তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মন্ত্রিসভার সদস্যদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। আজ বৃহস্পতিবার ২৮ জানুয়ারি সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকা কেন্দ্র এসে তিনি এ টিকা নেন।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভারতে পাচারকালে সাতক্ষীরার কুলিয়াডাঙ্গা সীমান্তে শিশুসহ ২২ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। সাতক্ষীরার কুলিয়াডাঙ্গা গ্রামের দালাল মোকলেসুরের বাড়ির দুটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ১০ নারী, ১০ পুরুষ ও দুই শিশু রয়েছে। এই সময়, নাসিমা খাতুন নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃতদের কাছ থেকে টাকা নিয়ে নাসিমা ও তার স্বামী মোকলেস ভারতে পাচার করে দেয়ার চেষ্টা করে বলে পুলিশ জানায়।
দক্ষিণ আফ্রিকাঃ গতকাল বুধবার (২৭ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের নিউল্যান্ডস এলাকায় রাত ৭টায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন জাহাঙ্গীর আলম লিটন নামের এক বাংলাদেশি। এই সময়, নিহত লিটনের ছোট ভাই মনির হোসেন সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। বর্তমানে তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সন্ত্রাসীরা দোকানে এসে হামলা চালালে ছোট ভাই মনির হোসেনকে গুলি করে, ছোট ভাইকে বাঁচাতে আসলে, সন্ত্রাসীরাদের গুলিতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন বড় ভাই লিটন। নিহত লিটনের দেশের বাড়ি নোয়াখালী জেলার কবির হাটে।
কাতারে প্রতিদিনই বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে কাতার পুলিশ।
গত ২৪ ঘণ্টায় কাতারের বিভিন্ন জায়গায় মাস্ক না পড়ে ঘর থেকে বাইরে বের হওয়ার অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ১১৪ জন।
মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়া করোনাভাইরাস এর পরিস্থিতিতে কাতারের আইনে দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে সবাইকে আর্থিক জরিমানা ও জেল হতে পারে।
এ পর্যন্ত মাস্ক না পরার অপরাধে কাতারের ৭৫৫১ জনকে আটক করেছে পুলিশ। এবং গাড়িতে ৪ জনের বেশি ওঠার অপরাধে ২৭৭ জনকে আটক করেছে পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে।
সিঙ্গাপুর: আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে নতুন ৩৪ জন করোনায় আক্রান্ত।সিঙ্গাপুরে মোট ৫৯৪২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত। আক্রান্তের মধ্যে সবাই বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন। কমিউনিটির এবং ডরমিটরি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ১৬৬ জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দেশে ফেরাদের মধ্যে ১৫০ যাত্রী সিলেটে নামেন এবং বাকি ১৬ যাত্রী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এদিকে, সিলেটে আসা ১৫০ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সবাইকে।
উত্তর জার্মানির শহর জুভেনাইলের ডিটেনশন সেন্টারের অ্যানেক্স বিল্ডিংয়ে তৈরি হয়েছে ‘করোনা কারাগার’। ছয় ঘরের কারাগারে কোয়ারেন্টাইন যারা মানবেন না তাদের রাখা হবে। শ্লেসভিগ হলস্টাইন রাজ্যের নোয়েমুনস্টার ডিস্ট্রিক্ট কাউন্সিলের সদস্য শুলজ জানান, কেউ যদি হোম কোয়ারেন্টাইনের নিয়ম না মানেন, তাহলে তারা অন্যদের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবেন। তাই নিয়ম না মানলে এই জেলে রাখার ব্যবস্থা করা হয়েছে। জানুয়ারিতে চালু হওয়া এই কারাগারে টিভি, ল্যাপটপ, ফোন এবং অন্য সকল সুবিধা পাওয়া যাবে।
কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তামের আল-আলি মানবিক বিবেচনায় আগামী ফেব্রুয়ারি থেকে ২রা মার্চ অবধি একামা সংশোধন বা কুয়েত ত্যাগের সময় পুনরায় বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় করোনাভাইরাস ছড়িয়ে পড়া, বিমান চলাচল ব্যাহত হওয়া, স্থগিতকরণ ও হ্রাসের কারণে ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনা করে রেসিডেন্সি আইন লঙ্ঘনকারীদের জন্য সহজ করার তাগিদে সময় বাড়িয়েছে।
নতুন বছরের শুরুতে দুই সপ্তাহের জন্য লেবার মন্ত্রণালয় বন্ধ থাকায় অনেক আবাসন আইন লঙ্ঘনকারী তাদের স্থিতি সংশোধন করতে পারে নাই।
অন্যদিকে দেশে চলে যেতে ইচ্ছুক প্রবাসীদের জরিমানা আদায় করতে হবে কিনা? সে বিষশে স্পষ্ট কিছু জানা যায়নি।
তবে নির্ধারিত সময়ে যারা একামা সংশোধন বা কুয়েত ত্যাগ করিবেনা, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও পুনরায় কুয়েতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
সরকারী পরিসংখ্যানগুলি থেকে জানা গেয়েছে যে প্রবাসীরা কুয়েতকে যে হারে ছেড়ে যাচ্ছেন, বিভিন্ন কারণে প্রতিদিন প্রায় ৩০০ টি ওয়ার্ক পারমিট বাতিল হয়ে যাচ্ছে, যার অর্থ হচ্ছে প্রতি ঘণ্টায় প্রায় ১২ জন প্রবাসী কুয়েতের শ্রমবাজার ছেড়ে চলে যাচ্ছেন, তথ্যটি দৈনিক আল রাই জানিয়েছেন।
গতকাল প্রকাশিত একটি পরিসংখ্যান অনুসারে, ১২ থেকে ২৪ জানুয়াররি সময়কাল পর্যন্ত, ১৩ দিনের মধ্যে ৩,৬২৭ জন প্রবাসীদের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছিল।
উৎসঃ: টাইম কুয়েত, নাহার হক আপুর ওয়াল থেকে সংগৃহীত!