বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘খাদ্যনিরাপত্তা’ বিষয়ক ট্রেনিং অনুষ্ঠিত
গতকাল রবিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুটি সেশনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রেনিং সেন্টারে (বিএটিসি) দিনব্যাপী ‘খাদ্যনিরাপত্তা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) কর্মকর্তা, কর্মচারীরা এবং কেবিন ক্রুরা অংশ নেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে ইউএস-বাংলার তিনজন ও নভোএয়ারের তিনজন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। বিমানের যাত্রীদের খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে এই ট্রেনিং করানো হয়।
সৌদি নাগরিকদের বাড়ছে কর্মসংস্থান, বেসরকারি খাতে ১১ হাজার নাগরিকের কর্মসংস্থানের পরিকল্পনা
গতকাল রবিবার (২৪ জানুয়ারি) সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি খাতে ১১,০০০ সৌদি পুরুষ ও মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বড় সংস্থাগুলির সাথে চুক্তি স্বাক্ষর করবে বলে জানায়। গতকাল কাউন্সিলের প্রশাসন ও মানবসম্পদ কমিটির সভায় উপমন্ত্রী আবদুল্লাহ আবুথুনাইন এবং সামাজিক উন্নয়ন খাতের উপমন্ত্রী মাজেদ আল-ঘানেমি এই বিষয়টি জানান। বেসরকারী খাতের বিশেষত বড় চাকরির পেশাগুলির স্থানীয়করণ পর্যালোচনা করা হয়। এদিকে, ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন খাতে প্রায় ১১ লাখ সৌদি যুবকের কর্মসংস্থান হয়েছে বলে মন্ত্রী জানান। সৌদি সরকার অ্যাকাউন্টিং, ইঞ্জিনিয়ারিং, এবং যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতে এই সুযোগ করে দিবে বলে জানানো হয়েছে।
গতকাল রবিবার (২৪ জানুয়ারি) মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাডো করোনা আক্রান্ত হয়েছেন বলে নিজে জানান। প্রেসিডেন্ট বলেন, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি করোনায় আক্রান্ত হয়েছি। উপসর্গ মৃদ্যু হলেও আমি চিকিৎসাধীন রয়েছি।
করোনা ভাইরাস; নেদারল্যান্ডসে কারফিউর বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেপ্তার ২ শতাধিক
গতকাল রবিবার (২৪ জানুয়ারি) নেদারল্যান্ডসে করোনার বিস্তার রোধে সরকারের দেয়া কারফিউর বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। এই সময় শহরগুলিতে পুলিশের সাথে সংঘর্ষ এবং লুটপাটের ঘটনা ঘটেছে। পাবলিক টেলিভিশন এনওএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আমস্টারডামে পুলিশ ওয়াটার কামান এবং কুকুর ব্যবহার করেছিল। যা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটি দেশের প্রথম বড় বিক্ষোভ কর্মসূচি। পুলিশ জানিয়েছে, ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য।
গতকাল রবিবার (২৪ জানুয়ারি) সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, এখন থেকে দেশের ১৬ বছরের উপরের সবাই ফাইজার-বায়োএনটেকের টিকা নিতে পারবে।ফেব্রুয়ারিতে টিকাদান কর্মসূচি শুরুর পরিকল্পনা দেশটির। এদিকে, আগামী মাসে সপ্তাহে ৮০ হাজার ডোজ করে টিকা প্রয়োগের প্রত্যাশা করছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। ১৪ কোটি ডোজ টিকা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়া আগামী এপ্রিলের মধ্যে ৪ মিলিয়ন ভ্যাকসিন ডোজ দেওয়ার পরিকল্পনা নির্ধারণ করেছে।
গতকাল রবিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় নাগরিককে জাল ভিসা নিয়ে যুক্তরাজ্যগামী ফ্লাইটে চড়ানোর সময় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যাক্তি হলেন ২৬ বছর বয়সের যুবক শক্তিথিল। বিমানবন্দরের এপিবিএন-এর অতিরিক্ত সুপারিনটেনডেন্ট (অপস ও মিডিয়া) গণমাধ্যমকে জানান, ওই ব্যক্তি ইউকে-ভিত্তিক বিমানের একটি ফ্লাইটের বোর্ডিং পাস নেয়ার চেষ্টা করেন। এরপরে কর্মকর্তারা সেখানে পৌঁছে যুক্তরাজ্যের হাইকমিশনের ইমিগ্রেশন লিয়াজোন কর্মকর্তার সাথে যোগাযোগ করেন এবং নিশ্চিত করেছিলেন যে শক্তিথিলের ভিসা জাল। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে থানায় হস্তান্তর করেন। উল্লেখ্য, শক্তিথিল গত ২০ জানুয়ারি ভারতের চেন্নাই থেকে বেনাপোল দিয়ে বাংলাদেশে আসেন যুক্তরাজ্যে যাওয়ার জন্য।
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৬০২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩২ হাজার ৪০১ জন।
সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৫৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৯৭৯ জন।
এর আগে শনিবার দেশে আরও ৪৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২০ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২৫ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন নয় কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ২১৩ জন এবং মৃত্যু হয়েছে ২১ লাখ ৩৮ হাজার ৯৪২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ১৭ লাখ ৪১ হাজার ৮৩৬ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৫৭ লাখ ২ হাজার ১২৫ জন। মৃত্যু হয়েছে চার লাখ ২৯ হাজার ৪৯০ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ছয় লাখ ৬৮ হাজার ৩৫৬ জন এবং মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৫০৩ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮৮ লাখ ৪৪ হাজার ৬০০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ১৭ হাজার ৮১ জনের।আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ১৯ হাজার ৪০০ জন। ভাইরাসটিতে মারা গেছে ৬৯ হাজার ৪৬২ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসেবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৬ লাখ ৪৭ হাজার ৪৬৩ জন। এর মধ্যে মারা গেছে ৯৭ হাজার ৯৩৯ জন। এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।২৫ জানুয়ারি (সোমবার)-এর আপডেট
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের জন্য ই-পাসপোর্ট সেবা এখনো চালু হয়নি। ই-পাসপোর্ট কার্যক্রম বা আবেদন গ্রহণ শুরু হলে দুতাবাস এবং কন্স্যুলেট হতে বিজ্ঞপ্তি প্রচার করা হবে। ই- পাসপোর্ট এর আশায় আপনার হাতে যে পাসপোর্ট আছে সেটা আবার মেয়াদ শেষ করে ফেলবেননা। আপনার পাসপোর্ট নিয়ে আপনি হন। দাম্মাম এবং এর আশেপাশের যারা আছে তারা আপনার পাসপোর্ট এর মিয়াদ বাড়াতে পারেন বাংলাদেশ দূতাবাস রিয়াদ অনুমোদিত,
*প্রবাসী_ সেবা কেন্দ্র২য় সানাইয়া _দাম্মাম।
*প্রবাসীসেবা কেন্দ্র _তোকবা
আরো বিস্তারিত জানতে যোগাযোগ 0508885897, 0566387219, 0543309158
বিঃদ্রঃ ফয়সালিয়া ,দাম্মাম , আল খোবার,সেকেন্ড সানাইয়া,কাতিব, আবকিক ,জুবাইল,ও আলহাসা প্রবাসীরা রিয়াদ দূতাবাস ট্যুরে জমা দেওয়া পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।