২০২২ সালে কাতারে হতে যাওয়া ফিফা বিশ্বকাপের দিনক্ষণ গণনা শুরু হয়েছে রোববার থেকে। আগামী বছরের ২১ নভেম্বর মাঠে গড়াবে বিশ্বকাপের ২২তম আসরের খেলা। এর ঠিক এক বছর আগে কাউন্টডাউনের জন্য কাতারের দোহাস্থ কর্নিশ ফিশিং স্পটে বসানো হয়েছে বিশেষ ঘড়ি।
রোববার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ঘড়ি উন্মোচন করে বিশ্বকাপ আয়োজক কমিটি। যেখানে উপস্থিত ছিলেন ১৫০ জন বিশেষ অতিথি। ফিফার ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচার করা হয়েছে এই কাউন্টডাউন ঘড়ির উন্মোচন অনুষ্ঠানটি। এই বিশেষ ঘড়িটির ডিজাইন করার ক্ষেত্রে অনুপ্রেরণা নেওয়া হয়েছে কাতার বিশ্বকাপের লোগো থেকে। যা বোঝাচ্ছে প্রাচীন কাল থেকে সময়ের হিসাব রেখে আসছে ঘড়িটি। তবে এখন এটি শুধুমাত্র ৩৬৫ দিনের হিসাব রাখার জন্য স্থাপন করা হয়েছে। যেকোনো এঙ্গেল থেকে ঘড়িটি একইরকম দেখা যাবে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘গত কয়েক দশকে আমি অনেক খেলাধুলার আসরের সঙ্গে জড়িত ছিলাম। তবে এখন যা দেখছি, তেমন ঘটনা এর আগে কখনও দেখিনি। কাতারে সবকিছু প্রস্তুত, ম্যাচের ভেন্যুগুলো দুর্দান্ত। এখানকার বিশ্বকাপে দর্শকদের অভিজ্ঞতাও হবে দুর্দান্ত।’
২০২২ সালের ২১ নভেম্বর আল বায়েত স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। প্রায় এক মাসের লড়াই শেষে ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। কাতারের পাঁচ শহরের আটটি নয়নাভিরাম ও অত্যাধুনিক স্টেডিয়ামে আসন্ন বিশ্বকাপের খেলাগুলো হবে। বিশ্বের ১৮তম দেশ হিসেবে বিশ্বকাপের আয়োজক হয়েছে কাতার। এর আগে এশিয়ায় মাত্র একবার হয়ে বিশ্বকাপের আয়োজন। ২০০২ বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল জাপান ও দক্ষিণ কোরিয়া। এবার এককভাবেই বিশ্বকাপ আয়োজন করছে কাতার।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সোমবার শেষ হয়েছে। এবার পালা দুই ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়াবার। ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় ও শেষ টেষ্ট শুরু হবে ৪ ডিসেম্বর থেকে। এই ম্যাচ শেষ হতে না হতেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরে কিউইদের বিপক্ষে দু’টি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। কিন্তু আশঙ্কার বিষয় হলো নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি টিভি ব্লাকআউটের ঝুঁকিতে রয়েছে। নিউজিল্যান্ডের কোনো সম্প্রচারক মিডিয়া স্বত্ব কিনতে আগ্রহ দেখাচ্ছে না। এর ফলে সিরিজটি টিভিতে দেখা যাবে কিনা, তা কেউ বলতে পারছেন না। অনিশ্চয়তা দেখা দিয়েছে টিভিতে নিউজিল্যান্ড-বাংলাদেশ টেস্ট সিরিজ দেখা নিয়ে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় সম্প্রচারক মিডিয়া স্বত্ব গ্রহণকারী প্রতিষ্ঠানের অবস্থান পরিবর্তন না হলে বাংলাদেশি সমর্থকরা টিভিতে খেলা দেখা থেকে বঞ্চিত হবেন। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান পারফরম্যান্স প্রভাব ফেলেছে এই সিরিজে। এমন হতশ্রী পারফরম্যান্সে দর্শকদের আগ্রহ কম থাকবে-এমন বিবেচনা করেই সম্প্রচার করতে চাইছে না কেউই। বাংলাদেশের স্পোর্টস মার্কেটিং কোম্পানি টোটাল স্পোর্টস মার্কেটিং ছয় বছরের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে। সিরিজটি সম্প্রচার না হলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে তারা। কেননা টোটাল স্পোর্টস মার্কেটিং দেশে টিভি স্বত্ব বিক্রি করতে না পারলেও নিউজিল্যান্ড ক্রিকেটকে অর্থ দিতেই হবে।
এ প্রসঙ্গে টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী গতকাল বলেন,‘নিউজিল্যান্ড ক্রিকেটের ছয় বছরের ব্রডকাস্ট স্বত্ব আমাদের কেনা। কিন্তু জানুয়ারিতে বাংলাদেশের দু’টি টেস্ট ম্যাচের সম্প্রচার স্বত্ব নিতে এখনও কেউ আগ্রহ দেখায়নি। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো বিড আসেনি। আমরা চেষ্টা করছি। সিরিজটি শেষ পর্যন্ত অবিক্রিত থাকতে পারে বলে শঙ্কায় আছি।’
সিরিজ নিয়ে আগ্রহ না থাকার কারণ হিসেবে তিনি বলেন ‘বাংলাদেশের সা¤প্রতিক সময়ের পারফরম্যান্স একটা বড় ফ্যাক্টর। কিন্তু নিউজিল্যান্ডে আমরা কখনোই ভালো খেলিনি সেটা তো নয়। টেস্টে আমাদের ডাবল সেঞ্চুরি আছে, আছে বেশ কিছু সেঞ্চুরিও। ওয়ানডেতেও ভালো করেছি। ম্যাচ জিতিনি, কিন্তু মাঠে লড়াই তো হয়েছে। তবে মনে হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সটা বিবেচনায় আনছে অনেকে। এছাড়া করোনাভাইরাস পরিস্থিতিও একটা কারণ হতে পারে।’
আগামী মাসের মাঝমাঝি নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। কোয়ারেন্টিন শেষে ১ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। এরপর ৯ জানুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।
ভুলে যাওয়ার প্রবণতা কমবেশি আমাদের সবার জন্যই একটা বড় সমস্যা। আর মোবাইলের লক ভুলে গেলে তো সে মহাবিপদে পড়া গেলো! তবে ভালো খবর হলো, ফোনের প্যাটার্ন লক কিংবা পাসকোড ভুলে গেলেও বিশেষ কিছু টিপস অনুসরণ করে আবার ফোন ব্যবহার করা যাবে।
উল্লেখ্য যে আইফোন হোক কিংবা অ্যান্ড্রয়েড, ফোন আনলক বা রিসেট এর ক্ষেত্রে অবশ্যই ওই ফোনে লগিন থাকা অ্যাপল আইডি কিংবা গুগল অ্যাকাউন্ট এর প্রয়োজন পড়বে। চলুন জেনে নেয়া যাক, অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন ও আইফোনের পাসকোড ভুলে গেলে কিভাবেআনলক বা রিসেট করবেন।
এন্ড্রয়েড ফোনের প্যাটার্ন লক ভুলে গেলে করণীয়
অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন লক কিংবা পাসওয়ার্ড ভুলে গেলে একাধিক উপায়ে ফোন আনলক বা রিসেট করা যায়। তবে যদি আপনি ফোন রিসেট করেন, তাহলে আপনার ফোনে থাকা সকল ডাটা মুছে যাবে। তাই আপনার ফোনে থাকা গুরুত্বপূর্ণ ডাটার ব্যাকাপ সবসময় রাখবেন।
তবে আপনি যদি আপনার ফোন নির্মাতার একাউন্টে দেয়া বিশেষ সার্ভিস ব্যবহার করেন তাহলে ফোন রিসেট না করে কোনো ডাটা না হারিয়েই প্যাটার্ন বা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এজন্য আপনার ফোনটি আগে থেকে ফোন নির্মাতার ক্লাউড সার্ভিসে যুক্ত থাকতে হবে।
যেমন, আপনি যদি স্যামসাং একাউন্টে আপনার স্যামসাং ফোন থেকে সাইন ইন করা থাকেন এবং এরপর ফোনের প্যাটার্ন লক ভুলে যান, তাহলে https://findmymobile.samsung.com/ ভিজিট করে আপনার আপনার ফোন আনলক করতে পারবেন।
শাওমি ফোনের মধ্যে মি একাউন্টে সাইন ইন করা থাকলেও শাওমি ফোনে এই সুবিধাটি পেতে পারেন। তবে এটা সব মডেলের ফোনে নাও থাকতে পারে। আপনার নিরাপত্তার জন্যই এমনটি করা হচ্ছে।
রিকভারি মোড
লক হয়ে যাওয়া এন্ড্রয়েড মোবাইল রিসেট করার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে রিকভারি মোড ব্যবহার করে লক হয়ে যাওয়া ফোন রিসেট করা। এতে ফোনের ইন্টারনাল স্টোরেজে থাকা সবকিছু মুছে যাবে। রিকভারি মোড ব্যবহার করে ফোন রিসেট করতেঃ
ফোন বন্ধ করুন
পাওয়ার বাটন ও ভলিউম আপ বাটন একই সাথে চেপে ধরুন
কিছুক্ষণ পর ফোন রিকভারি মোডে চালু হবে
প্রদর্শিত মেন্যু থেকে ভলিউম কি এর সাহায্যে নিচে স্ক্রল করুন ও পাওয়ার বাটন এর মাধ্যমে Wipe data / Factory Reset সিলেক্ট করুন
এরপর পরবর্তী নির্দেশনা অনুসরণ করে আপনার ফোন রিসেট করুন
ফোন রিসেট হয়ে হলে Reboot system এ ট্যাপ করে ফোন চালু করে রিসেট প্রসেস সম্পন্ন করুন
রিকভারি মোড এর মাধ্যনে ফোন রিসেট এর এই পদ্ধতিটি হার্ড রিসেট নামেও পরিচিত। এই প্রক্রিয়ায় ফোন রিসেট এর পর ফোনে থাকা সকল ডাটা, যেমনঃ ছবি, ফোন নাম্বার, অ্যাপ, ইত্যাদি মুছে যাবে। তবে মেমোরি কার্ড থাকলে তার ডাটা অক্ষত থাকবে।
গুগল ফাইন্ড মাই ডিভাইস – মোবাইলের লক ভুলে গেলে রিসেট করতে পারেন
২০১৫ সালের পরে তৈরী সকল অ্যান্ড্রয়েড মোবাইলে ফাইন্ড মাই ডিভাইস নামে ফিচারটি রয়েছে। এই ফিচার ব্যবহার করে মুলত চুরি হওয়া কিংবা হারিয়ে যাওয়া ফোন খুঁজে বের করা থেকে শুরু করে ফোনের ডাটা মুছার কাজ পর্যন্ত করা যায়। গুগল এর ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করে ফোন রিসেট ও করা যায়।
উল্লেখ্য যে এই পদ্ধতিতে ফোন রিসেট করতে অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস ইন্টারনেটের সাথে ওয়াইফাই বা মোবাইল ডাটা দিয়ে কানেক্টেড থাকতে হবে। এই পদ্ধতিতেও আপনার ফোনের সকল ডেটা মুছে যাবে। ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করে ফোন রিসেট করতেঃ
সঠিকভাবে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করলে আপনার ফোন রিসেট হয়ে যাবে
আইফোনের পাসকোড ভুলে গেলে করণীয়
অনেকেই মনে করেন আইফোনের পাসকোড ভুলে গেলে তা রিসেট করা অনেক কঠিন। এমন কিন্তু না। আপনার আইক্লাউড একাউন্টের আইডি পাসওয়ার্ড জানা থাকলে খুব সহজেই কম্পিউটার বা ম্যাক ব্যবহার করে আইফোন রিসেট করতে পারবেন।
ফাইন্ড মাই আইফোন
ফাইন্ড মাই আইফোন ব্যবহার করে আইফোন রিসেট করতেঃ
ম্যাক চালিত কম্পিউটারে Find My অ্যাপ ওপেন করুন। অন্যান্য অপারেটিং সিস্টেম ব্যবহার করলে আইক্লাউড ওয়েবসাইটে প্রবেশ করুন
এরপর আপনার অ্যাপল আইডি দিয়ে লগিন করুন
উপরে থাকা Devices এ ক্লিক করুন কাংখিত ডিভাসটি সিলেক্ট করুন
Erase iPhone এ ক্লিক করে আইফোন রিসেট করুন
এরপর যখন ফোন চালু করা হবে তখন আইফোন রিসেট হয়ে যাবে। পুনরায় ফোন চালু হওয়ার পর আইক্লাউড থেকে ব্যাকাপ নিয়ে কিংবা নতুন হিসেবেও ফোন সেটাপ এর অপশন বেছে নিতে পারেন। এরপরই নতুন পাসকোড সেট করতে পারবেন।
ফাইন্ডার
আপনার আইফোন যদি পূর্বে ম্যাক এর সাথে Sync করা থাকে, সেক্ষেত্রে খুব সহজেই আইফোন রিসেট করা যাবে। ম্যাক ব্যবহার করে আইফোন রিসেট করতেঃ
ম্যাক এর সাথে আইফোন ক্যাবল এর মাধ্যমে যুক্ত করুন
এরপর Finder এ প্রবেশ করুন সাইডবার এর Locations এর নিচে থাকা আপনার আইফোনটি সিলেক্ট করুন
এরপর General ট্যাব সিলেক্ট করুন
Restore Backup এ ক্লিক করুন
এরপর আইক্লাউড ও ডিভাইসে থাকা সকল ব্যাকাপ দেখানো হবে, সেখান থেকে যেকোনো একটি সিলেক্ট করুন
এরপর আপনার ম্যাক এর পাসওয়ার্ড প্রদান করে Restore এ ক্লিক করুন।
আপনার কাছে যদি উইন্ডোজ বা লিনাক্স চালিত কম্পিউটার থাকে ও আপনি পূর্বে আইটিউনস এর সাথে আপনার আইফোন Sync করে থাকেন, সেক্ষেত্রে আইটিউনস ব্যবহার করেও আইফোন রিসেট করা যাবে। আইটিউনস ব্যবহার করে আইফোন রিসেট করতেঃ
কম্পিউটারের সাথে আইফোন ক্যাবল দিয়ে যুক্ত করুন
এরপর আইটিউনস এ প্রবেশ করুন
আপনি যদি এই ডিভাইসে আগে একই আইফোন দিয়ে কানেক্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কোনো পাসওয়ার্ড দিতে হবে না৷ তবে আপনি যদি আগে এই কম্পিউটারে আগে আইফোন কানেক্ট করে না থাকেন, সেক্ষেত্রে পাসওয়ার্ড চাওয়া হবে
এরপর আইটিউনস আপনার আইফোন এর সাথে Sync হবে
Restore Backup এ ক্লিক করুন
এরপর আইফোন রিসেট হয়ে যাবে
আইফোন রিসেট এর পর সেটাপ মেন্যুতে Restore from iTunes backup এ ক্লিক করে সদ্য নেওয়া ব্যাকাপ রিস্টোর করুন।
রিকভারি মোড
উপরোক্ত সকল পদ্ধতির একটিও যদি কাজ না করে, সেক্ষেত্রে রিকভারি মোডে আইফোন রিসেট করা ছাড়া আর কোনো উপায় থাকেনা। রিকভারি মোডে আইফোন রিসেট করতে প্রথমেই আইফোন বন্ধ করা বাধ্যতামুলক। আইফোনের মডেল ভেদে রিকভারি মোড এ প্রবেশের আলাদা পদ্ধতি রয়েছে। এখানে ক্লিক করে অ্যাপল এর অফিসিয়াল ডক থেকে বিস্তারিত জেনে নিন।
(নিচে সংক্ষেপে আংশিক কিছু স্টেপ দেয়া হল যাতে আপনি ধারণা পেতে পারেন।)
আপনার হাতের ডিভাসটি যদি আইফোন ৮ বা তার চেয়ে নতুন হয়, তাহলে ভলিউম আপ বাটন চেপে ধরে ছেড়ে দিন। এরপর ভলিউম ডাউন বাটন চেপে ধরে ছেড়ে দিন। এরপর পাওয়ার বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখলে আইফোন রিকভারি মোডে চালু হবে।
আপনার আইফোন যদি আইফোন ৭ সিরিজের হয়, সেক্ষেত্রে ভলিউম ডাউন বাটন ও পাওয়ার বাটন একই সাথে চেপে ধরে রাখুন। কিছুক্ষণ পর রিকভারি মোড এর স্ক্রিন দেখতে পাবেন।
আপনার আইফোন যদি আইফোন ৬এস কিংবা তার আগের মডেলের হয়, সেক্ষেত্রে হোম বাটন ও পাওয়ার বাটন চেপে ধরে রাখুন। কিছুক্ষণের মধ্যেই রিকভারি মোডের স্ক্রিন দেখতে পাবেন।
রিকভারি মোডে প্রবেশের পর আইফোন কম্পিউটারের সাথে ক্যাবল দিয়ে কানেক্ট করুন। এরপর ফাইন্ডার কিংবা আইটিউনস চালু করলেই আইফোন Restore বা Update এর একটি মেন্যু দেখতে পাবেন। Restore এ ক্লিক করে আইফোন রিসেটের প্রক্রিয়া সম্পন্ন করুন। মনে রাখবেন, আপনার আইফোনে যদি আইক্লাউডের ফাইন্ড মাই ফিচার চালু থাকে তাহলে রিকভার করার সময় আপনার অ্যাপল আইডিতে সাইন ইন করতে হবে। অন্যথায় আইফোন রিসেট করা যাবেনা।
ভবিষ্যতে ফোন লক হওয়া ঠেকাতে করণীয়
লক হওয়া আইফোন কিংবা অ্যান্ড্রয়েড মোবাইল কিভাবে রিসেট করা যায়, তা আমরা জানলাম। যদি ব্যাকআপ না থাকে, তাহলে রিসেট করে ফোন পুনরায় ব্যবহার করা গেলেও ফোনে থাকা আগের সকল তথ্য মুছে যায়। তাই চেষ্টা করুন পাসওয়ার্ড ভুলার কারণে ফোন লক হওয়া ঠেকাতে। কথায় আছে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। তাই অবশ্যই আগে থেকেই সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন।
ফোনের প্যাটার্ন কিংবা পাসকোড সম্পর্কিত কিছু কার্যকরী টিপস হলোঃ
আপনার প্যাটার্ন কিংবা পাসকোড নিরাপদ কোথাও লিখে রাখতে পারেন
আপনার মনে থাকবে, এমন সহজ কিন্তু অন্যদের কাছে দু্র্ভেদ্য প্যাটার্ন বা পাসকোড সেট করুন
আপনার আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনে অবশ্যই অ্যাপল আইডি কিংবা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগিন করুন
কোনো ক্রমেই অ্যাপল আইডি ও গুগল একাউন্টের পাসওয়ার্ড বা এক্সেস হারানো চলবে না, তাহলেই বিপদ
সম্ভব হলে নিয়মিত আপনার ফোনে থাকা ডাটার ব্যাকাপ নিয়ে রাখুন
জী’বনে বিয়ে করেছেন মোট ৬৫ বার। আর বি’য়ের পর ৬৫ জন স্বামীর স’’ঙ্গে রাতও কাটিয়েছেন এক নারী। কিন্তু প্রত্যে’কবারই ঘ’টেছে এক অদ্ভুত ঘটনা। ভা’রতীয় সংবাদমাধ্যম কলকাতা ২৪*৭ এর এক প্র’তিবেদন থেকে জানা গেছে, প্রতিটি বিয়ের পরে ফুলশয্যা শেষ হলেই এই না’রীটি উধাও হয়ে যেতেন।
এমনই এক প্রতা’রণার অ’ভিযোগে গ্রে’’ফতার হয়েছেন ভা’রতের উত্তরাঞ্চলের বা’সিন্দা এক নারী। ধনৌরির এক বাসিন্দা জানিয়েছেন, হরিদ্বারের জ্বা’লাপুর এলাকার এক ব্যক্তি পূজা নামক এক না’রীর স’ঙ্গে তার বিয়ের জন্য সম্ব’ন্ধ ঠিক করেছিলেন। ওই নারী অ’ত্যন্ত গরীব হও’য়ায় ওই ব্যক্তির পরিবারের কাছ থেকে ৫০ হা”জার টাকা ধার চেয়েছিল বিয়ের আগে।
এরপর একটি কো’র্টে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পরেই ফুলশয্যা শেষ ‘হতেই না’রীটি সমস্ত গয়না, উপহার এবং টাকা নিয়ে পালিয়ে যায় সেখান থেকে। এমনকি ওই ব্য’ক্তির অ’ভিযোগ অনুষ্ঠানে যে ব্যক্তি না’রীর বাবা হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনিও নকল বাবা সেজে’ছিলেন। এছাড়াও কনেপক্ষের অন্যান্য সদস্য’দেরকেও সাজিয়ে আনা হয়েছিল।
ভোরবেলা এই দৃ’শ্য দেখে ‘হতবাক এই নারীর সদ্য বিবাহিত স্বামী। এরপর তার বি’রু’দ্ধে তারা অ’ভিযোগ জানান তিনি। জানা গেছে, নারী এবং তার আসল স্বামী মিলে একটি প্রতা’রণার ফাঁ’দ পেতেছিল। তারা এমন যুবকের খোঁজ করত যারা নারীটিকে দেখে মুগ্ধ হয় এবং বি’য়ে করতে রাজি হয়।
এরপর না’রীটি নিজেকে গরিব বলে পরিচয় দিয়ে তাদের কাছ থেকে টাকা আ’দায় করত। অন্যদিকে তাদের বিয়ে এক’টি কোর্টে দেয়া ‘হতো এবং সেখান থেকেই মেয়েটি নতুন শ্বশুর’বাড়িতে রওনা দিতে। এরপর রাত কাটতে না কাটতেই নারীটি উধাও হয়ে যেত।
শেষ যাকে সে বিয়ে করে তার কাছ থেকে পালিয়ে মেয়ে’টি রাজস্থানে যায় এবং এরপরও নাকি সে বি’য়ে করেছিল। যে ব্যক্তিকে ফাঁ’কি দিয়ে নারীটি পালায় তারা মেয়ে’টির খোঁজ করতে গিয়ে জানতে পারে যে সেই মেয়েটি এবং তার আসল স্বামী একটি ভাড়া বাড়িতে থাকত। সেখানে তা’দেরকে খুঁজে না পেয়ে শেষমেশ তারা পু’লিশের দ্বারস্থ হয়।
করোনা মোকাবিলার কারণে সীমান্তে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল অস্ট্রেলিয়া সরকার। সেই নিষেধাজ্ঞা এখন শিথিল করা হচ্ছে।আগামী ১ ডিসেম্বর থেকে টিকার ডোজ সম্পন্ন করা এবং ভিসাধারী বিদেশিরা অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন স্থানীয় সময় সোমবার (২০ নভেম্বর) এ ঘোষণা দেন। ফলে দক্ষ অভিবাসী, বিদেশি শিক্ষার্থী, এমনকি জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা অস্ট্রেলিয়ায় প্রবেশের সুযোগ পাচ্ছেন। তবে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে তাদের।
করোনার কারণে গত দুই বছর হজে যেতে পারেননি বাংলাদেশিরা। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সেই পরিস্থিতির অবসান হতে চলেছে। আগামী বছর পবিত্র হজে যেতে পারবেন বাংলাদেশিরা। পূর্বের প্রাক-নিবন্ধিত ও নিবন্ধিত ব্যক্তিগণ ক্রম অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে হজে যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রতিমন্ত্রী বলেন, সৌদি-বাংলাদেশ হজ চুক্তির পর বিস্তারিত বলা সম্ভব হবে।
নাগরিকত্ব বাতিল হলেও ব্রিটেন ফিরতে চান আইএস বধূ বলে পরিচিত শামীমা বেগম। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর জন্য বিচারের মুখোমুখি হওয়ার সুযোগ চান তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বর্তমানে সিরিয়ার আল রোজ শরণার্থী শিবিরে অবস্থান করছেন।
স্কাইনিউজকে দেয়া এক সাক্ষাতকারে শামীমা জানিয়েছেন, সেখানে বসবাস করা এখন ভীতিকর হয়ে উঠেছে। দীর্ঘ সময় সেখানে কোনো সহিংসতা ছিল না। কিন্তু কিছু কারণে বর্তমানে এখানে বসবাস করা ভয়ের হয়ে উঠেছে। হয়তো নারীরা কোনোকিছুর জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন।
তিনি এখন আশা এবং স্বপ্ন নিয়ে আছেন। যদি নাগরিকত্ব পুনর্বহাল করা না হয়, তাহলে তার কোনো বিকল্প পরিকল্পনা নেই। সাক্ষাতকারে তিনি বলেন, আমি অভিযোগের জবাব দিতে আদালতে দাঁড়াতে চাই। কিন্তু আমাকে তো সুযোগই দিচ্ছে না। যখন সময় আসবে তখন তিনি পরিবারের সঙ্গে একসঙ্গে মিলিত হতে পারবেন বলে আশা করেন। তার ভাষায়, ‘আমার মনে হয় না তারা আমাকে ফেলে দিয়েছে। কিন্তু আমি তো তাদের ফেলে এসেছি।’
১৫ বছর বয়সে পূর্ব লন্ডন ছেড়ে ২০১৫ সালে সিরিয়া চলে যান আইএসে যোগ দিতে। এখন তার বয়স ২২ বছর। বলেছেন, আইএসে যোগ দেয়ার জন্য যখন সিরিয়া পালিয়ে যান, তখন ব্রিটেনকে ঘৃণা করতেন না। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন শামীমা। আইএসের অংশ হিসেবে তার বিরুদ্ধে নৃশংসতা চালানোর যে অভিযোগ আছে তা তিনি প্রত্যাখ্যান করেছেন। বলেছেন, এসব অভিযোগ পুরোপুরি মিথ্যা।
শামীমা বলেন, তিনি যখন টিনেজ বয়সে ব্রিটেন ছাড়েন, তখন তাড়াহুড়ো করে ছাড়েননি। কিছু সময় নিয়ে এ বিষয়ে চিন্তা করতে হয়েছে তাকে। তিনি বলেন, ‘আমি ব্রিটেনকে ঘৃণা করি না। বাস্তবেই ঘৃণা করি আমার জীবনধারাকে। নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছি বলেই মনে হয়। একজন বৃটিশ নারী হিসেবে ব্রিটেনে বসবাস করতে চাই আমি। আমার মনে হয়, আমি একটিই অপরাধ করেছি। তাহলো এখানে এসে। এর জন্য আমাকে জেলে যেতে হলেও আমি যেতে রাজি। কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তার জবাব দিতে আমি আইনি লড়াই করতে চাই।’ সূত্র: স্কাই নিউজ।
পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নিয়েই মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন ভারতের পাঞ্জাবের কংগ্রেস প্রধান তথা সাবেক ক্রিকেটার নভজ্যোৎ সিংহ সিধু। রোববার করতারপুর করিডর দিয়ে পাঞ্জাবের দরবার সাহিব গুরুদ্বার দর্শনে গিয়েছিলেন সিধু। সেখানেই কিছু পাক কর্মকর্তার সামনে তিনি বলেন, ইমরান খান তার ‘বড় ভাই’-এর মতো।
গতকাল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওই গুরুদ্বার দর্শনে যান সিধু। বিজেপি নেতাদের ২১ জনের একটি প্রতিনিধি দলও ওই গুরুদ্বার দর্শনে যান। বিজেপি নেতাদের নেতৃত্বে ছিলেন পাঞ্জাবের বিজেপি সভাপতি অশ্বিনী শর্মা। পরে বিজেপি নেতা অমিত মালবীয় সিধুর একটি ভিডিও টুইট করেন। তাতে দেখা গিয়েছে, সিধুকে মালা দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন কিছু পাকিস্তানের কর্মকর্তা। তারা সিধুকে জানান, প্রধানমন্ত্রীর প্রতিনিধি হয়ে তারা এসেছেন। জবাবে সিধুকে বলতে শোনা যায়, ‘আমি সম্মানিত বোধ করছি। উনি (ইমরান) আমার বড় ভাইয়ের মতো। এত সম্মানের আমি সত্যিই যোগ্য নই। কিন্তু আপনাদের ধন্যবাদ।’ তবে একই সঙ্গে করতারপুর করিডর খোলার জন্য দু’দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন সিধু। করতারপুর করিডরের সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। অমিত মালবীয় সোশ্যাল মিডিয়ায় সিধুর সেই ভিডিও টুইট করে লেখেন, ‘রাহুল গান্ধীর প্রিয় নভজ্যোৎ সিংহ সিধু ইমরান খানকে বড় ভাই বলে ডেকেছেন। এতে অবাক হওয়ার কিছু নেই যে গান্ধী ভাই-বোনেরা প্রবীণ অমরেন্দ্র সিংহের বদলে সিধুকে বেছেছেন।’ কংগ্রেস তথা রাহুল গান্ধীকে নিয়ে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের মন্তব্য, ‘বিরোধী দল আসলে বোকো হারাম বা আইএসের মতো জঙ্গি গোষ্ঠীর মধ্যে হিন্দুত্ব দেখতে পায়। আর খানের মধ্যে ভাই জান (বড় ভাই)।’ সম্প্রতি হিন্দুত্ব নিয়ে বিজেপিকে এক হাত নিয়েছিলেন রাহুল। আজ তারই পাল্টা দেন সম্বিত। মহারাষ্ট্রের বিজেপি নেতা রাম কদমও সিধুর সমালোচনায় সরব হয়েছেন।
বিষয়টি ভাল চোখে দেখছেন না কংগ্রেস নেতাদের একাংশও। কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি সরাসরি সিধুকে কটাক্ষ করে বলেন, ‘ইমরান খান কারও বড় ভাইয়ের মতো হতে পারেন। কিন্তু ভারতের কাছে উনি সেই টোপ, যার মাধ্যমে আইএসআই এবং পাক সেনা ড্রোনের মাধ্যমে পাঞ্জাব সীমান্ত পেরিয়ে মাদক এবং নিয়ন্ত্রণ রেখা দিয়ে অস্ত্র ও জঙ্গি ভারতে পাচার করে।’ তার আরও প্রশ্ন, ‘পুঞ্চে ভারতীয় সেনা-জওয়ানদের আত্মবলিদান কি আমরা এত তাড়াতাড়ি ভুলে গেলাম?’ প্রসঙ্গত, বছর তিনেক আগে প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়াকে আলিঙ্গন করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। গত সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেয়ার সময়েও পাঞ্জাবের বিদায়ী কংগ্রেস নেতা অমরেন্দ্র সিংহ তাকে পাক প্রধানমন্ত্রীর বন্ধু বলে সমালোচনা করেছিলেন। সূত্র : হিন্দুস্থান টাইমস।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ বাংলাদেশকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। তবে এ ম্যাচ শেষে তাদের হাতে ট্রফি তুলে দেয়া হয়নি। ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে আসেন দুই দেশের অধিনায়করা। স্বাভাবিকভাবে পরে কথা বলতে আসেন ম্যাচজয়ী অধিনায়ক বাবর আজম। তখন উপস্থাপনার দায়িত্বে থাকা ধারাভাষ্যকার শামীম চৌধুরী বাবরকে জানান টি-টোয়েন্টির ট্রফি তাদেরকে দেয়া হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে। ফলে শিরোপার বদলে পাকিস্তান দলের খেলোয়াড়রা শুধুমাত্র দলগতভাবে ফটোসেশনে অংশ নেন।
ফেসবুকে পরিচয় থেকে প্রেম। অতঃপর বাংলাদেশে এসে খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন মেক্সিকান এক তরুণী। মেয়েটি এখন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের আলহাজ মো. নজরুল ইসলামের বাড়িতে অবস্থান করছেন। সোমবার দুপুরে ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, মেক্সিকান তরুণীকে একনজর দেখার জন্য উপচেপড়া ভীড়।
গ্লাডিস নাইলি টরিবিও মরালেস (৩২) নামের তরুণীর বর্তমান নাম মোছাঃ লাইলী আক্তার। ইসলাম ধর্ম গ্রহণ করে রবিউল হাসান রুমানকে (২৯) তিনি বিয়ে করে হাসি-আনন্দে সময় কাটাচ্ছেন। রবিউল হাসান পোগলদিঘা গ্রামের আলহাজ মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ময়মনসিংহের রুমডো ইন্সটিটিউট অব মডার্ণ টেকনোলজি থেকে মেকানিক্যালে ডিপ্লোমা সম্পন্ন করে ফ্রিল্যান্সিংয়ে জড়িত।
রবিউল হাসান রুমান জানান, তিনি ভালোভাবে ইংরেজিতে কথপোকথনের জন্য একজন দক্ষ বন্ধু খুঁজছিলেন। একপর্যায়ে ২০১৯ সালে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মরালেসের সাথে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ও প্রেম হয়। টানা দুইবছর প্রেম করার পর রোববার (২১ নভেম্বর) সকাল ৮.১০টায় বাংলাদেশে আসেন। রবিউল ও পরিবারের লোকজন হযরত শাহ্ জালাল (রঃ) বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। বিমান থেকে নামার পর কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ঢাকা জজ কোর্টে গিয়ে এভিডেভিটের মাধ্যমে নিজের খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এবং রবিউলকে বিয়ে করেন। এরপর সরিষাবাড়ীতে এসে পৌঁছান মধ্যরাতে।
তরুণীর সাথে কথা বলে জানা গেছে, মেক্সিকোর পোএবলা শহরের ব্যবসায়ী গ্রেগ্রোরিও টরিবিও’র মেয়ে তিনি। পোএবলা বিশ্ববিদ্যালয় (বিইউএপি, পোএবলা, মেক্সিকো) থেকে তিনি ২০১৬ গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। রবিউলের সাথে প্রেম হওয়ার পরপরই তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন, কিন্তু করোনাভাইরাসের জন্য বিলম্ব হয়। তার ভাষায়, বাংলাদেশে আসতে কোনো ভয় বা সমস্যা হয়নি, শুধুমাত্র করোনার কিছুটা উৎকণ্ঠা থাকলেও ভালোবাসার মানুষের কাছে আসার আনন্দে তা প্রভাব ফেলেনি। বাংলাদেশটা দেখতে অনেক সুন্দর এবং এলাকার লোকজন অনেক মিশুক ও ভালো বলেও তিনি মন্তব্য করেন।
কিছুদিন শশুরবাড়িতে অবস্থান করে মেয়েটি মেক্সিকোতে ফিরে যাবেন এবং পরবর্তীতে দু’দেশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রবিউলকে মেক্সিকোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে বলেও জানা গেছে।
পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন সামস জানান, সবকিছুর ঊর্ধ্বে প্রেম। প্রেমের টানে মেক্সিকান তরুণী বাংলাদেশে এসেছেন, এতে প্রেমিকযুগলের প্রেমের সার্থকতা হয়েছে। এলাকার লোকজন মেয়েটিকে দেখতে রবিউলের বাড়িতে ভীড় করছে। মেক্সিকান তরুণীকে পুত্রবধূ হিসেবে পাওয়ায় পরিবারও খুশি।