ক্যাটাগরি Uncategorized

আকাশপথে যাত্রী কমলেও কদর বেড়েছে কার্গো ফ্লাইটের।

করোনা মহামারিতে আকাশপথে যাত্রী কমলেও কদর বেড়েছে কার্গো ফ্লাইটের। সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে জাহাজ ও কনটেইনার জটের কারণে আটকা পড়েছে অনেক আমদানি-রপ্তানির চালান। তাই কার্গো ফ্লাইটে তৈরি পোশাক রপ্তানি, চিকিৎসা সামগ্রী ও শিল্পের জরুরি কাঁচামাল পরিবহন বেড়েছে। এতে মুনাফা দেখে দেশি-বিদেশি নতুন ১০টি প্রতিষ্ঠান ও এয়ারলাইন্স কার্গো ফ্লাইট ও হেলিকপ্টার চালাতে সিভিল এভিয়েশনে আবেদন করেছে। এতে পরিবহন খরচ কমার আশা ব্যবসায়ীদের।

করোনা দুর্যোগে এখনও সব দেশের আকাশপথ উন্মুক্ত হয়নি। ফলে বহরে থাকা উড়োজাহাজ অলস বসে থাকলেও রক্ষণাবেক্ষণ, ঋণের কিস্তি ও লিজের খরচ বাবদ বিপুল অর্থ ব্যয় হচ্ছে এয়ারলাইন্সগুলোর। যাত্রী চলাচল সীমিত হলেও জীবন রক্ষাকারী ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল আমদানি ও রপ্তানি থেমে নেই।

করোনাকালে যাত্রীবাহী ফ্লাইট কম চলায় কার্গো ফ্লাইটে পণ্য পরিবহনে চাহিদা বেড়েছে। সুযোগ বুঝে কার্গো অপারেটররা বাড়িয়ে দিয়েছে ভাড়া। এদিকে হেলিকপ্টারে রোগী পরিবহন ও বাণিজ্যিক ভ্রমণ বেড়েছে। চাহিদা বাড়ায় ৬টি দেশি প্রতিষ্ঠান ও চারটি বিদেশি এয়ারলাইন্স কার্গো ফ্লাইট ও হেলিকপ্টার চালানোর অনুমতি চেয়ে সিভিল এভিয়েশনে আবেদন করেছে।সিভিল এভিয়েশনের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য, গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবির বলেন, বেশ কিছু কার্গো এয়ারলাইন্স ও হেলিকপ্টার নতুন করে আসতে চাচ্ছে। কার্গো সেক্টরে আমাদের প্রবৃদ্ধি প্রায় ১০ শতাংশ। পোশাক শিল্পের জন্য প্রচুর কাঁচামালের চাহিদা রয়েছে দেশে। এছাড়া বিভিন্ন শিল্প উন্নয়ন হচ্ছে। বাজার আছে বলেই তারা এ ব্যবসায় আসতে চাচ্ছেন।

এদিকে, বহরে থাকা উড়োজাহাজ কাজে লাগাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হংকং ও গুয়াংজুতে সপ্তাহে নিয়মিত ছয়টি কার্গো ফ্লাইট চালাচ্ছে। এতে ভালো লাভ হচ্ছে বলে জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন।

মোকাব্বির হোসেন বলেন, কার্গো অবশ্যই লাভজনক। যখন যাত্রী পরিবহন করা হয় তখন ফ্লাইটে তোলার পর তাদেরকে বিভিন্ন ধরনের সেবা দিতে অনেক খরচ লাগে। আর কার্গো ফ্লাইটে একবার পণ্য উড়োজাহাজে তোলার পর গন্তব্য স্থানে অবতরণ পর্যন্ত আর কোন সেবার দরকার হয় না। ফ্লাইট বাড়লে আমাদের আয়ও বাড়ে।

যাত্রীবাহী ফ্লাইট কম হওয়ায় এ সুযোগে বাড়তি ভাড়া আদায় করছে কার্গো এয়ারলাইন্সগুলো। তবে বেশি এয়ারলাইন্স আসলে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হবে বলে মনে করেন ব্যবসায়ীরা।এ বিষয়ে বাংলাদেশ ফ্লাইট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি কবির আহমেদ বলেন, লস অ্যাঞ্জেলসে যেখানে আমরা প্রতি কেজি মাল পাঠাতাম ৩ ডলারে সেখানে করোনাকালীনে ৪ ডলার থেকে সবোর্চ্চ ১০ ডলার পর্যন্ত ভাড়া বেড়েছে। আজকে যদি আমাদের এখানে অনেকগুলো এয়ারলাইন্সের কার্গো ফ্লাইট চলতো তাহলে এই মনোপলি ব্যবসা থাকত না।যদি বেশি এয়ারলাইন্স বাংলাদেশে আসে তাহলে উৎপাদন খরচ যেমন কমবে, তেমনি কম খরচে পণ্য রপ্তানি করা যাবে বলেও জানান তিনি।গত ২০২০ সালে ২৫ হাজার ফ্লাইট মোট ২ লাখ ৪১ হাজার মেট্রিক টন পণ্য পরিবহন করেছে। বর্তমানে বাংলাদেশ থেকে ২৯টি যাত্রীবাহী ও ১১টি কার্গোসহ মোট ৩৯টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। নতুন করে ফ্লাইট চালাতে আবেদন করেছে আরও ১৯টি এয়ারলাইন্স।

ইউরোপে ওড়ার অনুমতি পেল বোয়িং ৭৩৭ ম্যাক্স।

দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে ইউরোপে উড্ডয়নের অনুমতি পেয়েছে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমান। 

ইউরোপের এভিয়েশন সেফটি এজেন্সি ইএএসএ প্রধান জানায়, আগামী সপ্তাহ থেকেই ইউরোপে চলাচল করতে পারবে সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমান।দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ২০১৯ সালের মার্চ থেকে ইউরোপে এ মডেলের বিমান চলাচল বন্ধ ছিল। এরপর দফায় দফায় সংস্কার করা হয় এ মডেলের বিমানটি। এরইমধ্যে যুক্তরাষ্ট্র আর ব্রাজিলে চলাচলের অনুমতি পেয়েছে সেভেন থ্রি সেভেন ম্যাক্স। 

ইউরোপের এভিয়েশন সেফটি এজেন্সির নির্বাহী পরিচালক প্যাট্রিক কি জানান, কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপে পুরোপুরি চালু হয়ে যাবে সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের যাত্রীবাহী বিমান।  ২০১৮ সালের অক্টোবরে লায়ন এয়ারের সেভেনে থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমানটি বিধ্বস্ত হয়ে সাগরে পড়ে যায়। এর কয়েক মাস পরই ২০১৯ সালর মার্চে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একই মডেলের বিমান বিধ্বস্ত হয়। দুটি বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ক্রুসহ ৩৪৬ জন যাত্রী। এক পর্যায়ে বিমান নিরাপত্তার সনদ দেয়া ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক জরুরি আদেশে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। বিশ্বব্যাপী এ মডেলের ৩৭১টি বিমান চলাচল স্থগিত করা হয়।দুটি বিমান দুর্ঘটনায় তদন্তের ক্ষেত্রে দেখা যায়, ফ্লাইট নিয়ন্ত্রণ সফটওয়্যার ভুল সময়ে কর্মক্ষম ছিল। বিমানগুলো উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপরই বিমান দুটি দুর্ঘটনার কবলে পড়ে। ইথিওপিয়ার দুর্ঘটনার পর সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমান নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশনের মতোই তদন্ত করছিলো ইউরোপের এভিয়েশন সেফটি এজেন্সি। পুরোপুরি নিরাপদে চলাচল নিশ্চিত করতে সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের সব বিমানে সংযোজন করা হয়েছে নতুন কম্পিউটার সফটওয়্যার। যন্ত্রাংশেও আনা হয়েছে কিছু পরিবর্তন। বিমানের পরীক্ষামূলক পরিচালনার সময় বৈমানিকদের জন্য প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে বোয়িং কর্তৃপক্ষকে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশনেরও একই দাবি ছিল।বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স আর এয়ারবাস থ্রি টু জিরো মডেলের বিমানগুলো অনেক বছর আগের ডিজাইনে বানানো। দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ হিসেবে ২৫০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। করোনা মহামারীর কারণে গেলো বছর বোয়িংয়ের বিমানের অর্ডার ছিল মাত্র ১৫৭টি। ২০২০ সালে বোয়িংয়ের ১ হাজার অর্ডার বাতিল হয়, যার বেশিরভাগই ম্যাক্স মডেলের। ২০২১ সালে সব দিক থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বোয়িং কর্তৃপক্ষের। ৭৩৭ ম্যাক্স-৮’র দুর্ঘটনায় বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনস প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়, যা বোয়িংয়ের ইতিহাসে সর্বোচ্চ লোকসান।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বার ও অলংকারসহ প্রবাসী আটক। এই প্রবাসী পেটের ভেতরে করে সোনার বার লুকিয়ে আনতে গিয়ে ধরা পড়ে আটক হয়েছেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বার ও অলংকারসহ প্রবাসী আটক। এই প্রবাসী পেটের ভেতরে করে সোনার বার লুকিয়ে আনতে গিয়ে ধরা পড়ে আটক হয়েছেন।
তাই লোভে পড়ে অন্যের স্বর্ণ বহন করবেন না। নিজেও লুকিয়ে অতিরিক্ত স্বর্ণ বহন করবেন না।
বিদেশ থেকে কতটুকু স্বর্ণ বার ও অলংকার আনতে পারবেন ?
স্বর্ণ বার
১ গ্রাম আনলেও শুল্ক-করাদি (প্রতি ১১.৬৭ গ্রাম এর জন্য ২০০০ টাকা) পরিশোধ করতে হবে। এভাবে ২৩৪ গ্রাম পর্যন্ত আনতে পারবেন। এর বেশি আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত স্বর্ণ বার পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন। আর চোরাচালান বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে।
অলংকার
১০০ গ্রাম পর্যন্ত (এক প্রকারের অলংকার ১২ টির অধিক হবে না) শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন। এর বেশি আনলে অতিরিক্ত প্রতি গ্রাম এর জন্য প্রায় ১,৫০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে। বাণিজ্যিক পরিমান বলে মনে হলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (detention memo) বুঝে নিবেন। আটককৃত স্বর্ণালংকার পরবর্তীতে Adjudication প্রক্রিয়ায় আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের ছাড়পত্র উপস্থাপন, শুল্ক-করাদি এবং অর্থদন্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন। আর চোরাচালান বলে মনে হলে কাস্টমস সরাসরি ফৌজদারি মামলা করবে।

সুত্র ঃ-Bangla Aviation

কুয়েতে করোনায় আরো ৫৭৮ জন শনাক্ত’ সুস্থ ৪৪০ এবং মারা গেছে ২ জন’।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ৫৭৮ জন, সুস্থ হয়েছে ৪৪০ জন এবং মারা গেছে ২ জন।

মোট আক্রান্ত হয়েছে ১৫৮,৮২২ জন।
মোট মৃতের সংখ্য ৯৫০ জন।
মোট সুস্থ হয়েছেন ১৫১,৯৩৬ জন।

আজ মঙ্গলবার বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয়েছে ৮৮৪৫ জনকে, মোট টেস্টের সংখ্যা ১৪১৫,১৯৭ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৫৯৩৬ জন এবং আইসিইঊতে আছেন ৫৩ জন ।

চাঁদার দাবিতে কুমিল্লাতে সৌদি প্রবাসীকে কুপিয়ে হত্যার চেষ্টা : প্রবাসীদের বিরুদ্ধে ন্যাক্কারজনক ঘটনার প্রতিকার কি ?

চৌদ্দগ্রামের আলকরা গ্রাম এবং ইউনিয়নে ৯ জানুয়ারি রাতে আবদুল কাইয়ুম নামে এক সৌদি প্রবাসীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা । দীর্ঘ ১০ দিন ধরে তিনি চৌদ্দগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন । চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে তার সঙ্গে সরাসরি দেখা করেন ডাকঘর প্রতিনিধিগণ । থানা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এলাকাঘুরে সরেজমিন এ-প্রতিবেদন ।
৯ জানুয়ারি সেরাত ৯টায় অন্য সময়ের মতই বাড়ির আঙ্গিনাতে পায়চারি করছিলেন সৌদি প্রবাসী মোহাম্মদ আবদুল কাইয়ুম । প্রতিবেশী কয়েকজন যুবক তাকে ডেকে নেয় আড্ডা দেবার নাম করে । বাড়ির অদূরে নির্জনমত জায়গায় বসে তারা সিগারেট ধরাতে ধরাতে কথা বলতে থাকেন । হঠাৎই আরো ১০-১২জন যুবক যুক্ত হয় এই দলে । তারা আবদুল কাইয়ুমকে ঘিরে ধরে । যুবকরা আবদুল কাইয়ুমকে মাদক গ্রহণের অভিযোগে অভিযুক্ত করেন । নিজেদের পকেট থেকে মাদকের প্যাকেট বের করে তারা আবদুল কাইয়ুমের কাছে মাদক পেয়েছেন, এরকম সাজানো অভিযোগ করতে থাকে । জোরপূর্বক পাঁজাকোলা করে আবদুল কাইয়ুমকে কাছের পুকুর পাড়ে নিয়ে যায় । পুকুর পাড়ে শুইয়ে চেপে ধরে তার গলাতে ধারালো ছুড়ি চালাতে উদ্যত হয় । সুঠামদেহী আবদুল কাউয়ুম তখন সর্বশক্তি দিয়ে প্রাণপণে তাদেরকে ছিঁটকে ফেলে উঠে দৌঁড়াতে থাকেন । দৌঁড়ে বাসায় পৌঁছালে পেছন পেছন দুর্বৃত্তরাও বাসায় হামলা দেয় । আবদুল কাইয়ুমের স্ত্রী, কন্যা সন্তানদের উপর চড়াও হয়ে তাদেরও মারধর করেছে বলে পরিবারের অভিযোগ ।

করোনা টেস্ট করতে গিয়ে ওমান,হাসপাতালে হার্ট অ্যাটাকে বাংলাদেশির মৃত্যু।

করোনা টেস্ট করতে গিয়ে হাসপাতালে হার্ট অ্যাটাকে বাংলাদেশির মৃত্যু
ওমান সাহামে বসবাসকারী মাওলানা হাফেজ বেলাল উদ্দীন নামে এক বাংলাদেশি দেশে যাওয়ার জন্য করোনা টেস্ট করতে স্থানীয় একটি হাসপাতালে গেলে সেখানে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। নিহতের দেশের বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার বাবুুনগর।
সূত্র: প্রবাসের খবর।

রাজনৈতিক, সংকটে, ইতালি 🇮🇹

রাজনৈতিকসংকটেইতালি 🇮🇹
বেশ কিছুদিন ধরে ইতালিতে চলছে রাজনৈতিক সংকট।হঠাৎ করেই কোয়ালিশন সরকারের সাথে জোটে থাকা সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির দল বর্তমান সরকারের সাথে জোটে না থাকার ঘোষণা দেয়ায় নতুন করে রাজনৈতিক সংকটে পড়েছে এবং সে কারনে গতকাল ইতালির জাতীয় সংসদ ভবনের নিম্নকক্ষে সরকারের প্রতি বিশ্বস্ততার ব্যাপারে হ্যা এবং না ভোট হয়।সর্বমোট অংশগ্রহণ করেন ৬০৭ জন তারমধ্যে ৫৮০ জন ভোটদানে অংশগ্রহণ করেন যার মধ্যে কমপক্ষে ২৯১ টি ভোট পেতে হবে আর সেখানে বর্তমান সরকারের পক্ষে ৩২১ টি হ্যা ভোট পড়ে এবং ২৫৯ টি না ভোট পড়েন সুতরাং নিম্নকক্ষের নির্বাচনে বর্তমান সরকার জয়লাভ করেন।উল্লেখ্য যে ২৭ জন অংশগ্রহণ করেনি।আজকে আবার উচ্চকক্ষের হ্যা এবং না ভোট অনুষ্ঠিত হবে এবং তারপর নির্ধারিত হবে বর্তমান সরকার বহাল থাকবে নাকি নতুন করে আবার নির্বাচন হবে ইতালিতে।
তবে প্রবাসীদের জন্য সবচেয়ে প্রবাস বান্ধব সরকার হচ্ছে বর্তমান সরকার কারন প্রবাসীদের জন্য নতুন করে অনেক কিছুই শিথিল করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইতালিয়ান নাগরিকত্ব পাবার আইনে নতুন করে মাত্তেও সালভিনির ৪ বছরের আইন বাতিল করে ২/৩ বছরে ফিরিয়ে এনেছেন।কিন্তু নতুন করে মাত্তেও সালভিনি ক্ষমতায় আসলে হয়তো আরও কঠিন হবে সকল প্রবাসীদের জন্য।দেখা যাক…

প্রেসিডেন্ট জো বাইডেনের দায়িত্ব গ্রহণ’ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ তবে….।

দায়িত্বগ্রহণের প্রথম দিনেই একটি বিস্তৃত অভিবাসন বিল প্রস্তাবের পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এতে দেশটিতে বসবাসরত এক কোটি ১০ লাখ অনিবন্ধিত অভিবাসীর আট বছরের মধ্যে বৈধ হওয়ার সুযোগ তৈরি হবে।

কট্টর অভিবাসনবিরোধী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ বিপরীতে গিয়ে এই আইনটির প্রস্তাব করতে যাচ্ছেন তিনি।-খবর টাইমের
বুধবার বাইডেনের অভিষেকের মধ্য দিয়ে ট্রাম্পের চার বছরের মেয়াদের ইতি ঘটতে যাচ্ছে।

ট্রাম্পের সময়ে যুক্তরাষ্ট্রের যেসব নীতি বদলে ফেলা হয়েছিল, সেগুলো আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি করোনাভাইরাস মহামারী শুরুর আগে থেকেই দিয়ে আসছিলেন বাইডেন।

২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে অভিবাসনের নিয়ম বদলাতে তৎপর হন রিপাবলিকান ট্রাম্প।

সে সময় সাতটি মুসলিম প্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রে ঢোকার পথ বন্ধ হয়ে যায়। বর্তমানে মেট ১৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে কড়াকড়ি চলছে। সুত্র দৈনিক যুগান্তর।

সৌদির সর্বোচ্চ মহল থেকে বাংলাদেশী প্রবাসীদের প্রশংসা’।

সৌদি আরবের অর্থনীতিতে প্রায় ২৩ লাখ বাংলাদেশির গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তাদের প্রশংসা করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রধান জেনারেল খালিদ বিন কাতার আল-হারবি। সোমবার (১৮ জানুয়ারি) রিয়াদে জননিরাপত্তা বিভাগে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির।

জেনারেল খালিদ পরিসংখ্যান উল্লেখ করে জানান, সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের কমিউনিটির তুলনায় বাংলাদেশিদের অপরাধের পরিমাণ অনেক কম। সৌদি পুলিশ যে কোনো অভিবাসী কর্মীর অধিকার আদায়ের বিষয়ে অত্যন্ত সচেতন এবং সর্বদা যে কোনো শ্রমিকের অধিকার লঙ্ঘনের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে থাকে।

রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী অবৈধ শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর পূর্বে তাদের ব্যক্তিগত মালামাল সাথে নেয়ার সুযোগ প্রদানের অনুরোধ জানান। তিনি সৌদি আরবের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশি শ্রমিকদের ক্যাম্পে সৌদি আইন কানুন মেনে চলার জন্য সৌদি পুলিশ কর্তৃক নিয়মিত অনুপ্রেরণামূলক প্রচারণার অনুরোধও জানান।

বৈঠকে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী মাদক ও মানবপাচার, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং মানি লন্ডারিং বিষয়ে বাংলাদেশ পুলিশের সাথে যৌথ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে অনুরোধ করেন।

বৈঠকে জরুরি নিরাপত্তা বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সমন্বয় করার লক্ষ্যে সৌদি পুলিশ সদরদফতর ও বাংলাদেশ দূতাবাসে ফোকাল পয়েন্ট মনোনীত করা হয়।

রিয়াদ পুলিশ প্রধান, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি কমান্ডার, জননিরাপত্তা বিভাগের আন্তর্জাতিক সহযোগিতা প্রধানসহ সৌদির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দূতাবাসের মিশন উপ-প্রধান এসএম আনিসুল হক ও কাউন্সেলর মোহাম্মদ হুমায়ুন কবির বৈঠকে উপস্থিত ছিলেন। #সংগৃহীত।

ব্রেকিংনিউজ#সাস্থ্যসতর্কতাসংকেতঃ-কুয়েত স্বাস্থ্যমন্ত্রনালয় ঘোষণা দিয়েছেন দু’জন কুয়েতি মহিলা নাগরিক নতুন কভিড_১৯ এ সংক্রামিত হয়েছে

কুয়েত স্বাস্থ্যমন্ত্রনালয় ঘোষণা দিয়েছেন দু’জন কুয়েতি মহিলা নাগরিক নতুন কভিড_১৯ এ সংক্রামিত হয়েছে

আজ মঙ্গলবার কুয়েত স্বাস্থ্যমন্ত্রনালয়ের মুখপাত্র ড: আবদুল্লাহ আল সানাদ জানিয়েছেন দু’জন কুয়েতি মহিলা নাগরিক যারা এসেছেন ব্রিটেন থেকে এই নতুন করোনাভাইরাস বৈকল্পিকতায় আক্রান্ত হয়ে।

ব্রিটেন থেকে আসার আগে দু’জন পিসিআর পরীক্ষা করেছিলেন বলে সূত্রে জানা গিয়েছে যে তবে ব্রিটেন থেকে বিমান কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরটিতে পৌঁছানোর পরে আরেকটি পিসিআর পরীক্ষা নেওয়ার পর এই বৈকল্পিক নতুন সংক্রামণে আক্রান্ত বলে জানা যায়।

কুয়েত স্বাস্থ্যমন্ত্রনালয়ের মুখপাত্র ড: আবদুল্লাহ আল সানাদ জনগণকে নতুন করে স্বাস্থ্য বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন,

যেমন, মাস্ক পরা, সব সময় হাত ✋পরিষ্কার রাখা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং তিনি গুরুত্বারোপ করেছেন জমায়েত এড়িয়ে চলা এবং কোভিড-19 টিকা দেওয়ার জন্য নিবন্ধন করুন।

📌 নিউজ লিংক 👇 কমেন্টে দেওয়া হয়েছে…

✍️ Collected,translated and posted by #nahar_haque

https://www.facebook.com/naharhoqu/