ভিক্ষা করতে নদী সাঁতরে বাংলাদেশে ভারতীয় নাগরিক!

নদী সাঁতরে বাংলাদেশে এসেছেন ভারতের ছত্তিশগড়ের সীতারাম (৫০)! অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে অনুপ্রবেশ করায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ নভেম্বর) সিলেট নগরীর রেলস্টেশন সংলগ্ন ভার্থখলা এলাকায় বাংলা ও হিন্দি ভাষায় কথা বলে ভিক্ষা করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীতারাম অনুপ্রবেশের বিষয়ে পুলিশকে জানিয়েছেন, বাংলাদেশে আসার পেছনে তার অসৎ কোনো উদ্দেশ্য নেই। শুধুমাত্র দু’মুঠো ভাতের জন্যই নদীর ওপার থেকে সাঁতরে এপারে এসেছেন।

ভারতের এই নাগরিকের পুরো নাম শ্রী সীতারাম লাল চন্দ। তিনি ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর জেলার মরোয়ারী থানাধীন মাটিয়াঢাল এলাকার শ্রী শ্যামলাল চন্দ্র দাসের ছেলে।

সীতারামের কাছে কোনো পাসপোর্ট কিংবা কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। গ্রেফতারের পর দক্ষিণ সুরমা থানা পুলিশ একটি মামলা করে।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, সীতারাম বাড়ি থেকে বের হওয়ার পর ৫৩ দিন ভারতের অভ্যন্তরেই ভিক্ষা করেন। এরপর জাফলং সীমান্ত দিয়ে নদী সাঁতরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। সিলেটে আসার পর রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তিতে নেমে পড়েন তিনি।

কুয়েত মন্ত্রিসভার অসাধারণ বৈঠক, স্থানীয় স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল..!!

কুয়েত সিটি, ২৮ নভেম্বর: কুয়েত মন্ত্রিসভা আজ রবিবার বায়ান প্যালেসে মহামান্য প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ-এর সভাপতিত্বে একটি অসাধারণ বৈঠক করেছেন। বিশেষ অধিবেশনের পরে, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ডক্টর আহমেদ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহ বলেছেন যে মন্ত্রীদের বিশ্বব্যাপী মহামারী সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে, বিশেষ করে নতুন রোগের আবির্ভাবের পরে স্বাস্থ্যমন্ত্রীর দ্বারা ব্রিফ করা হয়েছিল। দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য আফ্রিকান দেশগুলিতে করোনাভাইরাস, ওমিক্রন এর রূপ নিয়ে।

এই বিষয়ে, স্বাস্থ্যমন্ত্রী তার সহকর্মীদের আশ্বস্ত করেছেন যে কুয়েতে স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে, উল্লেখ করে যে হাসপাতালের আইসিইউ ইউনিটে কোনও করোনাভাইরাস মামলা নেই এবং সংক্রমণের ক্ষেত্রে হ্রাস পেয়েছে।

যাইহোক, মন্ত্রী কিছু দেশ থেকে দেশে আগমনের জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার এবং প্রাসঙ্গিক ইতিবাচক সূচকগুলি বজায় রাখার স্বার্থে আগতদের জন্য কোয়ারাইন্টাইন ব্যবস্থা আপডেট করার প্রয়োজনীয়তার বিষয়ে মন্ত্রিসভাকে পরামর্শ দেন। মন্ত্রীরা স্থানীয় স্বাস্থ্য পরিস্থিতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন তবে নাগরিক এবং বাসিন্দাদের মুখোশ পরা স্বাস্থ্যের অবস্থা মেনে চলার বিষয়ে সন্তুষ্ট এবং তা চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন। অধিকন্তু, তারা ব্যক্তি ও সমাজের কল্যাণের জন্য অ্যান্টি-করোনাভাইরাস ভ্যাকসিনের তৃতীয় বুস্টার ডোজ গ্রহণের প্রয়োজনীয়তা নিশ্চিত করেছেন।(KUNA)

📌নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/185411171491289/posts/4941788932520132/

✍️ Collected, translated and posted by Nahar Hoque

দেশে,করোনায় আরও তিনজনের প্রাণহানি.

রোববার, ২৮ নভেম্বর ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭৮ জনে। 

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে আরও ২০৫ জনের শরীরে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮১১টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৩ শতাংশ।

আর এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৯ জন। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৪০ হাজার ৩১৭  জন করোনা থেকে সেরে উঠেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ২ জন, ১ জন মারা গেছেন চট্টগ্রাম বিভাগে। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করেছে বাংলাদেশ।

তৃতীয় লিঙ্গের প্রার্থীর কাছে হারল নৌকা.

রোববার, ২৮ নভেম্বর ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন নির্বাচনে আনারস প্রতীকের তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতুর কাছে পরাজিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সানা।

রোববার অনুষ্ঠিত নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী ঋতু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তৃতীয় লিঙ্গের এই প্রার্থী পেয়েছেন ৯ হাজার ৫৬৯ ভোট।  নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নজরুল ইসলাম সানা পেয়েছেন ৪ হাজার ৫১৭ ভোট। 

ভোটে জয়ী হয়ে মুঠোফোনে ঋতু বলেন, এ জয় ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর। প্রতিটি মানুষের কাছে আমি ঋণী। কাজের মাধ্যমে মানুষের ঋণ শোধ করার চেষ্টা করব।  

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, উপজেলার ১১টি ইউনিয়নে ১ লাখ ৮৭ হাজার ৮২৫ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩৭৪ জন এবং নারী ভোটার ৯২ হাজার ৪৫১ জন। ইউপি চেয়ারম্যান পদে ২৯ জন, পুরুষ সদস্য পদে ৩১৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

কালীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে ইতোমধ্যে তিনজন চেয়ারম্যান প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের ওহিদুজ্জামান ওদু, ৭নং রায়গ্রাম ইউনিয়নে নৌকা প্রতীকের আলী হোসেন অপু ও ৯নং বারবাজার ইউনিয়নে নৌকা প্রতীকের আবুল কালাম আজাদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মালদ্বীপের সাথে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত.

রোববার, ২৮ নভেম্বর ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮

মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বেশ কয়েকটি সম্ভাব্য খাতে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেওয়াা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মালদ্বীপের পররাষ্ট্র সচিব আবদুল গফুর নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। পরামর্শ বৈঠকের সময় উভয়পক্ষই দুই দেশের মধ্যে আরও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন এবং সম্পর্কের সম্পূর্ণ পরিসর নিয়ে আলোচনা করেছে।

আলোচনায় দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বাণিজ্য ও যোগাযোগ, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, মৎস্য, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা ও পর্যটন সংক্রান্ত দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কথা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং দেশ যুবকদের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসাশিক্ষা, দক্ষতা উন্নয়ন, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও নার্স প্রশিক্ষণের জন্য অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছে।

মালদ্বীপের পররাষ্ট্র সচিব বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়োগসহ দক্ষ মানবসম্পদ নিয়োগে বাংলাদেশের সহায়তা চেয়েছেন। তিনি উচ্চশিক্ষা বিশেষ করে চিকিৎসাশিক্ষায় বিশেষায়িত কোর্সের জন্য বাংলাদেশের কাছ থেকে সহায়তা চেয়েছেন। এলডিসি থেকে উত্তরণের জন্য গফুর বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান এবং ২০২১সালের মার্চ মাসে ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ঐতিহাসিক আয়োজনে মালদ্বীপের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে মালদ্বীপকে যুক্ত করায় ঢাকাকে ধন্যবাদ জানান।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর বা কুয়েতের স্থল ও সমুদ্র সীমান্ত বন্ধ করা হবে না”..!

রোববার, ২৮ নভেম্বর ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮

কুয়েত উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী ও করোনা ইমার্জেন্সি কমিটির চেয়ারম্যান শেখ হামাদ জাবের আল-আলি কমিটির বৈঠকের পর ঘোষণা করেছেন যে, “বিমানবন্দর এবং স্থল ও সমুদ্র সীমান্ত বন্ধ করা হবে না।”

কুয়েত টিভিকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, স্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে অনেক ভালো ও চমৎকার” বলে বর্ণনা করেন, এবং তিনি জানান”এমন পদক্ষেপ রয়েছে যা প্রত্যেককে অবশ্যই নিতে হবে, কুয়েতের অভ্যন্তরে যারাই হোক বা যারা দেশে ফিরে আসবে।”

তিনি যোগ করেছেন, “আমি ভ্রমণকারীদের বলছি, অভিবাদন করবেন না, কারণ বিমানবন্দর বন্ধ থাকবে না, এবং স্থলপথে প্রতিবেশী দেশ থেকে আসা যাত্রীদের জন্য সীমান্ত খোলা থাকবে।

📌নিউজ লিংক 👇 নিচে,দেওয়া হয়েছে….

✍️ Collected, translated and posted by Nahar Hoque

কুয়েত আফ্রিকার ৯টি দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছেন..!!

রোববার, ২৮ নভেম্বর ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮

কুয়েত মন্ত্রিপরিষদ (দক্ষিণ আফ্রিকা – নামিবিয়া – বতসোয়ানা – জিম্বাবুয়ে – মোজাম্বিক – লেসোথো – এসওয়াতিনি – জাম্বিয়া – মালাউই) এইহব দেশ গুলোর সাথে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, সেই দেশগুলি থেকে আসা নাগরিকদের ৭ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আরোপ করেছেন, এবং আগমনের সময় একটি পিসিআর পরীক্ষা এবং ষষ্ঠ দিনে আরো একটি পিসিআর পরীক্ষা পরিচালনা করা হবে বলে জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সেইসব দেশ থেকে আসা প্রবাসীদের কুয়েতে প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তারা সরাসরি বা অন্য দেশের মাধ্যমে আসতে চাইলে, তারা সেইসব দেশের বাইরে কমপক্ষে ১৪ দিন বসবাস করতে হবে। রবিবার ২৮/১১/২০২১ইং তারিখ থেকে শুরু করে পরবর্তী বিজ্ঞপ্তিত না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবর থাকবে, নাগরিকদের বর্তমান সময়ে ভ্রমণ এড়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

📌নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/471897892832582/posts/4674887925866870/

✍️ Collected, translated and posted by Nahar Hoque

ই-পাসপোর্টের জটিলতা দূর করুন।

রোববার, ২৮ নভেম্বর ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮

সরকার দেশের নাগরিকদের জন্য উন্নত প্রযুক্তিসম্পন্ন ই-পাসপোর্ট চালু করেছে। ই-পাসপোর্টের আগে মেশিন রিডেবল পাসপোর্ট চালু ছিল। পাসপোর্ট একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাধ্যম। পাসপোর্ট ছাড়া কোনো নাগরিক দেশের বাইরে যেতে পারেন না। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের লাখ লাখ মানুষ কর্মরত আছেন। তাদের প্রত্যেকের কাছে রয়েছে বাংলাদেশি পাসপোর্ট। সরকার ই-পাসপোর্ট চালু করায় যেমন সুবিধা হয়েছে, তেমনি সমস্যাও দেখা দিয়েছে কিছু। ই-পাসপোর্ট তৈরি হচ্ছে জাতীয় পরিচয়পত্র অনুসারে। আগের মেশিন রিডেবল পাসপোর্টের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যে মিল না থাকলে ই-পাসপোর্ট দেওয়া হচ্ছে না। বাস্তবতা হলো, অধিকাংশ মানুষের ভোটার আইডি কার্ডে ছোটখাটো ভুল রয়েছে। এ ভুলের কারণে মানুষ ই-পাসপোর্ট পাচ্ছে না।

জানা যায়, দেশের পাসপোর্ট অফিসগুলোতে অসংখ্য ই-পাসপোর্ট আটকা পড়ে আছে। ই-পাসপোর্ট আটকে যাওয়ায় অনেকে চরম ভোগান্তির মধ্যে পড়ে গেছেন। অনেকে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর ই-পাসপোর্ট নিতে গিয়ে আটকে আছেন। অনেক প্রবাসী ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও বিদেশে যেতে পারছেন না। অনেকে জরুরি কাজে, ব্যবসার কাজে, চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছেন না। এতে করে সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। ই-পাসপোর্টের জন্য আবেদনকারীরা মাসের পর মাস স্থানীয় পাসপোর্ট অফিসে গিয়ে ধরনা দিতে দিতে হয়রান হয়ে যাচ্ছেন। স্থানীয় পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাদের সমস্যার কোনো সমাধান করতে পারছেন না। কারণ, ই-পাসপোর্টের কার্যক্রম পরিচালিত হয় রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত পাসপোর্ট অফিস থেকে। হাজার হাজার ই-পাসপোর্টে জটিলতা থাকায় সহসা সমস্যার সমাধান করা যাচ্ছে না।

আগে মেশিন রিডেবল পাসপোর্ট সংশোধন করার সুযোগ থাকায় পাসপোর্ট পেতে তেমন সমস্যা হতো না। বর্তমানে ই-পাসপোর্টে সংশোধনের সুযোগ থাকলেও তা সীমিত পর্যায়ে করা হচ্ছে। এ কারণে ই-পাসপোর্ট আবেদনকারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ই-পাসপোর্টের তথ্য সংশোধন করতে গিয়ে পাসপোর্ট আবেদনকারীরা যে সমস্যায় পড়ছেন, তা ভাষায় প্রকাশ করা যাবে না। দেশের নাগরিকরা পাসপোর্ট পাওয়ার অধিকার রাখে। কিন্তু ই-পাসপোর্টে যেসব নিয়মকানুন বা জটিলতা রয়েছে, সেগুলোর কারণে অনেকেই পাসপোর্ট পাচ্ছেন না। এভাবে চলতে থাকলে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হবে। ই-পাসপোর্ট সহজভাবে পেতে জটিলতা কমাতে হবে। পাসপোর্ট আবেদনকারীর তথ্যে ভুল-ভ্রান্তি থাকলে তা সহজে সমাধান করার সুযোগ দিতে হবে। এ ব্যাপারে পাসপোর্ট অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি আন্তরিকভাবে বিশেষ উদ্যোগ নেন, তাহলে ই-পাসপোর্টের জটিলতা কমে যাবে। পাসপোর্টের সঙ্গে দেশের অর্থনীতির বিশাল যোগসূত্র রয়েছে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় এ ব্যাপারে সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি, এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

যে কারণে ‌‌‌’সুপার ভ্যারিয়েন্ট’ ওমিক্রন নিয়ে এত উদ্বেগ।

রোববার, ২৮ নভেম্বর ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮, ২২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনার বিরুদ্ধে বিশ্ববাসীর লড়াই যে এখনো শেষ হয়নি, সেটাই নতুন এই ভ্যারিয়েন্ট বি.১.১.৫২৯ সার্স–কভ–২ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। 

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া  করোনার নতুন ধরন ওমিক্রন আরও বেশি ভয়ংকর ও শক্তিশালী বলে  উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

এবার ওমিক্রন আনুষ্ঠানিকভাবে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ এর তকমা পেয়েছে।

রূপ বদলেই করোনা ভাইরাসের এই ধরন নিজের ক্ষমতা বাড়াচ্ছে।  আগের সব ভ্যারিয়েন্টের চেয়ে এই ভ্যারিয়েন্ট অনেক বেশি দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম। এমনকি করোনার নতুন এই ধরনটি টিকার কার্যকারিতাকেও ফাঁকি দেওয়ার সক্ষমতা অর্জন করে থাকেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 
এ কারণে নতুন ধরন ওমিক্রনকে বলা হচ্ছে ‌‌‌’সুপার ভ্যারিয়েন্ট’।

ওমিক্রনের কারণে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি দেশ। হংকং এবং বেলজিয়ামেও নতুন ধরনটির খোঁজ মিলেছে বলে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে। 

দক্ষিণ আফ্রিকার ‘সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশন’ এর প্রধান তুলিও ডি অলিভিয়েরাও নতুন এই ধরন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, তারা করোনার নতুন এই ধরনটির দিকে কড়া নজর রেখেছেন। 

এক টুইটার পোস্টে তিনি উদ্বেগ জানিয়ে লিখেছেন, মিউটেশনের এই পর্যায়ে পৌঁছে নতুন ভ্যারিয়্যান্টটি সত্যিই ভয়ংকর। দক্ষিণ আফ্রিকা ও গোটা আফ্রিকারই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আর্থিক ও বৈজ্ঞানিক সহায়তা প্রয়োজন। যেন এটি সারা বিশ্বে ছড়িয়ে না পড়ে।

তবে এর বিস্তার রুখে দেওয়া কতখানি সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেই যাচ্ছে। ইতোমধ্যেই এই ভয়ংকর ধরনের জন্য গুরুত্বপূর্ণ একটি বৈঠক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডাব্লিউটিও)।

করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমল।

রোববার, ২৮ নভেম্বর ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮, ২২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭৫ জনে। 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে আরও ১৫৫ জনের শরীরে।যা গতকাল (শুক্রবার) ছিল ২৩৯।এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জনে।আর এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৮ জন। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৪০ হাজার ১৮ জন করোনা থেকে সেরে উঠেছেন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ১৪২ জনের। নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪৬২টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করেছে বাংলাদেশ।