টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

বুধবার ২৪ নভেম্বর ২০২১, ০৯ অগ্রহায়ণ ১৪২৮, ১৮ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন। দীর্ঘ ১২ বছর সাদা পোশাকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মাহমুদউল্লাহ।  ৩৫ বছর বয়সী মাহমুদউল্লাহর টেস্ট অভিষেক হয় ২০০৯ সালে। তিনি মোট ৫০টি ম্যাচ খেলেছেন। ৩৩.৪৯ গড়ে রান করেছেন ২৯১৪। সেঞ্চুরি হাঁকিয়েছেন পাঁচটি। হাফসেঞ্চুরি ১৬টি। আর বল হাতে নিয়েছেন ৪৩টি উইকেট। বাংলাদেশকে তিনি ছয়টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।  নিজের ৫০তম টেস্ট ম্যাচটি তিনি খেলেন গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে। তখনি তিনি জানিয়েছিলেন টেস্ট থেকে অবসর নেয়ার কথা। এখন এটি অফিসিয়ালি জানিয়ে দিলেন। হারারে স্পোর্টস ক্লাবে হওয়া ম্যাচটিতে তিনি ১৫০ রানের অপরাজিত ইনিংস। বাংলাদেশ ম্যাচটি জিতেছিল ২২০ রানের বিশাল ব্যবধানে। আর হার না মানা ইনিংস খেলার কারণে ম্যাচসেরা হয়েছিলেন তিনি।  টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও এক বিবৃতিতে মাহমুদউল্লাহ বলেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলা চালিয়ে যাবেন।

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩১২

বুধবার ২৪ নভেম্বর ২০২১, ০৯ অগ্রহায়ণ ১৪২৮, ১৮ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে ‍(কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৬১ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩১২ জন। এ নিয়ে দেশে শনাক্তকৃত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ। বুধবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৭৭০টি নমুনা সংগ্রহ ও ২১ হাজার ২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ায় ১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ৯৮১টিতে। মোট নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ।

দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৬১ জনের। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৮৯৬ জন ও নারী ১০ হাজার ৬৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ৩ জনের সবাই ষাটোর্ধ্ব। তাদের বাড়ি চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা বিভাগে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৩৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৯ হাজার ১৯৩ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ।

টিকা নেয়া যাত্রীদের জন্য সীমান্ত খুলবে সিঙ্গাপুর, মালয়েশিয়া

বুধবার ২৪ নভেম্বর ২০২১, ০৯ অগ্রহায়ণ ১৪২৮, ১৮ রবিউস সানী ১৪৪৩ হিজরী

সিঙ্গাপুর এবং মালয়েশিয়া পরের সপ্তাহে তাদের স্থল সীমান্ত ক্রসিংয়ে একটি কোয়ারেন্টাইন-মুক্ত ভ্রমণ লেন চালু করবে, বিশ্বের অন্যতম ব্যস্ত করোনার বিরুদ্ধে টিকা নেওয়া লোকদের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২৯ নভেম্বর কার্যকরী এই পরিকল্পনাটি পরের সপ্তাহ থেকে চাঙ্গি বিমানবন্দর এবং কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ফ্লাইটের জন্য একটি ভ্রমণ লেন শুরু করার জন্য ইতিমধ্যে ঘোষিত পদক্ষেপকে প্রসারিত করেছে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রথম পর্যায়ে ল্যান্ড ট্রাভেল লেনটি নাগরিক, স্থায়ী বাসিন্দা বা দীর্ঘমেয়াদী পাসধারীদের জন্য প্রযোজ্য হবে যে দেশে তারা প্রবেশ করছে, যাতে লোকেরা সীমান্তের অপর প্রান্তে পরিবার পরিদর্শন করতে পারে।

সিঙ্গাপুর ৫.৫ মিলিয়ন জনসংখ্যা সহ, দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরে বসবাসকারী মালয়েশিয়ানদের উপর প্রচুরভাবে নির্ভর করে রেস্তোরাঁ থেকে শুরু করে সেমিকন্ডাক্টর উত্পাদন পর্যন্ত কর্মীদের ব্যবসার জন্য। মহামারীর আগে অনেক মালয়েশিয়ান সীমান্তের ওপার থেকে প্রতিদিন যাতায়াত করতো।

কাতারে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

বুধবার ২৪ নভেম্বর ২০২১, ০৯ অগ্রহায়ণ ১৪২৮, ১৮ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কাতারস্থ বাংলাদেশ দূতাবাস ২১ শে নভেম্বর, ২০২১ তারিখে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করে । এই উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টাল দোহা-দ্য সিটিতে একটি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এরপর কাতার ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অর্জন ও ভবিষ্যৎ লক্ষ্য বিষয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দেখানো হয়। বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন অতিথিদের স্বাগত জানান এবং তার স্বাগত বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন, এনডিসি বাংলাদেশের স্বাধীনতার জন্য তাঁর সুদক্ষ নেতৃত্ব এবং আত্মত্যাগের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের সর্বোচ্চ আত্মত্যাগের জন্য শ্রদ্ধা জানান। তিনি বলেন, আগামী দিনে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-কাতার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিগেডিয়ার জেনারেল আলী আল আতবি। অন্যান্যদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, কাতার কোস্ট গার্ডের প্রতিনিধি, প্রতিরক্ষা অ্যাটাচেগণ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সূত্র-বাংলাদেশ দূতাবাস
দোহা,কাতার।

কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছেন যে কুয়েতের হাসপাতালের আইসিইউ বিভাগগুলি করোনা রোগী মুক্ত হয়েছে।আলহামদুলিল্লাহ 🤲

বুধবার ২৪ নভেম্বর ২০২১, ০৯ অগ্রহায়ণ ১৪২৮, ১৮ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারী মুখপাত্র আবদুল্লাহ আল-সানাদ একটি টুইট বার্তায় বলেছেন: “আমরা মহামারী মোকাবেলা শুরু করার পর প্রায় দুই বছর পেরিয়ে যাওয়ার পরে, আমরা আজ ঘোষণা করছি – আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে সিকিৎসাধীন থাকা রোগীর সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে আলহামদুলিল্লাহ 🤲 আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি কোভিড -19 রোগীদের থেকে প্রায় মুক্ত (গত 24 ঘন্টায়)। »

তিনি নাগরিক এবং প্রবাসীদের উদ্দেশ্য করে বলেন যে: “আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ, এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত সহকর্মীকে তাদের দান ও ত্যাগের জন্য ধন্যবাদ।

📌নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/471897892832582/posts/4662158867139776/

✍️ Collected, translated and posted by Nahar Hoque

রোমানিয়ায় কর্মী নিয়োগের বাছাই প্রক্রিয়া সম্পন্ন

বুধবার ২৪ নভেম্বর ২০২১, ০৯ অগ্রহায়ণ ১৪২৮, ১৮ রবিউস সানী ১৪৪৩ হিজরী

পাঁচ শতাধিক কর্মী বাছাইয়ের চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন করেছে গতকাল মঙ্গলবার সফররত রোমানিয়ার প্রকল্প বাস্তবায়ন প্রতিষ্ঠানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বিএমইটির নির্ভরযোগ্য সূত্র জানায়, করোনা মহামারি কমে আসায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ইউরোপের রুমানিয়া, হাঙ্গেরী, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিকান ও সার্বিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ইউরোপের দেশ রোমানিয়ায় কর্মী যাওয়া শুরু হয়েছে। সর্বশেষ রোমানিয়ার জাহাজ নির্মাণ কোম্পানিতে কর্মী যাওয়ার প্রক্রিয়া চলছে। পরবর্তী সময়ে আরো বেশকিছু কর্মী জাহাজ, ইমরাত নির্মাণ ও গার্মেন্ট কোম্পানিতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

করোনা পরিস্থিতি উন্নতির পর ইউরোপের দেশগুলোতেও নতুনভাবে বাংলাদেশি দক্ষ কর্মীরা কর্মসংস্থানের সুযোগ পাওয়ার অংশ হিসেবে রোমানিয়ার বৃহৎ জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল কর্মী নির্বাচিত করার লক্ষ্যে গত ১৭ নভেম্বর বাংলাদেশে আসেন। রাজধানীর উত্তরাস্থ গ্লোবার স্কিল সেন্টারে গতকাল পর্যন্ত রোমানিয়া গমনেচ্ছু ১১০০ কর্মীর যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রতিনিধি দল গতকাল পর্যন্ত ৫৯০ জন দক্ষ কর্মীকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করেন। রিক্রুটিং এজেন্সি এশিয়া কন্টিনেন্টাল বিডির স্বত্বাধিকারী লোকমান শাহ গতকাল রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনার পর রোমানিয়ায় প্রচুর বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখার উপসচিব সুষমা সুলতানা গতকাল মঙ্গলবার ইনকিলাবকে জানান, বৈশ্বিক করোনা মহামারির পর ইউরোপের রোমানিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীরা নিয়োগ পেতে শুরু করেছে। তিনি বলেন, রিক্রুটিং এজেন্ট মেসার্স এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ (বিডি) মাধ্যমে রোমানিয়াগামী কর্মীরা দেশটির শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা ভোগ করবে এবং ৫৬০ মার্কিন ডলার বেতন পাবে। তিনি জানান, গত ২২ নভেম্বর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে রোমানিয়াস্থ ফেরোসিও কন্সট্রাকশন এসআরএল কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরি আরো ৬০০ কর্মী নিয়োগানুমতি দেয়া হয়েছে। নতুন নিয়োগানুমতি প্রাপ্ত এসব কর্মীরা রোমানিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা লাভ এবং মাসিক বেতন ৫৫০ মার্কিন ডলার বেতন পাবে। কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হবার পরে প্রত্যেক কর্মীকে অভিবাসন ব্যয় হিসেবে ৪ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করতে হবে। উল্লেখ্য, অতিসম্প্রতি রোমানিয়া সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন দেশটিতে ৪০ হাজার কর্মী যাবে। সম্ভাবনাময় নতুন এই শ্রমবাজারে কর্মী পাঠানোর সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চায় সরকার। এরইমধ্যে স্বল্প খরচে খুব সহজেই কাজের ভিসা নিয়ে দেশটিতে পাড়ি জমাতে শুরু করেছেন বাংলাদেশিরা। এতে ইউরোপের শ্রমবাজারে নতুন আশার আলো দেখা দিয়েছে। বেসরকারি পর্যায়ে বেশ কিছু জনশক্তি রফতানিকারক ইউরোপের শ্রমবাজার উন্মুক্তকরণে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত ১৪ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখা-১ উপসচিব সুষমা সুলতানা স্বাক্ষরিত নিয়োগানুমতি সংক্রান্ত একটি চিঠি দেয়া হয় এশিয়া কন্টিনেন্টাল গ্রুপকে। চিঠিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে রিক্রুটিং এজেন্ট মেসার্স এশিয়া কন্টিনেন্টাল গ্রুপের (বিডি) আবেদনের পরিপ্রেক্ষিতে রোমানিয়ায় ‘সান্তেরুল নেভাল কন্সটানটা সা’ কোম্পানির অধীনে মোট তিনটি ক্যাটাগরিতে শর্তসাপেক্ষে ৬০ জন পুরুষ কর্মী নিয়োগানুমতি জ্ঞাপন করা হলো।’ প্রত্যেক কর্মীর মাসিক বেতন হবে ৫৬০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় অর্ধলক্ষ টাকার কাছাকাছি।

দেশজুড়ে রেড অ্যালার্ট জারি

রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরা’পত্তা জোরদার করা হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গল’বার মধ্যরাত থেকে নিরাপত্তা জোরদার করা হয় । খবর সূত্র- সমকাল।

এরপরই পুলিশ, র্যা বসহ আইন’শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটে বাড়তি সতর্কতা নেওয়া শুরু হয়। এমনকি পুলিশের দায়িত্বশীল যেসব কর্মকর্তা ছুটিতে ছিলেন, তাও বাতিল করা হয়েছে। তাদের দ্রুত নিজ নিজ কর্ম’স্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

একাধিক দায়িত্ব’শীল সূত্র বলছে, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি ঘিরে কেউ যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে দেশ’ব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে।

খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও গুজব বা অসত্য তথ্য ছড়ানোর কারণে বিশৃঙ্খলার বিষয়’টিতেও নজর রাখা হচ্ছে।

দেশের সব থানাসহ আইন’শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ঘিরে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

এর আগে, মঙ্গল’বার রাত ৯টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে নানা ধরনের কথা ছড়িয়ে পড়ে।

এরই পরিপ্রেক্ষিতে কয়েক’জন নেতাও বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে তার প্রকৃত অবস্থা জানতে চলে আসেন। তবে নিয়মিত পরিদর্শনে এদিন রাত ১০টার দিকে হাসপাতালে আসেন বিএনপি মহাসচিব।

রাতে গুলশানে সাংবাদিকদের সঙ্গে মত’বিনিময়কালে তিনি জানিয়েছিলেন, বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে নেওয়ার বিকল্প নেই।

রাতে সরেজমিনে হাসপাতালে এসে বিএনপির কয়েক’জন নেতাকে দেখা গেছে। তাদেরও উদ্বিগ্ন দেখা যায়। পরে রাত ১১. ১১ মিনিটে বিএনপি মহা’সচিব এ প্রতিবেদককে বলেন, আমি প্রায় এক ঘণ্টা ছিলাম ম্যাডামের সিসিইউতে। সেখানে ডা. এফএম সিদ্দিকীসহ অন্য চিকিৎসকরা আছেন।

বিকেলের দিকে ম্যাডা’মের হিমোগ্লোবিন কমে যাওয়ায় শরীরের অবস্থা ফ্লাকচুয়েট হয়েছিল। পরে উনাকে রক্ত দেওয়া হয়। এখন আগের অব’স্থায় আছেন তিনি।

হাসপাতালে কেবিন ব্লকে বসে কথা হয় বিএনপির ঢাকা মহানগর (উত্তর) আহ্বায়ক আমান উল্লাহ আমানে’র সঙ্গে। তিনি বলেন, ম্যাডামের অবস্থা ভালো নয়। তার উন্নত চিকিৎসা দরকার।

দলের মহাসচিব রাতেই সাংবাদিক’দের জানিয়েছেন, ম্যাডামের এখন বিদেশে নেওয়া ছাড়া বিকল্প নেই। দেশের চিকিৎসা দিয়ে তাকে বাঁচানো সম্ভব নয়। পরে রাত সোয়া ১১টার দিকে বিএনপি মহা’সচিবের সঙ্গে হাসপাতাল ত্যাগ করেন তিনি।

আফগানিস্তানের বিপর্যস্ত ব্যাংকিং ব্যবস্থা নিয়ে জাতিসংঘের সতর্কতা

মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১, ০৮ অগ্রহায়ণ ১৪২৮, ১৭ রবিউস সানী ১৪৪৩ হিজরী

আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থাকে রক্ষা করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ইউএনডিপি। এক প্রতিবেদনে এ আহ্বান জানিয়েছে জাতিসংঘের এই সংস্থা। প্রতিবেদনে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প (ইউএনডিপি) বলেছে, আগামী কয়েক মাসের মধ্যে ভেঙে পড়তে পারে আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থা্। বিপর্যয় এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহ্বানও জানানো হয় প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের ব্যাংকিং খাতের আমানত খুব দ্রুত কমে আসছে। ২০২০ সালের শেষ নাগাদ সে দেশের ব্যাংকিং খাতে মোট ২৬৮ বিলিয়ন আফগানির আমানত ছিল, এই মুহূর্তে তা কমে হয়েছে ১৯৪ বিলিয়ন আফগানি (দুই বিলিয়ন ডলার)। ইউএনডিপির আশঙ্কা, ২০২১ সালের শেষে আমানতের পরিমান আরো কমে ১৬৫ বিলিয়ন আফগানিতে গিয়ে ঠেকতে পারে।

বর্তমানে আফগানিস্তানের ব্যাংকিং সেক্টরে রয়েছে ১২টি বাণিজ্যিক ঋণদাতা প্রতিষ্ঠান। এর মধ্যে ছয়টি প্রাইভেট কমার্শিয়েল ব্যাংক, একটি প্রাইভেট ইসলামি ব্যাংক, তিনটি রাষ্ট্রীয় মালিকানার ব্যাংক এবং দুটি বিদেশি ব্যাংক। ২০২০ সালের শেষ দিকের এক হিসেবে দেখা যায়, আফগানিস্তানের ব্যাংকিং সেক্টরের মোট সম্পত্তির দুই-তৃতীয়াংশের মালিকানা রয়েছে আফগান ব্যক্তিদের হাতে।

আফগানিস্তানের ব্যাংকিং সেক্টর টিকে আছে মূলত কাবুল, হেরাত আর মাজার-ই-শরিফকে ঘিরে। প্রধান ব্যাংকগুলোর ৪০০টি শাখার বেশিরভাগই রয়েছে এই তিন শহরে। শহরকেন্দ্রিক ব্যাংকগুলোর প্রায় ৬০ভাগ লেনদেনই বিদেশি মুদ্রা, বিশেষ করে ডলার নির্ভর। কিন্তু তালেবান ক্ষমতায় ফেরার কয়েক সপ্তাহ পর দেশের সব ব্যাংক খোলা হলেও ব্যাংকগুলো ভালো অবস্থায় নেই। সেবাগ্রহিতাদের তারা ঋণ দিতে পারছে না নগদ টাকার অভাবের কারণে।

ইউএনডিপির আফগানিস্তান ব্যুরোর প্রধান আল দারদারি মনে করেন, এ অবস্থার একটি কারণ আফগানদের মনে জন্ম নেয়া ভীতি। আফগানিস্তানের অর্থনীতিতে যে চার মিলিয়ন ডলার রয়েছে সেখান থেকে মাত্র পাঁচ লাখ ডলার এখন বাজারে ঘুরছে। বাকিটা পুরোই রয়ে গেছে আফগানদের হাতে। আল দারদারি বলেন, ‘লোকজন ভয়ে আছে বলে বাকি টাকাটা এখন গদি বা বালিশের নীচে পড়ে আছে।’

তালেবান শাসিত আফগানিস্তানের ব্যাংকিং খাতের ভগ্নদশা দেশটির জন্য বড় বিপর্যয়ের কারণ হতে পারে বলে মনে করেন ইউএনডিপির আফগানিস্তান ব্যুরোর প্রধান আব্দাল্লাহ আল দারদারি। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘ব্যাংকিং সেক্টরকে বাদ দিয়ে আফগানিস্তানের চলমান সংকটের মানবিক সমাধান কখনো সম্ভব নয়।’ সূত্র: ডয়চে ভেলে।

পারস্য উপসাগরে ইরান ও মার্কিন সেনাদের ভয়াবহ সংঘর্ষ, ৯ সেনা নিহত’

মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১, ০৮ অগ্রহায়ণ ১৪২৮, ১৭ রবিউস সানী ১৪৪৩ হিজরী

তুর্কি সংবাদ সংস্থা আনাদলু নিউজ এজেন্সির বরাতে মিডল ইস্ট মনিটর জানায়, আলিরেজা তানসিরি নামের এক নৌ-কমান্ডার মেহর নিউজকে জানিয়েছেন, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর সঙ্গে আইআরজিসির সংঘর্ষ হয়। তবে সংঘর্ষের নির্দিষ্ট সময় এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, এই সংঘর্ষ ৯ আইআরজিসি সৈন্য নিহত হয়েছেন।

তবে এ বিষয়ে তিনি আর কোনো বক্তব্য দেননি। তিনি আরও জানান, এরমধ্যে যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনীর সঙ্গে ইরানি সৈন্যদের অনেকগুলো সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তিনি দাবি করেন, শহীদদের মৃত্যুতে আমরা ৯টি আঘাত করেছি। তবে কী সেই আঘাত তা তিনি নিশ্চিত করেননি।

এর আগে চলতি মাসে ইরানি সৈন্যরা ওমান সাগরে ভিয়েতনামের একটি তেলবাহী জাহাজ দখল করে। এক সপ্তাহ পর জাহাজটিকে বহু আলোচনার পর ছাড়তে সম্মত হয় তারা।

এই ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি ফের কার্যকর করতে আগামী সপ্তাহে ভিয়েনায় অনুষ্ঠিত হবে আলোচনা। এতে ইরানের পাশাপাশি চুক্তির অন্য পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন।

এবারের আলোচনা সফল হলে যুক্তরাষ্ট্রের আরোপ করা কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। আর ইরান চুক্তি অনুযায়ী পারমাণবিক কার্যক্রম চালাতে পারবে।

কুয়েত থেকে গত সপ্তাহে ১৭৪ জন নারীসহ ৫৭২ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত’

মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১, ০৮ অগ্রহায়ণ ১৪২৮, ১৭ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশোধনমূলক প্রতিষ্ঠানের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা জারি করা সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে যে, গত ১৭ থেকে আজ ২৩ নভেম্বর পর্যন্ত ৫৭২ জন বিদেশী শ্রমিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার দেশটির আল আনবা পত্রিকা জানিয়েছে যে, একামা ও শ্রম আইন ভঙ্গের দায়ে ১৭৪ জন মহিলা ও ৩৯৮ জন পুরুষসহ মোট ৫৭২ জনকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন বিভাগ ।

স্বরাষ্ট্র মন্ত্রণাল্যের সাধারণ প্রশাসনিক যোগাযোগ এবং সুরক্ষা মিডিয়া বলেছে যে, স্বরাষ্ট্র মন্ত্রী শেখ থামের আল-আলির নির্দেশ এবং আন্ডার সেক্রেটারির নির্দেশাবলী অনুসারে নির্বাসনের গতির ত্বরান্বিত হয়েছে।

মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট-জেনারেল শেখ ফয়সাল আল-নাওয়াফ, গ্রেফতারকৃত আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং তাদের দেশ থেকে নির্বাসনের কাজের গতি ত্বরান্বিত করার নির্দেশনা দেন ।