বাংলাদেশি কর্মীরা মালদ্বীপে গুরুত্বপূর্ণ অবদান রাখছে,,,।

মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১, ০৮ অগ্রহায়ণ ১৪২৮, ১৭ রবিউস সানী ১৪৪৩ হিজরী

সফররত মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম বলেন, মালদ্বীপ ও বাংলাদেশ প্রায় এক ও অভিন্ন সংস্কৃতির দেশ। সুদূর অতীতকাল থেকে দু’দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের কর্মীরা মালদ্বীপের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দক্ষতা উন্নয়নে বাংলাদেশে বিবিধ কার্যক্রমের প্রশংসা করে তিনি কারিগরি শিক্ষার মাধ্যমে মালদ্বীপের যুবক শ্রেণির দক্ষতা উন্নয়নের জন্য সহযোগিতা গ্রহণের বিষয়ে আস্থা প্রকাশ করেন। আজ মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এক বৈঠকে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এসব কথা বলেন।

মালদ্বীপে অবস্থানরত সকল বাংলাদেশি কর্মীকে ভ্যাকসিনেশনের আওতায় আনার জন্য মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানিয়ে বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বাংলাদেশি কর্মীরা যাতে নিয়মতান্ত্রিকভাবে মালদ্বীপসহ সকল গন্তব্য দেশে অবস্থান করেন সে বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরেন। এছাড়াও তাঁরা বৈঠকে মালদ্বীপের শ্রমবাজার পরিস্থিতি, বাংলাদেশি কর্মীদের এবং দু’দেশের সৌহার্দ্যপূর্ণ স¤প্রীতি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মালদ্বীপের উচ্চ শিক্ষামন্ত্রী ড. ইবরাহিম হাসান ও স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মালদ্বীপের পররাষ্ট্র সচিব আব্দুল গফুর মোহাম্মদ, ঢাকায় নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিরুজিমাথ সমির, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি।

২৪ ঘণ্টায় আরও ২৮৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১, ০৮ অগ্রহায়ণ ১৪২৮, ১৭ রবিউস সানী ১৪৪৩ হিজরী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৫৮ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৮৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৬৩৬ জনে। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৭৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৫৬৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৮৫৫ জন। এ পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জন পুরুষ, একজন নারী। ঢাকায় একজন এবং চট্টগ্রামে ২ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য অনলাইন একামা নবায়ন অব্যাহত থাকবে..!

মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১, ০৮ অগ্রহায়ণ ১৪২৮, ১৭ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কুয়েত সিটি,২৩ নভেম্বর: রেসিডেন্সি বিষয়ক বিভাগ বলেছেন যে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য একামা পুনর্নবীকরণ বন্ধ করার বিষয়ে কোনও নতুন আইন নেওয়া হয়নি। তার মানে হল যে যারা কুয়েতের বাইরে বসবাস করছেন তাদের জন্য একামা নবায়ন করা অব্যাহত থাকবে যদি তাদের কাছে বৈধ পাসপোর্ট ও একামা থাকে।

যেকোনো নতুন আইন বাস্তবায়নের আগে পর্যাপ্ত সময় দেওয়া হবে। গুজব ছড়িয়েছে যে বা যারা ৬ মাসের বেশি কুয়েতের বাইরে থাকলে তাদের একামা বাতিল হয়ে যাবে বলে এই বিষয়ে নতুন কোন আইন বাস্তবায়িত হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন যে যারা ৬ মাসের বেশি কুয়েতের বাইরে আছেন তাদের একামা প্রত্যাহার বা বাতিল এই সময়ে প্রযোজ্য নয়।

যারা কুয়েতের বাইরে আছেন তাদের বেশিরভাগই আর্টিকেল ২২ (ফ্যামিলি ভিসা) এর ধারক এবং তাদের বেশিরভাগই স্পনসরের অধীনে নিবন্ধিত। এই বিষয়ে নতুন কিছু বাস্তবায়িত হওয়ার আগে পর্যাপ্ত সময় এবং সুযোগ দেওয়া হবে।
রিপোর্ট করেছেন আল কাবাস।

অনেক প্রবাসী আছেন যারা কুয়েত নুমোদিত নয় এমন ভ্যাকসিন দিয়ে টিকা দিয়েছেন, তাদের জন্য অতিরিক্ত আরেকটি ডোজ গ্রহণ করতে নির্দিষ্ট সময়ের প্রয়োজন হবে।

ফ্যামিলি ভিসা খোলার বিষয়ে অভিবাসন বিভাগ তাদের জন্য পারিবারিক ভিসা প্রদান করে যারা প্রয়োজনীয় শর্ত পূরণ করে বিশেষ করে ৫০০ দিনার যাদের বেতন রয়েছে। ভিজিট ভিসা বর্তমানে বাণিজ্যিক, বিনিয়োগকারীদের এবং পারিবারিক ভিজিট ভিসার জন্য জারি করা হয়েছে।

📌নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/185411171491289/posts/4923194781046214/

✍️ Collected, translated and posted by Nahar Hoque

যুক্তরাষ্ট্রের রাস্তায় ডলার বৃষ্টি!

মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১, ০৮ অগ্রহায়ণ ১৪২৮, ১৭ রবিউস সানী ১৪৪৩ হিজরী

এমন দৃশ্য দেখে লোভ সামলাতে পারেনি সড়কে থাকা যাত্রীদের অনেকে। গাড়ি থামিয়ে হুড়মুড়িয়ে ডলার কুড়াতে শুরু করে তারা, গোটা রাস্তাজুড়ে ডলারের বৃষ্টি। না, কোনো সিনেমার দৃশ্য নয়। বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। আর সেই ডলার কুড়াতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ভাইরালও হয়েছে সেই ভিডিও।

শুক্রবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগোর রাস্তায় এভাবেই পড়ে থাকতে দেখা যায় শতশত ডলার। আর তা কুড়াতে রীতিমতো যানজট সৃষ্টি হয় সেই রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। নোটগুলো না কুড়াতে অনুরোধ জানানো হয়। কেউ কেউ পুলিশের অনুরোধে সাড়া দিলেও অনেকে কুড়িয়ে নেওয়া ডলারগুলো নিয়ে পালিয়েছে।

তবে অপ্রত্যাশিতভাবে এসব নোট হাতে পেলেও এগুলো হয়তো কাছে রাখতেই পারবেন না কেউ। একটি ব্যাংকের ডলার বহনকারী ট্রাকের দরজা হঠাৎ করে খুলে যায়। আর এতেই প্রায় ১ ডলার এবং ২০ ডলারের নোটই রাস্তায় ছড়িয়ে পড়ে। তাই এ অর্থগুলো ফিরিয়ে দিতে হবে বলে ঘোষণা দিয়েছে প্রশাসন।

এ নিয়ে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল অফিসার মার্টিন হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ডলার কুড়িয়েছেন, তাদের তা ফেরত দিয়ে দিতে হবে। না হলে চুরির দায়ে বড় শাস্তির মুখে পড়তে হবে।

এমনকি প্রমাণ হিসেবে ভাইরাল হওয়া ভিডিও ব্যবহার করা হবে বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

✈✈✈ বিমান ভ্রমণে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি ✈✈✈

মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১, ০৮ অগ্রহায়ণ ১৪২৮, ১৭ রবিউস সানী ১৪৪৩ হিজরী

✈✈✈ ভ্রমণের সময় আপনার লাগেজ/ব্যাগের ছবি তুলে রাখুন। এমন কি ভেতরে কি কি মালামাল আছে তার ছবিও তুলে রাখুন। কখন লাগেজ/ ব্যাগ হারালে খুজে পেতে এই ছবি সহায়তা করবে।

✈✈✈ আপনার জরুরি কাগজপত্র, মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণবার, সোনার অলংকার, টাকা-পয়সা, ক্যামেরাসহ অন্যান্য দামী জিনিসপত্র আপনার হাতে ব্যাগে রেখে নিজের সঙ্গে রাখুন। এতে করে আপনার দামি জিনিসিপত্র আপনার নিজের হেফাজতে নিরাপদে থাকবে। কোন কারণে আপনার লাগেজ হারালেও মূল্যবান জিনিসপত্র আপনার সঙ্গেই থাকবে।

✈✈✈ বোডিং করার সময় আপনার লাগেজ বুকিং দিয়ে ট্যাগ বুঝে নিন। এই ট্যাগই আপনার লাগেজের প্রমাণপত্র, ট্যাগ হারিয়ে ফেললে আপনি লাগেজ নিয়ে কোন অভিযোগ দিতে পারবেন না। তাই ট্যাগ না নিয়ে কোন লাগেজ বুকিং করবেন না।

✈✈✈ বিশ্বের যে বিমানবন্দরেই হোক, যে এয়ারলাইন্সই হোক, আপনার লাগজে ক্ষতিগ্রস্থ হলে এয়ারলাইন্স ক্ষতিপূরণ দিতে বাধ্য। তাই লাগেজ ছিড়ে গেলে, চাকা ভেঙ্গে ফেললে আপনি এয়ারলাইন্সের কাছে অভিযোগ দিয়ে ক্ষতিপূরণ দাবি করুন।

✈✈✈ বেল্ট থেকে আপনার লাগেজ নেওয়ার পর ট্যাগ মিলিয়ে দেখুন, লাগেজ টি আপনার নিজের কি না। কারণ একই রকম দেখতে অন্যের লাগেজ ভুলে নিয়ে নিতে পারেন। এতে আপনি যেমন ভোগান্তিতে পড়বেন, তেমনি যার লাগেজ নিয়ে আসবেন, তিনিও ভোগান্তিতে পড়বেন।

✈✈✈ কোন কারণে আপনার লাগেজ না পাওয়া গেলে এয়ারলাইন্স লাগেজ খুঁজে ফেরত দিতে বাধ্য। যদি কোন কারণে লাগেজ একেবারে হারিয়ে যায় তাহলে এয়ারলাইন্স ক্ষতিপূরণ দিতে বাধ্য। তাই লাগেজ না পেলে দ্রুত এয়ারলাইন্সের কাছে লিখিত অভিযোগ দিন, তাদের ফোন নাম্বার নিয়ে আসুন। লাগেজের ট্যাগ,বোডিং কার্ড সংরক্ষণ করুন।

✈✈✈ বিশ্বের প্রায় সব দেশেই এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়মনীতি প্রায় একই রকমের। ভ্রমণের সময় এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম মেনে চলুন।

Bangla_Aviation

বাংলা_এভিয়েশন

কুয়েতের সমস্ত অঞ্চল জুড়ে নিরাপত্তা বাহিনীর সাড়াশি অভিযান অব্যাহত থাকবে….

মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১, ০৮ অগ্রহায়ণ ১৪২৮, ১৭ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কুয়েতের নিরাপত্তা বা সিকিউরিটি ফোর্স সুত্রে প্রকাশ!

আকামা আইন লঙ্গনকারীদের জন্য নতুন কোন সময় সীমা ( আমেন্যাস্টি / সাধারণ ক্ষমা) নয়!

  • সিকিউরিটি ফোর্সের চলমান অভযানে যেসব অবৈধ অভিবাসী ধরা পড়বে তাদের ডিপোর্ট / সফর করানো হবে।
  • কুয়েতের সমস্ত অঞ্চল জুড়ে নিরাপত্তা বাহিনীর সাড়াশি অভিযান অব্যাহত থাকবে….

সুত্রে আরো প্রকাশ, জিলিব আল শুয়েখ এলাকায় সাম্প্রতিক সময়ে বড় ধরনের অভিযানে আকামা আইন লঙ্গনকারী ও পলাতক ( ইনহাস) মোট ৬৫৬ জনকে গ্রেপ্তার করেছে সিকিউরিটি ফোর্স!

এছাড়া ২১ জনকে মাদক মাদক ও মাদকদ্রব্য মামলায়, ১৭ জন জুয়াড়ি ও গ্রেপ্তার করেছে সিকিউরিটি ফোর্স। ….

সোর্স : Moba7thq8

কুয়েতে অবস্থীত বাংলাদেশ দূতাবাস ৫০তম সশস্ত্র বাহিনী দিবস পালন করেছেন!

সোমবার ২২ নভেম্বর ২০২১, ০৭ অগ্রহায়ণ ১৪২৮, ১৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কুয়েত সিটি, ২২ নভেম্বর: বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রদূত তার বক্তৃতায় উল্লেখ করেন, “বাংলাদেশের মানুষের হৃদয় ও মনে কুয়েতের বিশেষ স্থান রয়েছে”। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২১ নভেম্বর হোটেল মিলেনিয়ামের আল তাজ বলরুমে সংবর্ধনার আয়োজন করা হয়।

মেজর জেনারেল খালেদ বেলাল আল ওবাইদি, সহকারী চিফ অফ স্টাফ, লজিস্টিক অ্যান্ড সাপ্লাই, কুয়েত সশস্ত্র বাহিনী সম্মানিত অতিথি এবং কুয়েত সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের প্রতিনিধি হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কুয়েতে বাংলাদেশের প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসেরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা শুরু হয়। তিনি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সম্মানিত অতিথি মেজর জেনারেল খালেদ বেলাল আল ওবায়দীকে ধন্যবাদ জানান। তিনি সকল সম্মানিত অতিথিদের ধন্যবাদ জানান এবং তাদের কাছে তুলে ধরেন যে “২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস শুধু বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নয়, বাংলাদেশের জনগণের জন্যও বিশেষ গুরুত্ব বহন করে। শুরু থেকেই আমাদের সশস্ত্র বাহিনী জনগণের সশস্ত্র বাহিনী হিসেবে পরিচিত। এবং জনগণের এই সুনাম ও আস্থা অর্জনের জন্য কাজ করছে,

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাগত উন্নয়নের ওপর আরও আলোকপাত করে ব্রিগেডিয়ার নাসের উল্লেখ করেন যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী শুধু অভ্যন্তরীণ ফ্রন্টে নয়, আন্তর্জাতিকভাবেও পেশাদার হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। সেই প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ, বাংলাদেশ সশস্ত্র বাহিনী এখন জাতিসংঘের ব্যানারে সশস্ত্র বাহিনীতে অবদানকারী শীর্ষ সেনাদের মধ্যে রয়েছে। ১৯৯১ সাল থেকে কুয়েতে বাংলাদেশের একটি সামরিক কন্টিনজেন্ট মোতায়েন রয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান তার বক্তৃতায় বলেন যে কুয়েত এবং বাংলাদেশ সামরিক সহ বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত অংশীদার। এই দুই দেশের মধ্যে সম্পর্ক এবং বন্ধন অবিচ্ছেদ্য এবং ঐতিহাসিকভাবে সংযুক্ত। রাষ্ট্রদূত এইচএইচকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের ৫০তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এবং তার সরকার। রাষ্ট্রদূত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বীর সৈনিক, নারী ও পুরুষের অবদানকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের সাথে ব্যক্ত করেন।

২১শে নভেম্বর ২০২১ইং তারিখে বাংলাদেশের ৫০ তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপনে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখা, মিলেনিয়াম হোটেল এবং কনভেনশন সেন্টার, কুয়েতে একটি সংবর্ধনার আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুয়েতের কূটনৈতিক ও বেসামরিক সমিতির সদস্যবৃন্দ, কুয়েত নিবাসী ডিফেন্স অ্যাটাচ, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের সামরিক কন্টিনজেন্টের কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে, কুয়েতে বাংলাদেশ সামরিক কন্টিনজেন্টও সোবহান সামরিক এলাকায় তাদের সদর দপ্তরে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করেন। অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিরা একটি বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং কন্টিনজেন্টের অন্যান্য বিভিন্ন পেশাগত কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

📌নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/185411171491289/posts/4922995594399466/

✍️ Collected, translated and posted by Nahar Hoque

কুয়েত স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর আবদুল্লাহ আল-সানাদ জানান COVID-19 বুস্টার শট ভ্যাকসিন সংক্রমণ হ্রাস করে পরিস্থিতি উন্নতির দিকে এগিয়ে নিতে সাহায্য করছে!!

সোমবার ২২ নভেম্বর ২০২১, ০৭ অগ্রহায়ণ ১৪২৮, ১৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কুয়েত সিটি, ২২ নভেম্বর: কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারী মুখপাত্র ডক্টর আবদুল্লাহ আল-সানাদ সোমবার জোর দিয়ে বলেছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে এবং সংক্রমণের সংখ্যা কমাতে তৃতীয় করোনাভাইরাস (COVID-19) ভ্যাকসিন বুস্টার শট গ্রহণ করা গুরুত্বপূর্ণ।

বুস্টার শট, ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য অফার করা হয়েছে, এখন কোনো নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই দেওয়া যাবে, এবং সেটা দ্বিতীয় ভ্যাকসিন শট নেওয়ার ছয় মাস সময়ের পর নেওয়া উচিত, তিনি যোগ করেছেন।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র ডাঃ আব্দুল্লাহ আল-সানাদ আরো জানান মিশরেফ এলাকার আন্তর্জাতিক প্রদর্শনী হলে কুয়েত টিকাদান কেন্দ্রে জাতীয় কোভিড-১৯ টিকাদান প্রচারাভিযান অব্যাহত রয়েছে, তিনি বলেন, হল নং 5 এবং 6 রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ পর্যন্ত টিকা প্রদান করা হয় এবং শনিবার সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ পর্যন্ত খোলা থাকে।

📌নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/185411171491289/posts/4921460787886280/

✍️ Collected, translated and posted by Nahar Hoque

অনলাইন গেমের প্রচারণায় মক্কার ইমাম, সমালোচনার ঝড়।

সোমবার ২২ নভেম্বর ২০২১, ০৭ অগ্রহায়ণ ১৪২৮, ১৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

সউদী আরবের মক্কা নগরীর পবিত্র গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম আদেল আল কালবানি একটি অনলাইন গেমের প্রচারণায় অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। রিয়াদ সিজন ২০২১-এর উৎসবের ‘কমব্যাট ফিল্ড’ নামের ভার্চ্যুয়াল গেমের প্রচারণার জন্য নির্মিত ভিডিওতে তাকে অন্য তারকাদের সঙ্গে দেখা যায়।

এই ঘটনার পর সউদী আরব, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আদেল আল কালবানিকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় চলছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আমিরাতভিত্তক সংবাদমাধ্যম গালফ নিউজ।

এক প্রতিবেদনে গালফ নিউজ বলছে, ভার্চ্যুয়াল গেমের প্রচারণার জন্য নির্মিত ভিডিওতে ৬২ বছর বয়সী আল কালবানিকে সামরিক পোশাকে যুদ্ধের নেতৃত্ব দিতে দেখা গেছে। এ সময় তার পেছনে বেশ কয়েকজন সহযোগীকেও দেখা যায়।

গত ১৮ নভেম্বর বৃহস্পতিবার সউদী আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির (জিইএ) চেয়ারম্যান তুর্কি আল শেখ টুইটারে সেই ভিডিও শেয়ার করেছেন। টুইটারে প্রকাশের পর কয়েক ঘণ্টার মধ্যে প্রচারণামূলক এই ভিডিওটি ৯০ লাখেরও বেশি বার দেখা হয়েছে।

মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম আদেল আল কালবানিও এই ভিডিওটি শেয়ার দিয়েছেন। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘আপনি কি মনে করেন, আমি হলিউডে যেতে পারবো?’

এর কমেন্টে জিইএ’র চেয়ারম্যান তুর্কি আল শেখ লেখেন, ‘হে প্রিয়, আমি মনে করি আপনি যেকোনো কিছুতেই এগিয়ে যাবেন।’

ভিডিওতে শিল্পী, ফুটবল তারকাসহ বিশিষ্ট ব্যক্তিদেরও দেখা যায়। শিল্পী খালেদ আব্দুল রহমান, সউদী আরবের ফুটবল দলের গোলরক্ষক মোহাম্মদ আল দেয়া, সাবেক খেলোয়াড় সাইদ আল ওয়াইরানসহ অনেককে জাপানি গেমের যুদ্ধের দৃশ্যে দেখা যায়। এতে প্রধান নেতা হিসেবে অনেক সহযোগীসহ আদেল আল কালবানি ভিডিওতে উঠে এসেছেন।

এদিকে, অনলাইন গেমের প্রচারণার জন্য নির্মিত ভিডিওতে অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আল কালবানি। অনেকে তাকে ‘মূর্খ’ বলে অবিহিত করে বলছেন, আল কালবানি যা করেছেন তা ইসলাম পরিপন্থি। এমনকি অনেকে তাকে ‘দুর্নীতির সহযোগী’ হিসেবেও অভিযুক্ত করেছেন।
উল্লেখ্য, ‘কমব্যাট ফিল্ড’ ভার্চ্যুয়াল গেমটি রিয়াদের বার্ষিক বিনোদন উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে। গত ২৩ অক্টোবর এই বিনোদন উৎসব শুরু হয় এবং আগামী বছরের ১৬ মার্চ পর্যন্ত তা চলবে। উৎসবে যুগ যুগ ধরে নানা উপায়ে চলে আসা লড়াই, যুদ্ধ, তরবারি, তীর, ধনুক ও ড্রোনের ব্যবহার দর্শকরা দেখার সুযোগ পাবেন। সূত্র : গালফ নিউজ

ইসরাইলের তথ্য পাচার করতেন গান্তজের ক্লিনার।

সোমবার ২২ নভেম্বর ২০২১, ০৭ অগ্রহায়ণ ১৪২৮, ১৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের বাড়িতে ক্লিনারের কাজ করা এক ব্যক্তিকে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত করা হয়েছে। ওই কর্মী ইরান-সংশ্লিষ্ট একজনের হয়ে কাজ করেছেন বলে জানিয়েছে ইসরায়েল।
দেশটির নিরাপত্তা সংস্থা শিন বেত এক বিবৃতিতে বলেছে, সন্দেহভাজন ওই কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাত একজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
ওমরি গোরেন নামে ওই ব্যক্তি মাত্র সাত হাজার ডলারের জন্য ইরান-সংশ্লিষ্ট একজনের হয়ে কাজ করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
নিরাপত্তা সংস্থা শিন বেত বলেছে, গান্তজের বাসভবন রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা সন্দেহভাজন ওই ব্যক্তির বিরুদ্ধে তেল আবিবের কাছের শহর লোদ এর একটি আদালতে অভিযোগ আনা হয়েছে। এ মাসেই একটি তদন্ত শুরুর পর তাকে গ্রেফতার করা হয়।
ইসরায়েলের পাবলিক ডিফেন্ডারস অফিস জানিয়েছে, ওই ব্যক্তি অর্থসংকটে পড়ে এমন কাজ করেন। জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার অভিপ্রায় তার ছিল না। পাবলিক ডিফেন্ডারস অফিস ওই ব্যক্তির পক্ষে একজন আইনজীবীও নিয়োগ দিয়েছে। সূত্র : আল জাজিরা