ক্যাটাগরি Uncategorized

কুয়েতে ১৮ নং একামা (বেসরকারী সেক্টর) এর জন্য অনলাইনে মালিক পরিবর্তনের সু্যোগ চালু করা হয়েছে…!!

কুয়েতে ১৮ নং একামা (বেসরকারী সেক্টর) এর জন্য অনলাইনে মালিক পরিবর্তনের সু্যোগ চালু করা হয়েছে…!!

কুয়েত সিটিঃ কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট http://www.moi.gov.kw এর মাধ্যমে অনুচ্ছেদ ১৮ নং ভিসার আওতায় আসা বেসরকারী খাতের কর্মীদের জন্য অনলাইন স্পনসরশিপ স্থানান্তর (মালিক পরিবর্তনের) পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই ওয়েবসাইট থেকে http://www.moi.gov.kw,
দৈনিক আল-রাইয়ের প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছেন ।

মন্ত্রণালয়ের জনসংযোগ ও সুরক্ষা মিডিয়া জেনারেল বিভাগ একটি প্রেস বিবৃতিতে ব্যাখ্যা করেছেন যে সময় ও প্রচেষ্টা বাঁচানোর পাশাপাশি তৎক্ষণিক শেষ করার গতি রক্ষার জন্য মন্ত্রণালয়ের সমস্ত সেবা ডিজিটালভাবে রূপান্তরিত করার প্রচেষ্টার মাধ্যমে সেবাটি সরবরাহ করা হয়েছে।

তথ্য সিস্টেম জেনারেল ডিপার্টমেন্ট এবং রেসিডেন্সি অ্যাফেয়ার্স সেক্টরের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই পরিষেবাটি চালু করা হয়েছিল। বিবৃতিতে যোগ করা হয়েছে, নাগরিক ও প্রবাসীদের পদ্ধতি সহজতর করার ও সহজীকরণের লক্ষ্যে মন্ত্রণালয় সম্প্রতি চালু এমন অনেক বৈদ্যুতিক পরিষেবাগুলির মধ্যে একটি,

📌 নিউজ লিংক কমেন্টে দেওয়া হয়েছে….

উৎসঃ আরবটাইমস ওনলাইন।

✍️ Collected,Translated and Posted by, Mosammat Nurun Nahar

মালয়েশিয়ায় লকডাউনের সময় না বাড়ানোর সিদ্ধান্ত।

মালয়েশিয়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে দেশটিতে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) ২.০ লকডাউন ১৩ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ধার্য করা হয়েছে। কিন্তু নানা আলোচনা সমালোচনার মুখে দেশটির সরকার লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

৪ ফেব্রুয়ারির পর থেকে নতুন করে লকডাউন আর বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার ২৬ জানুয়ারি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক তান শ্রী ডা. নুর হিশাম আবদুল্লাহ ভার্চ্যুয়াল মিডিয়া সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বুঝতে পারছি লকডাউনে আমাদের দেশের অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে আমাদের জিডিপি কমে যাবে। তাই আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত লকডাউন অনুসরণ করা হবে। আমরা এমসিও দীর্ঘায়িত করতে চাই না। যদি এটি দীর্ঘায়িত হয় তবে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবে পরে প্রয়োজনে শর্ত সাপেক্ষ কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) আগের মতো জারি করা হতে পারে। এছাড়াও বর্তমানে দেশে কোভিড-১৯ সংক্রমণ স্থিতিশীল পর্যায়ে রয়েছে। আশা করা যাচ্ছে, আক্রান্তের সংখ্যায় আরো নামিয়ে আনা যাবে।

ডা. হিশাম আরও বলেন, ফেব্রুয়ারির শেষের দিকে দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হবে। প্রথমদিকে প্রায় পাঁচ লাখ টিকা প্রদানের কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে, যা চলবে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত।

ইতোমধ্যে কোভিড-১৯ চিকিৎসা বেগবান করতে ১৩০টি বেসরকারি হাসপাতালের সাথে কথা হয়েছে। এতে ৯৫টি হাসপাতাল রাজি হয়েছে। সেখানে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে আইসিইউ ও ভেন্টিলেটরসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রস্তুত করা হচ্ছে।

মুসলিম হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূতকে বিতাড়িত করেছিলেন ট্রাম্প, আবার ফিরলেন হোয়াইট হাউসে।

মুসলিম হওয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টি’মে টিকতে না পারা বাংলাদেশি বংশোদ্ভূত রুমানা আহমেদ আবার হোয়াইট হাউসে ফিরেছেন। রুমানা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিম)-এর রিভিউ প্যানেলের সাত সদস্যের অংশ হয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছেন।

প্রতিবাদী রুমানা হিজাব পরায় ট্রাম্পের লোকজনের কাছে প্রায়ই অপদস্থ হতেন। তাকে কেউই স্বাভাবিকভাবে নিতে পারতেন না। ২০১৭ সালে পদত্যা’গে’র নেপথ্য এই কারণগুলো জানিয়ে দ্য আটলান্টিকে একটি কলাম লেখেন রুমানা। ওই লেখা প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়।

তার বাবা ১৯৭৮ সালে লেখাপড়ার উদ্দেশে বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যান। মা দেশটিতে একটি দোকানে ক্যাশিয়ার হিসেবে কাজ শুরু করেন। পরে নিজের উদ্যোগে একটি ডেকেয়ার সেন্টার চালু করেন। বাবা ব্যাংক অব আমেরিকায় লেটনাইট কর্মী হিসেবে কাজ করতেন। পরে একটি শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রমোশন পান। রুমানার বাবার স্বপ্ন ছিল পিএইচডি করবেন। কিন্তু ১৯৯৫ সালে তার সেই স্বপ্ন থেমে যায়। সড়ক দু’র্ঘ’ট’নায় একটি গাড়ি তার বাবার প্রাণ নিয়ে নেয়!

রুমানা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে যোগ দেন। ওবামার আমলে দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে কাজ করতে থাকেন। রুমানা তার সেই আলোচিত কলামে জানান, ওবামা ক্ষমতা ছাড়লে হোয়াইট হাউসে তার অবস্থান দুর্বল হয়ে পড়ে। সপ্তাহ পার হতে না হতে তাকে চাকরি ছেড়ে দিতে হয়।

তিনি বলেন, ‘আমার কাজ ছিল দেশের সেবা করা। ওয়েস্ট উইংয়ে আমি ছিলাম একমাত্র হিজাবী। ওবামা প্রশাসন সব সময় আমাকে স্বাগত জানিয়েছে,’ রুমানা কলামে লিখেছেন, ‘অন্য মুসলিমদের মতো ২০১৬ সালে আমিও ট্রাম্পের কাজকর্ম দেখতে থাকি। আমি ভেবেছিলাম, দেশের জন্য তার প্রশাসনে আমার থাকা উচিত।’ তিনি আরও বলেন, ‘আমি আটটা দিন টিকতে পেরেছিলাম।’

রুমানা বলেন ‘ট্রাম্প যখন সাতটি মুসলিম-প্রধান দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করলেন, তখনই বুঝে যাই আমার আর সময় নেই। ভাবতে থাকি, এমন একটা প্রশাসনে কাজ করি, যারা আমাকে অধীনস্থ নাগরিক মনে করে,

হু’ম’কি হিসেবে দেখে। আমি ১২ বছর বয়স থেকে হিজাব ব্যবহার শুরু করি। পরিবার আমাকে উৎসাহিত করলেও এটা আমার নিজেরই পছন্দ ছিল। এটা ছিল আমার বিশ্বাসের, সত্তার এবং সহনশীলতার প্রতীক। রুমানা এত বঞ্চনা সহ্য করতে পারতেন বাবার শেখানো ইসলামিক বক্তব্যে অনুপ্রাণিত হয়ে। তার বাবা বাংলায় বলতেন, ‘কেউ যখন তোমাকে ফেলে দেবে, উঠে দাঁড়াবে। দুহাত মেলে তাকে ভাই বলে ডাকবে।’

যে কারনে পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী।

মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতায় সমালোচনার মুখে পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোৎঁ। মঙ্গলবার এ দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি।

অবশ্য কোৎঁ যে পদত্যাগ করবেন তা আগেই জানা ছিল। তিনি নিজেই এক বিবৃতিতে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

গত ১৩ জানুয়ারি ইতালির সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি তার ইটালিয়া ভিভা পার্টিকে ক্ষমতাসীন জোট থেকে প্রত্যাহার করে নিলে চাপে পড়েন জিউসেপ কোৎঁ। গত সপ্তাহে পার্লামেন্টের আস্থা ভোটে কোনমতে টিকে যান তিনি। কিন্তু সিনেটের উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার তার পদত্যাগের পর ইতালীয় প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা নতুন সরকার গঠনের উদ্যোগ নেবেন বলে ধারণা করা হচ্ছে।পরবর্তী করণীয় কী তা নির্ধারণে চলতি সপ্তাহেই সর্বদলীয় সভা আহ্বান করবেন তিনি।

এক বিবৃতিতে ইতালীয় প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, আগামী বুধবার থেকে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা শুরু করছেন মাতারেলা। আলোচনাকালীন জিউসেৎ কোৎঁকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

অবশ্য ইতালিতে কোনো প্রধানমন্ত্রী পদত্যাগের পর নতুন জোট গঠন হবে, তার কোনো গ্যারান্টি নেই। এর কারণে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। ইতালিতে ২০২৩ সালে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

করোনায় বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশগুলোর একটি ইতালি। চীনে করোনার প্রাদুর্ভাবের কিছুদিন পরেই ইতালিতে সংক্রমণ ধরা পড়ে। এরপর দ্রুতই মৃত্যুপুরীতে পরিণত হয় দেশটি।

সাবেক প্রধানমন্ত্রী জিউসেপ কোতেঁর বিরুদ্ধে করোনা মহামারি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি পুনরু;দ্ধারে ব্যর্থতার অ;ভিযোগ এনেছেন বিরোধীরা।সূত্র: আল জাজিরা

এভিয়েশন খাতের সমস্যা ও করণীয় নিয়ে সেমিনার।

এভিয়েশন খাতের নানা সমস্যা ও করণীয় নিয়ে সেমিনার করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।এওএবি প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম মফিদুর রহমান।

এছাড়াও বেবিচক ও এওএবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন এওএবির সেক্রেটারি জেনারেল মফিজুর রহমান।

সেমিনারে দেশের এভিয়েশন খাতে বিরাজমান সমস্যা নিয়ে আলোচনা করা হয়। উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে বিমানবন্দর অবকাঠামো, বিমানবন্দর ব্যবহারে উচ্চহারে ফি, যন্ত্রাংশ আমদানিতে কর ও শুল্ক জটিলতা, জেট ফুয়েলের উচ্চমূল্য,

উড্ডয়ন ও অবতরণে জটিলতা, লাইসেন্সিংসহ নানাবিধ বিষয়ে আলোকপাত করা হয়।বেবিচক চেয়ারম্যান সমস্যাগুলোর সম্ভাব্য দ্রুত সময়ে সমাধানের আশ্বাস দেন।

মালয়েশিয়ার পুলিশকে ঘু’ষ প্রস্তাব দেওয়ায় বাংলাদেশির কা’রাদণ্ড।

মালয়েশিয়ায় পুলিশকে ৫০০ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার টাকা) ঘুষে;র প্রস্তাব দিয়ে গ্রে;প্তার হওয়া এক বাংলাদেশি নাগরিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারী) আদালতে ওঠা এই মা;মলা পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ফৌজি আজিজান। ক;রোনা সং;ক্রান্ত বি;ধিনি;ষেধের কারণে রায় ঘোষণার সময় মোশারফকে হাজির করা হয়নি।

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বে;রনামা নি;উজ জানায়, ওই যুব;ককে কা;রা;দ;ণ্ডের পাশাপাশি ১২ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় আড়াই লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

বেরনামা নিউজ আরও জানায়, মোহাম্মদ মোশারফ নামে ৩০ বছর বয়সী ওই যুবক গত সপ্তাহে পুলিশের কর্পোরাল মুহাম্মদ সায়াজওয়ান আহমদ সাফিউদ্দিনকে রাস্তায় ঘু;ষ দিতে চেয়ে ধরা পড়েন। ২০ জানুয়ারি লুনাস টোল প্লাজা দিয়ে একটি ট্যাক্সি করে যাওয়ার সময় মোশারফকে চ্যালেঞ্জ করেন ওই পুলিশ কর্মকর্তা। পুলিশের দাবি, বাংলাদেশি এই প্রবাসী আন্তঃশহরে ভ্রমণের জন্য অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন।

পা নেই তবুও হুইলচেয়ারে খাবার ডেলিভারি দিচ্ছেন জাহিদুল।

এক পা নেই, অপরটি অচল। তবুও জীবনযুদ্ধের লড়াই চালিয়ে যাচ্ছেন জাহিদুল ইসলাম পলাশ। হুইলচেয়ারে করে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন একটি অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের খাবার।

রাজশাহী নগরীর কাজলার ধরমপুর পশ্চিম পাড়ার রিকশাচালক বাবা নাজির আলি ও মা জানেহার বেগমের তিন সন্তানের মধ্যে পলাশ দ্বিতীয়। ২০১০ সালের ১৮ ডিসেম্বর একটি দুর্ঘটনা জীবনের মোড় বদলে দেয় পলাশের। নগরীর কাজলায় বৈদ্যুতিক তার খসে পড়ে তার গায়ের ওপর। বাম পায়ের হাড় ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। হাঁটুর নিচে থেকে এটি অপসারণ করা হয়।

আর ডান পায়ের তিনটা আঙ্গুল ও রগ নেই। ফলে শরীরের সঙ্গে থাকলেও এটি কাজ করে না। প্লাস্টিক সার্জারি রয়েছে ঘাড়ের ওপরেও। এরপর থেকেই শুরু হয় পলাশের হুইলচেয়ারের জীবন।

পলাশ জানান, সপ্তাহ দুয়েক হলো ফুডপান্ডার রাইডার হিসেবে কাজ করছেন। ফাঁকা সময়ে তিনি খাবার সরবরাহের কাজ করেন। ডেলিভারি প্রতি ২২-৩২ টাকা পর্যন্ত পান পলাশ। নিজের শারীরিক অক্ষমতার কারণে সবসময় শিফট ধরতে পারেন না। তখন অন্য কারো শিফটে কাজ করেন। গত দুই সপ্তাহে তার আয় এক হাজার ৪০০ টাকা।

নগরীর দেওয়ানপাড়াস্থ মেট্রোপলিটন বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। ভালো একটা বিশ্ববিদ্যালয় বা কলেজে লেখাপড়া করতে চান পলাশ। সেজন্য জমাচ্ছেন টাকা।

পলাশ বলেন, বাবার রিকশা চালানোর আয় দিয়ে কষ্টে সংসার চলে। ছোট ভাই নুরুজ্জামান প্রান্ত এবার এসএসসি পরীক্ষার্থী। দুজনের লেখাপড়ার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন বাবা। এর মাঝে ছোট ভাইটাও বসে থাকে না। নিজের পকেট খরচের জন্য মাঝে মাঝে কাজে লেগে পড়ে। তাই আর বসে থাকতে পারলাম না। নিজেকে আত্মনির্ভরশীল করতে এবং উচ্চশিক্ষা গ্রহণের পথে আর্থিক অসঙ্গতি যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে তাই ফুডপান্ডায় কাজ শুরু করলাম। অন্যের ওপর নির্ভরশীল না হয়ে স্বাবলম্বী হতে চাই। যেন কারো কাছে হাত পাততে না হয়।

তিনি জানান, প্রতিবন্ধীদেরকে সমাজের মূ;লধা;রায় সম্পৃক্ত করতে চান। এজন্য প্রতিষ্ঠা করেছেন আশার আলো প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন। এরইমধ্যে সংগঠনে যুক্ত হয়েছেন ৬০ জন প্রতিবন্ধী।

পলাশের রয়েছে অসাধারণ ক্রীড়া দক্ষতা। বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের নিবন্ধিত খেলোয়াড় তিনি। ফাউন্ডেশনের আয়োজনে ২০১৯ সালে জাতীয় ডার্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। প্রাণশক্তিতে ভরপুর পলাশ বর্তমানে গ্রাফিক্স ডিজাইনের ওপর প্রশিক্ষণ নিচ্ছেন।

পলাশ বলেন, প্রতিবন্ধী হলেও স্বাভাবিক জীবনযাপন করছি। একজন প্রতিবন্ধী মানুষ কৃষিকাজ থেকে শুরু করে রাষ্ট্রের নেতৃত্বের জায়গাতেও অবদান রাখতে পারেন বলে বিশ্বাস করি। তাই নিজের সামর্থ্যের ওপর আস্থা রেখে সৃষ্টিকর্তার ভরসায় এগিয়ে যাচ্ছি।

কুয়েতে এমপি পাপুলের মামলার রায়ের তারিখ ঘোষনা।

অর্থ ও মানব পা;চারের অভি;যোগে বি;চারাধীন মামলায় কুয়েতে আটক থাকা আলোচিত সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের বিরু;দ্ধে রায়ে দেবে সেদেশের আদালত।

আগামী ২৮ জানুয়ারি এ রায়ের দিন ধার্য রয়েছে। এর মধ্যেই পাপুলের সম্পদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে ৬ জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের সেখানে বসবাসের অনুমতি রয়েছে।

পাচারের শিকার পাঁচ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন।

এদিকে কুয়েতে পাপুলের কত সম্পদ রয়েছে তার তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কুয়েতে চিঠি পাঠায় দুদক।

এতে দেশে পাপুলের বিরুদ্ধে মামলা ও তদন্তের বিষয়ে উল্লেখ করে কুয়েতে থাকা পাপুলের কোম্পানি, স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাবের তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়েছে।

সাধারণ শ্রমিক হিসেবে কুয়েত গিয়ে বিশাল সাম্রাজ্য গড়া পাপুল ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার মালিকানাধীন মারাফি কুয়েতিয়া কোম্পানি পরিচ্ছন্নতাকর্মী নেয়ার কাজ করলেও কুয়েতে অন্যান্য ব্যবসার কাজও বাগিয়েছিলেন পাপুল।

একের পর এক মামলা দিমু, দেখি তোর কোন বাপ ঠেকায়: প্রেমিককে দিয়ে জান্নাতুলের হু’মকি।

ইতালি যাওয়ার ফাঁ’দে স’র্বস্বা’ন্ত সোহানা মা’ম’লা ও জি’ডি করে বি’পাকে। প্র’তার’ক জান্নাতুল গ্রে’ফ’তার ও জা’মিনে মু’ক্তির পর তার প্রেমিককে দিয়ে ফেসবুকে-হোয়াটস অ্যাপে সোহানাকে হু’ম’কি দিয়ে আসছে বলে অ’ভিযো’গ পাওয়া গেছে।

ভু’ক্তভো’গী সোহানা অ’ভিযো’গ করে বলেন, জান্নাতুল ফেরদৌসের প্রেমিক ও হবু স্বামী দাবিদার জাহিদুল ইসলাম জেকি বিদেশ থেকে হোয়াটস অ্যাপের মাধ্যমে অ’শা’লীন ভা’ষায় গা’লাগা’ল এবং প্রা’ণে মে”রে ফে’লার একাধিকবার হু”ম’কি দি’চ্ছে। এতে নি’রাপ’ত্তাহী’নতা’য় ভু’গছে’ন সোহানা।

সোহানাকে জেকির হু’ম’কি দেয়ার কয়েকটি প্রিন্টকপি এ প্রতিনিধির কাছে রয়েছে। জেকির+১(৪৮)৫৪২১৫৫৩ নাম্বার থেকে আসা কয়েকটি মেসেজ তুলে ধরা হল- নাম জেনে কি করবি? আমার কাছে আসতে ৫০ বছর তপ’স্যা করতে হবে, তোর বরিশালে পটুয়াখালীতে উকিল-ম্যাজিস্ট্রেট-জজ-ব্যারিস্টার কোনো শা’লা’রপু’ত জামিন আ’টকা’তে পারবে না। তোর উকিল পর্যন্ত কি’না ফালাইছি। তুই যা টাকা পাবি, তার থেকে বেশি দিয়া ফালাইছি। এখন একের পর এক মা’ম’লা দিমু, দেখি তোর কোন বা’প ঠে’কা’য়। আমি যদি ওখানে থাকতাম ‘মে’রে’ শেষ করে ফেলতাম। তুই যার নামে মা’ম’লা ক’রছো’স আমি তার হবু জামাই।

প্রসঙ্গত, ই’তালি পাঠানোর স্বপ্ন দেখিয়ে সাড়ে তিন লাখ টাকা হা’তি’য়ে নেন জান্নাতুল ফেরদাউস (২২)। এরপর মা’মলা’য় গ্রে’ফ’তার হন তিনি। পরে জা’মি’নে ছাড়া পেয়েই বা’দীকে মা’ম’লা তুলে নিতে হু”ম’কি ধ’ম’কি দেন জান্নাতুল। অ’ভিযো’গে জানা গেছে, ই’তালি যাওয়ার স্বপ্ন নিয়ে জান্নাতুল ফেরদাউসের ফাঁ’দে পড়ে স’র্বস্বা’ন্ত হয়েছেন সোহানা বেগম। সোহানা দশমিনা উপজেলার চরহোসনাবাদ এলাকার মো. মজিবুর রহমানের মেয়ে ও তেজগাঁও মহিলা কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, লেখাপড়ার সু’বাদে পরিচয় হয় ঢাকার যাত্রাবাড়ী এলাকার জাবেদ আলীর মেয়ে মোসা. জান্নাতুল ফেরদাউসের স’ঙ্গে। পরিচয়ের সূত্র ধরে দুজনের মাঝে বন্ধু’ত্বের সম্প’র্ক গড়ে ওঠে। একপর্যায়ে জান্নাতুল ফেরদাউস সোহানাকে ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে আট লাখ টাকা দাবি করেন। পরে পাঁচ লাখ টাকায় সোহানা বেগমকে ইতালি পাঠানোর জন্য স’ম’ঝো’তা হয়।

সোহানার দ’রি’দ্র বাবা মজিবুর রহমান জমি বিক্রি ও আ’ত্মী’য়স্বজনের কাছে ধা’রদে’না করে ২০১৯ সালের ১৫ নভেম্বর তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দশমিনার বাড়িতে বসে আ’ত্মী’য়স্বজ’নের উপস্থিতিতে জান্নাতুল ফেরদাউসকে প্র’দান

করেন। পরে জান্নাতুল ফেরদাউস সোহানার সঙ্গে টা’লবা’হা’না শুরু করেন। একপর্যায় জান্নাতুল ফেরদাউস টাকা নেয়ার কথা অ’স্বীকার করে বিভিন্নভাবে হু’ম’কি-ধ’ম’কি দিতে থাকেন সোহানাকে। এ ঘটনায় সোহানা বেগম ২০২০ সালের ৮ নভেম্বর দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ’দাল’তে মা’ম’লা দা’য়ের করেন। আ’দাল’তের বি’চারক মো. আশিকুর রহমান জান্নাতুল ফেরদাউসের বি’রু’দ্ধে গ্রে’ফ’তা’রি প’রো’য়া’না জা’রি করেন।

গত ৯ জানুয়ারি জান্নাতুল ফেরদাউসকে গ্রে’ফ’তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। ১৪ জানুয়ারি ওই মা’ম’লায় একই আ’দাল’ত থেকে জা’মিন পান জান্নাতুল ফেরদাউস। সোহানা বেগম জানান, জামিন পাওয়ার পর মামলা তুলে নেওয়ার জন্য অব্যাহতভাবে ‘হু’ম’কি দিয়ে যাচ্ছেন জান্নাতুল ফেরদাউস ও তার চ’ক্রে’র সদস্যরা। এ ঘটনায় সোহানা দশমিনা থানায় বুধবার একটি সাধারণ ডায়েরি করেছেন।

সোহানা বেগম জানান, বিদেশে মানুষ পাঠানোর নাম করে শত শত মানুষের কাছ থেকে টাকা হা’তি’য়ে নিচ্ছেন জান্নাতুল ও তার চ’ক্রে’র সদস্যরা।এ ঘটনায় অ’ভিযু’ক্ত জান্নাতুল ফেরদাউসের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে দশমিনা থানার ওসি জসিম উদ্দিন বলেছেন, সোহানার অ’ভিযো’গ তদ’ন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

স্বামী বিদেশ, বৃদ্ধ শ্বশুর-শাশু‌ড়িকে হাসপাতালে পা’ঠালেন পুত্রবধূ !

বরিশালের গৌরনদীতে পুত্রবধূর ‘হা’ম’লা’র শি”কা’র হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্বশুর ও শ্বাশুড়ি। আ’হ’ত অবস্থায় নূর মোহাম্মদ বেপারী (৭০) এবং তার স্ত্রী আলেয়া বেগমকে (৬৫) তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার বার্থী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নূর মোহাম্মদ বেপারীর তিন ছেলের মধ্যে মেজ ছেলে মকবুল বেপারী মালয়েশিয়া প্রবাসী। বাবার ভিটের পাশে পাকা দালানে মকবুলের স্ত্রী লাকি বেগম দুই ছেলে-মেয়েকে নিয়ে থাকেন। স্বামী বিদেশ থাকায় লাকি বেগমের জীবনযাপন ছিল ‘বে’পরো’য়া।

জমি নিয়ে বিরোধের জেরে লাকি বেগম শ্বশুর-শাশুড়ির ওপর মা’ন’সি”ক নি”র্যা”ত’ন করে আসছে ব’হুদিন যাবত।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে লাকি বেগম ও তার স্বজনরা নূর মোহাম্মদ বেপারী ও আলেয়া বেগমকে ঘর ছেড়ে চলে যেতে ব’লেন। এ নিয়ে কাথা কা’টাকা’টি হয়। একপর্যায়ে তারা হা”ম’লা চালিয়ে আ’হ’ত করেন এই দম্পতিকে।

প্রতিবেশীরা আ’হ’ত অবস্থায় তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গৌরনদী থানা পুলিশের ওসি আফজাল হোসেন সময় নিউজকে রাতে বলেন, বিষয়টি অ’নুস”ন্ধান চলছে। তদন্ত সাপে’ক্ষে আই’নানুগ ব্যব’স্থা গ্রহণ করা হবে।