ক্যাটাগরি Uncategorized

ইতালি যাওয়ার ফাঁদে সর্বস্বান্ত সোহানা।

ইতালি যাওয়ার ফাঁদে পরে সর্বস্বান্ত হয়েছেন সোহানা বেগম (২১)। তিনি দশমিনা উপজে’লার চরহোসনাবাদ এলাকার মো. মজিবুর রহমানের মে’য়ে ও তেজগাঁও মহিলা কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছা’ত্রী।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, লেখাপড়ার সুবাদে পরিচয় হয় ঢাকার যাত্রাবাড়ী এলাকার জাবেদ আলীর মে’য়ে মোসা. জান্নাতুল ফেরদাউস (২২) এর সাথে। পরিচয়ের সূত্রধরে দুজনের মাঝে বন্ধুত্বর স’ম্প’র্ক গড়ে ওঠে।

একপর্যায়ে জান্নাতুল ফেরদাউস সোহানাকে ইতালি যাওয়ার স্বপ্ন দেখিয়ে আট লাখ টাকা দাবি করেন। পরে পাঁচ লাখ টাকায় সোহানা বেগমকে ইতালি পাঠানোর জন্য সমঝোতা হয়।

সোহানার হতদরিদ্র পিতা মজিবুর রহমান জমি বিক্রি ও আত্মীয় স্বজনের কাছে ধারদেনা করে ২০১৯ সালের ১৫ই নভেম্বর তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দশমিনার বাড়িতে বসে আত্মীয় স্বজনের উপস্থিতিতে জান্নাতুল ফেরদাউসকে প্রদান করেন। পরে জান্নাতুল ফেরদাউস সোহানার সাথে টালবাহানা শুরু করে।

একপর্যায় জান্নাতুল ফেরদাউস টাকা নেয়ার কথা অস্বীকার করে বিভিন্নভাবে হু’মকি ধামকি দিতে থাকেন সোহানাকে। এ ঘটনায় সোহানা বেগম ২০২০ সালের ৮ই নভেম্বর দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ’দা’লতে মা’ম’লা দায়ের করলে আ’দা’লতের বিচারক

মো. আশিকুর রহমান জান্নাতুল ফেরদাউসের বি’রু’দ্ধে গ্রে’প্তা’রি পরোয়ানা জারি করেন। গত ৯ই জানুয়ারি জান্নাতুল ফেরদাউসকে গ্রে’প্তা’র করে যাত্রাবাড়ি থা’না পু’লিশ।

১৪ জানুয়ারি ওই মা’ম’লায় একই আ’দা’লত থেকে জামিন পান জান্নাতুল ফেরদাউস। সোহানা বেগম জানান, জামিন পাওয়ার পর মা’ম’লা তুলে নেয়ার জন্য অব্যাহতভাবে হু’মকি দিয়ে যাচ্ছেন জান্নাতুল ফেরদাউস ও তার চক্রের সদস্যরা।

এঘটনায় সোহানা দশমিনা থা’নায় বুধবার একটি সাধারণ ডায়রি করেছেন। তিনি আরও জানান, বিদেশে মানুষ পাঠানোর নাম করে শত শত মানুষের থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন জান্নাতুল ও তার চক্রের সদস্যরা। এঘটনায় অ’ভিযু’ক্ত জান্নাতুল ফেরদাউসের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলে বন্ধ পাওয়া গেছে।

সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস বিমানের দারুণ মূল্যছাড় বাংলাদেশ থেকে ভ্রমনকারীদের জন্য।

বাংলাদেশ থেকে বিশেষ ভাড়া ঘোষণা করেছে এমিরেটস। ভ্রমনে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন বাংলাদেশ থেকে ভ্রমনকারীদের জন্য বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে।

ইকোনমি ও বিজনেস উভয় শ্রেণীতে ভ্রমনের ক্ষেত্রে এই মূল্যছাড় প্রযোজ্য হবে। মংগলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমিরেটস এয়ারলাইন্স এই তথ্য জানায়।

বিশেষ অফার পেতে হলে গ্রাহকদের ১৯ জানুয়ারী থেকে ১ ফেব্রুয়ারী, ২০২১ এর মধ্যে টিকিট ক্রয় এবং ২০ জানুয়ারী থেকে ৩০ জুন, ২০২১ মধ্যে ভ্রমন করতে হবে।

ঢাকা, চট্রগ্রাম ও সিলেটে অবস্থিত এমিরেটস অফিস, ট্রাভেল এজেন্ট বা http://www.emirates.com/bd ওয়েবসাইটের মাধ্যমে টিকিট ক্রয় করা যাবে।বিশেষ অফারে ইকোনমি শ্রেণীতে সকল ট্যাক্সসহ সর্বনিন্ম রিটার্ন ভাড়া হবে: লন্ডন- ৬৭,৪৪৪ টাকা, মিলান-৫৮,৬৮৭ টাকা,

নিউইয়র্ক-৭৪,৪৩২ টাকা, টরন্টো-১০৭,৬৯১ টাকা এবং দুবাই- ৫০,২৬৭ টাকা।অন্যদিকে বিজনেস শ্রেণীতে সকল ট্যাক্সসহ সর্বনিন্ম রিটার্ণ ভাড়া পড়বে : লন্ডন- ২৩৬,০৯৬ টাকা, মিলান-২০৭,৪৬৮ টাকা, নিউইয়র্ক- ২৯২,৯৩১ টাকা, টরন্টো-২৯৪,১৯৪ টাকা এবং দুবাই-১০২,৮০৮ টাকা।

দুবাই এখন ব্যবসা ও পর্যটনের জন্য উন্মূক্ত। ৩০ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকারীরা সংযুক্ত আরব আমিরাতে তিন শতাধিক রেস্টুরেন্ট এবং বিশ্বমানের ৩৫টি হোটেলের স্পাতে বিশেষ মূল্যছাড় পাবেন। এ ছাড়াও থাকবে অন্যান্য সুবিধা।এ জন্য যাত্রীদের ‘মাই এমিরেটস পাস’ দেখাতে হবে,

যা মূলত: এমিরেটস বোর্ডিং পাস এবং সাথে যে কোন বৈধ পরিচয় পত্র। ভ্রমনে যাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে করতে এমিরেসট নমনীয় বুকিং নীতি ও কোভিড-১৯সহ মাল্টি-রিস্ক বীমা কভারেজ অফার করছে।

৩০ জুন, ২০২১ এর মধ্যে টিকিট ক্রয়কারী যাত্রীরা রিবুকিং-এর ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এবং সাথে রয়েছে টিকিটের বৈধতা ২ বছর পর্যন্ত বৃদ্ধির সুযোগ। ১ ডিসেম্বর, ২০২০ থেকে টিকিট ক্রয়কারী যাত্রীরা বিনা খরচে মাল্টি-রিস্ক ও কোভিড-১৯ বীমা কভারেজ পাচ্ছেন।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের সাহায্যে দৈনিক ২টি করে ফ্লাইট পরিচালনা করছে। এমিরেটস যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের শতাধিক গন্তব্যে ভ্রমণের জন্য সুবিধাজনক সংযোগ পাচ্ছেন।

কুয়েতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়!

কুয়েতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়!

৩১ শে জানুয়ারি ২০২১ পর আকামা সংশোধন বা অবৈধ থেকে ‌বৈধ হওয়ার সময়সীমা আর বাড়ানো হবে না। যে সকল অবৈধ প্রবাসীরা কুয়েতে রয়েছেন তাদরকে গ্রেপ্তার করে কুয়েত থেকে বহিষ্কার করা হবে।

তথ্যসূত্রঃ আল কাবাস

সাইফুল #MOI #Illegal #Expats #Residency #Violators #Kuwait #Kuwaitpagebd #kwt #q8

©Kawsar

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আল মাজালিসের ভেরিফায়েড টুইটার একাউন্টের টুইট বরাতে জানা গেছে যে, কুয়েতে লাইসেন্স ছাড়া ” ড্রোন ” উড়ানো আইনত অপরাধ!

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আল মাজালিসের ভেরিফায়েড টুইটার একাউন্টের টুইট বরাতে জানা গেছে যে, কুয়েতে লাইসেন্স ছাড়া ” ড্রোন ” উড়ানো আইনত অপরাধ!

প্রসঙ্গত, মাঝে মাঝেই কুয়েতের বিভিন্ন জায়গায় ড্রোন উড়িয়ে পার্সোনাল ভিডিও, চিত্র সংগ্রহ করে রাখতে দেখা যায় ……

নোট : বাংলাদেশী কুয়েত প্রবাসী কমিউনিটি কুয়েতের আইন যথাযথ মানার চেষ্টা করি, ও দেশের মান ক্ষুন্ন করে এমন কাজ হতে যেন বিরত থাকি।

কুয়েতে বিমানের কান্ট্রি ম্যানেজারের বদলি উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ।

কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম বদলি উপলক্ষে সংবাদকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় কুয়েতের সিটি টাওয়ার হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় কুয়েতে বাংলাদেশের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

২০১৭ সালের ২৯ নভেম্বর কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগদান করেন তিনি। এর আগে তিনি ঢাকা ও সিলেট আন্তর্জাতিক বন্দরে দায়িত্ব পালন করেন। বুধবার (২০ জানুয়ারি) সকালে দেশের উদ্দেশ্যে কুয়েত ত্যাগ করবেন। বর্তমানে ঢাকায় বদলি হয়েছেন মোহাম্মদ হাফিজুল ইসলাম।

সাংবাদিকদের তিনি বলেন, কুয়েতে তিন বছর কর্মজীবনে আপনাদের কাছ থেকে অনেক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। কাজ করতে গিয়ে প্রবাসীদের অনেক সময় অনেক অভিযোগ আবদার ছিল। আমি চেষ্টা করেছি সাধ্যের মধ্যে প্রবাসীদের সমস্যার সমাধান করতে এবং বিমানের পক্ষ হতে যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়ার।

বর্তমানে যাত্রীদের সুবির্ধাথে উন্নত প্রযুক্তি সুযোগ-সুবিধা সম্পন্ন বিমানে রয়েছে। বিমান বাংলাদেশের বিমান আপনাদের। প্রবাসীদের কষ্টে অর্জিত অর্থ দেশের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে অর্থ যাতে অন্য দেশে চলে না যায় সেজন্য বিমানে যাতায়াত করবেন প্রবাসীরা।

এ সময় উপস্থিত ছিলেন কুয়েতে বিমানের স্টেশন ম্যানেজার মো. নাজমুল ইমাম, সেলস এক্সিকিউটিভ মোহাম্মদ সালাহ উদ্দিন পলাশ, সামসুল আলম তুহিন, এনটিভি প্রতিনিধি মঈন উদ্দিন সুমন, বাংলা টিভি প্রতিনিধি আ হ জুবেদ, আরটিভি প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন, মাইটিভির প্রতিনিধি আল আমিন রানা, সময় টিভির প্রতিনিধি শরিফ মিজান, একাত্তর টিভি ও জাগো নিউজের প্রতিনিধি সাদেক রিপন, ডিবিসি টিভির প্রতিনিধি মো. হেবজু, একুশে টিভির প্রতিনিধি আনোয়ার আকাশ, জয়যাত্রা টিভির প্রতিনিধি নাসরিন আক্তার মৌসুমী, নতুন সময় টিভির প্রতিনিধি সেলিম হাওলাদার প্রমুখ।

আপনিও পেতে পারেন ৯ কোটি টাকা থাকে যদি পুরনো ১ টাকার কয়েন।

এখনকার দিনে আত্মনিভর হতে কেই না চায়। নিজে ব্যাবসা করে নিজের স্বপ্ন পূরণ করতে সকলেরই মন চায়। ছে’লে হোক বা মে’য়ে সকলেরই আত্মনিভর হতে চায়। কিন্তু সবসময় তো সাধ থাকলেই সাধ্য থাকে না।

আর তাই নিজের ইচ্ছে স্বপ্ন থাকা সত্ত্বেও কখনও পিছিয়ে যেতে হয়। কিন্তু আজ আপনাকে এমন একটা কথা বলবো যার ফলে আপনি আপনার স্বপ্ন বলুন বা শখ সবই পূরণ করতে পারবেন এক নিমেষে। এমনকি কোটিপতি ও হতে পারবেন আপনি।

তবে, তার জন্য আপনার কাছে থাকতে হবে ১টাকার কয়েন। কিন্তু, এ কয়েন যে সে কয়েন নয়। ১৯৮৫ সালের আগের কয়েন যদি থাকে আপনার কাছে তবে সেটা বিক্রি করে হতে পারবেন কোটিপতি। OLX এ গিয়ে নিজের নাম রেজিস্টার করে কয়েনটিকে বিক্রি করতে পারবেন।

তাহলে, যাদের পুরোনো এন্টিক কয়েন জমানোর শখ রয়েছে তাঁরা আর দেরি না করে এক্ষুনি এই সুবর্ণ সুযোগ হাতে তুলে নিন।

কুয়েতে স্বামীর বিরুদ্ধে চুরির অভিযোগে স্ত্রীর মামলা।

কুয়েতে একজন মহিলা প্রবাসী তার স্বামীর বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন, মহিলা দাবি করেছিলেন যে, তার ৫০০ দিনার এবং একটি সোনার ব্রেসলেট চুরি করেছেন স্বামী এবং তার বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করেছেন।

আরবী দৈনিক আল রাই জানিয়েছে, স্ত্রী ফারওয়ানিয়া এলাকায় থাকেন এবং থানায় একটি প্রতিবেদন জমা দেন যাতে তিনি অভিযোগ করেন যে, তার বাড়ির কাজ শেষ করার পর দেখতে পান আলমারিতে রাখা ৫০০ দিনার ও সোনার ব্রেসলেট চুরি হয়ে গেছে ।

তিনি অবাক হয়েছিলেন যে, তার স্বামী একাজ করেছে, যেহেতু আলমারির চাবি শুধুমাত্র তাদের দুজনের নিকট রয়েছে ।

থানা সূত্র বলেছিল, “অভিযোগকারী তার স্বামীকে চুরির অভিযোগে অভিযুক্ত করেছিলেন, কারণ সে একমাত্র ব্যক্তি যার কাছে সেফের চাবি ছিল, এবং সে ঘরে ছিল এবং সে অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে ।

অভিযুক্ত প্রবাসীকে তদন্তের জন্য তলব করা হয়েছিল এবং ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে স্বামী স্ত্রী কোন দেশের নাগিরক তাহা জানা যায়নি ।

কুয়েতে করোনায় আরো ৪৮২ জন শনাক্ত’ সুস্থ ৪৮৪ এবং মারা গেছে ১ জন’

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ৪৪২ জন, সুস্থ হয়েছে ৪৮৪ জন এবং মারা গেছে ১ জন।

মোট আক্রান্ত হয়েছে ১৫৯,২৬৪ জন।
মোট মৃতের সংখ্য ৯৫১ জন।
মোট সুস্থ হয়েছেন ১৫২,৪২০ জন।

আজ বুধবার বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয়েছে ১০,২৪৩ জনকে, মোট টেস্টের সংখ্যা ১৪২৫,৪৮০ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৫৮৯৩ জন এবং আইসিইঊতে আছেন ৫৪ জন ।