ক্যাটাগরি Uncategorized

কুয়েতে 🇰🇼 আজ বৃহস্পতিবার ২৮ জানুয়ারি ২০২১ ইং তারিখ গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে ৫৮৮ জন,সুস্থ হয়েছে ৬৪৮ জন এবং মৃত্যু ১ জন।

আজ বৃহস্পতিবার ২৮ জানুয়ারি ২০২১ ইং তারিখ গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে ৫৮৮ জন,সুস্থ হয়েছে ৬৪৮ জন এবং মৃত্যু ১ জন।

মোট আক্রান্ত হয়েছে ১৬৩,৪৫০ জন।
মোট মৃতের সংখ্য ৯৫৮ জন।
মোট সুস্থ হয়েছেন ১৫৬,৩৮৭ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয়েছে ৯,৯৬৪ জনকে, মোট টেস্টের সংখ্যা ১৫০০,৯১৩ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৬,১০৫ জন এবং আইসিইঊতে আছেন ৪৬ জন ।

আমিরাতে আজ বৃহস্পতিবার ২৮ জানুয়ারি ২০২১ ইং তারিখ গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে ৩,৯৬৬ জন,সুস্থ হয়েছে ৩,২৯৪ জন এবং মৃত্যু ৮ জন।

মোট আক্রান্ত হয়েছে ২৯৩,০৫২ জন।
মোট মৃতের সংখ্য ৮১৯ জন।
মোট সুস্থ হয়েছেন ২৬৭,০২৪ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয়েছে ১৬৮,৭৮১ জনকে ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ২৫,২০৯ জন ।

স্বামী হারা চা দোকানিকে ২৫ লাখ টাকার দোকান দিলেন কাদের সিদ্দিকী।

চায়না বেগম (৪৫)। বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজে’লার সহদেবপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে। পাঁচ মাসের মে’য়ে রেখে তার স্বামী শাহ’জাহান মা’রা যান প্রায় ২০ বছর আগে। এরপর চায়না বেগমের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। মে’য়েকে লালনপালন করতে শুরু হয় জীবন যু’দ্ধ।

এ কারণে চায়না বেগম প্রায় ১৫ বছর আগে গ্রামের বাড়ি থেকে চলে আসেন টাঙ্গাইল পৌর এলাকার পশ্চিম আকুরটাকুর পাড়ায়। সেখানে ৮০০ টাকায় ছোট একটি ঘর ভাড়া নেন। এরপর শহরের কাদের সিদ্দিকী’ বীরউত্তম-এর বাসভবন ‘সোনার বাংলা’ এবং টাঙ্গাইল প্রেসক্লাব ভবনের মাঝখানে শুরু করেন চায়ের দোকান। প্রতিদিন যা আয় হয় তা দিয়েই চলে চায়না বেগমের সংসার। সংসারে অভাব অনটনের কারণে মে’য়েকে অ’প্রাপ্ত বয়সেই বিয়ে দিয়ে দেন তিনি।

এক বছর পরেই তার মে’য়ে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এর মধ্যেই মে’য়ের জামাই বায়না ধরেন বিদেশ যাবেন। মে’য়ের সুখের কথা চিন্তা করে বিভিন্ন জনের কাছ থেকে ধারদেনা করে প্রায় তিন লাখ টাকা এনে দেন মে’য়ের জামাইকে দেন বিদেশ যাওয়ার জন্য। টাকা পেয়ে বিদেশে পারি জমান মে’য়ের জামাই। এরপর থেকে আর কোনো খোঁজ নেই তার। তবে চায়না বেগম শুনেছেন তার মে’য়ের জামাই আরেকটি বিয়ে করেছেন। এরপর আবার নেমে আসে তার জীবনে অন্ধকার।

মে’য়ে এবং নাতনিকে লালন-পালন করতে আবার শুরু হয় রাত-দিন সংগ্রাম। এরই মধ্যে কাদের সিদ্দিকী’ বীর উত্তমের সহধ’র্মিণী নাসরিন সিদ্দিকী’র নজরে পরে চায়নার জীবন সংগ্রাম। তিনি (নাসরিন সিদ্দিকী’) দেরি না করে তাৎক্ষণিক তার স্বামীকে বিষয়টি জানান এবং চায়নাকে একটি দোকানের ব্যবস্থা করে দিতে বলেন। স্ত্রী’র কথা শুনে কাদের সিদ্দিকী’ তার নিজ বাসভবনের নিচ তলার মা’র্কে’টে একটি দোকান নিজ খরচে টাইলস, লাইটিং, পানির লাইন এবং অন্যান্য আসবাবপত্র দিয়ে সাজিয়ে চায়না বেগমকে উপহার দেন।

এদিকে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের দোকান উপহার পেয়ে চায়না খুবই খুশি এবং আনন্দিত। তিনি বলেন, স্যার (কাদের সিদ্দিকী’) এবং ম্যাডাম (নাসরিন সিদ্দিকী’) দোকানটি আমাকে উপহার দিয়েছেন। শুধু দোকানই নয়, আমা’র মে’য়েকেও একটি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নেই। আমি এবং আমা’র মে’য়ে যতদিন বেঁচে আছি ততদিন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যাবো।

কাদের সিদ্দিকী’ বাংলানিউজকে জানান, চায়না খুবই অসহায়। দীর্ঘদিন ধরেই তিনি এবং তার স্ত্রী’ দেখে আসছেন চায়না বেগম দিন-রাত ফুটপাতে বসে চা বিক্রি করছেন। সে যেন ভালভাবে চলতে পারে এজন্য তার স্ত্রী’র পরাম’র্শে এবং অনুরোধে চায়নাকে দোকানটি উপহার হিসেবে দেওয়া হয়েছে।

চোখের জলে ধুঁয়ে গেল মেকআপ, নতুন বউয়ের আসল রূপ দেখে চমকে গেলেন বর, তুমুল ভাইরাল ভিডিও।

এখনকার দিনের মেয়েরা খুব মেকআপ করতে পছন্দ করেন। তবে এর মধ্যে ব্যাতিক্রম নিশ্চয়ই রয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে মাঝে মধ্যে নানান ধরনের ভিডিও ভাইরাল হয়েছে।

এইসব ভিডিও যেমন কিছু মজাদার রয়েছে আবার কিছু ভিডিও রয়েছে যেগুলো দেখে আপনার চোখে জল আসতে পারে। তবে আজকে কোন দুঃখের ভিডিও নিয়ে আলোচনা করবো না। আজকে একটা মজার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো।’

কথায় আছে কোনকিছুই অতিরিক্ত করা ভালো নয়। সব সময় ব্যালেন্স রেখে চলা উচিত। সব ক্ষেত্রেই ব্যালেন্সটা মানা উচিত। হঠাৎ কেন এই ব্যালেন্স এর কথা বলছি সেটাও খুব শীঘ্রই বুঝতে পারবেন। এখনকার দিনের মেয়েরা খুব মেকআপ করতে পছন্দ করেন। তবে এর মধ্যে ব্যাতিক্রম নিশ্চয়ই রয়েছে। এই অতিরিক্ত মেকআপ করতে গিয়ে ঘটে যায় নানা রকমের বিপত্তি।

যেমন অনেকেই তার ত্বকের রঙ এর থেকে অনেক বেশি মেকাপ করে ফেলে। যার ফলে তার শরীরের ত্বকের সঙ্গে মুখের ত্বক একদমই মানায় না। সেটা বুঝতে পরে অনেকে আবার বুঝতে পেরেও না বোঝার ভান করে।

আর এই মেকআপ করে সুন্দরী হওয়ার জন্য সবথেকে বেশি সমস্যায় পড়েছেন ছেলেরা। কিছু কিছু মেয়েরা আছে যারা আদতেও এত সুন্দরী নয় কিন্তু মেকআপে অসাধারণ সুন্দরী হয়ে উঠেছেন। পড়ে তাদের আসল রূপ বেরিয়ে গিয়েছে।

সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা গেছে বিয়ে শেষ হওয়ার পর গাড়িতে করে বর এবং কনে শ্বশুরবাড়ি যাচ্ছে আর স্বভাবতই বাপের বাড়ি ছেড়ে আসার ফলে কনের চোখে অঝোরে কান্না।

আর কাঁদতে কাঁদতে তার সমস্ত মেকআপ উঠে গিয়েছে এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে ওই কনে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আর তার স্বামী রুমাল দিয়ে তার মুখ মুছিয়ে দিচ্ছে। মুখ মুছতে গিয়ে মেকআপ উঠে আসছে। এর পরেই মেয়েটির আসল চেহারা বেরিয়ে এসেছে।

আর এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এটি দেখেই বোঝা যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে করা ভিডিও। কিন্তু তবুও একটা মজার ভিডিও দেখে মানুষের মনে আনন্দ হয়েছে এবং বিভিন্ন ধরনের মজাদার কমেন্টে আসছে এ ভিডিওকে কেন্দ্র করে।

দেশে,টিকা দেওয়ার দ্বিতীয় দিনে কমল মৃত্যু ও আক্রান্ত।

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৮৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৫০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৬১১ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৫৪৬ জন।

এর আগে বুধবার (২৭ জানুয়ারি) দেশে আরও ৫২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৭ জন।প্রসঙ্গত,বুধবার বিকেলে দেশে করোনা ভ্যাকসিন দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ঢাকার ৫টি হাসপাতালে দ্বিতীয় দিনের মতো করোনার টিকা দেওয়া হয়।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯০ জন এবং মৃত্যু হয়েছে ২১ লাখ ৮৪ হাজার ১২০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৩৩ লাখ ২০ হাজার ৪৪৮ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় চার হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। আর নতুন সংক্রমণ হয়েছে দেড় লাখ। এখন পর্যন্ত দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৬১ লাখ ৬৬ হাজার ২০১ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৩৯ হাজার ৫১৭ জনের।দিনের দ্বিতীয় সর্বোচ্চ এক হাজার ৭ শতাধিক মৃত্যু রেকর্ড করেছে মেক্সিকো। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত এক লাখ ৫২ হাজারের বেশি মৃত্যু দেখেছে দেশটির মানুষ। যেখানে সংক্রমিতের সংখ্যা ১৭ লাখ ৮৮ হাজারের বেশি।এক হাজার ৭ শতাধিক মৃত্যু নিয়ে মেক্সিকোর পরই আছে যুক্তরাজ্য। এদিন দেশটিতে এক হাজার ৭২৫ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ ভূখণ্ডে করোনায় একদিনে এত বিপুল প্রাণহানি এটা দ্বিতীয়বারের মতো। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ লাখ ১৫ হাজার ৫৪ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ এক হাজার ৮৮৭ জন। মোট আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টার হিসাবে চতুর্থ স্থানে আছে। একদিনে দেশটিতে এক হাজার ৩ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ ২০ হাজার ২৩৭ জনের এবং সংক্রমিত হয়েছেন ৯০ লাখ ৪৮৫ জন।প্রায় সাড়ে ৯ শতাধিক মৃত্যু নিয়ে দৈনিক মৃত্যুর তালিকায় পঞ্চম স্থানে জার্মানি। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৫৫ হাজারের বেশি মানুষের, আর আক্রান্ত হয়েছে ২১ লাখ ৭৯০ হাজার ৬১১ জনের।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।     ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার)-এর

বাবারে টাকা লাগবে না, দেশে ফিরে আয়: সৌদি প্রবাসীর মায়ের কা’ন্না।

সৌদি আরবের তায়েফ শহরে বি’দ্যুতের শ’র্ট সা’র্কিটে মতলব পৌরসভা ও নায়েরগাঁও এলাকার মামা-ভাগিনাসহ ৩ জনের মৃ”ত্যু হয়েছে। বর্তমানে তাদের ম’রদে’হ দেশটির হসপাতালে রয়েছে। রোববার (২৪ জানুয়ারি) রাতে দু’র্ঘট’না’টি ঘটে।

নি’হ’তরা হলেন, উপজেলার নায়েরগাঁও এলাকার আজগর প্রধানের ছেলে লিটন (৩৫), তার ভাগিনা পৌর এলাকার দক্ষিণ নলুয়া প্রধানিয়া বাড়ীর খোকন প্রধানিয়ার ছেলে মেহেদি হাসান (২২) ও নায়েরগাঁও এলাকার সফিক মোল্লার ছেলে ফয়সাল মোল্লা (২৩)।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত ১০টায় নি”হ’ত মেহেদির চাচাত ভাই মাসুদ মৃ”ত্যু’র বিষয়টি নিশ্চিত করে বলেন, নি’হ”ত লিটনের ফুফাত ভাইয়ের ছেলে সেলিম ফোন করে আজকে আমাদের মৃ”ত্যু’র সংবাদ জানায়। ঘটনাস্থলে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীদের মধ্যে কেউই এখন পর্যন্ত স্প’ষ্ট করে বলতে পারছে না কিভাবে ‘মা”রা গেছে। কেউ বলছে বি’দ্যুৎস্পৃ”ষ্টে, কেউ বলছে গ্যা’স সি”লি”ন্ডা’র বি”স্ফো’র’ণে।

মাসুদ আরও বলেন, নি”হতে’র পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনকে জানানো হয়নি। মৃ”ত্যু’র সংবাদ পেয়ে বাড়িতে শোকের মা’ত’ম চলছে।

তাদের ম’রদে’হ দেশে আনার জন্য প্রক্রিয়া চলছে। ছেলের মৃ”ত্যু’র সংবাদ শুনে মৃ’ত মেহেদি হাসান আকাশের মা শাহিনুর আক্তার কান্না করছেন আর বলছেন, বাবারে টাকা লাগবে না, তুই দেশে ফিরে আয়। আমি তোর মুখটা দেখতে চাই’।

রোববার দু”র্ঘট’না’র দিন ছেলের সঙ্গে সর্বশেষ কথা হয় শাহিনুর আক্তারের। আগামী সপ্তাহে আকাশ টাকা পাঠানোর কথা বলেন মাকে। রমজান মাসে দেশে আসবেন, কার জন্য কি লাগবে মায়ের কাছে জানতে চেয়েছিলেন আকাশ। রমজানের আগেই বাড়ি ফিরবেন আকাশ, তবে ক’ফি’নে ব”ন্দি’ হয়ে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, সৌদি আরবে ‘মা”রা যাওয়া তিনজনের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় জনপ্রতিনিধি কেউ জানাতে পারেনি। তাদের স”ঙ্গে যোগাযোগ করে ম’রদে’হ দেশে আনতে সহযোগিতা করবো।

কাবা শরীফ ও চাঁদের বিরল দৃশ্যের দেখা মিলবে আজ।

সৌদি আরবের বাসিন্দারা আজ বৃহস্পতিবার এক বিরল দৃশ্যের সাক্ষী থাকবেন। এদিন পবিত্র কাবা শরীফ ও পূর্ণ চাঁদ একইসঙ্গে দেখা যাবে। এ খবর জানিয়েছেন অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স সোসাইটির প্রধান প্রকৌশলী মাজিদ আবু জাহরার।

মিডল ইস্ট মনিটর ও সৌদি গেজেটসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসেছে, বৃহস্পতিবার মক্কায় অবস্থিত কাবা শরীফ ও চাঁদ এক সঙ্গে দেখা যাবে। এদিন চন্দ্র মাসের চৌদ্দতম দিন থাকবে বলে জানা গেছে।

জানা গেছে, ২০২১ সালে সৌদি আরবে এটাই সর্বপ্রথম চাঞ্চল্যকর ঘটনা হিসেবে গণ্য হতে যাচ্ছে। এদিন কাবা প্রান্তরে চাঁদকে উপভোগ করার জন্য সৌদি আরবের সব শ্রেণি-পেশার মানুষ অনেক ধরনের প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে, ২০১৮ সালের ২৬ নভেম্বর ও ২৪ ডিসেম্বরে একইভাবে কাবা শরীফ ও চাঁদকে এভাবে দেখা গিয়েছিল। সর্বশেষ গত বছরের মার্চেও এমন দৃশ্য দেখা যায়। এভাবে প্রতি বছরই দেখা যায়। যা মসজিদুল হারামের ডান দিকে অবস্থান করে।

আরব আমিরাতের টি-টেনে পুনের অধিনায়ক নাসির

টি-টেন লিগের চতুর্থ আসরে প্রথমবারের মতো খেলতে ডাক পেয়েছেন নাসির হোসেন। তাকে দলে নিয়েছে পুনে ডেভিলস। শুধু খেলোয়াড় হিসেবে নয়, এবার নাসিরের উপর অধিনায়কের গুরুদায়িত্বও দিয়েছে দলটি।

টুর্নামেন্ট শুরুর একদিন আগে বুধবার রাতে এক টুইট বার্তায় নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে পুনে। সেখানে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা দেয় নাসিরের নেতৃত্ব পাওয়ার ঘটনা।

নাসিরের অধিনায়কত্ব পাওয়া টাইগার সমর্থকদের জন্য বেশ অপ্রত্যাশিত ছিল। কারণ পুনের আইকন ক্রিকেটার ডেভিড মালান। এর পাশাপাশি দলটিতে আছেন মোহাম্মদ আমির, চ্যাডউইক ওয়ালটনের মতো তারকারা।

এদিকে টুর্নামেন্টের শুরুর একদিন আগে বাংলাদেশের আরেক ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে পুনে। তিনি দেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ ৩৫ বছর বয়সী স্পিনার মনির হোসেন।

মনির হোসেন বিপিএলের এক আসরে সিলেট থান্ডারের হয়ে খেলেছেন। সেখানে ৪ ম্যাচ নিয়েছিলেন তিন উইকেট। ঘরোয়াতে সবমিলিয়ে ৩৫টি টি-২০ ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন তিনি।

পুনে ডেভিলস স্কোয়াড : ডেভিড মালান (আইকন), মোহাম্মদ আমির, চ্যাডউইক ওয়ালটন, হার্দুস ভিলজয়েন, টম কোহলার ক্যাডমোর, নাসির হোসেন(অধিনায়ক), মনির হোসেন খান, ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুতা, স্যাম উইসনিউস্কি, করণ কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি ও মুনিস আনসারি।

ওমানে বাড়লো প্রবাসীদের ভিসা ফি।

গতকাল বুধবার (২৭ জানুয়ারি) ওমানের কিছু পেশায় প্রবাসীদের ভিসার ফি বাড়ালো ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন ভিসার মূল্যের কথা জানায় জনশক্তি মন্ত্রণালয়। বিবৃতিতে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত নিয়োগ ফি গুলোর মধ্যে রয়েছে, উচ্চ পদস্থ পেশায় ভিসা প্রতি খরচ পড়বে ২ হাজার এক ওমানি রিয়াল। মাঝারি স্তরের পেশাগুলিতে ১ হাজার এক ওমানি রিয়াল। প্রযুক্তিগত এবং কারিগরি পেশার ভিসা মূল্য পড়বে ৬০১ রিয়াল। জেলে পেশায় ৩৬১ রিয়াল। অঘোষিত পেশায় ৩০১ রিয়াল।

এদিকে, একই মালিকের অধীনে এক থেকে তিন জন গৃহকর্মী হলে ভিসা প্রতি খরচ পড়বে ১৪১ রিয়াল, চারের অধিক হলে ২৪১ রিয়াল। সে সাথে কৃষক এবং উটের জকি এক থেকে ৩ জন হলে ভিসা প্রতি খরচ পড়বে ২০১ রিয়াল। চারের অধিক হলে ৩০১ রিয়াল খরচ হবে। কোন কর্মীর ডেটা পরিবর্তনের ফি ৫ রিয়াল, একজন কর্মীকে বর্তমান স্পন্সর থেকে স্থানান্তর ফি বাবদ খরচ পড়বে ৫ ওমানি রিয়াল।

সূত্র: প্রবাসের খবর।

বিমানের ফ্লাইট শিডিউল বিপর্যয়, যাত্রীদের বিমানবন্দরে বিক্ষোভ।

গতকাল বুধবার (২৭ জানুয়ারি) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করেই বিমানের শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। গতকাল রাতে দুই শতাধিক যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে বিমানের ফ্লাইট যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইটের ঘণ্টাখানেক আগে বিমান কর্তৃপক্ষ ফ্লাইট সিডিউল পরিবর্তনের সিদ্ধান্ত জানায়। পরে যাত্রীরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।