বর্ণ চোরাচালানকারী হিসেবে সহকারী রাজস্ব কর্মকর্তা মামলা করেন।

সূত্রঃ এভিয়েশন নিউজ

প্রবাসীদের সমস্যা নিরসনে প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিকট লিখিত আবেদন।

প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর কাছে লিখিত অনুরোধ প্রদান করেছেন সৌদি প্রবাসী সোস্যাল একটিভিস্ট এবং মাইটিভির সৌদি প্রতিনিধি আব্দুল হালিম নিহন । গতকাল ২৮ জানুয়ারি, বৃহস্পতিবারে এই লিখিত অনুরোধ হস্তান্তর করা হয়। লিখিত অনুরোধ হস্তান্তরের সময় সাথে উপস্থিত ছিলেন বাংলাভিশন টিভির সিনিয়র রিপোর্টার ও প্রবাস তথ্যকেন্দ্র’র ফাউন্ডার মিরাজ হোসেন গাজী।

বর্তমানে সৌদি আরবে ২২ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী কর্মরত আছেন, এবং সারাবিশ্বে ১ কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন। প্রবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই লিখিত অনুরোধপত্র জমা দেয়া হয়েছে।

প্রবাসীদের দীর্ঘদিনের অনেকগুলো দাবির মধ্য থেকে বেশ কিছু দাবি মাননীয় মন্ত্রী মহোদয় বরাবর তুলে ধরা হয় :

২/ বিপদগ্রস্ত, দুর্ঘটনা কবলিত, চিকিৎসা সেবা বঞ্চিত দুস্থ প্রবাসীদের চিকিৎসা-সেবা নিশ্চিত করা।

৩/ নারী গৃহকর্মীদের তদারকি, মন্ত্রণালয়ে ফলোআপ রিপোর্ট, ইত্যাদির দায়বদ্ধতা সরাসরি সংশ্লিষ্ট এজেন্সির থাকতে হবে।

৪/ অসুস্থ বিদেশ ফেরৎ প্রবাসীদের ফ্রিতে বিমানবন্দর সুযোগ সুবিধাসহ সরকারি চিকিৎসা প্রদান করা।

৫/ সকল প্রবাসীদের বীমার আওতায় নিয়ে আসা, যাতে করে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা বীমার মাধ্যমে উপকৃত হতে পারে।

৬/ বিদেশের মাটিতে নানা রকম অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদের দ্রুততম সময়ে দূতাবাসের মাধ্যমে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া।

৭/ দেশে আসা প্রবাসীদের হয়রানি বন্ধে সুনজর রাখা এবং দেশে প্রবাসীর পরিবারগুলোকে নানাবিদ অন্যায় অবিচার থেকে রক্ষার্থে প্রয়োজনীয় প্রশাসনিক নিরাপত্তা দেয়া।

৮/ বিদেশে মৃত বাংলাদেশীর লাশ দূতাবাস এর মাধ্যমে দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিনা খরচে প্রবাসীর লাশ বহনের ঘোষণা আমাদের একান্ত দাবী।

৯/ বিদেশ থেকে প্রবাসীদের পাঠানো কার্গো মালামালে ব্যপক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে, যার ফলে প্রবাসীরা যেমন হয়রানির শিকার হচ্ছে তেমনি ভাবে সরকার হারাচ্ছে তার রাজস্ব। এই বিষয়টির উপর ভালো নজর রাখা।

১০/ দেশে প্রবাসীর (সন্তান-সন্ততি) শিক্ষার্থীদের জন্য সরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কোটা ব্যবস্থা চালু করা।

লিখিত অনুরোধ পত্র জমা নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আন্তরিকতার সাথে বিষয় গুলো খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। এবং প্রবাসীদের নানাদিক সমস্যা নিয়ে বর্তমান সরকার সজাগ রয়েছেন বলেও জানান ।

সৌদি আরবের বাকালা ও সুপারমার্কেটের জন্য বাধ্যতামূলক নির্দেশনা।

সৌদি আরবে বাকালা অথবা সুপারমার্কেট এবং সুপারশপগুলোর জন্য বাধ্যতামূলক কিছু নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। আগামী ২৯ জানুয়ারী থেকে সকল সুপারমার্কেট এর এই নির্দেশনাগুলো মেনে চলতে হবে।

সৌদি আরবের বাকালা ও সুপারমার্কেটের জন্য বাধ্যতামূলক নির্দেশনা

আগামী ২৯ জানুয়ারি থেকে সৌদি আরবের বাকালা ও সুপারমার্কেট এর বাধ্যতামূলকভাবে বেশকিছু নতুন নির্দেশনা মেনে চলতে হবে। যদি কোন বাকালা বা সুপারমার্কেট এই নিয়মগুলো মেনে না চলে তবে তাদেরকে জরিমানা করা হবে।

সৌদি সরকার কর্তৃক প্রদত্ত এই নির্দেশনাগুলো হলোঃ

১/ আগামী ২৯শে জানুয়ারি থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থাৎ কম্পিউটার মেশিনে সকল পণ্য বিক্রয় করতে হবে।

২/ দোকানের সামনের অংশে কাঁচ দেয়া থাকতে হবে, যাতে করে বাইরে থেকেই দোকানের ভেতরে স্পষ্টভাবে দেখা যায়।

৪/ দোকানের মালপত্র রাখার গুদাম দোকানের বাইরে হতে হবে।

আগামী ২৯ জানুয়ারি পরে যদি কোন বাকালা এসকল নিয়ম মেনে না চলে তবে প্রতিষ্টানটিকে জরিমানা করা হবে। উল্লেখ্য যে, বিগত ১০ মে, ২০২০ থেকে সৌদি আরবের সকল বাকালা এবং সুপারমার্কেটে ইলেকট্রনিক পেমেন্ট মেশিন রাখা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার, এবং সম্প্রতি জারি করা এসকল নির্দেশনা বাস্তবায়ন করার ফলে ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতা আরো সুন্দর এবং সহজতর হবে বলে ধারনা করছেন সকলে। এছাড়াও বাকালা খাতকে ৭০ শতাংশ সৌদিকরণ করার ব্যাপারে চিন্তাভাবনা করছে সরকার।

যোগ দিন Alwatan বাংলা ফেসবুক পেজে।