ক্যাটাগরি Uncategorized

প্রবাসীরা দেশকে দিয়েছে, এখন দেশ তাদের দেবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৯ জুলাই ২১ । ১৬:০৭ । আপডেট: ২৯ জুলাই ২১ । ১৬:০৮

একনেক বৈঠকে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রবাসীরা এতদিন অর্থ পাঠিয়ে দেশকে অনেক দিয়েছে, এবার দেশ তাদের দেবে। তাদের প্রয়োজনে সম্ভব সব কিছু করা হবে। 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রবাসীদের প্রতি এই কৃতজ্ঞতা এবং জাতির পক্ষ থেকে এই দায়-দায়িত্বের কথা স্বীকার করেন তিনি। বৈঠকে ‘প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণের লক্ষ্যে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃজনে সহায়ক প্রকল্প’ শিরোনামে একটি প্রকল্প অনুমোদন করা হয়। 

বুধবার সকাল সাড়ে ১০টায় এই বৈঠক শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।একনেক চেয়ারপারসন হিসেবে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন তিনি। বৈঠকে মোট ১০টি প্রকল্প অনুমোদন করা হয়। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়ে ২ হাজার ৫৭৫ কোটি ৪২ লাখ টাকা। এরমধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ১৫০ কোটি ৪২ লাখ বাকি ৪২৫ কোটি টাকা বিদেশিক ঋণ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভার কার্যক্রমে অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। পরিকল্পনা কমিশনের সব সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রীর অন্যান্য নির্দেশনা সম্পর্কে পরিকল্পনা মন্ত্রী বলেন, নতুন রাস্তা এবং সড়ক নির্মাণে ইউলুপ এবং আন্ডার পাসের ব্যবস্থা রাখতে বলেছেন প্রধানমন্ত্রী-যাতে সড়ক ব্যবহারকারী ছাড়াও অন্যদের যাতায়াতে কোনো সমস্যা না হয়। এছাড়া সেতু এবং কালভার্ট নির্মাণে উচ্চতা সঠিক থাকে। কারণ, পানি কখনো বাড়ে কখনো কমে। এতে নৌযান চলাচল যাতে কোনভাবেই বিঘ্নিত না হয়। এব্যাপারে নৌপরিবহন এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে একটি কার্যকর সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে যেখানে-সেখানে বালু মহাল গড়ে না তোলা, এতে বাঁধ এবং নদী ভাঙনের বিষয়গুলো মাথায় রাখতে হবে। নারীদের কম্পিউটার শিক্ষাকে প্রকল্পের মধ্যে আটকে না রেখে রাজস্ব খাতে নেওয়ারও নির্দেশ  দেন তিনি। 

‘আফগানিস্তানে চীনের আগ্রহ ইতিবাচক হতে পারে’

বিশ্ব সংবাদ

বৃহস্পতিবার, জুলাই ২৯, ২০২১

অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: সংগৃহীত

আফগানিস্তানে চীনের সম্ভাব্য সম্পৃক্ততা ইতিবাচক বিষয় হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বলেন, আর এটা তখনই সম্ভব যদি চীন বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং একটি সত্যিকারের প্রতিনিধি ও অন্তর্ভুক্ত সরকার চায়। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, দুই দিনের ভারত সফরকালে তিনি এ কথা বলেছেন। তালেবান প্রতিনিধিদের চীন সফরের পরই তার এ মন্তব্য এলো।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, তালেবানদের দ্বারা দেশটির সামরিক অধিগ্রহণের বিষয়ে কারো আগ্রহ নেই। এ সময় তালেবানকে শান্তিপূর্ণভাবে আলোচনার টেবিলে আসার আহ্বান জানান তিনি।

দুই দিনের চীন সফরে ৯ সদস্যের তালেবান প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে। দুই পক্ষের বৈঠকে আফগানিস্তানের শান্তিপ্রক্রিয়া ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে। এ বৈঠক নিয়ে গতকাল বুধবার (২৮ জুলাই) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও তালেবানের কাছ থেকে পৃথক বক্তব্য এসেছে।

বৈঠকের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তালেবান প্রতিনিধিদের বেইজিং বলেছে যে তারা আশা করে, সশস্ত্র গোষ্ঠীটি আফগান যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা ও দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালেবান প্রতিনিধিদল বেইজিংকে আশ্বস্ত করে জানায়, তারা কাউকে চীনের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করার সুযোগ দেবে না।

সুত্র ঃ- ইত্তেফাক/

কুরবানীর মাংস রান্না করার সময় ভেসে উঠলো আল্লাহর নাম!

আজ বৃহস্পতিবার, ১৪ শ্রাবণ, ১৪২৮ ৷ ২৯ জুলাই, ২০২১ ৷

মাঝে মধ্যেই পৃথিবীতে কিছু অতি প্রাকৃতিক ঘটনা আমরা দেখতে পাই সেগুলোকে অনেকেই বলেন আল্লাহ্ পাকের অলৌকিকতা। তেমনি একটি অলৌকিকতার ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে।

গত মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে কুরবানীর মাংস রান্না করার সময় একে একে ২ টুকরো মাংস রান্নার পাতিলে ভেসে ওঠে। বিষয়টি জানাজানি হলে এক নজর সেই মাংসের টুকরো দেখার জন্য মুহুর্তেই সীমা খাতুনদের বাড়িতে লোকজনের ভিড় জমে যায়।

পৌর শহরের মনিরামপুর মহল্লার মৃত আব্দুল মালেকের বাড়িতে তার পুত্রবধু সীমা খাতুন মঙ্গলবার দুপুরে পরিবারের সবার জন্য আত্মীয়ের দেওয়া কুরবানীর মাংস রান্না করার সময় এই অলৌকিক ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মৃত আব্দুল মালেকের বাড়িতে স্থানীয় এলাকার জনসাধারণ ভিড় জমিয়েছে। এসময় মাংসের দুটি টুকরোয় আল্লাহু লেখা স্পষ্টভাবে দেখা যায়।

সীমা খাতুন জানান, আমি রান্না করার সময় পাতিলের উপরের দিকে মাংসের টুকরো দুটি ভেসে ওঠে। তখন আমার শাশুরিকে ডেকে দেখাই এবং তিনি বলেন মাংসের টুকরো দুইটি আলাদা রাখতে।

আল্লাহু লেখা মাংসের টুকরো দুইটি কি করবেন জিজ্ঞাসা করলে তিনি জানান, আলেমদের কাছে জিজ্ঞাসা করে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মাত্র ১ শতাংশ সুদে ৫ বছর মিয়াদি ২০ লাখ টাকা ঋণ দিচ্ছে ডাচবাংলা ব্যাংক,,প্রবাসী ভাইরা চাইলে লোন নিতে পারেন,,

মাত্র ১ শতাংশ সুদে ৫ বছর মিয়াদি ২০ লাখ টাকা ঋণ দিচ্ছে ডাচবাংলা ব্যাংক,,প্রবাসী ভাইরা চাইলে লোন নিতে পারেন,,

বর্তমান সময়ে দেশের বেসরকারি ব্যাংকগু’লোতে ঋণ প’দ্ধতি সহজ করা হচ্ছে। ব্যক্তি থেকে শুরু করে ব্যবসায়ীক প্রতিষ্ঠান সব জায়গাতেই ঋণ প্রদান সহজ করার ফলে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার প্রবণতাও দিন দিন বৃ’দ্ধি পাচ্ছে।

সাধারণত এসএমই খাতে ঋণ দেয়ার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগু’লো বিভিন্ন পদ ‘ক্ষেপ নেয়ার পাশাপাশি এবার নতুন অ’ভিনব একটি ঋণ সুবিধা নিয়ে এসেছে ডাচবাংলা ব্যাংক। ব্যক্তিগত এই ঋণ প্যাকেজে মাত্র ১ শতাংশ সুদে ঋণ গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। ফলে ব্যক্তি পর্যায়ে এই ঋণ নতুন একটি ধা’রা তৈরি করতে সক্ষম হবে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।

ঋণের বৈশিষ্টঃ ডাচ বাংলা ব্যাংক থেকে দেয়া এই ঋণের পরিমাণ সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত নেয়া যাব’ে। এই ঋণের মেয়াদকাল হবে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত।

বাড়তি সুবিধা হিসেবে পাওয়া যাব’ে সহনশীল মাসিক কিস্তি। ঋণ নেয়ার প্রক্রিয়ার ক্ষেত্রে জানা গেছে, এই ঋণের জন্য আবেদন করার পর সর্বোচ্চ ১৫ থেকে ২০ কার্যদিবস পর্যন্ত সময় নিবে ডাচবাংলা ব্যাংক।

যে কারনে দেয়া হবে এই ঋণঃ মেডিকেল, শিক্ষা, বিবাহ, ভ্রমণ, উৎসব, পেশাদারদের জন্য সরঞ্জাম এবং অফিস সেট আপ, ভোক্তাদের জন্য টেকসই লাইফস্টাইল পণ্য ক্রয়, অন্য যে কোন বৈধ উদেশ্যে এই ঋণ প্রদান করা হয়ে থাকে।

শর্তসমূহঃ ডাচবাংলা ব্যাংক থেকে এই ঋণ গ্রহণ করতে হলে অবশ্যই একজন গ্রাহককে বাংলাদেশের নাগরিক ‘হতে হবে। ১৮ থেকে ৭০ বছর বয়সী যেকোনো ব্যাক্তিই এই ঋণ নেয়ার জন্য আবেদন করতে পারবেন।

এছাড়া মাসিক আয় কমপক্ষে ২০ হাজার টাকা থাকতে হবে এই ঋণ নিতে হলে। প্রার্থীর যোগ্যতাঃ বেতনভোগী কর্মকর্তা, পেশাদারগণ (ডাক্তার, স্থপতি, প্রকৌশলী, চাটার্ড এ্ যাব’াউন্টেন্টস ইত্যাদি) ল্যান্ডলর্ড/ ল্যান্ড ল্যাডি, স্বনির্ভর ব্যাক্তি। পরিশোধের মেয়াদ: ৬০ মাস পর্যন্ত, শর্ত প্রযোজ্য।

ফিঃ প্রক্রিয়াকরণ ফি ১ শতাংশ (মঞ্জুরকৃত ঋণের উপর), দ্রুত নিষ্পত্তি ফি ২% (অ’পরিশোধিত লোনের উপর) স্ট্যাম্প শুল্ক ফি ১২৫০ টাকা, বিলম্বে পরিশোধ ফি: সর্বোচ্চ তিনটি কিস্তি দেরীতে পরিশোধ করা যাব’ে, বাকি কিস্তিগু’লোর জন্য জরিমানা আরোপ করা হবে।

ডাচবাংলা ব্যাংকের এই ঋণ গ্রহণের ক্ষেত্রে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগু’লো হল, ভোটার আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স এর কপি/লেটার অফ ইন্ট্রোডাকশন (চাকরীজিবীদের জন্য) বৈধ পাসপোর্ট, বেতন হিসাবের বিবরনী, বিজনেস কার্ড/অফিস আইডি, ট্যাক্স সার্টিফিকেট, সর্বশেষ ১ বছরের ব্যাংক হিসাব, টিএন্ডটি/মোবাইল ফোন/অন্যান্য ইউটিলিটি বিলের কপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

ফেরত আসা ২ লাখ প্রবাসী সম্মানী পাবেন

July 28, 2021 at 09:02 PM

করোনায় বিদেশ থেকে ফেরত আসা দুই লাখ প্রবাসী বাংলাদেশিকে ১৩ হাজার ৫০০ টাকা করে দেবে সরকার। পাশাপাশি তাঁদের চাকরির ব্যবস্থা করতে দেওয়া হবে প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলাকালেই এসব কর্মী এ সম্মানী পাবেন। এ জন্য ৪২৭ কোটি টাকার একটি প্রকল্প আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) অনুমোদন করা হয়েছে।

প্রকল্প অনুমোদনের আগে আজকের একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রবাসীরা দেশে অর্থ পাঠান। করোনার কারণে তাঁদের অনেকে চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছেন। এত দিন তাঁরা আমাদের দিয়েছেন। এবার আমরা তাঁদের দেব। যাঁরা চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছেন, তাঁদের শোভন চাকরির ব্যবস্থা করা হবে।’

সভা শেষে সাংবাদিকদের কাছে সভার সিদ্ধান্ত অবহিত করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন নবনিযুক্ত পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
এদিকে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাগত অভিবাসী কর্মীদের অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্পটির সিংহভাগ অর্থ, অর্থাৎ ৪২৫ কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে বিশ্বব্যাংক। গত ২৩ মার্চ বিশ্বব্যাংকের সঙ্গে এ–সংক্রান্ত চুক্তি সই হয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রকল্পটি ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ বাস্তবায়ন করবে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে পাওয়া তথ্যমতে, গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে মোট ৪ লাখ ৮ হাজার ৪০৮ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। তাঁদের মধ্য থেকে দুই লাখ কর্মীকে বাছাই করা হবে তাঁদের আগ্রহ, পারিবারিক অবস্থা, আর্থিক অবস্থা ও প্রয়োজনীয়তার নিরিখে। কর্মী বাছাইয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এর বাইরে আরও ২৩ হাজার ৫০০ কর্মীকে বাছাই করে তাঁদের সরকারের বিভিন্ন সংস্থা থেকে সনদ দেওয়া হবে।

প্রথম দফায় দুই লাখ কর্মীকে ৩২ জেলা থেকে বাছাই করা হবে। অভিবাসী–অধ্যুষিত এলাকা হিসেবে বিবেচিত জেলাগুলো হলো ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পাবনা, বগুড়া, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, রাঙামাটি, কুমিল্লা, সিলেট ও সুনামগঞ্জ।

যারা দেশে আটকে আছেন এবং কুয়েতে ফিরতে চাচ্ছেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে কুয়েত সিভিল এভিয়েশন থেকে গতকাল রাতে কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

আসলামুলাইকুম কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা। যারা দেশের বাহিরে আটকে আছেন এবং কুয়েতে ফিরতে চাচ্ছেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে কুয়েত সিভিল এভিয়েশন থেকে গতকাল রাতে কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে। মানে আপনাকে কুয়েতে ফিরে আসতে হলে কি কি করা লাগবে যা আমি আমার আগের এক পোস্টেও বলেছিলাম। আসুন জেনে নেই কুয়েত সিভিল এভিয়েশন থেকে কি বলা হয়েছে

১ঃ প্রথমে আপনাকে কুয়েত সরকার অনুমোদিত ভ্যাকসিন গ্রহণ করেছেন এবং ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (MOH)তে ইলেকট্রনিক ফরমেটে যা QR কোড বহন করবে সেখানে আপলোড দিতে হবে।

২ঃকুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় যাচাই বাছাই শেষে সেই সার্টিফিকেট অনুমোদন করবে। অবশ্যই কুয়েতে প্রবেশের আগে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনাকে অবশ্যই অনুমোদন চেক করে নিতে হবে।

৩ঃ তারপর কুয়েতে প্রবেশের দিন থেকে মানে আপনি যেদিন কুয়েত প্রবেশ করবেন সেদিন থেকে ১ সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং ১ সপ্তাহ শেষে PCR টেস্ট করাতে হবে। এজন্য অবশ্যই আপনাকে কুয়েতে প্রবেশের আগে shlonak ও Kuwait mosafer apps এ রেজিষ্ট্রেশন করতে হবে।

নোটঃ তাই আমি মনে করি আমাদের আগে যা করতে হবে যেহেতু আমরা যারা বাহিরে আটকে আছি অবশ্যই আপনাকে কুয়েত
প্রবেশের আগে প্রথমেই shlonak ও mosafer এপসে রেজিস্ট্রেশন করে নিন। এবং কুয়েত স্বাস্থ্য মন্ত্রানালয়ের ওয়েবসাইটে আপনারা আপনাদের ভ্যাক্সিন সার্টিফিকেট সাবমিট করবেন। ইনশাআল্লাহ যখন বিমান চালু হয়ে যাবে আর তখন ফিরে আসতে কোনো বাধা হবেনা আশা করছি।

বিদ্রঃ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ থেকে সরাসরি বিমান চালুর ব্যাপারে কিছু বলা হয়নি। তাই অহেতুক কোনো ইউটিউবারের কথা শুনে বিভ্রান্ত হবেন না।

দেশে,এক দিনে ১৬ হাজারের বেশি রোগী শনাক্ত, মৃত্যু ২০ হাজার ছাড়াল

প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ১৭: ৪৪

এক দিনে এত বেশি রোগী শনাক্ত এর আগে দেখেনি বাংলাদেশ,ফাইল ছবি

দেশে এক দিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৩০ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ১৬ মাসের মধ্যে এই প্রথম এক দিনে রোগী শনাক্তের সংখ্যা ১৬ হাজার ছাড়াল।

এর মধ্য দিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু ২০ হাজার ছাড়িয়েছে।

আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে এক দিনে সর্বোচ্চ ১৫ হাজার ১৯২ জন রোগী শনাক্তের তথ্য এসেছিল গত ২৬ জুলাই। আজ আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও নতুন রোগী ও পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়েছে।

দেশে এক সপ্তাহে করোনা সংক্রমণে মৃত্যু

প্রতি ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য২২ জুলাই187

২৩ জুলাই166

২৪ জুলাই195

২৫ জুলাই228

২৬ জুলাই247

২৭ জুলাই258

২৮ জুলাই237

গত ২৪ ঘণ্টায় মোট ৫৩ হাজার ৮৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ১২ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ২৫৮ জনের। ওই সময় রোগী শনাক্ত হয়েছিল ১৪ হাজার ৯২৫ জন। রোগী শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৪৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ১০ হাজার ৯৮২। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ১৬ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৭০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৬২ জন, খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৩৪ জনের। রাজশাহীতে ১৮ ও রংপুরে ১৬ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও প্রায় দুই মাস ধরে দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। করোনার ডেলটা ধরনের দাপটে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কয়েক গুণ বেড়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলতি মাসের প্রথম দুই সপ্তাহ দেশে সর্বাত্মক বিধিনিষেধ পালন করা হয়। এ সময় সব ধরনের অফিসের পাশাপাশি গণপরিবহন চলাচলও বন্ধ রাখা হয়। ২১ জুলাই ঈদুল আজহা উপলক্ষে এই বিধিনিষেধ আট দিনের জন্য শিথিল থাকার পর গত শুক্রবার থেকে আবার দুই সপ্তাহের লকডাউন শুরু হয়েছে।

ঈদের ছুটিতে লাখ লাখ মানুষের শহর থেকে গ্রামে যাওয়া এবং তাদের ফিরে আসায় সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় কারিগরি কমিটি ঈদ ঘিরে বিধিনিষেধ শিথিলের সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছিল।

দেশে এক সপ্তাহে করোনা সংক্রমণের চিত্র

প্রতি ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য২২ জুলাই3,697

২৩ জুলাই6,364

২৪ জুলাই6,780

২৫ জুলাই11,291

২৬ জুলাই15,192

২৭ জুলাই14,925

২৮ জুলাই16,230

ঈদের পরে করোনা রোগী শনাক্ত ও মৃত্যু আগের যে কোনো সময়ের চেয়ে বেশি হচ্ছে। তাতে বিশ্বে এখন দিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হচ্ছে যেসব দেশে, সেই তালিকায় অষ্টম অবস্থানে চলে এসেছে বাংলাদেশ। সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্যের (মঙ্গলবার হালনাগাদ করা) ভিত্তিতে এই তালিকা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ কোটি ৪৬ লাখ ৮ হাজার ৪০ জন। আর মৃত্যু হয়েছে ৪১ লাখ ৭০ হাজার ১৫৫ জনের। এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মৃত্যুর তালিকায় ব্রাজিল দ্বিতীয় অবস্থানে থাকলেও রোগী শনাক্তের দিক দিয়ে দেশটির অবস্থান তৃতীয়। আর রোগী শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় এবং মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

দেশে ২৪ ঘণ্টায় বিভাগওয়ারি মৃত্যু

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে রোগী শনাক্ত হয়েছে ৪৫ হাজার ২০৩ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৬৯ জনের। এ সময় দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে ইরানে ৩১ হাজার ৮১৪ জন। আর মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় ৭৭৯ জন প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের দিক দিয়ে তৃতীয় স্থানে থাকা ভারতে ২৯ হাজার ৬৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে তৃতীয় সর্বোচ্চ ৪৭৬ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে।

একসঙ্গে তিন ডোজ টিকা নিয়ে পর্যবেক্ষণে সৌদি প্রবাসী

 ২৭ জুলাই ২০২১, ০৭:২৩ পিএম  

একসঙ্গে করোনার তিন ডোজ টিকা নিয়ে পর্যবেক্ষণে রয়েছেন সৌদি প্রবাসী নারায়ণগঞ্জের বাসিন্দা ওমর ফারুক।

সৌদি আরবে যাওয়ার আগে করোনার টিকা নিতে সোমবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। না বুঝেই তিনটি বুথ থেকে তিন ডোজ টিকা নেন এ প্রবাসী। 

এ বিষয়ে গণমাধ্যমকে ওমর ফারুক বলেন, আমি যখন টিকা কেন্দ্রে ঢুকলাম তখন আমাকে একজন বলল ডান সাইডের কর্নারে যেতে। ওইখানে যখন টিকা দেওয়া শেষ হলো জিজ্ঞেস করলাম, কোথায় যাব? উনি বলল, সামনের দিকে। সামনে আসলাম, ওইখানেও একটা টিকা দিল। ওনাকে জিজ্ঞাস করলাম কোথায় যাব উনিও বলল সামনের দিকে যেতে। সামনে আসলাম আর কিছু জিজ্ঞেস করে নাই। আরেকটা টিকা দিয়ে দিছে। মোট তিনবার টিকা দিয়েছে। বাইরে এসে যখন বাকিদের জিজ্ঞেস করলাম আপনার কয়বার টিকা দিয়েছে, ওনারা বলল একবার টিকা দিয়েছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। এটি বড় ধরনের ভুল হয়েছে। তিন ডোজ টিকা দেওয়া ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখতে হবে। তিন ডোজ টিকা নেওয়ার কিন্তু কোনো নিয়ম নাই। এবং একটা ডোজ নিয়ে ২১ দিনের মধ্যে নেওয়ার নিয়ম নাই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য একজন ব্যক্তিকে দুই ডোজ টিকা দিতে হবে। প্রথম ডোজ নেয়ার পর চার সপ্তাহ বা আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হয়। সাধারণত টিকা দেওয়ার পর টিকা কার্ডে সেটি উল্লেখ করতে হয়।

নিয়ম অনুযায়ী টিকা নেওয়ার পর প্রত্যেক ব্যক্তিকে ৩০ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়। এমনকি টিকা নেয়া ব্যক্তির পার্শ্বপ্রতিক্রিয়া দেখার জন্য একজন চিকিৎসকের নম্বর দেয়া হয় টিকা কার্ডে। কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে মোবাইল ফোনে জানানোর পরামর্শ রয়েছে কর্তৃপক্ষের।

দেশে,করোনায় এক দিনে ২৫৮ মৃত্যুর নতুন রেকর্ড

প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ১৫: ৪৩

করোনায় ঢাকা বিভাগে মৃত্যু আরও বেড়েছে
ফাইল ছবি

এক দিনের ব্যবধানে দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে প্রথমবারের মতো এক দিনে মৃত্যু আড়াইশ ছাড়িয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৯২৫ জন।

আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিনের তুলনায় মৃত্যু বাড়লেও নতুন রোগী ও পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা কমেছে।

আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিনের তুলনায় মৃত্যু বাড়লেও নতুন রোগী ও পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা কমেছে।

গত ২৪ ঘণ্টায় মোট ৫২ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ৪৪ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ২৪৭ জনের। ওই সময় রোগী শনাক্ত হয়েছিল ১৫ হাজার ১৯২ জন। রোগী শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৮২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৯৪ হাজার ৭৫২। মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৭৭৯ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৬১ জন, খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৫০ জনের। রাজশাহীতে ২১ ও বরিশালে ১৩ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও প্রায় দুই মাস ধরে দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। করোনার ডেলটা ধরনের দাপটে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কয়েক গুণ বেড়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলতি মাসের প্রথম দুই সপ্তাহ দেশে সর্বাত্মক বিধিনিষেধ পালন করা হয়। এ সময় সব ধরনের অফিসের পাশাপাশি গণপরিবহন চলাচলও বন্ধ রাখা হয়। ২১ জুলাই ঈদুল আজহা উপলক্ষে এই বিধিনিষেধ আট দিনের জন্য শিথিল থাকার পর গত শুক্রবার থেকে আবার দুই সপ্তাহের লকডাউন শুরু হয়েছে।

ঈদের ছুটিতে লাখ লাখ মানুষের শহর থেকে গ্রামে যাওয়া এবং তাদের ফিরে আসায় সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় কারিগরি কমিটি ঈদ ঘিরে বিধিনিষেধ শিথিলের সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছিল।মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ২৫৮ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৯২৫ জন।

মোবাইল ইন্টারনেটের গতিবাংলাদেশের পেছনে কেবল আফগানিস্তান ও ভেনেজুয়েলা

প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ১৫: ৩৪

অ্যান্ড্রয়েড মোবাইল

মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩৭টি দেশের মধ্যে ১৩৫তম। বাংলাদেশের পেছনে আছে দুটি দেশ—আফগানিস্তান ও ভেনেজুয়েলা।
ইন্টারনেটের গতি নিয়ে তুলনামূলক চিত্র তুলে ধরা প্রতিষ্ঠান ওকলার গত মাস জুনের হিসাবে এ চিত্র উঠে এসেছে। ওকলা প্রতি মাসেই এ চিত্র তুলে ধরে। এতে দেখা যায়, বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের ডাউনলোড গতি ১২ দশমিক ৪৮ এমবিপিএস। আপলোডের গতি ৭ দশমিক ৯৮ এমবিপিএস।

ওকলা বলছে, বাংলাদেশের অবস্থান জুন মাসে এক ধাপ পিছিয়েছে। বাংলাদেশে ইন্টারনেটের গড় গতিও সামান্য কমেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, মে মাস শেষে দেশে মোবাইল ইন্টারনেটের ব্যবহারকারী দাঁড়িয়েছে ১০ কোটি ৭৫ লাখ। সর্বশেষ ৯০ দিনে একবার কেউ ইন্টারনেটে সক্রিয় হলেই তাঁকে গ্রাহক হিসেবে গণ্য করা হয়। বিটিআরসির হিসাবে, ব্রডব্যান্ডের গ্রাহকসংখ্যা ৯৮ লাখের কিছু বেশি।

ওকলার তথ্য বলছে, বিশ্বে সবচেয়ে বেশি গতির ইন্টারনেট রয়েছে সংযুক্ত আরব-আমিরাতে। ডাউনলোডের গতি ১৯৩ এমবিপিএসের বেশি। এরপরে শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, কাতার, নরওয়ে ও সাইপ্রাস।

বাংলাদেশের পেছনে আছে দুটি দেশ—আফগানিস্তান ও ভেনেজুয়েলা

বাংলাদেশের প্রতিবেশী ও সমপর্যায়ের অর্থনীতির দেশের মধ্যে ভিয়েতনাম ৫৮, মালয়েশিয়া ৮৯, কম্বোডিয়া ৯১, নেপাল ১০৫, মিয়ানমার ১০৯, পাকিস্তান ১১৪, ভারত ১২২ এবং শ্রীলঙ্কা ১২৯তম অবস্থানে রয়েছে। সবচেয়ে পিছিয়ে থাকা পাঁচটি দেশ হলো ভেনেজুয়েলা, আফগানিস্তান, বাংলাদেশ, জিম্বাবুয়ে ও সুদান।

দেশে মোবাইল ইন্টারনেটের গতি যে কম, তা গত মার্চে বিটিআরসির এক জরিপেই উঠে আসে। এতে দেখা যায়, ঢাকার গ্রাহকেরা চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবায় (ফোর-জি) ৩ থেকে ৬ এমবিপিএস গতির ইন্টারনেট পাচ্ছেন। অথচ, বিটিআরসির বেঁধে দেওয়া মান অনুযায়ী, গ্রাহকদের সর্বনিম্ন ৭ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে হবে।

জরিপটি হয় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। ২৩ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা বা ড্রাইভ টেস্ট চালানো হয়। এতে যাচাই করা হয় যে, বিটিআরসি ২০১৮ সালের সেবার মান বেঁধে দিয়ে যে বিধিমালা জারি করেছিল, সে অনুযায়ী অপারেটরেরা গ্রাহকদের সেবা দিচ্ছে কিনা।

দেশে ব্রডব্যান্ডে ডাউনলোডের গতি ৩৮ এমবিপিএসের কিছু বেশি। আপলোডের গতি ৩৭ এমবিপিএসের মতো।

ওকলার হিসাবে বাংলাদেশ ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির দিক দিয়ে ১৮১টি দেশের মধ্যে ৯৮তম অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশে গত মাসের চেয়ে দুই ধাপ পিছিয়েছে। দেশে ব্রডব্যান্ডে ডাউনলোডের গতি ৩৮ এমবিপিএসের কিছু বেশি। আপলোডের গতি ৩৭ এমবিপিএসের মতো।

ব্রডব্যান্ডে সবচেয়ে বেশি গতি মোনাকোতে, ২৬১ এমবিপিএস। সবচেয়ে কম তুর্কমিনিস্তান, ৪ দশমিক ৪৯ এমবিপিএস। ভারতের অবস্থান ৭০তম, গতি ৫৮ এমবিপিএস। পাকিস্তান ১৬৪তম, গতি ১২ দশমিক ৭৭ এমবিপিএস।