ক্যাটাগরি Uncategorized

ঋণমুক্ত হওয়ার দোয়া ও আমল।মুফতি মাহমুদুল হক জালীস

প্রাত্যহিক জীবন পরিচালনা করতে মানুষ বিভিন্ন অবস্থার সম্মুখীন হন। মুখোমুখি হন অনেক দুঃখ কষ্টের। যার ফলশ্রুতিতে পরিশ্রম করতে হয় অক্লান্ত। চেষ্টা করতে হয় অনবরত। আর কখনো কখনো বিপদ আপদে ঋণ নিতে অন্যের থেকে। মানুষ মূলত দুরবস্থায় পড়লে অন্য মানুষের থেকে ঋণ নেয়। যে ঋণ প্রধান করে সেও বিপদে কারও সহযোগিতার জন্য ঋণ দেয়। তাই ঋণ দেওয়া নেওয়া উভয়টি সহযোগিতামূলক কাজ।

তবে ঋণ সময়মতো পরিশোধ করতে বিলম্ব না করা উচিৎ। ইসলামে সঠিক সময়ে ঋণ শোধ করতে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। কারণ অনেক সময় ঋণ কারো কারো জীবনে দুঃখকষ্ট নিয়ে আসে। দেখা যায় ঋণগ্রহীতা সময়মতো ঋণ আদায় করতে না পারায় হতাশায় পড়ে। তাকে ওয়াদা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হতে হয়। ঋণদাতার থেকে কটুবাক্য শুনতে হয়। সম্মান হারাতে হয়।এ ক্ষেত্রে ইসলাম দ্রুত ঋণমুক্ত হওয়ার জন্য কিছু আমল ও দোয়া শিক্ষা দিয়েছেন। যে দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা চাইলে দ্রুত ঋণমুক্ত হওয়া যাবে।
দোয়াগুলো হলো-

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَবাংলা উচ্চারণ :
আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক।বাংলা অর্থ:
‘হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট কর। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছলতা দান কর।’হাদিসে এসেছে, একবার হজরত আলী রাদিআল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাদিআল্লাহু আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব, যা আমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো, তাহলে আল্লাহই তোমার ঋণমুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বতসমানও হয়।
এরপর হযরত আলী রাদিআল্লাহু আনহু ওই ব্যক্তিকে উপরের দোয়া পড়তে বলেছিলেন।-তিরমিজি শরীফ, হাদিস নং ৩৫৬৩।আর একটি দোয়ার কথা হাদিসে এসেছে,
হজরত আবু সাঈদ খুদরি রাদিআল্লাহু আনহু বলেন, একদিন রসুল সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম মসজিদে নববিতে প্রবেশ করে আনসারি একজন লোককে দেখতে পেলেন, যার নাম আবু উমামা।রসুল তাকে বললেন, আবু উমামা! ব্যাপার কী, নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে?
আবু উমামা বললেন, ইয়া রসুলাল্লাহ! অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে রেখেছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেব, যেগুলো বললে আল্লাহ তায়ালা তোমার চিন্তাকে দূর করে দেবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দেবেন।তিনি বলেন, জি হ্যাঁ ইয়া রসুলাল্লাহ! অবশ্যই বলুন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিম্নের দোয়াটি শিখিয়ে দেন এবং তা সকাল সন্ধ্যায় পড়তে বলেন।আবু উমামা বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ দোয়াটি পড়তে লাগলাম ফলে আল্লাহ তায়ালা আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণগুলোও আদায় করে দিলেন।দোয়াটি হলো-اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِবাংলা উচ্চারণ:
আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-‘আজযি ওয়াল-কাসালি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-বুখলি ওয়াল-জুবনি, ওয়া আ‘ঊযু বিকা মিন দ্বালা‘য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজা-ল।বাংলা অর্থ:
‘হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুঃশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে। – সহিহ বুখারি, হাদিস নং ২৮৯৩।মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ঋণমুক্ত থাকার তাওফিক দান করুন।
আমিন।লেখক : মুহাদ্দিস, খাদিমুল ইসলাম মাদ্রাসা, কামরাঙ্গীর চর, ঢাকা।

দেশে ফের বাড়ল করোনায় মৃত্যু ও আক্রান্ত।

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৯৪২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৭০২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২৯ হাজার ৩১ জন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৬৮২ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৮৫৫ জন।

এর আগে সোমবার (১৮ জানুয়ারি) দেশে আরও ৬৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৬ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৬০ লাখ ৪ হাজার ১২১ জন এবং মৃত্যু হয়েছে ২০ লাখ ৪৯ হাজার ২৩২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৫০৬ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৩৭৬ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৮ হাজার ৬২০ জনের। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৫ লাখ ৮২ হাজার ৬৪৭ জন এবং মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৫৯৩ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮৫ লাখ ১২ হাজার ২৩৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ১০ হাজার ৩২৮ জনের।আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৯১ হাজার ৬৬ জন। ভাইরাসটিতে মারা গেছে ৬৬ হাজার ৩৭ জন। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৪ লাখ ৩৩ হাজার ৪৯৪ জন। এর মধ্যে মারা গেছে ৮৯ হাজার ৮৬০ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।                         ১৯ জানুয়ারি (মঙ্গলবার)-এর

প্রতারণা-মানব পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার।

চাকরি ভিসায় চেক রিপাবলিকসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রেরণের নামে প্রতারণা করে আন্তর্জাতিকভাবে মানব পাচার করা একটি চক্রের দুই সদস্যকে সোমবার (১৮ জানুয়ারি) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একটি আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের বাংলাদেশি সদস্যরা দেশের বিভিন্ন স্থান থেকে বিদেশ গমনেচ্ছুদের চেক রিপাবলিকসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রেরণের কথা বলে লোক সংগ্রহ করছে। এই চক্রের মূলহোতা পর্তুগালে অবস্থান করে বিভিন্ন লোকজনকে ইউরোপে নেওয়ার ভুয়া কাগজপত্র প্রেরণ করে।চক্রটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণের অনুমোদন ছাড়া তাদের কোন রিক্রুটিং এজেন্সি বা লাইসেন্স না থাকা সত্ত্বেও চাকরি ভিসায় চেক রিপাবলিকসহ ইউরোপের বিভিন্ন দেশে নেওয়ার কথা বলে প্রথমে ভারতে নিয়ে যায়।

ভারতে নেওয়ার পরে বিদেশ গমনেচ্ছুদের কাছ থেকে পাসপোর্ট, ডলার ও রুপি নিয়ে নেয়। চক্রের ভারতীয় সদস্যরা ভিসা ইন্টারভিউর বিভিন্ন তারিখের কথা বলে ঘোরাতে থাকে। ভুক্তভোগীরা প্রতারিত হচ্ছে অনুধাবন করে চেক রিপাবলিক এম্বাসিতে যোগাযোগ করে যখন জানতে পারে চেক রিপাবলিকের কোন ভিসা প্রদান করা হচ্ছে না তখন দেশে ফেরত আসে। এই চক্রটি একটি সংঘবদ্ধ মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য।সিআইডি, ঢাকা মেট্রো-পশ্চিম এর একটি টিম ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর ব্যাপক অনুসন্ধান চালিয়ে ডিএমপি, ঢাকার শাহজাহানপুর থানা থেকে এই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতরা হলো- আব্দুল আলিম (৪৫), পিতা- নাজির হোসেন, সাং-রতনপুর, পো: রতনপুর, থানা-সখিপুর, জেলা-টাঙ্গাইল, বর্তমানে-জামগড়া চৌরাস্তা, চৌধুরীবাড়ী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ও কাজী বাড়ী, চানপাড়া, উত্তরখান, থানা-উত্তরখান, ঢাকা। কবির আহম্মেদ (৫২), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-বৌলতলী, পো: বৌলতলী, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমানে-২৪৪ নিউ সার্কুলার রোড, প্রগতি মেডিকেল, ১ম তলা, পূর্ব পার্শ্ব, পদ্মা ডায়াগনষ্টিক সেন্টারের পিছনে, থানা-শাহজাহানপুর, ঢাকা।

হিজাব নিষেধাজ্ঞা আইন বাতিল করল ফ্রান্স।

মুসলিম নারীদের হিজাব পরিধানে নিষিদ্ধের আইন প্রত্যাখ্যান করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স। এর কারণ হিসেবে ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্রে শ্রদ্ধাবোধে ভারসাম্য বজায় রাখতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি।

আইনিভাবে সংখ্যালঘু মুসলিম নারীদের মুখ ঢাকায় নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পেশ করেন ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাখোঁর দলের একজন সদস্য। ম্যাখোঁর পুননির্বাচিত হওয়ার পদক্ষেপ হিসেবে ইসলামী চরমপন্থারোধে বিতর্কিত আইন করার সময় এ প্রস্তাবও উত্থাপন করা হয়।

সোমবার নারীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা আরোপ করে সংশোধনী আইন বাতিল করা হয়। অবশ্য নিষেধাজ্ঞা আইনে ম্যাখোঁর দলের জ্যেষ্ঠ নেতা ও ডানপন্থী নেতা ম্যারিন লি পেনের সমর্থন ছিল।

করোনা মহামারি ও সন্ত্রাসীর হাতে শিক্ষকের শিরশ্ছেদের পর আধুনিক ফরাসি সমাজের প্রতীক হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর কাছে পর্দা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই ম্যাখোঁ চরমপন্থার বিরুদ্ধে আইনি লড়াই অব্যাহত রাখেন।

আর তাই পুলিশকে বিশেষ ক্ষমতা দিয়ে অবৈধ অর্থের অভিযোগে মসজিদ বন্ধ করা হয়। ফলে ফ্রান্সকে তুরস্কের মতো দেশগুলোর সমালোচনার মুখোমুখি হতে হয়। অবশেষে মুসলিমদের চরমপন্থার বিরুদ্ধে লড়াই হিসেবে সহনশীলতা, আইনের শাসন নিয়ে বিতর্ক শুরু করে।

২০০৪ সালে ফরাসি সরকার স্কুলে মুখ ঢাকাসহ দৃশ্যমান ধর্মীয় পোশাক নিষিদ্ধ করেছিল। এর আগে ২০১০ সালে বোরকা ও নিকাবসহ মুখঢাকা পোশাক নিষিদ্ধ করেছিল। সূত্র : ব্লুমবার্গ

কুয়েতে মারাত্মক শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে শূন্য ডিগ্রিতে।

তেল সমৃদ্ধ দেশ কুয়েত দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত। দেশটি ইরাক এবং সৌদি আরবের মাঝখানে অবস্থিত। মরু অঞ্চলের এই দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রার যেমন রেকর্ড রয়েছে তেমনি শীতকালে শৈত্যপ্রবাহ পড়ার ঘটনাও রয়েছে।

কুয়েতে বুধবার সন্ধ্যা থেকে তাপমাত্রা কমতে থাকবে। তাপমাত্রা এতটাই কমবে যে মরু অঞ্চল হওয়া সত্ত্বেও সেখানে শূন্য ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে।

দেশটির আল কাবাস এর এক খবরে বলা হয়, আবহাওয়াবিদ মুহাম্মদ কারাম জানিয়েছেন যে, শৈত্যপ্রবাহ বুধবার সন্ধ্যা থেকে শুরু হলেও তা স্থায়ীত্ব হবে শনিবার পর্যন্ত। এরপর তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে ১৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলেও জানান তিনি।

কুয়েতে বর্তমানে আকামা নেই এমন প্রবাসীর সংখ্যা প্রায় ১ লক্ষ ৮০ হাজার,যা নতুন রেকর্ড।

(ইনশর্ট)
কুয়েতে বর্তমানে আকামা নেই এমন প্রবাসীর সংখ্যা প্রায় ১ লক্ষ ৮০ হাজার,যা নতুন রেকর্ড।

আর গতো ৫ মাসে আকামা মেয়াদ শেষ হয়েছে প্রায় ৩৮ শতাংশ প্রবাসীর।

বর্তমানে সাধারন ক্ষমা’র আওতায় আকামা নেই এমন লোকদের মধ্য ২,৫০০ জনেরর মতো লোকও আকামা সংশোধন করেনি। এছাড়া কুয়েতের জনশক্তি মন্ত্রনালয় এবং স্বরাষ্টমন্ত্রনালয় আরো বলে যে- সাধারন ক্ষমা’র মেয়াদ ৩১ তারিখ পর্যন্ত বাড়িয়ে কোনো লাভ হয়নি।

তথ্যওসূত্র: আল রাই এর টুইটার থেকে।

কুয়েতে বর্তমানে আকামা নেই এমন প্রবাসীর সংখ্যা প্রায় ১ লক্ষ ৮০ হাজার,যা নতুন রেকর্ড।

(ইনশর্ট)
কুয়েতে বর্তমানে আকামা নেই এমন প্রবাসীর সংখ্যা প্রায় ১ লক্ষ ৮০ হাজার,যা নতুন রেকর্ড।

আর গতো ৫ মাসে আকামা মেয়াদ শেষ হয়েছে প্রায় ৩৮ শতাংশ প্রবাসীর।

বর্তমানে সাধারন ক্ষমা’র আওতায় আকামা নেই এমন লোকদের মধ্য ২,৫০০ জনেরর মতো লোকও আকামা সংশোধন করেনি। এছাড়া কুয়েতের জনশক্তি মন্ত্রনালয় এবং স্বরাষ্টমন্ত্রনালয় আরো বলে যে- সাধারন ক্ষমা’র মেয়াদ ৩১ তারিখ পর্যন্ত বাড়িয়ে কোনো লাভ হয়নি।

তথ্যওসূত্র: আল রাই এর টুইটার থেকে।

নোয়াখালির দুই ভাইকে চাকরি দিয়ে সর্বস্বান্ত প্রবাসী ব্যবসায়ী।

সহানুভূতি দেখিয়ে কর্মহীন দুই ভাইকে চাকরি দিয়ে বিপদে পড়েছেন কাতার প্রবাসী ব্যবসায়ী নিয়াজ কবির চৌধুরী। কাতার প্রবাসী এ বাংলাদেশি ব্যবসায়ীর ১ লাখ ৬৭ হাজার কাতারি রিয়াল, যা বাংলাদেশি প্রায় ৩৯ লাখ টাকা আত্মসাৎ করে দেশে পালিয়ে এসেছেন দুই ভাই। 

ওই দুই ভাই আব্দুল বাতেন ও জাহিদুর রহমানের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ সদর থানার মানিকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বলে জানা গেছে। আর ব্যবসায়ী নিয়াজ কবিরের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৬নং ওয়ার্ডে। স্থানীয় সময় রোববার (১৭ জানুয়ারি) রাতে কাতারের রাজধানী দোহার নাজমায় বাবা সুলতান রেস্টুরেন্টে টাকা আত্মসাৎকারী দুই ভাইয়ের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী নিয়াজ কবির চৌধুরী ও বাংলাদেশ কমিউনিটির নেতারা। 

অর্থ আত্মসাৎ করে কাতার থেকে দেশে পালিয়ে আসা দুই ভাই আব্দুল বাতেন ও জাহিদুর রহমানের কাছ থেকে টাকা উদ্ধারে কাতারের বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী ও কমিউনিটির নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিয়াজ কবির চৌধুরী জানান, কাতারে চাকরি হারানো, কর্মহীন দুই ভাইকে নিজ জেলা নোয়াখালী হওয়ার কারণে চাকরি দেন তিনি। দোহার নাজমায় অবস্থিত আল নায়মী তফসিল টাওয়ারের মাসিক ভাড়া তোলার দায়িত্বও দেন তাদের। প্রতিমাসে ভাড়ার টাকা ১০ তারিখের মধ্যে বুঝিয়ে দিলেও চলতি মাসে ১৩ তারিখ দেবেন বলে, ১২ জানুয়ারি রাতে সব টাকা নিয়ে দেশে পালিয়ে যান দুই ভাই আব্দুল বাতেন ও জাহিদুর রহমান।ভুক্তভোগী ব্যবসায়ী আরও জানান, কাতারি নাগরিকের কাছ থেকে মাসিক ভাড়া হিসেবে নেওয়া টাওয়ারটির ভাড়া কিছু দিনের মধ্যে পরিশোধ করতে না পারলে, ওই মালিকের দেওয়া মামলায় জেলে যেতে হবে তার। এই অবস্থায় অর্থ আত্মসাৎকারী কাতার থেকে দেশে পালানো দুই ভাই আব্দুল বাতেন ও জাহিদুর রহমানের কাছ থেকে টাকা উদ্ধারে কাতারের বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন এ ভুক্তভোগী।এ বিষয় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ডা. মুস্তাফিজুর রহমান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিনকে মাধ্যম করে নোয়াখালী জেলা প্রশাসক বরাবর বিচার চেয়ে আবেদন কাতার বাংলাদেশ দূতাবাসে জমা দেওয়ার পরামর্শ দেন।

সুত্রঃ-সময় টিভি

ছেলের সরকারী চাকুরী বিশাল বাড়ি দামি গাড়ি আর টাকা দেখে মেয়ের বিয়ে দিবেন না! আগে ভাবেন ছেলেটা মানুষ কি না? কারণ ভাত কাপড়ের জন্য মেয়ে মরেনা! মরে অমানুষদের অত্যাচারে!
বি.দ্রঃ মেয়েটির ছবি দেওয়ার জন্য দুঃখিত।

বাহরাইনে বিনামূল্যে ভিজিট ভিসার মেয়াদ সমাপ্তি।

বাহরাইনে বিনামূল্যে ভিজিট ভিসার মেয়াদ সমাপ্তি।

বাহরাইন নিউজ এজেন্সি গতকাল সোমবার (১৮ জানুয়ারি) জানিয়েছে, বাহরাইনে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পরে যারা রাজ্যের অভ্যন্তরে রয়েছেন তাদের সহ সকল ভ্রমণকারীদের জন্য স্বয়ংক্রিয় এবং বিনামূল্যে ভিজিট ভিসার মেয়াদ সমাপ্তির ঘোষণা করা হয়েছে। বাহরাইনের জাতীয়তা, পাসপোর্ট এবং আবাসিক বিষয়াদি (এনপিআরএ) দ্বারা ঘোষিত এই সিদ্ধান্তটি ২২ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এর আগে, করোনার কারণে বাহরাইন সরকার ফ্লাইট স্থগিতের পরে ২০২০ সালের ২১ এপ্রিল ভিসা ফি মওকুফ করেছিল।

সূত্র: সৌদি গেজেট।