ক্যাটাগরি Uncategorized

মালয়েশিয়ার পুলিশকে ঘুষ দিতে গিয়ে দুই বাংলাদেশি গ্রেফতার।

মালয়েশিয়া পুলিশকে ঘুষ দেয়ার অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ৩ টার দিকে দেশটির লুনাস টোল রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

২৭ ও ৩০ বছর বয়সী এই দুই বাংলাদেশি ট্যাক্সি নিয়ে কুলিম শহরে যাচ্ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে কুলিম জেলার পুলিশ প্রধান আজহার হাশিম জানান, এসজেআর স্টাফদের করা তদন্তে জানা গেছে, ওই দুজনের বৈধ ভ্রমণের দলিল এবং ক্রস-স্টেট পারমিট ছিল না। তাদের একজন দায়িত্বরত পুলিশ সদস্যকে ৫০০ রিঙ্গিত নগদ ঘুষ দেয়ার চেষ্টা করেছিলেন।

পুলিশ তাদেরকে এই কাজটি না করার জন্য সতর্কও করেছিল। দুবার সতর্ক করার পরেও তারা ঘুষ দেয়ার চেষ্টা চালায়।

পরে তদন্তের জন্য ওই দুই বাংলাদেশিকে পুলিশ গ্রেফতার করে বলে জানান আজহার হাশিম।

ফাইজারের করোনার প্রতিষেধক টিকার ডোজ নিলেন সিঙ্গাপুর প্রবাসী ওমর ফারুকী শিপন।

ফাইজারের করোনার প্রতিষেধক টিকার ডোজ নিলেন সিঙ্গাপুর প্রবাসী ওমর ফারুকী শিপন

আজ শুক্রবার (২২ জানুয়ারি) ওমর ফারুকী শিপন করোনা থেকে নিজেকে এবং অন্যদেরকে রক্ষা করতে ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন বলে জানান তিনি। টিকা নেয়ার পর তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে আমরা দীর্ঘদিন বন্দী জীবনযাপন করছি৷ আমরা এখন করোনামুক্ত পৃথিবী চাই, তাই প্রথমবার আমি ফাইজারের টিকার ডোজ নিয়েছি।
আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাইলে ভ্যাকসিনের বিকল্প নেই৷ একটি সুন্দর ও স্বাভাবিক পৃথিবীর অপেক্ষায় থাকবেন বলে তিনি জানান।

কুয়েতের সাদ আল আবদুল্লাহ এলাকায় ৩০০০ দিনার লুট”।

কুয়েতের সাদ আল আবদুল্লাহ অঞ্চল আজ বিকেলে একজন সশস্ত্র ব্যক্তি ডাকাতির ঘটনা ঘটিয়েছে, প্রত্যক্ষদর্শীর বরাতে জানাযায়, অজ্ঞাত চোর সাদ আল-আবদুল্লাহ অঞ্চলে একটি বিখ্যাত সংস্থার মানি এক্সচেঞ্জ থেকে ৩০০০ দিনার চুরি করতে সক্ষম হয় ।

নিরাপত্তা সুত্র বলছে, সাদ আল আবদুল্লাহ ব্লক ২-এর মানি এক্সচেঞ্জের একটি শাখায় সশস্ত্র ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার দুপুর ১ টা ২০ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দল একটি প্রতিবেদন পেয়েছে এবং সে অনুযায়ী একটি দ্বৈত টহল বাহিনী ঐ এলাকায় প্রেরণ করা হয়েেছে ।

নিরাপত্তা সদস্যদের একজন মিশরীয় নাগরিক জানিয়েছে যে, এক অচেনা ব্যক্তি তার হাতে একটি মাসিট নিয়ে কোম্পানির শাখায় প্রবেশ করেছে, শ্রমিকদের মৃত্যুর হুমকি দিয়ে দোকানের ক্যাশিয়ারদের কাছ থেকে ৩০০০ দিনার চুরি করে অচেনা গন্তব্যে পালিয়ে যায়।

ফৌজদারি তদন্ত বিভাগ ডাকাতির অপরাধে সন্দেহভাজনকে সনাক্ত করতে এবং এক্সচেঞ্জ শাখার ক্যামেরা পর্যালোচনা করার জন্য একটি বিশেষ দল পাঠিয়েছে।

সুত্রঃ দারাজ নিউজ ।

ভারত থেকে ১২৭১ কোটি টাকার ভ্যাকসিন কিনতে চূড়ান্ত অনুমোদন।

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ভারত থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ হাজার ২৭১ কোটি টাকা ব্যয়ে তিন কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এক ভার্চুয়াল বৈঠকে ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

অর্থমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় কোভিড-১৯ ভ্যাকসিন (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সার্স-কোভ-২ এজেডডি ১২২২) সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে তিন কোটি ডোজ কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ২৭১ কোটি ৫৫ লাখ টাকা।’

ভ্যাকসিনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভ্যাকসিন এসেছে অলরেডি, ভ্যাকসিন আসাটা ভালো। আমাদের অনেকের বয়স বেশি, ভ্যাকসিন প্রয়োজন। ভ্যাকসিনটা যদি আমরা সবাই পেয়ে যাই তাহলে আরো ভালো ফিল করবো, কাজকর্মে মনোযোগী হতে পারব। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য আমাদের প্রচেষ্টা এগিয়ে নিতে পারব এবং সফলতার সাক্ষর রাখতে পারব বলে আমরা বিশ্বাস করি।’

সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল।

তিনি বলেন, ‘ভ্যাকসিন কেনা হয়েছে। এটার ক্রয়মূল্য ১ হাজার ২৭১ কোটি ৫৫ লাখ টাকা। এর সুপারিশকৃত দরদাতা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।’

এর আগে গত ২ ডিসেম্বর করোনাভাইরাসের ভ্যাকসিন কিনতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন দেয়া হয়।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে করোনার ভ্যাকসিন ক্রয়ে পিপিআর, ২০০৮-এর বিধি ৭৬ (২)-এ উল্লেখিত মূল্যসীমার ঊর্ধ্বে কেনার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে ভ্যাকসিন কেনার প্রস্তাবটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সুপারিশ করেছে। টাকা-পয়সার বিষয়ে ক্রয় সংক্রান্ত কমিটিতে যখন আসবে তখন আলোচনা হবে। অ্যাটে টাইমে কিনতে ৫ কোটি টাকার বেশি হলে ক্রয় কমিটিতে আসে। এককালীন কিনতে গেলে এর দাম ৫ কোটি টাকার বেশি হবে। এজন্য ক্রয় কমিটিতে প্রস্তাব আনতে হবে।’

কাজ হারিয়ে কলা বেচছিলেন শিক্ষক, খবর পেয়ে ছাত্ররা তুলল ৮৬০০০ টাকা !

অন্ধ্রপ্রদেশের হাইস্কুলে টানা ১৫ বছর ধরে তেলেগু শিখিয়েছেন শিক্ষক ভেঙ্কটসুব্বাইয়া। লকডাউন শুরু হওয়ার পরওনেল্লোরের নারায়ণা স্কুলে গিয়ে ছাত্রদের পড়ানোর কাজ বন্ধ করেননি তিনি। বাড়ি বসেই অনলাইন ক্লাস করিয়েছেন।

কিন্তু শেষ তিন সপ্তাহ ধরে রাস্তায় ঠেলাগাড়িতে কলা বিক্রি করছেন তিনি। কারণ, করোনার কালবেলায় চাকরি খুইয়েছেন শিক্ষক। যদিও প্রিয় শিক্ষকের এমন অবস্থার কথা শুনে চুপ থাকেননি প্রাক্তন ছাত্ররা।পাঁচ-ছয় বছর টানা যে শিক্ষকের কাছে পড়াশোনা শেখা, তিনিই যখন এমন দুর্দশার শিকার তখন তাঁর জন্য ঝাঁপিয়েপড়েছেন প্রিয় ছাত্ররা। প্রায় ১৫০ জনের একটি দল ক্যাম্পেন করে শিক্ষকের জন্য তহবিল তৈরি করেছেন। তাতে জমা পড়েছে প্রায় ৮৬ হাজার ৩০০ টাকা।

বিগত আড়াই মাস ধরে লকডাউনের জেরে দেশের অর্থনৈতিক পরিকাঠামো ধুঁকতে থাকার ফলে যে অনেকে কাজ হারাতে পারেন, আগেভাগেই এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন অর্থনীতিবিদরা। ইতোমধ্যেই দেশের প্রায় কোটি কোটিলোক চাকরি খুঁইয়েছেন। সংসার চালাতে পেটের দায়ে ভয়াবহ অবস্থা এখন তাঁদের। এদের মধ্যেই একজন তামিলনাড়ুর শিক্ষক পাট্টেম ভেঙ্কট সুব্বাইয়া।

তেলেগুর পাশাপাশি সংস্কৃতেও দারুণ পারদর্শী ভেঙ্কট সুব্বাইয়া। কিন্তু লকডাউনের বাজারে চাকরি চলে যাওয়ার পরভয়ংকর বিপদের মধ্যে পড়েন তিনি। তাহলে এখন সংসার চালাতে উপায়? ৪৩ বছরের ওই শিক্ষক নেল্লোরের রাস্তায় রাস্তায় কলা বিক্রি করার সিদ্ধান্ত নেন।

লকডাউন জারি হতেই সেই স্কুল কর্তৃপক্ষ এক ধাক্কায় ৫০ শতাংশ বেতন কেটে নেয় কর্মীদের। সেই তালিকায় ছিলেনসুব্বাইয়াও। এপ্রিলে ৫০ শতাংশ বেতন কাটার পরই কর্তৃপক্ষের তরফে মে মাসে এক কঠিন টার্গেট ধরিয়ে দেওয়া হয়তাঁদের হাতে। সুব্বাইয়ার মতো শিক্ষকদের একপ্রকার হুমকিই দেওয়া হয় যে, এই মরসুমে ৭-৮ জন ছাত্রকে ভরতিকরাতে না পারলে চিরদিনের মতো স্কুলের দরজা তাঁদের জন্য বন্ধ হয়ে যাবে। বেজায় বিপদে পড়ে সেই চেষ্টাও করেন। কিন্তু করোনা আতঙ্কের জেরে অনেক বাড়িতেই তাঁকে ঢুকতে অবধি দেওয়া হয়নি।

গত ২৪ ঘন্টায় করোনায়,কুয়েতে আরো ৫৭০ জন শনাক্ত, সুস্থ হয়েছে ৪০৬ ও মৃত্যু ০ নেই’।

কুয়েতে করোনায় আরো ৫৭০ জন শনাক্ত, সুস্থ হয়েছে ৪০৬ ও মৃত্যু ০ নেই’।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ৫৭০ জন, সুস্থ হয়েছে ৪০৬ এবং মৃত্যু ০ নেই ।

মোট আক্রান্ত হয়েছে ১৫৯,৮৩৪ জন।
মোট মৃতের সংখ্য ৯৫১ জন।
মোট সুস্থ হয়েছেন ১৫২,৮২৬ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয়েছে ১০,৭১২ জনকে, মোট টেস্টের সংখ্যা ১৩৯৭,৫৪৫ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৬,০৫৭ জন এবং আইসিইঊতে আছেন ৫১ জন ।

ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানসেরাম ইনস্টিটিউটে আগুন।

ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটে আগুন লেগেছে। বৃহস্পতিবার দেশটির পুনেতে অবস্থিত এই প্রতিষ্ঠানের নির্মাণাধীন একটি ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

অক্সফোর্ড ও এস্ট্রাজেনকার উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট। অগ্নিকাণ্ডের ঘটনায় ভ্যাকসিন উৎপাদনে কোনো ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এনডিটিভি বলছে, বৃহৎ এই প্রতিষ্ঠানটি ১০০ একর জায়গার ওপর তৈরি। নির্মাণাধীন একটি ভবনে এই আগুনের ঘটনাটি ঘটেছে। ওই ভবনের কাছেই চলছে করোনা ভ্যাকসিন উৎপাদনের কাজ।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের বিভিন্ন গণমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে আছে।

কুয়েত ভ্রমণকারী যাত্রীদের অতিরিক্ত ৫০ দিনার দিতে হবে’।

কুয়েতের মন্ত্রিপরিষদের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুসারে বিমান সংস্থাগুলিকে তাদের যাত্রীদের জন্য পিসিআর পরীক্ষার জন্য অতিরিক্ত ফি নেওয়া হবে।

সিভিল এভিয়েশন ডিরেক্টরেট বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়েত বিমানবন্দরে পরিচালিত বিমান সংস্থাগুলিকে পিসিআর পরীক্ষার মূল্য যুক্ত করার নির্দেশ দিয়েছে, যা কুয়েতে আগত সকলের উপর প্রয়োগ করা হবে।

কতৃপক্ষের বরাতে আল রাই সুত্রে আরব টাইমস জানিয়েছে যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলি প্রতি পিসিআর পরীক্ষার জন্য কেডি ২৫ প্রাথমিক ফি নির্ধারণ করেছে, দুটি টেস্টের মোট পরিমাণ ৫০ কেডি।

দু’টি পিসিআর ফি কুয়েতে আগত যাত্রীদের টিকিটে যুক্ত করা হবে, বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বোঝা না বাড়ানোর জন্য স্থানীয় বেসরকারী খাত কর্তৃক পিসিআর পরীক্ষা সম্পন্ন করা হবে।

প্রথম দিনেই মুসলিম নিষেধাজ্ঞা তুলে নেয়াসহ ১৫ আদেশ বাইডেনের।

শপথ নেয়ার কয়েক ঘণ্টার মাঝেই একগুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এসব আদেশের মাঝে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে আসা, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ বন্ধ করা এবং মুসলিমদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়াসহ মোট ১৫টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

২০১৭ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে প্রায় ২০০ দেশের এই প্লাটফর্ম থেকে ছিটকে পড়ে আমেরিকা। এরপর ২০২০ সালে করোনা মাহামারির সময় বেরিয়ে আসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও। ফলে দুটি বৈশ্বিক স্থান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দেশটি।

বাইডেন শপথ নেয়ার কয়েক ঘণ্টার মাঝেই আবারও এই দুই জায়গায় যোগদান করার আদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে আগামী ৩০ দিনের মাঝেই আমেরিকা আবার জলবায়ু চুক্তিতে ফিরে যাবে।

বৃহস্পতিবারই দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিষদের বৈঠকে যোগ দেবেন।

বাইডেন ভ্রমণ নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন। ট্রাম্পের দেয়া এই নিষেধাজ্ঞা মূলত মুসলিম নিষেধাজ্ঞা নামেই পরিচিত ছিল। এর ফলে নিষিদ্ধ হয়ে পড়া মুসলিম দেশগুলোর নাগরিকরা এখন আমেরিকার ভিসার জন্য আবারও আবেদন করতে পারবেন।

বাইডেনের এসব পদক্ষেপ আমেরিকাকে আবারও ‘বিশ্ব মোড়লের’ স্থানে ফিরিয়ে নেবে বলে সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে বলা হচ্ছে।

এছাড়া মেক্সিকো সীমান্তে বিতর্কিত দেয়াল নির্মাণ কার্যক্রমও বাইডেন বন্ধ করেছেন। অবৈধ অভিবাসীদের জন্যও তিনি শিগগিরই বিল নিয়ে আসবেন।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, ‘সংকট মোকাবিলার ক্ষেত্রে অপচয় করার মতো কোনও সময় হাতে নেই। আমি আমেরিকার মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করতে যাচ্ছি।’

এর আগে হোয়াইট হাউজে দেওয়া অভিষেক ভাষণে পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ কিংবা ‘আমেরিকা ফার্স্ট’ নীতির মর্মমূলে আঘাত হানেন বাইডেন।

দরিদ্র শ্বেতাঙ্গ আমেরিকানদের ভোট জিততে বিভক্তির সূত্রে ট্রাম্প তাদের বিপরীতে শত্রু হিসেবে দাঁড় করিয়েছিলেন মুসলিম অভিবাসী আর মেক্সিকানদের। শ্বেতাঙ্গ আধিপত্যের সেই বিদ্বেষী রাজনীতিকে চ্যালেঞ্জ করে বাইডেন বলেছেন, আমেরিকার ইতিহাসে বারবার বিভক্তির বিপরীতে ঐক্য জিতেছে।

ক্ষোভ, ঘৃণা, উগ্রবাদ, বিচারহীনতা, সহিংসতা, রোগ, বেকারত্ব আর হতাশা কাটিয়ে উঠতে আমেরিকার জনগণের ঐক্যের ওপর জোর দিয়েছেন জো বাইডেন। বলেছেন, ‘ঐক্যের মাধ্যমে আমরা মহৎ কিছু করতে পারি, গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়ন করতে পারি।’

করোনায় কুয়েতের ৩০০ বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত।

কুয়েত সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশি ব্যবসায়ীদের অধ্যুষিত সুক-আল-ওয়াতানিয়া মার্কেট। এ মার্কেটে প্রায় ৩ শতাধিক বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন। যারা মোবাইল, গার্মেন্টস, রেস্টুরেন্ট, টেইলারিং, কার্গোসহ বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত। তবে করোনায় ব্যবসায় মন্দাভাব এখনো কাটিয়ে উঠতে পারেননি তারা। লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

কুয়েত সিটির সুক আল ওয়াতানিয়া মার্কেট। এটি বাংলাদেশিদের কেনাকাটার প্রাণকেন্দ্র। ছুটির দিনে বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হতো মার্কেটটি।কিন্তু করোনা বদলে দিয়েছে সবকিছু। মহামারির কারণে মার্কেটটিতে বেচাকেনা আগের মতো। ফলে ক্রেতাশূন্য বাজারটিতে লোকসান গুনছেন ব্যবসায়ীরা। একদিকে দোকান ভাড়া পরিশোধ, অন্যদিকে কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা।

আবদুল কাদের নামে এক প্রবাসী বাংলাদেশি জানান, করোনার কারণে আমাদের ব্যবসা-বাণিজ্য অনেক ক্ষতি হয়েছে। যারা ছোট পুঁজি নিয়ে ব্যবসা করতেন, তারা টিকে থাকা এখন কষ্টের।   তবে করোনা সংকট কেটে গিয়ে খুব শিগগিরই মার্কেটটিতে প্রাণ ফিরবে এমনটাই আশা ব্যবসায়ীদের।মো. হালিম নামে এক মোবাইল ব্যবসায়ী জানান, গত ১০ মাস থেকে ব্যবসার অবস্থা খুবই খারাপ। বেচাবিক্রি একদম নেই।সুক-আল-ওয়াতানিয়া মার্কেটে তিন শতাধিক বাংলাদেশি ব্যবসায়ী রয়েছেন। তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন অনেক প্রবাসী বাংলাদেশির।