ক্যাটাগরি Uncategorized

সৌদি আরবে প্রবাসীদের কাজের ভিসা কমেছে ৫৮% (বিস্তারিত তথ্যসহ)

স্থানীয় মিডিয়া জানিয়েছে, ২০২০ সালের মধ্যে সৌদি আরব বিদেশীদের কাছে জারি করা ভিসা সংখ্যা বার্ষিক ও ত্রৈমাসিক ভিত্তিতে হ্রাস পেয়েছে, যা করোনা ম’হামারী, বিমান পরিবহন স্থগিতকরণ, এবং সৌদিকরণ পরিকল্পনার ফলে ক্ষ’তিগ্রস্থ হয়েছে।

পরিসংখ্যান ও মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রকের জেনারেল কর্তৃপক্ষের তথ্য অনুসারে, ২০১৯ সালের একই সময়ের তুলনায় ২০২০ সালের প্রথম নয় মাসের মধ্যে বিদেশিদের চাকরির ভিসা ৫৭.৮ শতাংশ হ্রাস পেয়ে ৬১১১৮৫ এ দাঁড়িয়েছে।

২০২০ সালের প্রথমার্ধে বার্ষিক ভিত্তিতে কর্ম ভিসা ৩২.৮ শতাংশ হ্রাস পেয়েছে, এবং বেসরকারি খাতকে দেওয়া ভিসা, যা মোট ভিসার প্রায় ৫৯ শতাংশ, ২১ শতাংশ কমেছে।

২০১৯ এর দ্বিতীয় প্রান্তিকে ৩০৭০০০ ভিসার তুলনায় ২০২০ এর ২য় প্রান্তিকে বেসরকারী খাতের মোট ওয়ার্ক ভিসা ৩২০০০ এ পৌঁছেছে।

শ্রমবাজারের বুলেটিন অনুসারে, ২০১৯ এর প্রথম প্রান্তিকে ৩৯০৮২৮ ও ২০১৮ সালের ১ম প্রান্তিকের ৩৪১৪৬৭ ভিসার তুলনায় ওয়ার্ক ভিসার সংখ্যা ২০২০ এর প্রথম প্রান্তিকে ৫৮৩৭৫০ পৌঁছেছিল।

যা ২০১৯ সালের একই সময়কালে মোট ভিসার সংখ্যা ছিল তুলনায় ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে, বিদেশিদের কাজের ভিসা বছরে ৯১% হ্রাস পেয়ে রেকর্ড করেছে ৫০২৮৬০ এ।

২০১৯ সালের ২য় প্রান্তিকের ৫৫২,৪৩০ এর তুলনায় ২০২০ সালের ২ প্রান্তিকে মোট কাজের ভিসার সংখ্যা হ্রাস পেয়ে ৪৯৫৭০ এ দাঁড়িয়েছে, যখন বেসরকারী খাতের জন্য মোট ভিসা সংখ্যা হয়েছে ৩২০৪০, যেখানে ২০১৯ সালে ২য় প্রান্তিকে ছিল ৩০৭৫১০।

২০২০ সালের ৩য় প্রান্তিকে ভিসার সংখ্যা ৮৮ শতাংশের বেশি পেয়ে হয়েছে ৭২০০০ এ,যেখানে ২০১৯ সালের ৩য় প্রান্তিকে ভিসার সংখ্যা ছিল ৬০৬০০০।

সৌদি আরবে বিদেশীদের কাছে ইস্যু করা ভিসা সংখ্যা ২০২০ সালের ৩য় প্রান্তিকে ৮৬.৭ শতাংশ হ্রাস পেয়ে ৪৬০৩৯ এ দাঁড়িয়েছে,যেখানে ২০১৯ সালের ৩য় প্রান্তিকে ছিল ৩৪৮০৮৮।

সৌদিতে কাস্টমস বা শুল্ক ছাড়পত্র খাতে শতভাগ সৌদিকরণের ঘোষণা, ২ হাজার নতুন নাগরিকের কর্মসংস্থান তৈরি।

সৌদিতে কাস্টমস বা শুল্ক ছাড়পত্র খাতে শতভাগ সৌদিকরণের ঘোষণা, ২ হাজার নতুন নাগরিকের কর্মসংস্থান তৈরি

সৌদি আরব শুল্ক ছাড়পত্র খাতে শতভাগ সৌদিকরণ বাস্তবায়ন করবে এবং তরুণ সৌদি পুরুষ ও মহিলাদের জন্য ২ হাজারটি কর্মসংস্থান তৈরি হবে। গতকাল মঙ্গলবার (২৬ জানুয়ারি) সৌদি শুল্ক ও মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী এক্ষেত্রে সহযোগিতার একটি স্মারক স্বাক্ষর করেছে। শুল্ক ছাড়পত্র কার্যক্রমের পরিষেবার স্তরের উন্নীতকরণ এবং স্থানীয় জনশক্তিকে এই খাতে যোগদানের ক্ষমতায়নের পাশাপাশি সৌদি জনশক্তি বিকাশ এবং সমস্ত বন্দরগুলিতে তাদের প্রতিযোগিতা বাড়াতেও এই চুক্তির লক্ষ্য ছিল।

সূত্রঃ সৌদি গেজেট

কুয়েতে 🇰🇼 আজ বুধবার ২৬ জানুয়ারি ২০২১ ইং তারিখ গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে ৫৮০ জন,সুস্থ হয়েছে ৪৩৬ জন এবং মৃত্যু ০ নেই।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ৫৮০ জন, সুস্থ হয়েছে ৪৩৬ জন এবং মৃত্যু ০ নেই ।

মোট আক্রান্ত হয়েছে ১৬২,৮৬২ জন।
মোট মৃতের সংখ্য ৯৫৭ জন।
মোট সুস্থ হয়েছেন ১৫৫,৭৪৯ জন।

আজ বুধবার বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয়েছে ১১,৪১৯ জনকে, মোট টেস্টের সংখ্যা ১৪৯০,৯৪৯ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৬,১৬৬ জন এবং আইসিইঊতে আছেন ৪৪ জন ।

কুয়েতে গ্রেপ্তার এমপি পাপুলের মামলার রায় ২৮ জানুয়ারি।

কুয়েতে গ্রেপ্তার এমপি পাপুলের মামলার রায় ২৮ জানুয়ারি

আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) অর্থ ও মানব পাচারের অভিযোগে বিচারাধীন মামলায় কুয়েতে আটক থাকা বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের রায় ঘোষণা করা হবে। ইতিমধ্যে, পাপুলের সম্পদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পাচারের শিকার পাঁচ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন।

সূত্রঃ যুগান্তর

দেশে,করোনায় আরো ১৭ জনের প্রাণহানি।

মারণভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৫২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৫২৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৭২ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন হয়েছে।

দেশে,টিকা দেয়া শুরু

নানা জল্পনা-কল্পনা আর জটিলতা শেষে দেশে আনুষ্ঠানিকভাবে দেশে করোনা ভ্যাকসিন দেয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়ার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি এ প্রোগ্রামের উদ্বোধন করেন তিনি।  নার্স বেরোনিকা কস্তার দেহে টিকা প্রয়োগের মাধ্যমে টিকাদান শুরু করা হয়। পরে এক পুলিশ সদস্য, সেনাসদস্যকে টিকা দেয়া হয়।

এর আগে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বেলা সাড়ে ১১টায় পৌঁছায় ভ্যাকসিনের ভায়াল। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআই এর স্টোর থেকে কোল্ডবক্সে ২০টি ভায়েলে ২০০ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন আনা হয়। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে ৭২ ঘণ্টা পর্যন্ত এগুলো সংরক্ষণ করা হবে এখানে। সংশ্লিষ্টরা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী পর্যায়ক্রমে প্রয়োগ করা হবে ভারত থেকে নিয়ে আসা এ প্রতিষেধক। প্রথম দিন দেয়া হচ্ছে ৩০ জনকে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআইয়ের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বকস চৌধুরী জানিয়েছেন, পর্যায়ক্রমে সারাদেশেই এ প্রক্রিয়ায় পাঠানো হবে ভ্যাকসিন। আমাদের সবকিছু প্রস্তুত আছে। দু-এক দিনের মধ্যে সারাদেশে পাঠানো শুরু হয়ে যাবে। যে ভ্যাকসিনটি আমাদের দেশে এসেছে এটা নিরাপদ এবং যদি মৃদু প্রতিক্রিয়া হয়েও থাকে তাতে চিন্তিত হওয়ার কিছু নেই। দু-একদিনের মধ্যে এমনি এমনি সেরে যাবে।  ভ্যাকসিন নেয়ার পরে গ্রহণকারীদের বিশ্রাম ও পর্যবেক্ষণ পরবর্তী তথ্য সংগ্রহে চিকিৎসকদল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ।পার্শ্ব প্রতিক্রিয়ার কথা না ভেবে সবাইকে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।এদিকে, সারাদেশে একযোগে ৭ ফেব্রুয়ারি করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন প্রদান কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

সৌদি আরবে ইকামার মেয়াদ বাড়ানো হলো।

সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের জেনারেল বলেছেন, রয়্যাল অর্ডারে প্রবাসীদের ইকামার মেয়াদ স্বয়ংক্রিয় ভাবে ৩ মাস বাড়ানো হবে।

আর এই সুযোগ শুধু তারাই পাবে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ ইতোমধ্যে বৃদ্ধি করা হয়েছে। এই মাসের শুরুতে, বাদশাহ সালমান অভিবাসী কর্মীদের মেয়াদোত্তীর্ণ এক্সিট, রি-এন্ট্রি ভিসা বিনামূল্যে আরও তিন মাস বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন ..সৌদিতেও বাংলাদেশিদের ক্রাই’ম, জেনে নিন প্রবাসী ভাইরা ছবিগুলো ভালো করে দেখার অনুরোধ। প্রথম এবং দ্বিতীয় ছবির কথা নিয়ে একটু পরেই বলি।এরপর হাত-পা বাঁ’ধা অবস্থায় যাদের দেখতে পাচ্ছেন

তারা সবাই সৌদি প্রবাসী।তাদের কোনো-না-কোনোভাবে অ’পহ’রণ করা হয়েছে, অ’পহর’ণ করে তাদের কাছ থেকেআদায় করা হয়েছে মোটা অংকের মু’ক্তিপণ। খুব অবাক হচ্ছেন তাইনা।ভাবছেন সৌদি আরবের মতো জায়গাতেও এমন হয় তাও আমাদের বাংলাদেশীদের মধ্যে।

তুরস্কে মায়ের সঙ্গে জে’লে দুই শিশু, স’মালোচ’নার ঝড়।

তুরস্কে মায়ের সঙ্গে দুই শি’শুকে জে’লে পাঠানোর ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ইলিয়াদা টেকোজ (৩২) নামে একজন শিক্ষিকাকে গ্রে’ফতারের পর তার দুই শি’শুকেও জে’লে পাঠানো হয়েছে। যাদের একজনের বয়স দেড় আরেকজনের বয়স চার বছর।

আ’ট’ক ওই শিক্ষিকা তুরস্কের একটি মানবাধিকার সংস্থায় কাজ করতেন বলেও জানা গেছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, গত কয়েক দিন আগে তুরস্কের একটি কারাগারের সামনে হাতকড়া পরিহিত অবস্থায় ইলিয়াদার সঙ্গে তার দুই শি’শুর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়।

তুরস্কের কুর্দিপন্থী পিপলস ডেমোক্র্যাটিক পার্টির সংসদ সদস্য ওম’র ফারুক ওলু এ নিয়ে এরদোগান সরকারের তুমুল সমালোচনা করেছেন।

রোববার এক সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ইলিয়াদা এবং তার দুই শি’শু ছাড়াও তুরস্কের বিভিন্ন কারাগারে এখনও ৮০০ শি’শুকে আ’ট’ক করে রাখা হয়েছে; যা সরাসরি সংবিধানবিরোধী কাজ।

ওলু আরও বলেন, যেসব নারীর দেড় বছরের শি’শু রয়েছে, তারা কোনো অ’প’রাধে অ’ভিযু’ক্ত হলে সংবিধানে তাদের শা’স্তি মওকুফ করার কথা থাকলেও এরদোগানের স্বেচ্ছাচারী প্রশাসন এসবের কোনো পরোয়া করছেন না।

এরদোগান সরকারের অ’নৈতিক কর্মকা’ণ্ডের বি’রুদ্ধে তুরস্কের জনগণকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, ইলিয়াদাকে গত সপ্তাহে তুরস্কের পু’লিশ নির্বাসিত তুর্কি প্রচারক ফেতুল্লাহ গুলেনের দলে যোগ দেওয়ার অ’ভিযোগে গ্রে’ফতার করে।

তার বি’রুদ্ধে ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সরকারকে একটি ব্যর্থ সে’না অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত চেষ্টার অ’ভিযোগ রয়েছে।

ইলিয়াদার স্বামী হাসান টেকোজকে প্রায় এক বছর আগে একই অ’ভিযোগে গ্রে’ফতার করে কারাগারে পাঠানো হয়।

সৌদিতে পানির ট্যাংকি পরিস্কার করতে গিয়ে ৩ বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু’।

সৌদি আরবের তায়েফে পানির ট্যাংকি পরিস্কার করতে গিয়ে ৩ বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।

২৬ জানুয়ারি ঘরের পানির ট্যাংকি পরিস্কার করতে গিয়ে মুহাম্মদ লিটন,মো:ফয়সাল ও মেহেদী নিহত হয়েছে।

নিহত লিটনের বাড়ি কুমিল্লা,ফয়সাল ও মেহেদির বাড়ি চাঁদপুর।

তারা তিনজন মিলে পানির ট্যাংকির ভিতরে পরিস্কার করতে নামে,এবং তিনজনই ঘটনাস্থলে নিহত হয়।

আল্লাহ সবাইকে শহীদ হিসাবে কবুল করুন।

#সংগৃহীত সোশ্যাল মিডিয়া থেকে।

সিকিউরিটি কর্মী সেজে সৌদি প্রবাসী শ্রমিকদের ডাকাতি করা চক্রের সদস্যরা গ্রেফতার!।

সৌদি আরবের রিয়াদ প্রদেশে সিকিউরিটি কর্মী দিয়ে প্রবাসী শ্রমিকদের ডাকাতি করা চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ২ জন সৌদি নাগরিক এবং ১ জন সুদানিজ নাগরিক। তারা নিজেদের সিকিউরিটি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রবাসী শ্রমিকদের বাসস্থানে ঢুকে তাদের টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করতো বলে জানা গিয়েছে।

রিয়াদ পুলিশ বিভাগ এর মুখপাত্র মেজর খালেদ আল-কারাইদিস গণমাধ্যমকে জানান, এই চক্রের সদস্যরা নিজেদের অপরাধ স্বীকার করেছে। তারা সম্প্রতি একই উপায় অবলম্বন করে সৌদি প্রবাসীদের দুটি বাসস্থানে ডাকাতি করেছে বলে জানা গিয়েছে।
এই চক্রের ৩ জন সদস্য – ২ জন সৌদি নাগরিক এবং একজন সুদানিজ নাগরিককে গ্রেফতার করা হয়েছে এবং তারা নিজেদের অপরাধ স্বীকার করেছেন। এরমধ্যে সুদানিজ নাগরিক রেসিডেন্সি পারমিট এবং নিয়ম অমান্য করে সৌদি আরবে অবস্থান করছিলেন। অপরাধীদের বিচার সম্পন্ন করার জন্য তাদেরকে বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।