ক্যাটাগরি Uncategorized

@ ডেনমার্কে লকডাউনের সময় আবারও বাড়লো @

ডেনমার্কে করোনার বিধিনিষেধ 2৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিক্সেন আজ ২৮শে জানুয়ারি সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন একথা বলেন।

প্রথম শ্রেণীর থেকে চতুর্থ শ্রেণীর পর্যন্ত শিক্ষাথীরা পহেলা মার্চের আগে স্কুলে যেতে পারবে কিনা তা এখনও অনিশ্চিত।তবে, শিক্ষার্থীদের মার্চ মাসের আগে স্কুলে আসতে পারে, সংবাদ সম্মেলনে এমন আশা পূরণ করেন মেট ফ্রেডেরিকসেন।
বাকি বিধিনিষেধ আগের মতো বলাবৎ থাকবে।

ওমানে সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অমান্য, ৪ বাংলাদেশির ৩ মাসের কারাদণ্ড ও দেশত্যাগের নির্দেশ।

গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ওমানের একটি প্রাথমিক আদালত চার বাংলাদেশিকে জনসমাগমের মাধ্যমে সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অমান্য করায় তিন মাসের কারাদণ্ড ও দেশত্যাগের নির্দেশ দিয়েছে।

সূত্র: প্রবাসের খবর।

কাতারে শ্রমবাজার সম্প্রসারণে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক।

রাষ্ট্রদূত মোঃ জসীম উদ্দিন গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) চায়না রেলওয়ে ব্যুরো গ্রুপ কাতার এর জেনারেল ম্যানেজার মি. হুয়ালিন ঝিয়া এর সাথে বৈঠক করেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল উক্ত কোম্পানীতে বাংলাদেশী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ।
জেনারেল ম্যানেজার এই প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত অবহিত করেন। তিনি জানান ১৯৩ জন বাংলাদেশী কর্মী উক্ত কোম্পানীতে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছে। কর্মীদের চাকুরির শর্তাবলী যেমন, নিয়মিত বেতন প্রদান, উন্নত থাকা ও খাওয়ার ব্যবস্থা করায় কর্মীরা কোম্পানীর প্রতি সন্তুষ্ট এবং তারা প্রতিষ্ঠানের কাজের সার্বিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে দূতাবাসের দায়িত্বের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্রদূত আরও অধিক সংখ্যায় বাংলাদেশী কর্মী নিয়োগের অনুরোধ করেন। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন এমন পদগুলোতে বাংলাদেশী কর্মীদের প্রতিনিধিত্ব কম হওয়ায় এই শুন্যতা পূরণে অধিক সংখ্যায় দক্ষ পেশাজীবী কর্মী নিয়োগে প্রতিষ্ঠানটিকে অনুরোধ করেন। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার ইতোমধ্যে বাংলাদেশ হতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের চাহিদা কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর দাখিল করেছেন বলে জানান এবং রাষ্ট্রদূতের প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশ হতে পেশাজীবী কর্মী নিয়োগের আগ্রহ ব্যক্ত করেন।

সূত্র: বাংলাদেশ দূতাবাস, কাতার।

আয়ারল্যান্ডের পাঠানোর নামে প্রতারণা, ৩ জন গ্রেপ্তার।

ইউরোপে উন্নত জীবন গড়ার স্বপ্ন দেখিয়ে ছয়জনের কাছ থেকে টাকা ও পাসপোর্ট হাতিয়ে নিয়েছে একটি চক্র। এরপর ভুয়া ভিসা দেখিয়ে আবার টাকা দাবি করে চক্রটি। এমন অভিযোগের ভিত্তিতে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁদের কাছ থেকে অভিযোগকারী ৬ জনেরসহ মোট ১৩টি পাসপোর্ট, ২ ল্যাপটপ, ১টি ব্যাংকের চেকবই, ২টি প্লাস্টিকের ভুয়া সিল ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার মতিঝিলে একটি বেসরকারি ব্যাংকের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই তাদের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায়।

সূত্র: প্রথম আলো।

৪০০ ডলারের বিনিময়ে কানাডিয়ান নাগরিক নরসিংদীর সৈকত!

৪০০ ডলার খরচ করে কিনেছেন বিদেশি এক নাগরিকের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে দিয়েছেন পেজ ভেরিফিকেশনের বিজ্ঞাপন। খরচ মাত্র ২০ হাজার টাকা।অনেকেই বিজ্ঞাপনে সাড়া দিয়ে হয়েছেন প্রতারিত। পুলিশ বলছে, নিজেকে ভেরিফায়েড এক্সপার্ট ও কানাডিয়ান নাগরিক দাবি করা সৈকত মিয়া আসলে নরসিংদীর বাসিন্দা।

মিসরের একটি হ্যাকার দল অনলাইন ব্ল্যাক মার্কেটে এসব পেজ কেনাবেচার ব্যবসা করে বলেও তথ্য আছে গোয়েন্দাদের কাছে।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় আহমেদ।ফেসবুকে তার অনুসারীর সংখ্যা ৬৭ হাজার। নিজের অ্যাকাউন্টটি ভেরিফিকেশনের ইচ্ছা তার। ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে তিনি জানতে পারেন মাত্র ১০ হাজার অনুসারী থাকলেই অ্যাকাউন্ট ভেরিফায়েড করে দেওয়া হয়।ওই গ্রুপের একজনের সঙ্গে যোগাযোগ করে আগাম ১০ হাজার টাকা আর নিজের ইউজার আইডি দেন। তারপর কি হলো? ভুক্তভোগী হৃদয় আহমেদ জানান, লগ ইন করতে না পারার পর তার নম্বরে ফোন করি।এরপর সে আমাকে ব্লক করে দেয়। বিভিন্ন ব্লাক মার্কেটে যে গ্রুপগুলো আছে সেখানে আমার এটি বিক্রি করে দেওয়ার জন্য বিজ্ঞাপন দেয় সে। তখন আমি পুলিশের শরণাপন্ন হই।

মামলা হওয়ার পর পুলিশ খোঁজ পায় চার্লস এন্ড্রুস ব্রায়াম নামে একটি ভেরিফায়েড অ্যাকাউন্টের, যার মাধ্যমে প্রতারিত হয়েছেন হৃদয় আহমেদ। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে পুলিশ জানা যায় নিজেকে কানাডিয়ান নাগরিক দাবি করা ওই ব্যক্তির আসল নাম সৈকত মিয়া।পরে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈকত জানান, ৪০০ ডলার খরচ করে মিসরীয় এক নাগরিকের কাছ থেকে তার ভেরিফায়েড পেজ কেনার পর নিজের নামে চালানো শুরু করেন।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুনায়েদ আলম সরকার সময় সংবাদকে বলেন, সৈকত মিয়া আসলে দুটি পদক্ষেপে এটি করত, প্রথমত বলত যে ভেরিফায়েড করতে ২০ হাজার টাকা লাগবে, ১০ হাজার টাকা দিয়ে শুরু করত।এরপর সে যখন টাকা পেয়ে যেত আর সবাইকে ফেসবুক অ্যাকাউন্ট নম্বর দিত বলত, তখন সে ওই ইউজার আইডি দিয়ে পেজের নিয়ন্ত্রণটা সে নিয়ে নিত। এভাবে সে প্রতারণার কাজ করত।

ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, মিসরের একটি হ্যাকার দল অনলাইন ব্ল্যাক মার্কেটে এসব পেজ কেনাবেচার ব্যবসা করে বলে আমাদের কাছে তথ্য আছে।ফেসবুক পেজ ভেরিফাই করতে কয়েক হাজার লোক সৈকত মিয়ার সঙ্গে যোগাযোগ করেছে বলে তথ্য আছে গোয়েন্দাদের কাছে। যাদের অনেকেই প্রতারণার শিকার হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত, সৌদি, কাতার, কুয়েতে, ওমান ও বাহরাইনেi টাকা ও স্বর্ণের রেট জেনে নিন।

বৃহস্পতিবার ২৮ শে জানুয়ারি ২০২১, দেখে নিন উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত,সৌদি আরব, কুয়েত ও কাতার, ওমান ও বাহরাইনে স্বর্ণ ও টাকার সর্বশেষ রেট।

মনে রাখবেন টাকা এবং স্বর্ণের মুল্য প্রতি মুহুর্তেই বাড়তে কমতে পারে।

আমরা একটি নির্দিষ্ট সময়ের রেট দিয়ে থাকি।

টাকার রেটঃ-

আজ ২৮/০১/২০২১ তারিখ দিনের শুরুতেই দেখে নিন আজকের টাকার রেট কত !!

USD (ইউএস ডলার) = 84.81 টাকা

SAR (সৌদি রিয়াল) = 22.61 টাকা

AED (আমিরাত দেরহাম) = 23.09 টাকা

KWD (কুয়েতি দিনার) = 280.22 টাকা

OMR (ওমানি রিয়াল) = = 220.15 টাকা

QAR (কাতারি রিয়াল) = 23.29 টাকা

BHD (বাহরাইন দিনার) = 224.80 টাকা

স্বর্ণের দাম (২৮ জানুয়ারি)

কুয়েত (দিনার)

Gold Unit Gold Price in Kuwaiti Dinar

Ounce 553.93 KWD

Tola 207.72 KWD

Gram 24K 17.81 KWD

Gram 22K 16.32 KWD

Gram 21K 15.58 KWD

Gram 18K 13.36 KWD

সংযুক্ত আরব আমিরাতে ‘ইমার্জেন্সি’ যানবাহনকে সাইড না দিলে ৩০০০ দিরহাম জ’রিমানা

আবু ধাবি পুলিশ নতুন করে এক নতুন সতর্কতা জারি করেছে যে গাড়ি চালকরা জরুরি ও পুলিশ যানবাহনকে পথ না দেয় তাদের জন্য ৩ হাজার দিরহাম জ’রিমানা করা হবে এবং তাদের গাড়িগুলি ৩০ দিনের জন্য বা’জেয়াপ্ত করা হবে।

অ;পরাধী চালকদের ছয়টি কালো পয়েন্ট দেওয়া হবে।তাদের এই নি;রাপত্তা ক্যাম্পেইন এ পুলিশ হাইলাইটেড করেছে যে জরুরি অবস্থা এবং পুলিশ যানবাহনের জন্য পথ পরিষ্কার করা এবং এই যানবাহনগুলো যখন দু;র্ঘ;ট;না’স্থ’লে পৌঁছাতে দেরি না করে তা নিশ্চিত করার জন্য যথাযথ ট্রাফিক আচরণগুলি মেনে চলে।

এছাড়াও তারা গাড়ি চালকদের জুরুরি গাড়িকে সাইড দেওয়ার গুরুত্ব কী তাও তুলে ধরেছে।অর্থাৎ পুলিশের গাড়ি যখন কোন দু;র্ঘ’ট’না’ক’ব’লি’ত’দে’র উ’দ্ধারে যাবে তখন যেন তাদের জন্য পথ খালি করে দেওয়া হয়।

ফো;র্সটি বলেছে যে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক ও পুলিশ ট’হলগুলির মতো জরুরি যানবাহনগুলোকে যাত্রা করতে ব্যর্থ হওয়ার অনুশীলন দু’;র্ঘ’ট’না বা অ;;গ্নি’কা’ন্ডে’র স্পটে পৌঁছাতে বিলম্বিত করে।

কর্মকর্তাদের মতে, জরুরি গাড়ি ও অ্যাম্বুলেন্সের চালকরা মাঝে মাঝে ট্র্যাফিক জ্যামের মধ্য দিয়ে যানবাহন চালিয়ে যেতে খুব ঝা’মেলায় পড়তে হয় কারণ সাধারণ গাড়ি চালকেরা তাদের সাইড দেয় না।

“জরুরী যানবাহন চলাচল করতে ব্যর্থ চালকরা মানুষের জীবনকে বি;প’দে ফেলেছে। গাড়িচালকরা জরুরী যানবাহনগুলিকে অ’ব’রু’দ্ধ না করে প্যা’রামেডিকস এবং উ’দ্ধারকারী দলগুলোকে তাদের জীবন বাঁ’চানোর কাজ করার সুযোগ দেওয়া উচিত, “পুলিশ জানিয়েছে, অ্যাম্বুলেন্সগুলি পাস করতে চালকদের রাস্তার পাশে যেতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটে যাওয়া অ্যাম্বুলেন্স জ্যামে পড়লে করো জীবন ঝুঁ;কিতে পড়ে এবং একজন মোটর চালক পথটি দিয়ে সেই জীবন বাঁচাতে সহায়তা করতে পারে, যাতে চিকিত্সায় কোনও বিলম্ব না হয়।

আবু ধাবি পুলিশ জানিয়েছে যে তারা সাইড দেওয়ার গুরুত্ব সম্পর্কে চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে বেশ কয়েকটি প্রচারণা চালিয়েছে।

অফিসাররা গাড়ি চালকদেরও রাস্তার কাঁধে গাড়ি চালানো সম্পর্কে সতর্ক করেছিলেন, জোর দিয়ে বলেন যে এটি কেবল জরুরি যানবাহনের জন্য মনোনীত করা হয়েছে।

তাই প্রবাসীদের কাছে অনুরোধ আপনারা যখন গাড়ি চালাবেন তখন এই সমস্ত জুরুরি গাড়িগুলোকে দ্রুত সাইড দিয়ে দিবেন।মনে রাখবেন আপনার সামান্য অবহেলার জন্য কারো জীবন যেন ঝু’কিতে না পড়ে।

সৌদি আরব প্রবাসী স্পেশাল এক্সিট প্রোগ্রাম যারা আবেদন করেছে, তাদের মধ্য ১২৯ জনের ফাইল এক্সিট ভিসা কপিসমুহ সংগ্রহের জন্য অনুরোধ করেছে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট লেবার ইউং শাখা।

সৌদি আরব প্রবাসী স্পেশাল এক্সিট প্রোগ্রাম যারা আবেদন করেছে, তাদের মধ্য ১২৯ জনের ফাইল এক্সিট ভিসা কপিসমুহ সংগ্রহের জন্য অনুরোধ করেছে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট লেবার ইউং শাখা।

এই স্পেশাল প্রোগ্রামের মাধ্যমে যারা যাবে, তারা আবার নতুন ভিসায় আসতে কোন সমস্যা হবে না।

এই স্পেশাল প্রোগ্রাম কাদের জন্য জানতে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট হট লাইন নাম্বার – ৮০০২৪৪০০৫১/ 8002440051

সকাল ৮ থেকে রাত ৯ টা পর্যন্ত।
শুক্রবার শনিবার বন্ধ।

বোনের চিকিৎসার জন্য ডেকে নার্সকে চারজনে ধর্ষণ।

নরসিংদীর শিবপুরে বেসরকারি একটি হাসপাতালের নার্সকে (২০) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) একজনকে গ্রেফতার করে  আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। 

এর আগে মঙ্গলবার রাতে ধর্ষণের ঘটনা ঘটে। পরে বুধবার শিবপুর মডেল থানায় দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করেন মামলা দায়ের করেন ধর্ষণের শিকার নার্সের বাবা।আসামিরা হলো- শিবপুরের মজলিশপুর এলাকার তারা ভূইয়ার ছেলে হারুন ভূইয়া (২০), একই এলাকার মতিন কমান্ডারের ছেলে মনির ভূইয়া (২০) ও অজ্ঞাতনামা দুজন। 

নির্যাতিতা নার্সের পরিবার ও পুলিশ জানায়, শিবপুরের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়া ছোট বোন সমস্যায় পড়েছেন জানিয়ে দ্রুত যাওয়ার জন্য ওই নার্সকে ফোনে খবর দেয় অভিযুক্ত হারুন। ছোট বোনের সমস্যার কথা শুনে বোনকে ফোনে না পেয়ে রাতে শিবপুরে যান ওই নার্স। যাওয়ার পথে রাত ১০টার দিকে মজলিশপুর এলাকায় পৌঁছালে অভিযুক্ত মনির ভূইয়া ছোট বোনের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ওই নার্সকে একটি কলাক্ষেতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর হারুন, মনির ও অজ্ঞাতনামা আরও দুজন তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে অজ্ঞাত দুজন চলে গেলে অভিযুক্ত হারুন ও মনির ওই নার্স অসুস্থ অবস্থায় কলাক্ষেতে পড়ে আছে বলে তার আত্মীয়কে ফোনে খবর দেয়। খবর পেয়ে ধর্ষণের শিকার ওই নার্সের আত্মীয়রা তাকে কলাক্ষেত থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে থানায় অভিযোগ দেয়া হলে পুলিশ বুধবার নির্যাতিতা ওই নার্সের ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায়। অভিযুক্তদের মধ্যে মনির ভূইয়া নামে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, মামলা দায়েরের পর মনির ভূইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে মনির। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 

কুয়েতে আটক এমপি শহীদসহ চারজনের ৪ বছরের সাজা, ১ মিঃ দিনার জরিমানা।

কুয়েতের একটি ফৌজদারি আদালত বাংলাদেশী সাংসদ কাজী ও মুহাম্মদ শহীদ এবং মেজর জেনারেল শেখ মাজন আল-জারাহসহ চারজনকে ৪ বছরের সাজা ও ১ মিলিয়ন কুয়েতি দিনার জরিমানার এদেশ দিয়েছে ।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) দুপুরে এই রায় ঘোষণা করে দেশটির আদালাত ।

আল আনবা তাদের ব্রেকিং নিউজে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সাজাপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছে হাসান আল-খাদার ও নওয়াফ আল-শালাহী।

আল রাই পত্রিকা জানিয়েছে যে, একই মামলায় ফৌজদারি আদালত কুয়েতি সাংসদ সাদৌন হামমাদ ও প্রাক্তন সাংসদ সালাহ খোরশীদকে বাংলাদেশি এমপির মামলায় খালাস দেওয়ার রায় দিয়েছে ।

সরকারী কাজ নিতে ঘুষ প্রদান মামলার রায়ে দন্ডিত হয়েছে বাংলাদেশী এমপি কাজী শহীদ,কুয়েতের শেখ মাজন আল জারাহ, সাবেক উচ্চ পদস্থ সরকারী অফিসার হাসান আল-খাদার ও নওয়াফ আল-শালাহী।

কাজী শহিদের বিরুদ্ধে মানব পাচার ও মানিলন্ডারিং মামলা দুটি বিচারধীন আছে ।

গত ৬ জুন মানব পাচার ও মানিলন্ডারিং এর অভিযোগে কুয়েতে মিশরিফ এলাকার নিজ বাসা থেকে আটক হন লক্ষ্মীপুর-২ আসনেরএমপি মোহাম্মদ শহিদ ইসলাম ।

কুয়েতে পুলিশের হাতে আটক হবার খবর বের হবার পর তার স্ত্রী সেলিনা ইসলাম, যিনি নিজেও একজন সংরক্ষিত নারী আসনের এমপি, তিনি এক বিবৃতিতে বলেছিলেন, কুয়েতের সরকারি দপ্তর ও সিআইডি তাকে আলোচনার জন্য ডেকে নিয়েছে।