ক্যাটাগরি Uncategorized

দেশে আরও কমল করোনায় মৃত্যু ও আক্রান্ত।

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৫১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩২ হাজার ৯১৬ জন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪৪৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৪২৬ জন।

এর আগে সোমবার (২৫ জানুয়ারি) দেশে আরও ৬০২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৮ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২ লাখ ৫৭ হাজার ৬২৮ জন এবং মৃত্যু হয়েছে ২১ লাখ ৪৮ হাজার ৪৬৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ২২ লাখ ৫৫ হাজার ৬১৬ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৪০ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৩১ হাজার ২৯৭ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ছয় লাখ ৭৭ হাজার ৭১০ জন এবং মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৬২৪ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮৮ লাখ ৭২ হাজার ৯৬৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ১৭ হাজার ৭১২ জনের।আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ৩৮ হাজার ৬৯০ জন। ভাইরাসটিতে মারা গেছে ৬৯ হাজার ৯১৮ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৬ লাখ ৬৯ হাজার ৬৫৮ জন। এর মধ্যে মারা গেছে ৯৮ হাজার ৫৩১ জন। এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।                        ২৬ জানুয়ারি (মঙ্গলবার)-এর

নতুন স্ট্রেন করোনা রোধে কুয়েত বিমানবন্দরে যাত্রী সংখ্যা হ্রাস”।

কুয়েত বিমানবন্দরে আগতদের সংখ্যা হ্রাস করা নতুন করোনার র মোকাবিলার অন্যতম একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে দেশটির মন্ত্রী পরিষদ ।

আজ সোমবার মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠকে বিষয়টি পর্যালোচনায় আসে ।

কুয়েতের সারমেদ মিডিয়া বলছে, স্বাস্থ্য মন্ত্রনালয় বিমান সংস্থাগুলি পিসিআর পরীক্ষার দাম নির্ধারণ করবে, তবে দাম নিয়ে যা প্রচার করা হচ্ছে তা ভুল ।

সিভিল এভিয়েশন সম্পর্কিত অবগত সূত্রগুলি নিশ্চিত করেছে যে, ফেব্রুয়ারির পর দেশে আগতদের সংখ্যা হ্রাস করার জন্য বিমান সংস্থাগুলিকে জারি করা নির্দেশকে বাড়ানোর কোনও পরিকল্পনা নেই ।

সুত্রে প্রকাশ, বাণিজ্যিক বিমান চলাচল দেশের স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি এবং মন্ত্রিপরিষদের নির্দেশনার সাথে সামঞ্জস্য রেখে এই বিষয়ে জারি করা সিদ্ধান্তগুলি পর্যালোচনা করে ।

সূত্রগুলি “সরমাদ” নেটওয়ার্ককে জানিয়েছে যে, যুক্তরাজ্য থেকে আগত দুই নাগরিকের জন্য বিভক্ত করোনাভাইরাস দুটি মামলার তদারকি করার পরে স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আগতদের সংখ্যা হ্রাস করা এবং তাদের পরীক্ষার বিষ্রাটি বিবেচনা করা হয়েছে।

যুক্তরাজ্যফেরত আরও ৬৮ যাত্রী কোয়ারেন্টাইনে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় (২৫ জানুয়ারি সকাল আটটা থেকে ২৬ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত) আটটি ফ্লাইটের যুক্তরাজ্যফেরত আরও ৬৮ জন যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত কোয়ারেন্টাইনে যাওয়া যুক্তরাজ্যফেরত যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়ে মোট ৮৪৩ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসা সর্বমোট ২২ হাজার ৩১৪ জন যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (কন্ট্রোল রুম) ডা. আবু সাঈদ মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে জাগো নিউজকে এসব তথ্য জানান।

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র যুক্তরাজ্যফেরত ৬৮ জন যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তারা সরকার নির্ধারিত আবাসিক হোটেলে নিজ খরচে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর নমুনা পরীক্ষা করে দেখা হবে। করোনা নেগেটিভ হলে তিনি বাসায় গিয়ে আরও আটদিন কোয়ারেন্টাইনে থাকবেন। করোনা পজিটিভ হলে তাকে সরকারি হাসপাতালে নিজ খরচে চিকিৎসা গ্রহণ করতে হবে।

শেষ তিন মাসে চাকরি ছেড়েছেন প্রায় দুই লাখ সাতান্ন হাজার সৌদি প্রবাসী।

শেষ তিন মাসে চাকরি ছেড়েছেন প্রায় দুই লাখ সাতান্ন হাজার সৌদি প্রবাসী। পুঙ্খানুপুঙ্খ ভাবে বলতে গেলে সংখ্যাটি দাঁড়ায় দুই লাখ সাতান্ন হাজার একশত সত্তর জনে। বর্তমানে সৌদি আরবে  মোট প্রবাসী কর্মীদের সংখ্যা কমে ১ কোটি ২ লাখে নেমে এসেছে।

শেষ তিন মাসে চাকরি ছেড়েছেন প্রায় দুই লাখ সাতান্ন হাজার সৌদি প্রবাসী

অন্যদিকে বিগত ২০২০ সালের শেষ চার মাসে বিভিন্ন কর্মক্ষেত্রে সৌদি নাগরিকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৮২০০০ হাজার। এর ফলে সৌদি শ্রমবাজারে সৌদি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে  ৩২ লাখ ৫০ হাজারে।

অথচ ২০২০ সালের মাঝের চার মাসে এই সংখ্যাটি ছিল ৩১ লাখ ৭০ হাজার।

সৌদি আরবে প্রবাসী কর্মীদের সংখ্যা এরকম ব্যাপক হারে কমে আসার কারণে সৌদি শ্রমবাজারের মোট কর্মী সংখ্যাতেও তা ব্যাপকভাবে প্রভাব ফেলেছে।https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.2.0.0.2.2.0.0&client=ca-pub-5060589959020042&output=html&h=300&adk=3372357004&adf=3937686276&pi=t.aa~a.2067693828~i.10~rp.4&w=360&lmt=1611653737&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=8919733460&tp=site_kit&psa=1&ad_type=text_image&format=360×300&url=https%3A%2F%2Fwww.dakghar24.com%2F%25e0%25a6%25b8%25e0%25a7%258c%25e0%25a6%25a6%25e0%25a6%25bf-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%2580-3%2F&flash=0&fwr=1&pra=3&rh=275&rw=330&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&uach=WyIiLCIiLCIiLCIiLCIiLFtdXQ..&dt=1611653737796&bpp=6&bdt=3231&idt=6&shv=r20210121&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D113a2724f41f2e2f-22668d4fa4b9009a%3AT%3D1611653723%3ART%3D1611653723%3AS%3DALNI_MZABRVYX6bE5y4xS_W0Z-nT2UqRVA&prev_fmts=0x0%2C320x50%2C320x50%2C320x50%2C320x50&nras=2&correlator=311662523118&frm=20&pv=1&ga_vid=761514378.1611653737&ga_sid=1611653737&ga_hid=2058313826&ga_fc=0&u_tz=180&u_his=1&u_java=0&u_h=780&u_w=360&u_ah=780&u_aw=360&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=1422&biw=360&bih=656&scr_x=0&scr_y=0&eid=21068769%2C21068893%2C21068785%2C21066973&oid=3&pvsid=2632038727547581&pem=697&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&rx=0&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C656%2C360%2C656&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=8320&bc=31&ifi=5&uci=a!5&btvi=3&fsb=1&xpc=HTCUSImTQ7&p=https%3A//www.dakghar24.com&dtd=39

এর ফলে সৌদি কর্মক্ষেত্রে মোট কর্মীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৭৫ হাজার জন।

বর্তমানে সৌদি আরবে কর্মরত আছেন প্রবাসী ও সৌদি নাগরিক মিলিয়ে মোট ১ কোটি ৩৪ লাখ ৬০ হাজার কর্মী।

অথচ বিগত ২০২০ সালের মাঝের চারমাসে মোট কর্মীর সংখ্যা ছিল  ১ কোটি ৩৬ লাখ ৩০ হাজার কর্মী।

অথচ অন্য দিকে বিগত ২০২০ সালে ইস্যু হওয়া ওয়ার্ক ভিসার সংখ্যা বেশি ছিল। ২০২০ সালের শেষ চার মাসে ওই একই বছরের মাঝের চার মাসের থেকে বেশি ওয়ার্ক ভিসা ইস্যু হয়েছিল।

সংখ্যার হিসাবে এই বৃদ্ধি ছিল ঠিক ২৩ হাজার।

উল্লেখ্য যে বিগত ২০২০ সালের মাঝখানের চার মাস কোভিড-১৯ মহামারীর কারণে সৌদি আরবে ভ্রমণে নিষেধাজ্ঞাসহ আরো অনেক নিষেধাজ্ঞাই বিদ্যমান ছিল।

আরো উল্লেখ্য যে ব্যক্তিগত খাতে ইস্যুকৃত ভিসা শেষ চার মাসে  বৃদ্ধি পেয়েছে, যা ২০২০ সালের মাঝের চারমাসের ২৬৫% বেশি ।

একইভাবে বেসরকারি খাতে ইস্যুকৃত ভিসার সংখ্যা ২০২০ সালের শেষ চার মাসে ৪৫ শতাংশ বেড়েছে ২০২০ সালের মাঝের চার মাস থেকে।

প্রসঙ্গগত উল্লেখ্য যে সৌদি আরবে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১৩ জন। এছাড়াও আজ আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯৮ জন।

মারা গেছেন মোট ৩ জন।

সৌদি আরবে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৫৮৪ জন।

এর মাঝে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ লাখ ৫৮ হাজার ১৩৭ জন।

মৃত্যুবরণ করেছেন মোট ৬ হাজার ৩৫৫ জন।

সৌদি আরবে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৯২ জন। এর মাঝে গুরুতর অবস্থায় আছেন ৩৩৩ জন।

আহারে প্রবাস জীবন,হারিয়ে গেল সুবর্নচরের আরেকজন রেমিটেন্স যোদ্ধা।


হারিয়ে গেল সুবর্নচরের আরেকজন রেমিটেন্স যোদ্ধা।

ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন।

ওমান প্রবাসী নোয়াখালী সুবর্ণচর চর,
চর আমান উল্লাহ ইউনিয়ন এর 7 নং ওয়ার্ড,
কচ্ছপ মার্কেটের উত্তর পাশে,
হুদু মিয়ার বাড়ির
মোঃ নুরুল হুদার তৃতীয় সন্তান,

মরহুম সুমন (২৫)

ওমান সময় 24/1/2021 / সকাল দশটায় কর্মস্থলে হার্ট স্ট্রোক করে মারা যায়,
মরহুমের পরিবারের প্রতি শোকাহত,

তথ্যসূত্রঃ Md Saddam ওমান প্রবাসী।

ব্যাটে-বলে সেরা সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান ফিরলেন নবাবের মতো। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। নিজের ব্যাটিং-বোলিং নিয়ে তৃপ্তি থাকলেও, শেষ ম্যাচে পুরোটা সময় মাঠে না থাকা নিয়ে আছে আক্ষেপ। কুঁচকির ইনজুরির অবস্থা খুব একটা ভালো না বলে জানিয়েছেন সাকিব। আছেন ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে। 

রাজসিক প্রত্যাবর্তন হয়তো একেই বলে। নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে, প্রথম অ্যাসাইনমেন্টেই হলেন সিরিজ সেরা। ১৬ মাস ছিলেন ক্রিকেটের বাইরে। কিন্তু ব্যাট-বলে মরচে ধরেনি। বিশ্বকাপে অভাবনীয় পারফরম্যান্স। খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সাকিবের কি দেখা মিলবে, এমন প্রশ্ন ছিল অনেকেরই। হয়তো সেই প্রত্যাশা পূরণ হয়নি। তবে সাকিব যা করেছেন, তার ধারে কাছেও ছিলেন না অন্য কেউ। তাই তো উইন্ডিজ সিরিজের সেরার পুরস্কারটা শোভা পেয়েছে তার হাতেই। 

ওয়ানডে খেলতে নেমেছিলেন দেড় বছর পর। যদিও মাঠে তার মধ্যে জড়তার ছিটেফোঁটাও দেখা যায় নি। উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে তার স্পিনজালে ধরা দেন চার ব্যাটসম্যান। তবে ছিল ব্যাটে রান না পাওয়ার আক্ষেপ। পরের ম্যাচে অবশ্য সেটাও আর থাকেনি। দুই উইকেট নেয়ার পর, রানও পেয়েছেন ব্যাটে। শেষ ওয়ানডেতে ফিফটি পেলেও, পাননি কোনো উইকেট। কুঁচকিতে চোট পাওয়ায়, নিজের বোলিং কোটা পূর্ণ করতে পারেন নি। তাতে কিছুটা আক্ষেপ থাকলেও, নিজের পারফরম্যান্সে খুশি ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার। সিরিজসেরার পুরস্কার নেয়ার পর সাকিব আল হাসান বলেন, আমি খুবই হ্যাপি। লাস্ট ম্যাচে পুরো টাইম মাঠে থাকতে পারলে ভালো লাগতো। হতাশা এটুকুই। কিন্তু ব্যাটিং-বোলিং নিয়ে খুশি। যেভাবে ব্যাটিং করি সেভাবেই করতে পেরেছি। প্রতিদিন রান করা ডিফিকাল্ট। সেদিক দিয়ে হ্যাপি।সাকিবের ক্যারিয়ারে অজস্র অর্জন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার জিতে নিজের প্রোফাইলটা আরো সমৃদ্ধ করেছেন। তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ সিরিজ সেরার পুরস্কারের তালিকাইয় সাকিব আছেন এখন তৃতীয় স্থানে। তাই মনে প্রশ্ন জাগতেই পারে, বার বার তার এমন প্রত্যাবর্তনের চিত্রনাট্য কে লিখে?

ওমানে প্রবাসী শ্রমিকদের জন্য দুঃসংবাদ।

প্রবাসী শ্রমিকদের জন্য খারাপ খবর দিলো ওমান। দেশটিতে বেসরকারি খাতে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এখন থেকে আর প্রবাসী শ্রমিকরা কাজ করতে পারবেন না। করোনা মহামারির কারণে দেশজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দেয়ায় ওমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। অর্থনীতিকে গতিশীল করতে নিজ দেশের নাগরিকদের জন্য কাজের ক্ষেত্র আরও বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে ওমান। এরই অংশ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে এখন থেকে প্রবাসী শ্রমিকদের বদলে নিজ দেশের নাগরিকদের অগ্রাধিকার দেয়া হবে।

উপসাগরীয় দেশটিতে মোট জনসংখ্যার প্রায় ৪০ ভাগই প্রবাসী। দেশটিতে বর্তমানে ৪৫ লাখ প্রবাসী শ্রমিকের বসবাস। বেসরকারি খাতের বেশ কিছু ক্ষেত্র জাতীয়করণ করা হবে বলে রোববার এক টুইট বার্তায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

ওই টুইট বার্তায় বলা হয়েছে যে, জাতীয়করণের আওতায় থাকা ক্ষেত্রগুলোতে কোনো বিদেশি শ্রমিকের কাজের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি আর তা পুণরায় নবায়ন করতে পারবেন না। কাজের মেয়াদ শেষের পরেই তাকে সেখান থেকে অব্যাহতি দেয়া হবে।

বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি, দোকান এবং গাড়ির ডিলারশিপ, অর্থনীতি, বাণিজ্যিক এবং প্রশাসনিক ক্ষেত্রে শুধুমাত্র ওমানের নাগরিকরাই কাজ করতে পারবেন। এখন থেকে এসব ক্ষেত্রে বিদেশি কোনো নাগরিক কাজের সুযোগ পাবেন না।

সেখানে বলা হয়েছে, গাড়ির ডিলারশিপসহ উল্লেখিত এসব সেক্টরের কাজের ক্ষেত্র শুধু ওমানি নাগরিকদের জন্যই সংরক্ষিত থাকবে। যে কোনো ধরনের যানবাহনের চালকের পদও ওমানি নাগরিকর জন্য সংরক্ষিত থাকবে।

এর আগে ২০২০ সালের এপ্রিলে নতুন নির্দেশনা জারি করেছিল ওমান কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, রাষ্ট্রনিয়ন্ত্রিত বিভিন্ন কোম্পানিকে ওমান সরকার নির্দেশ দিয়েছে যে, কোম্পানিগুলোর বিভিন্ন সেক্টরে বিদেশি কর্মীদের বদলে ওমানি নাগরিকদের নিয়োগ দিতে হবে। বিশেষ করে প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে অবশ্যই ওমানি নাগরিকদের সুযোগ দিতে হবে। ওমানের নাগরিকদের নতুন কাজের ক্ষেত্র তৈরি করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

সে সময় অর্থ মন্ত্রণালয় বলেছিল যে, বিপুল সংখ্যক প্রবাসী এখনও সরকারি সংস্থাগুলোতে পরিচালনা পর্ষদের বিভিন্ন পদ দখল করে রেখেছেন।

করোনা মহামারির কারণে ওমানের অর্থনীতিতে ভয়াবহ ধস নেমে এসেছে। বিশেষ করে তেলের মূল্য হ্রাস পাওয়ায় দেশটির অর্থনীতির গতিশীলতা একেবারেই নেই বললেই চলে।

২০২০ সালে ওমানের অর্থনীতি প্রায় ১০ শতাংশ হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এ তথ্য নিশ্চিত করেছে। ওমান ছাড়াও বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং আরব আমিরাতের মতো দেশগুলোও সরকারি এবং বেসরকারি উভয়ক্ষেত্রেই বিদেশি নাগরিকদের চেয়ে নিজ দেশের নাগরিকদের প্রাধান্য দিচ্ছে।

বিগত ৩ মাসে আড়াই লাখেরও বেশি সৌদি প্রবাসী চাকরী হারিয়েছেন!

২০২০ সালের শেষ তিনমাসে আড়াই লাখেরও বেশি সৌদি প্রবাসী চাকরী হারিয়ে সৌদি আরবের চাকরীর বাজার ত্যাগ করেছেন। এরফলে সৌদি আরবে মোট প্রবাসী কর্মীদের সংখ্যা ১ কোটি ২ লাখে নেমে এসেছে।

বিগত ৩ মাসে আড়াই লাখেরও বেশি সৌদি প্রবাসী চাকরী হারিয়েছেন!

২০২০ সালের শেষ ৩ মাসে চাকরী হারিয়ে বা চাকরী ছেড়ে দিয়ে সৌদি আরবের শ্রমবাজার ত্যাগ করেছেন ২ লাখ ৫৭ হাজার ১৭০ জন প্রবাসী। ২০২০ সালের মাঝামাঝি সময়ে যেখানে মোট প্রবাসী শ্রমিকের সংখ্যা ছিলো ১০ কোটি ৪ লাখ ৬০ হাজারে, সেখানে ২০২০ শেষ হবার পরে এই সংখ্যা ১০ কোটি ২ লাখে নেমে এসেছে।

এছাড়াও এর পাশাপাশি সৌদি নাগরিকদের চাকরীতে ঢোকার সংখ্যা বেড়েছে। ২০২০ সালের শেষ ৪ মাসে নতুন করে ৮২,০০০ জন সৌদি নাগরিক চাকরী শুরু করেন। বর্তমানে সৌদি আরবের শ্রমবাজারে কর্মরত আছেন ৩১ লাখ ৭০ হাজার সৌদি নাগরিক।https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.2.0.0.2.2.0.0&client=ca-pub-5060589959020042&output=html&h=50&slotname=9140822140&adk=3476313750&adf=900583294&pi=t.ma~as.9140822140&w=320&lmt=1611596377&rafmt=12&tp=site_kit&psa=1&format=320×50&url=https%3A%2F%2Fwww.dakghar24.com%2F%25e0%25a6%2586%25e0%25a7%259c%25e0%25a6%25be%25e0%25a6%2587-%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%2596%25e0%25a7%2587%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a6%25b8%25e0%25a7%258c%25e0%25a6%25a6%25e0%25a6%25bf-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%2580%2F&flash=0&wgl=1&uach=WyIiLCIiLCIiLCIiLCIiLFtdXQ..&dt=1611596377658&bpp=2&bdt=616&idt=299&shv=r20210120&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D7c7d0957f26087df-22830a8fa0b900db%3AT%3D1611334955%3ART%3D1611334955%3AS%3DALNI_Ma-xDvQ9V0bjjplCO5GseyCQ9tGjQ&prev_fmts=0x0%2C320x50%2C320x50&nras=1&correlator=315834462163&frm=20&pv=1&ga_vid=473683095.1611334954&ga_sid=1611596378&ga_hid=1438166441&ga_fc=0&u_tz=180&u_his=1&u_java=0&u_h=780&u_w=360&u_ah=780&u_aw=360&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=20&ady=1432&biw=360&bih=656&scr_x=0&scr_y=0&eid=42530672%2C44731609%2C21066922%2C21068083%2C21068769%2C21066973&oid=3&pvsid=3609142890552690&pem=199&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&rx=0&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C656%2C360%2C656&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=8448&bc=31&ifi=3&uci=a!3&btvi=1&fsb=1&xpc=YuP3EQKtaw&p=https%3A//www.dakghar24.com&dtd=312

শ্রম বাজার থেকে প্রবাসীদের প্রস্থান এর ফলে সৌদি শ্রমবাজারে সর্বমোট কর্মীর সংখ্যা ১ লাখ ৭৫ হাজার জন কমেছে। ২০২০ সালের মাঝামাঝি সময়ে সৌদি আরবের শ্রমবাজারে মোট কর্মীর সংখ্যা ছিলো প্রায় ১৩ কোটি ৬ লাখ ৩০ হাজার, যা ২০২০ শেষ হবার পরে প্রায় ১৩ কোটি ৪ লাখ ৬০ হাজারে নেমে আসে।https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.2.0.0.2.2.0.0&client=ca-pub-5060589959020042&output=html&h=50&slotname=9140822140&adk=3476313750&adf=2606107862&pi=t.ma~as.9140822140&w=320&lmt=1611596377&rafmt=12&tp=site_kit&psa=1&format=320×50&url=https%3A%2F%2Fwww.dakghar24.com%2F%25e0%25a6%2586%25e0%25a7%259c%25e0%25a6%25be%25e0%25a6%2587-%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%2596%25e0%25a7%2587%25e0%25a6%25b0%25e0%25a6%2593-%25e0%25a6%25b8%25e0%25a7%258c%25e0%25a6%25a6%25e0%25a6%25bf-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%2580%2F&flash=0&wgl=1&uach=WyIiLCIiLCIiLCIiLCIiLFtdXQ..&dt=1611596377660&bpp=2&bdt=619&idt=327&shv=r20210120&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D7c7d0957f26087df-22830a8fa0b900db%3AT%3D1611334955%3ART%3D1611334955%3AS%3DALNI_Ma-xDvQ9V0bjjplCO5GseyCQ9tGjQ&prev_fmts=0x0%2C320x50%2C320x50%2C320x50&nras=1&correlator=315834462163&frm=20&pv=1&ga_vid=473683095.1611334954&ga_sid=1611596378&ga_hid=1438166441&ga_fc=0&u_tz=180&u_his=1&u_java=0&u_h=780&u_w=360&u_ah=780&u_aw=360&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=20&ady=1712&biw=360&bih=656&scr_x=0&scr_y=0&eid=42530672%2C44731609%2C21066922%2C21068083%2C21068769%2C21066973&oid=3&pvsid=3609142890552690&pem=199&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&rx=0&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C656%2C360%2C656&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=8448&bc=31&ifi=4&uci=a!4&btvi=2&fsb=1&xpc=NXsAys9htH&p=https%3A//www.dakghar24.com&dtd=344

২০২০ সালের দ্বীতিয় চতুর্থাংশ পর্যন্ত ৪৯ হাজার ৬০০ টি ওয়ার্ক ভিসা ইস্যু করা হয়, এবং ২০২০ সালের শেষ চতুর্থাংশে মোট ইস্যু হওয়া ওয়ার্ক ভিসার সংখ্যা দাঁড়ায় ৭২ হাজার ৪০০ টিতে।

সৌদি আরবের শ্রম বাজার থেকে প্রবাসী কর্মীদের প্রস্থান এর পেছনে চাকরী হারানো বড় একটি ভূমিকা পালন করেছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। প্রবাসী কর্মীদের চাকরী হারানোর পেছনে করোনা মহামারী এবং বিভিন্ন খাত বাধ্যতামূলকভাবে সৌদিকরণ করা বড় রকমের প্রভাব ফেলেছে।

কুয়েতে মন্ত্রী পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কুয়েতে মন্ত্রী পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়েরে সুপারিশের ভিত্তিতে মন্ত্রিপরিষদ সকল নাগরিক এবং বাসিন্দাকে প্রয়োজন ব্যতীত ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।

এবং কোন প্রকার দ্বিধা না করে ভেকসিন নেওয়ার আহবান জানিয়েছেন ।

@Alrai

প্রবাসীদের দূতাবাস হয়রানি বন্ধ করতে হবে শেয়ার করে সবাই প্রতিরোধ গড়ে তুলুন?

প্রবাসীদের দূতাবাস হয়রানি বন্ধ করতে হবে শেয়ার করে সবাই প্রতিরোধ গড়ে তুলুন?

অসুস্থ ছিলেন, দেশে গিয়ে চিকিৎসা করবেন বলে

কাগজপত্রের জন্য বহুবার দূতাবাসে গিয়েছেন কিন্তু দূতাবাসের হয়রানির কারনে আর দেশে ফেরা হলোনা জীবন যুদ্ধে হেরে যাওয়া প্রবাসী এই ভাইটির।

মালয়শিয়ায় বাংলাদেশ হাই কমিশনের ভিতরেই এই প্রবাসী মারা গিয়েছেন। ইন্না-লিল্লাহ……….!!

শুধু ট্রাভেল পাসের জন্য হাইকমিশনে তিন চার বার গেলে তাকে হয়রানি করা হয়েছে।

একবার বলেছে পাসপোর্টের ফটোকপি লাগবে, আরেকবার বলেছে জন্ম নিবন্ধনের কাগজ লাগবে।

আজ পুলিশি রিপোর্ট নিয়ে গেলেও কোনো কথা শোনেনি হাই কমিশন। উনি অনেক অসুস্থ থাকায় দেশে আসার জন্য বাংলাদেশ এম্বেসিতে ট্রাভেল পাস আনতে যান। কিন্তু বাংলাদেশ হাইকমিশন তাকে কোন ধরনের সাহায্য করেনি।

মাননীয় পররাস্ট্র মন্ত্রী মহোদয়,

দূতাবাসগুলোতে কারা চাকরি করে এবং তাদের আচার ব্যবহার কেমন তার বর্ণনা পেতে হলে মালয়শিয়াতে বাস করা প্রবাসী শ্রমিকদের সাথে কথা বলে দেখেন একবার, কান্না সামলাতে পারবেন না।

এতো কস্ট করে বৈদেশিক মূদ্রা পাঠাচ্ছে বাংলাদেশে, আর সেই টাকায় বেতন নেওয়া হাইকমিশনের সরকারি লোকেদের কাছে তারা পশুর মতো তুচ্ছ তাচ্ছিল্লের স্বীকার হচ্ছে।

এই অবস্থা আর কত কাল চলবে ?
মালয়শিয়াতে ঘটে যাওয়া এই নির্মম ঘটনার বিচার আপনি করবেন। এই আমাদের প্রত্যাশা।

ঘাপটি মেরে বসে থাকা এই সমস্থ পশু ও কুলাংগারদের বিচারের আওতায় আনা হোক। দুইপায়ি শুয়ারদের তান্ডবে আজ মানবতা ক্ষতবিক্ষত, এদের বংশ বিস্তারটাই বন্ধ করে দেয়া উচিত…॥

পররাষ্ট্র মন্ত্রী আমরা দ্রুততার সহিত আপনার এ্যাকশন দেখার প্রতিক্ষায় রইল।

সূত্র: দাগনভূঞা প্রবাসী ফোরাম