ক্যাটাগরি Uncategorized

দেশে,ভোটার কার্ড দেখালেই ভ্যাকসিন, মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সিদ্ধান্ত

আর রেজিস্ট্রেশন নয়, আগামী ৭ আগস্ট থেকে ১৮ বছর বয়সী সকলে নিজের ভোটার আইডি অর্থাৎ এনআইডি কার্ড দেখালেই পাবে করোনার ভ্যাকসিন। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এসময় তিনি বলেন, দেশের করোনা সংক্রমণের কথা চিন্তা করে আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে এনআইডি কার্ড দেখালেই দেয়া হবে করোনার টিকা।

জানা যায়, করোনার টিকা দেওয়ার গতি বাড়াতে ৭ আগস্ট থেকে দেশে বিদ্যমান সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কার্যকর করা হবে। গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্য অস্থায়ী টিকাদানকেন্দ্রগুলোও কাজে লাগানো হবে। দিনে সাড়ে ৮ লাখ করে প্রতি সপ্তাহে ৬০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী এসময় সকলকে পরিবারসহ করোনার ভ্যাকসিন গ্রহণে উৎসাহ প্রদান করেন। এছাড়া বৈঠকে চলমান লকডাউনকে ৫ আগস্ট পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। আরও জানা যায়, করোনার এমন পরিস্থিতিতে দেশের শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্তে অটল থাকবে সরকার। আগামী ৫ আগস্টের আগে কোনো শিল্পকারখানা খোলা হবে না বলে সাফ জানিয়ে দেন সরকারের এই মন্ত্রী।

এদিকে, আজ দুপুরে চলমান লকডাউন ও শিল্পকারখানা নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধ পর্যালোচনাসহ পরবর্তী করণীয় নিয়ে বৈঠকে নেতৃত্ব দিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান। এতে আরো উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবগণ।

বার বার লকডাউন দেয়াসহ নানাধরণের কঠোর উদ্যোগ নেয়ার পরেও নিয়ন্ত্রণে আসছে না দেশের করোনা প্রকোপ। প্রতিদিন বাড়তেই আছে দেশে মৃতের সংখ্যা, সাথে বাড়ছে শনাক্তের হার। তাই সার্বিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিল সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। গতকাল সোমবার (২৬ জুলাই) সরকারের উচ্চ পর্যায়ের এই বৈঠকের কথা মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বিধিনিষেধ আরও বাড়ানো হবে কি না বা আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে কি না- জানতে চাইলে সচিব বলেন, ‘কাল আমরা মিটিং করব। তারপর সিদ্ধান্ত। মঙ্গলবার দুপুর দেড়টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে এ মিটিং হবে।’

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১ থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা বাড়িয়ে ১৪ জুলাই করা হয়। ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। পরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘কঠোরতম বিধিনিষেধ’ জারি করে সরকার। পূর্ব ঘোষণা অনুযায়ী, শুরু হওয়া দুই সপ্তাহের লকডাউনের বিধিনিষেধ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত ১৩ জুলাই জারি করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসজনিত সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হলো। কঠোর বিধিনিষেধের শর্তগুলো হলো- সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) এবং সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিংমল, মার্কেটসহ সব দোকানপাট বন্ধ থাকবে। সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। সব প্রকার শিল্প-কলকারখানা বন্ধ থাকবে জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান, ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।

এদিকে দেশে করোনায় মৃত্যু যেন লাফিয়ে বাড়ছে। আর লাগামহীনভাবে ছুটছে করোনা শনাক্তের সংখ্যাও। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। একদিনে মৃতের সংখ্যা সর্বোচ্চ ২৪৭ জনে ঠেকেছে। যা একদিনে রেকর্ড মৃত্যু। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু ১৯ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ১৯২ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে। সোমবার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ। এর আগে, রোববার (২৫ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২৮ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১১ হাজার ২৯১ জনের।

ঢাকা এয়ারপোর্ট থেকে নিরাপদে বাড়ী যেতে প্রবাসীদের কি করনীয়?????????


এ পর্যন্ত আমাদের সবচেয়ে বেশি যে প্রশ্ন শুনতে হয়েছে তা হল আপনাদের নিরাপত্তা ব্যবস্থা কেমন???আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, ঢাকা এয়ারপোর্ট থেকে নিরাপদে বাড়ী যেতে
ড্রাইভার ও যাত্রী উভয়কেই সচেতন হতে হবে।নিরাপদে বাড়ি পৌছাতে নিন্মলিখিত পরামর্শগুলো অনুসরণ করার আহব্বান রইল।

১।গাড়ী নির্বাচন সবচেয়ে জরুরী।চেনা জানা গাড়ীতে ভ্রমনেই সবচেয়ে উত্তম।অপরিচিত গাড়ী হলে গাড়ী ও ড্রাইভারের সকল ডকুমেন্টস চেয়ে নেওয়া এবং তা কোন নিকট আত্বীয়র সাথে শেয়ার করে রাখা।

২।রাতের গভীরে ভ্রমন থেকে বিরত থাকা।সাধারনত ডাকাতি ছিনতাই গুলো ঘটে রাত ৯ টার পর থেকে ফজর পর্যন্ত।এই সময়টায় ভ্রমন করা অতন্ত ঝুকিপূর্ণ। কোন কারনে এয়ারপোর্টে সন্ধ্যা হয়ে গেলে নিরাপদ স্থানে কিছুসময় অপেক্ষা করে ভোরে রওনা দেয়া উত্তম।

৩।পরিবারের সদস্যদের এয়ারপোর্টে উপস্থিত রাখার চেস্টা করা।

৪।রাস্তায় কার কিছু দেয়া খাবার না খাওয়া।

উক্ত বিষয়গুলো মেনে চললে আমরা বিশ্বাস করি একজন রেমিট্যান্স যোদ্ধা নিরাপদে পৌছে যাবে পরিবারের কাছে।

আলোকিত টেংরার বার্তার পক্ষ থেকে আ হ জুবেদকে ফুলের শুভেচ্ছা!

বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, মৌলভীবাজারের কৃতি সন্তান আ হ. জুবেদ কে আলোকিত টেংরার বার্তার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান টেংরার বার্তার সম্পাদক ও বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত এর প্রচার সম্পাদক মোঃ আলাল আহমেদ।

গতকাল (সোমবার) ২৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় (কুয়েতের স্থানীয় সময় ১০টা) কুয়েতের খাইতানের একটি হল রুমে এই সম্বর্ধনা দেয়া হয়।

সম্বর্ধনাকালে উপস্থিত ছিলেন। দৈনিক ফেঞ্চুগঞ্জ ডটকমের সহযোগী মোঃ আহাদ আম্বিয়া খোকন, জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের ক্রীড়া সম্পাদক তামিম আহমেদ টিটু সহ অন্যান্যরা।

সম্বর্ধনা শেষে সকলে মিলে আংশিক আলোচনা সভা করেন।আ হ জুবেদ বলেন সংগঠেনর সম্পাদক হওয়ায় আপনারা আমাকে যে সম্মান প্রদান করছেন,আমি প্রান দিয়ে হলেও সংগঠনের জন্যে কাজ করবো।

অবশেষে তিনি তাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য মোঃ আলাল আহমেদ (প্রচার সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত) কে ধন্যবাদ জানান।

ফেসবুকে ভাইরাল হওয়া কুমিল্লা বিভাগের ঘোষণাটি ভুয়া!

২৩:১৭, ২৬ জুলাই, ২০২১ 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া কুমিল্লা বিভাগের ঘোষণাটি সঠিক নয় বলে জানা গেছে। আজ সোমবার (২৬ জুলাই) স্থানীয় সরকার বিভাগের একটি সূত্র ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আজকের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় দেশে তিনটি জেলায় নতুন করে আরও তিনটি থানাকে উপজেলা করার সিদ্ধান্ত নেয়া হলেও কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা এমন কোন সিদ্ধান্ত জানানো হয় নি। এমনকি নিকারের সভায় ৮টি এজেন্ডা উপস্থাপন করা হয় যে তালিকাতেও কুমিল্লাকে বিভাগে উন্নীত করার এজেন্ডা ছিল না বলে নিশ্চিত করেছে সুত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সংবাদটি ভুয়া বলেই নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ফেসবুকে ভাইরাল হওয়া পোষ্টে দেখা যায় অনেকেই পোষ্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ! আজ থেকে আমরা ” কুমিল্লা বিভাগ” এর অধিবাসী। চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর,কুমিল্লা ও বি-বাড়িয়া জেলা নিয়ে গঠিত হলো আমাদের কুমিল্লা বিভাগ। দক্ষিণ -পূর্ব মিলে মোট ১২,৮৪৮.৫০কিঃমিঃ অনুযায়ী লোক সংখ্যা ১৬৭,০৮,০০০ জন কে নিয়ে আমাদের কুমিল্লা বিভাগ গঠিত।

প্রসঙ্গত, কুমিল্লা বিভাগ হওয়ার আলোচনা শুরু হয়২০১৫ সাল থেকে। ২০১৫ সালের ২৬ জানুয়ারী মন্ত্রীসভার বৈঠকে নতুন দুটি বিভাগের অনুমোদনের প্রস্তাব করা হয়েছিল। যার একটি ছিল ‘ফরিদপুর’ যা ঢাকা বিভাগের পাঁচটি জেলা নিয়ে গঠিত হওয়ার কথা। প্রস্তাবনার অন্য বিভাগটি ছিল ‘কুমিল্লা’, যা চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী – এই ছয়টি জেলা নিয়ে গঠিত হওয়ার কথা।

সুত্র ঃ- ইত্তেফাক/

দুই সতীনের বিরোধ, স্বামীর বিশেষ অঙ্গ কেটে পালালেন স্ত্রী

মঙ্গলবার, ২৬ জুলাই ২০২১, ১২ শ্রাবণ ১৪২৮বেটা ভার্সন ১১:০৬ পিএম

গাজীপুরের কালীগঞ্জে দুই স্ত্রীর বিরোধের জেরে কৌশলে গভীর রাতে স্বামীর বিশেষ অঙ্গ কর্তন ও গলা কেটে দ্বিতীয় স্ত্রী শ্যামলী বেগম হত্যাচেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার নাগরী ইউনিয়নের উত্তর রাথুরা গ্রামের মৃত ছফু করাতির বাড়িতে।

আহত রিকশাচালক নাজমুল মৃধা (৩০) ওই গ্রামের ছফরউদ্দিন ওরফে ছফু মৃধার ছেলে। ঘটনার পর থেকে শ্যামলী বেগম পলাতক রয়েছেন।

এ ঘটনায় আহত নাজমুল মৃধার বড়বোন বিলকিস বেগম বাদী হয়ে শনিবার সকালে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রকৃত ঘটনার সত্যতা উদঘাটন করা হচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আছমা বেগম ও শ্যামলী নামের দুই স্ত্রী রয়েছে নাজমুল মৃধার। প্রথম স্ত্রী ও কন্যাকে নিয়ে ঢাকায় উত্তরায় থেকে রিকশা চালানোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতেন। আর দ্বিতীয় স্ত্রী শ্যামলী তার বাপের বাড়ি ঢাকার খিলক্ষেত থানার পাতিরা এলাকায় থাকেন।

ঈদের আগের দিন প্রথম স্ত্রী ও কন্যাকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন নাজমুল মৃধা। ২৩ জুলাই সকালে শ্যামলী তার স্বামীর বাড়িতে এসে সতীন আছমাকে বেধড়ক মারধর করে আহত করেন। পরে বিষয়টি বাড়ির লোকজন প্রাথমিকভাবে তাদের মাঝে মীমাংসা করে দেয়।

ওই রাতের খাবার খেয়ে দ্বিতীয় স্ত্রী শ্যামলী তার স্বামীর সঙ্গে ঘুমায়। পরে রাত আনুমানিক ২টায় নাজমুলের চিৎকার শুনে প্রথম স্ত্রী আছমাসহ বাড়ির লোকজন দৌড়ে এসে বাড়ির পাশে শরীরের নিম্নাংশ রক্তে ভেজা অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন।
 
প্রথম স্ত্রী আছমাসহ বাড়ির লোকজন এসে কাপড় সরিয়ে তার গোপনাঙ্গ ও বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কাটা দেখতে পান। পরে তাকে গুরুতর রক্তাক্ত জখম ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তার গোপনাঙ্গে ২২টি সেলাই ও বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বেশ কয়েকটি সেলাই করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহত নাজমুল জানান, রাতে ঘরের দরজা-জানালা বন্ধ করে শুয়ে পড়ার পর শ্যামলী দরজা খুলে বারবার ঘরের বাহিরে আসা যাওয়া করতে থাকে। আমি তাকে এ রকম করার কারণ জানতে চাইলে সে উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে আমি ঘুমিয়ে পড়ি। রাতে অসহ্য যন্ত্রণায় ঘুম ভেঙ্গে গেলে আমার গোপনাঙ্গ রক্তাক্ত এবং শ্যামলীর হাতে রক্তাক্ত ব্লেড ও ধারালো বঁটি দেখতে পাই।

তিনি বলেন, এ সময় আমি তাকে জাপটে ধরার চেষ্টা করলে হত্যার উদ্দেশ্যে আমাকে বঁটি দিয়ে গলায় কোপ দেয়। আত্মরক্ষার্থে  হাত দিয়ে তা ফেরানোর চেষ্টা করলে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে রক্তাক্ত জখম হয়। পরে সে  ঘর থেকে পালিয়ে যাওয়ার সময় ক্ষতবিক্ষত অবস্থায় তাকে ধরার জন্য তার পিছনে দৌড়ে বাড়ির দক্ষিণ পাশে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলি।

তিনি আরও বলেন, আনুমানিক ৯-১০ বছর আগে পারিবারিকভাবে আসমাকে বিয়ে করি। হাফসা নামে এক কন্যা রয়েছে তার। এক বছরের ওই মেয়েকে নিয়ে সে তার বাপের বাড়ি কুমিল্লাতে চলে যায়। তিন সাড়ে বছর অপেক্ষা করে দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রী পুনরায় আমার বাড়িতে আসে। এ পরে থেকে নানা কিছু নিয়ে সংসারে বিবাদ লেগেই থাকত।

কুয়েতের আজকের (সোমবার ২৬ জুলাই) মন্ত্রী পরিষদ বৈঠকের গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত সমূহ”

২২ টা ৪৭ মিঃ, ২৬ জুলাই, ২০২১

#মিশরের সাথে সরাসরি ফ্লাইট চালু করা হবেনা ।

#গৃহকর্মীদের জন্য একটি সুরক্ষা প্ল্যাটফর্ম এবং গার্হস্থ্য কর্মীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে ।

#আগামী ২৯ শে জুলাই পর্যন্ত, বিবাহের মতো জমায়েত বাদে সমস্ত কার্যক্রম খোলার সিদ্ধান্ত গ্রহণ ।

#মন্ত্রিপরিষদ পরবর্তী সেপ্টেম্বর পর্যন্ত শিশুদের কার্যক্রম খোলার অনুমোদন দিয়েছে।

#মন্ত্রী পরিষদ বাণিজ্যিক কমপ্লেক্স এবং রেস্তোঁরাগুলির রাত ১১ টা পর্যন্ত খোলা রাখার ঘোষণা দিয়েছে ।

#আগামী ১লা আগস্ট থেকে প্রবাসীদের কুয়েত প্রবেশের বিষয়ে কোন আলোচনা হয়নি ।

@Moc_Kuwait

১ আগস্ট থেকে কুয়েতে প্রবাসীদের প্রবেশের অনুমতি বহাল আছে’প্রকাশ: ২০২১-০৭-২৬ ২০:০৪:৩৩ আপডেট: ২০২১-০৭-২৬ ২০:০৮:১১

কুয়েতের মন্ত্রিপরিষদের বৈঠকে আগামী রবিবার থেকে প্রবাসীদের প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্তটি কোনও সংশোধন ছাড়াই বহাল আছে ।

আজ সোমবার (২৬ জুলাই) অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের প্রবাসীদের প্রবেশের বিষয়ে কোন প্রকার সংশোধন ছাড়াই সিদ্ধান্তটি বহাল থাকায়, আশা করা হচ্ছে আগামী ১ লা আগস্ট থেকে প্রবাসীরা শর্ত মেনে প্রবেশ করিতে পারিবে ।

কাউন্সিলের শর্ত ছিল যে, বৈধ একামা এবং অনুমোদিত ভ্যাকসিনগুলির দুটি ডোজ গ্রহণ ও ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর সনদ আনতে হবে ।

সুত্র” আল কাবাস ।

হে রাষ্ট্র নায়ক আপনিই আমাদের আশা,আপনিই আমাদের ভরসা!!আপনার কাছে আমাদের ছোট্ট কিছু দাবী, যেটা পূর্ণ হলে আমরা প্রবাসী অনেক খুশি হবো!!!!!

হে রাষ্ট্র নায়ক আপনিই আমাদের আশা,আপনিই আমাদের ভরসা!!
আপনার কাছে আমাদের ছোট্ট কিছু দাবী, যেটা পূর্ণ হলে আমরা প্রবাসী অনেক খুশি হবো!!!!!

বিশেষ করে আমরা বাঙালি যে কোন দেশে যেতে হলে তিন থেকে চার লাখের বেশি টাকা খরচ করতে হয়,তাও ঠিক ঠাক মতো ভিসা মিলে না,এক কাজের কথা বলে অন্য কাজে নিয়ে যায়,,আমরা বেশি টাকা খরচ করে আসি আবার আমরাই সব চাইতে বেশি ধোকা খায়!!কারন আমাদের দেশে সব চাইতে বেশি দালাল চক্তের সাথে জরিতো হয়ে আছে!!!
তাই আপনার কাছে আমাদের দাবিটা তুলে ধরলাম!!!!

১ঃ-যারা এখনো রিএন্টি পারমিট পাচ্ছে না, তাদের একটা ব্যবস্হা করে দিন,,তাদের পরিবার খুবই অসহায় হয়ে পড়েছে!!

২ঃ-অনেক বাঙালি বর্তমান আপনার দেশে অবৈধ আছে,তাদের বৈধ হওয়ার আর একবার সুযোগ দিন,বেতন কম হলেও নিরাপদে কিছু টাকা উপার্জন করে পরিবারের মুখে হাসি ফুটাতে পারবে!!!!

৩ঃ-অনেক কম্পানি আছে, যেগুলো এখন পর্যন্ত ঠিক ঠাক মতো বেতন আইডি কিছুই দিচ্ছে না,,সেটাট উপর একটু নজর দারী বারিয়ে দিন,,

ধন্যবাদ
২য় পর্ব আসছে…….
The hero of the state, you are our hope, you are our hope !!
We have some small demands for you, which if fulfilled we expatriates will be very happy !!!!!

Especially if we Bengalis have to spend more than three to four lakh rupees to go to any country, they don’t get the right visa, they talk about one job and take it to another job, we spend more money and again we are cheated the most. !! Because in our country, most of the brokers are busy with Chakt !!!
So I presented our demand to you !!!!

  1. Make arrangements for those who are not yet getting a reentry permit, their families have become very helpless !!
  2. – Many Bengalis are now illegal in your country, give them another chance to become legal, even if the salary is low, they can safely earn some money and put a smile on the face of their family !!!!
    3: There are a lot of companies that are still not paying the right salary ID, take a look at the set,

SaifAlRubel

https://www.facebook.com/groups/492767821335452/permalink/883758008903096/

হে রাষ্ট্র নায়ক আপনিই আমাদের আশা,আপনিই আমাদের ভরসা!!আপনার কাছে আমাদের ছোট্ট কিছু দাবী, যেটা পূর্ণ হলে আমরা প্রবাসী অনেক খুশি হবো!!!!

হে রাষ্ট্র নায়ক আপনিই আমাদের আশা,আপনিই আমাদের ভরসা!!
আপনার কাছে আমাদের ছোট্ট কিছু দাবী, যেটা পূর্ণ হলে আমরা প্রবাসী অনেক খুশি হবো!!!!!

বিশেষ করে আমরা বাঙালি যে কোন দেশে যেতে হলে তিন থেকে চার লাখের বেশি টাকা খরচ করতে হয়,তাও ঠিক ঠাক মতো ভিসা মিলে না,এক কাজের কথা বলে অন্য কাজে নিয়ে যায়,,আমরা বেশি টাকা খরচ করে আসি আবার আমরাই সব চাইতে বেশি ধোকা খায়!!কারন আমাদের দেশে সব চাইতে বেশি দালাল চক্তের সাথে জরিতো হয়ে আছে!!!
তাই আপনার কাছে আমাদের দাবিটা তুলে ধরলাম!!!!

১ঃ-যারা এখনো রিএন্টি পারমিট পাচ্ছে না, তাদের একটা ব্যবস্হা করে দিন,,তাদের পরিবার খুবই অসহায় হয়ে পড়েছে!!

২ঃ-অনেক বাঙালি বর্তমান আপনার দেশে অবৈধ আছে,তাদের বৈধ হওয়ার আর একবার সুযোগ দিন,বেতন কম হলেও নিরাপদে কিছু টাকা উপার্জন করে পরিবারের মুখে হাসি ফুটাতে পারবে!!!!

৩ঃ-অনেক কম্পানি আছে, যেগুলো এখন পর্যন্ত ঠিক ঠাক মতো বেতন আইডি কিছুই দিচ্ছে না,,সেটাট উপর একটু নজর দারী বারিয়ে দিন,,

ধন্যবাদ
২য় পর্ব আসছে…….
The hero of the state, you are our hope, you are our hope !!
We have some small demands for you, which if fulfilled we expatriates will be very happy !!!!!

Especially if we Bengalis have to spend more than three to four lakh rupees to go to any country, they don’t get the right visa, they talk about one job and take it to another job, we spend more money and again we are cheated the most. !! Because in our country, most of the brokers are busy with Chakt !!!
So I presented our demand to you !!!!

  1. Make arrangements for those who are not yet getting a reentry permit, their families have become very helpless !!
  2. – Many Bengalis are now illegal in your country, give them another chance to become legal, even if the salary is low, they can safely earn some money and put a smile on the face of their family !!!!
    3: There are a lot of companies that are still not paying the right salary ID, take a look at the set,

SaifAlRubel

https://www.facebook.com/groups/492767821335452/permalink/883758008903096/

কুয়েত মন্ত্রিসভা নিষিদ্ধ ঘোষিত দেশগুলি সহ সমস্ত দেশ থেকে বিদেশিদের প্রবেশের অনুমোদন দেবে!

কুয়েত,১৯ টা ১৭ মিঃ, ২৬ জুলাই, ২০২১

উচ্চ-স্তরের সরকারী সূত্র আল-কাবাসকে প্রকাশ করেছেন যে, মন্ত্রিসভা শীঘ্রই নিষিদ্ধ দেশগুলি সহ সমস্ত দেশ থেকে বিদেশিদের প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে।

সূত্রগুলি আল-কাবাসকে বলেছেন যে আগতদের প্রবেশের শর্ত হ’ল ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দুটি ডোজ, বা জনসন ভ্যাকসিনের একটি ডোজ গ্রহণ করা, একটি বৈধ আবাসনের অনুমতি থাকা এবং একটি পিসিআর পরীক্ষা আনা, যার ফলাফল করোনা থেকে মুক্ত বলে প্রমাণ করে, পিসিআর পরীক্ষা ৭২ ঘন্টার মধ্যে হতে হবে তার বেশি নয়।

📌 নিউজ লিংক কমেন্টে দেওয়া হয়েছে… 👇

✍️ Collected, Translated and posted by Nahar Hoque