দেশে,করোনায় মৃত্যু বাড়ল।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২১, ১১ অগ্রহায়ণ ১৪২৮, ২০ রবিউস সানী ১৪৪৩ হিজরী

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭০ জনে। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত কয়েকদিনে দৈনিক মৃত্যুর সংখ্যা ২-৩ জনের মধ্যে ছিল।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১২৫ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৮৮ জনের। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৬ জন নারী। ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম, রংপুর ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন।

‘সুপার ভ্যারিয়েন্ট’ আতঙ্কে বিভিন্ন দেশের সীমান্ত বন্ধ, ডাব্লিউএইচওর জরুরি বৈঠক।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২১, ১১ অগ্রহায়ণ ১৪২৮, ২০ রবিউস সানী ১৪৪৩ হিজরী

আগের চেয়ে শক্তিশালী করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশ সীমান্ত বন্ধ ও ভ্রমণ নিষেধাজ্ঞা জোরদার করেছে। বিবিসি শুক্রবার এত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

এদিকে, দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের ওই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে শুক্রবার জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নতুন ভেরিয়েন্টটি নিয়ে সিদ্ধান্ত গ্রহণে বৈঠকের আয়োজন করা হয়েছে বলে ডব্লিউএইচও জানিয়েছে। 

বিবিসি জানায়, চলতি সপ্তাহের শুরুতে শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্য, জাপান ও সিঙ্গাপুরসহ কয়েকটি দেশ পরিস্থিতি মোকাবেলায় কোয়ারেন্টাইন নীতিমালা জোরদার করেছে। দক্ষিণ আফ্রিকা এবং প্রতিবেশী দেশগুলো থেকে আসা ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছে বলেও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। 

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোও ওই অঞ্চল থেকে বিমান চলাচল বন্ধের প্রস্তাব দিয়েছে। 

নতুন এই ভ্যারিয়েন্টটি হলো বি.১.১.৫২৯ সার্স–কভ–২। তবে ডেলটা কিংবা বেটার মতো নামকরণ করা হয়নি নতুন ভ্যারিয়েন্টের। ডব্লিউএইচওর শুক্রবারের বৈঠকে এর নামকরণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।
করোনার নতুন এই ধরনটিকে বলা হচ্ছে ‘সুপার ভ্যারিয়েন্ট’। গবেষকরা বলছেন, এটা এখন পর্যন্ত শনাক্ত করোনার ধরনগুলোর মধ্যে সর্বাধিক রূপান্তরিত ধরন এবং এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও ভয়াবহ হতে পারে। আফ্রিকার মরুপ্রধান দেশ বতসোয়ানায় এটি প্রথম শনাক্ত হয়।

বর্তমানে তিনটি দেশে ১০ জন এতে আক্রান্ত হয়েছেন। এদিকে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, টিকা জীবন বাঁচায়মাত্র, সংক্রমণ রোধ করে না। 

করোনার নতুন ওই ধরনটি প্রথমে বতসোয়ানায় শনাক্ত হওয়ায় একে বতসোয়ানা ভ্যারিয়েন্ট বলে ডাকা হচ্ছে। তবে আগের ভ্যারিয়েন্টগুলোর সঙ্গে মিলিয়ে এর নামকরণ করা হবে। এটি একই সঙ্গে ৩২ মিউটেশন বা রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে। এর মধ্যে কয়েকটি রূপ অতি সংক্রামক। এমনকি সেগুলো টিকা প্রতিরোধী।

লাখো অভিবাসী শ্রমিকদের গন্তব্যস্থল, ভালবাসার শহর

বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২১, ১১ অগ্রহায়ণ ১৪২৮, ২০ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করনা ও করনা পরবর্তী পরিস্থিতি কুয়েত সরকার শক্তহাতে ও দক্ষতার সাথে মোকাবেলা করেছে, আলহামদুলিল্লাহ! আমাদের সাধারণ মানুষদের জীবন রক্ষার্থে লকডাউন – কারফিউ, সন্ধ্যাকালীন লকডাউন এর সুফল হচ্ছে আজকের ” শুন্য ইন্টেন্সিভ ” কেয়ার 💜

হাসপাতাল গুলোও আস্তে আস্তে খালি হওয়ার দিকে আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যে করনা ( কোভিড ১৯) সবচাইতে বেশি রেস্ট্রিকশন ছিল কুয়েতে, ফলাফল ও হাতে হাতে পেয়েছে, করনা মোকাবেলায় সর্বাধিক সফল দেশটি 💛

এখন, আশংকার অপর নাম হচ্ছে করনার নতুন ভ্যারিয়্যান্ট B11529! অলরেডি এই মিউট্যান্ট বিষয়ে আলোচনা করতে বৈঠকের ঘোষণা এসেছে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় এর তরফে!

বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে উঠে আসছে, করনা ( কোভিড ১৯) এর এই মিউট্যান্ট অনেক মারাত্মক হবে আগের মিউট্যান্ট গুলোর চেয়ে!

আল রাই এর অনলাইন ফিডে একটু আগে পড়ে জানতে পারলাম, মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইন। সাউথ আফ্রিকা সহ আফ্রিকার ৬ টি দেশকে নতুন করে রেড বা লাল তালিকায় ফেলেছে, প্রাপ্ত তথ্য মতে, একই পথ অনুসরণ করতে পারে ওমান ও কাতার।

আলহামদুলিল্লাহ, ভ্যাকসিনেশন এর দিক দিয়ে কুয়েত অনেক এগিয়ে আছে, এবং কুয়েত সরকার মিউট্যান্ট নিয়ে ও অনেক তৎপরতা দেখাচ্ছে ❤

আল্লাহ কুয়েত ও এর অধিবাসীদের রক্ষা করুন, আমীন 🖤

দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন মিউট্যান্টের আবির্ভাবের পর কুয়েত সতর্ক’।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২১, ১১ অগ্রহায়ণ ১৪২৮, ২০ রবিউস সানী ১৪৪৩ হিজরী

দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের একটি নতুন মিউট্যান্টের আবির্ভাবের পর, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় যে কোনো জরুরি অবস্থার মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা শুরু করেছে ।

স্বাস্থ্যমন্ত্রী শেখ ডক্টর বাসিল আল-সাবাহ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে মন্ত্রণালয়ের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন।

আরবী দৈনিক আল আনবায় প্রকাশিত সংবাদে জানাযায়, দক্ষিণ আফ্রিকায় আবির্ভূত করোনার নতুন মিউট্যান্টের সংবাদে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সতর্কা গ্রহণ করবে।

বৈঠকে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ এবং দেশে এই মিউট্যান্টের প্রবেশ ঠেকানোর ব্যবস্থা নিয়ে আলোচনা হবে।

সারাবাংলাদেশে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত

শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১, ১১ অগ্রহায়ণ ১৪২৮

রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৪২ কিলোমিটার।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থাও (ইউএসজিএস) রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৫ দশমিক ৮ ছিল বলে জানিয়েছে। সংস্থাটির মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে।

দেশের কোথাও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানুষ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছেন। 

প্রণব সাহা নামে দেশের জ্যেষ্ঠ এক সাংবাদিক লেখেন, ঢাকায় কি ভূমিকম্প হলো? খাটটা কেঁপে উঠলো মনে হলো! সিলিংফ্যানটাও দুলছে যেন!

ডা. মাহমুদুল ইসলাম চৌধুরী লিখেছেন, সবাই ঠিক আছেন তো?
আল্লাহ সহায়।

মোহাম্মদ সাব্বির হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র লিখেছেন, আমার জীবনে আমি এত তীব্র ভয়ংকর ভূমিকম্প অনুভব করি নাই! আল্লাহ সকলকে রক্ষা করুন। 

চট্টগ্রাম বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

বৃহস্পতিবার ২৫ নভেম্বর ২০২১, ১০ অগ্রহায়ণ ১৪২৮, ১৯ রবিউস সানী ১৪৪৩ হিজরী

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ২৬টি বার ও ছয়টি গলানো পাতসহ প্রায় চার কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। স্বর্ণ পরিবহন করায় মো. সোহেল নামে এক যাত্রীকে আটক করা হয়।

শাহ আমানত বিমানবন্দর কাস্টম সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা মো. সোহেল দুবাই থেকে বিজি ১৪৮ ফ্লাইটে চট্টগ্রামে এসে পোঁছান। তার বিষয়ে গোপন তথ্য থাকায় মালামাল তল্লাশি করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে জব্দ করা হয় প্রায় চার কেজি ওজনের স্বর্ণ।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে কাস্টম কর্তৃপক্ষ। এর আগে গত ৯ অক্টোবর ৮০ পিস স্বর্ণের বারসহ বেলাল নামে শাহ আমানত বিমানবন্দরের এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছিল।

কুয়েতের ফৌজদারি আদালত একজন মিশরীয় নার্সকে ৪ বছরের কারাদণ্ড এবং ৮০০ দিনার জরিমানা করেছে ।

বৃহস্পতিবার ২৫ নভেম্বর ২০২১, ১০ অগ্রহায়ণ ১৪২৮, ১৯ রবিউস সানী ১৪৪৩ হিজরী

মিশরীয় নার্সের বিরদ্ধে কোভিড-১৯ এর সনদ জাল করার অভি্যোগে তাকে চাকুরী থেকে বরখাস্তের পর এই সাজা দেওয়া হয়েছে ।

📌নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/372433869533100/posts/4380561365386977/

✍️ Collected, translated and posted by Nahar Hoque

কুয়েতে সাহেল অ্যাপ্লিকেশনে ড্রাইভিং লাইসেন্স হারানোর অভিযোগে করুন…!

বৃহস্পতিবার ২৫ নভেম্বর ২০২১, ১০ অগ্রহায়ণ ১৪২৮, ১৯ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কুয়েত সিটি, ২৫ নভেম্বর: কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জনসংযোগ এবং নিরাপত্তা মিডিয়ার সাধারণ বিভাগ দর্শনার্থীদের – নাগরিক এবং বাসিন্দাদের জন্য সময় বাঁচাতে এবং দ্রুত কাজ শেষ করার জন্য যে পরিষেবাগুলি সম্পন্ন করা হয়েছে তা পরিপূরক করার জন্য সাহেল অ্যাপ্লিকেশন অ্যাপ চালু করেছেন ৷

তথ্য সিস্টেম বিভাগ, জেনারেল ডিপার্টমেন্ট ট্রাফিকের সহযোগিতায় এবং সমন্বয়ে, ২৪ নভেম্বর, ২০২১ইং তারিখ, বুধবার থেকে শুরু হওয়া সাহেল অ্যাপ্লিকেশনটিতে ড্রাইভিং লাইসেন্স হারানোর রিপোর্ট করার জন্য একটি নতুন পরিষেবা চালু করেছেন,
আল-জারিদা দৈনিক রিপোর্ট করেছেন।

প্রশাসন যোগ করেছেন যারা তাদের লাইসেন্স হারিয়েছেন তাদের অবশ্যই ‘সাহেল’ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে এবং তার এলাকায় থানায় যাওয়ার প্রয়োজন ছাড়াই নির্দেশাবলী অনুসরণ করতে হবে।

📌নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/185411171491289/posts/4932797130085979/

✍️ Collected, translated and posted by Nahar Hoque

দেশে,করোনায় মৃত্যু বাড়ল।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১, ১০ অগ্রহায়ণ ১৪২৮

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭০ জনে। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত কয়েকদিনে দৈনিক মৃত্যুর সংখ্যা ২-৩ জনের মধ্যে ছিল।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১২৫ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৮৮ জনের। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৬ জন নারী। ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম, রংপুর ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন।

ইন্টারপোলের প্রেসিডেন্ট হলেন আমিরাতের পুলিশ প্রধান।

বৃহস্পতিবার ২৫ নভেম্বর ২০২১, ১০ অগ্রহায়ণ ১৪২৮, ১৯ রবিউস সানী ১৪৪৩ হিজরী

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংযুক্ত আমিরাতের পুলিশ মহাপরিদর্শক আহমেদ নাসের আল রাইসি। ইন্টারপোলের নির্বাহী কমিটির সদস্যদের ভোটে আগামী চার বছরের জন্য তিনি নির্বাচিত হন।

আন্তর্জাতিক আইনপ্রয়োগকারী সংস্থার সাধারণ বার্ষিক সভা তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। সদস্যভুক্ত দেশের পুলিশ প্রধানরা ভোটে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে এ পুলিশ কর্মকর্তার নাম ঘোষণা করে গ্লোবাল পুলিশিং বডি।
ইন্টারপোল জানিয়েছে, তিন দফা ভোট গ্রহণ করা হয়। চূড়ান্ত পর্বে তিনি ৬৮.৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন।
মেজর জেনারেল পদ মর্যাদার ড. আল রাইসি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। ইন্টারপোলের সদস্য ১৪০টি দেশের প্রতিনিধিদের ভোটে সংস্থাটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। তার মূল প্রতিদ্বন্দ্বি ছিলেন চেক পুলিশ কর্মকর্তা কর্নেল সারকা হাভরানকোভা।
১৯২০’র দশকে ইন্টারপোল প্রতিষ্ঠার পর মধ্যপ্রাচ্যের প্রথম প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ড. আল রাইসি। তাকে অভিনন্দন জানিয়েছেন আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ড. আনোয়ার জারগাস। তিনি বলেছেন, রাইসির নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত আইনপ্রয়োগের ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ইন্টারপোলের নির্বাহী কমিটিতে কাজ করেছেন ড. আল রাইসি। প্রার্থী হওয়ার আগে তিনি বিশ্বজুড়ে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সংস্থাটি নিয়ে প্রত্যাশা শুনেছেন।
ইন্টারপোলের বার্ষিক বাজেট প্রায় ১৫ কোটি ডলার। অভিযান চালাতে সংস্থাটি সদস্য দেশগুলোর সহায়তার ওপর নির্ভর করে থাকে। সন্দেহভাজনকে গ্রেফতারের বদলে ইন্টারপোলের কর্মকর্তারা তাদের অভিযানে একাধিক সংস্থাকে একত্রিত করে। মানব পাচার, মাদক পাচার এবং হাই প্রোফাইল অপরাধীদের ধরাই সংস্থাটির মূল লক্ষ্য। সূত্র: এএফপি।