ব্যস্ত বিমানবন্দরে যাত্রীর বন্দুক থেকে গুলি, অতঃপর…

রোববার ২১ নভেম্বর ২০২১, ০৬ অগ্রহায়ণ ১৪২৮, ১৫ রবিউস সানী ১৪৪৩ হিজরী

যাত্রীর বন্দুর থেকে গুলি ছোড়ার পর ব্যস্ত একটি বিমানবন্দরের সৃষ্টি হয় বিশৃঙ্খলা। এর ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ করা হয় বিমান চলাচল।

মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এলাকায় স্থানীয় সময় শনিবার বিকেলে এক যাত্রীর অস্ত্র থেকে ভুলক্রমে ‍গুলি বের হয়ে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

বিশৃঙ্খলতা সৃষ্টি হওয়ায় বন্ধ রাখা হয় ব্যস্ত ওই বিমানবন্দরের কার্যক্রম। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের বিমান চলাচল শুরু হয়। 

এ ব্যাপারে জর্জিয়ার ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) ফেডারেল সিকিউরিটি ডিরেক্টর রবার্ট স্পিনডেন সংবাদ সম্মেলনে জানান,  এক্স-রে স্ক্যানিংয়ের সময় এক যাত্রীর মালামালের ভেতর ‘নিষিদ্ধ  বস্তুর’ উপস্থিতি ধরা পড়ে। পরে ওই যাত্রীর মালামাল আরও পরীক্ষানিরীক্ষার জন্য নেওয়া হয়।

সে সময় ওই যাত্রী মালামালের ভেতর  থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করেন। সেখান থেকে হঠাৎ গুলি বের হয়ে যায়।  এ সময় ওই যাত্রী পাশের একটি চেকপয়েন্ট দিয়ে তার অস্ত্রটি নিয়ে পালিয়ে যান বলেও জানিয়েছেন রবার্ট স্পিনডেন।

স্পিনডেন আরও জানান, ভাগ্য ভালো যে এতে কেউ গুরুতর আহত হননি। এ ঘটনায় তিনজন সামান্য আহত হয়েছেন বলে টিএসএ জানিয়েছে। যদিও এর আগে পুলিশে জানিয়েছিল, এতে কেউ আহত হননি।

ওই ব্যক্তির খোঁজে পুলিশ অভিযান চালাচ্ছে বলে সিএনএনের প্রতিবেদনে জানা গেছে।  আসন্ন থ্যাংকস গিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রে বিমানবন্দরগুলোতে বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করছে  এরই মধ্যে এই ঘটনা ঘটল। 

এদিকে, বিমানে বিশেষ অনুমতি ছাড়া আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ হলেও ২০২১ সালের প্রথম ১০ মাসে বিমানবন্দরের চেকপয়েন্টে ৪ হাজার ৬৬০টি আগ্নেয়াস্ত্র যাত্রীদের কাছ থেকে পাওয়া যায়। তাদের মধ্যে অধিকাংশই লোড করা ছিল। 

করোনায় ফের ৭ জনের মৃত্যু

রোববার, ২১ নভেম্বর ২০২১, ৬ অগ্রহায়ণ ১৪২৮

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ফের ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৫৩ জনে। 

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল ২০২০ সালের এপ্রিলের পর প্রথম করোনাভাইরাস মহামারীতে মৃত্যুহীন দিন পার করেছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জনে।

পাকিস্তানকে সমর্থন করলে আইনি ব্যবস্থা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

রোববার ২১ নভেম্বর ২০২১, ০৬ অগ্রহায়ণ ১৪২৮, ১৫ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের সমর্থন শোভনীয় নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পাকিস্তান দলকে সমর্থনের বিষয়টি দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আজ রবিবার (২১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষকে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর করা হয়। মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসা পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করে তাদের পতাকা ওড়াতে দেখা যায় কিছু দর্শকতে। দেশের খেলায় ভিনদেশকে সমর্থন দিয়ে পতাকা ওড়ানো নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় পাকিস্তান দলকে সমর্থনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আপনারা বিষয়টি সরকারের দৃষ্টিগোচর করেছেন, আমরা আবশ্যই পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।

তিনি বলেন , এটা দুর্ভাগ্যজনক , যদি কেউ করে থাকে। একটা টিমকে যে কেউ সাপোর্ট করতে পারে , কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলার দিন অন্য টিমকে সাপোর্ট করা , একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য নিঃসন্দেহে কারো কাছে এটা শোভনীয় মনে হবে না। এসময় কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতা থেকে উদ্ধৃত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন , যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী , সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। তিনি বলেন , দৃষ্টিতে যেহেতু এসেছে , এটা সরকার পরীক্ষা – নিরীক্ষা করে দেখবে এবং আইনগত ব্যবস্থা অবশ্যই নেবে। তারা বাংলাদেশের নাগরিক কি না , আমিও ঠিক জানি না , শুনলাম। আমরা বসে দেখব ইনশাল্লাহ ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল , যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল , মন্ত্রিপরিষদ সচিব খন্দাকার আনোয়ারুল উসলাম , যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো . আখতার হোসেন এবং স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়রা ।

কুয়েতে নতুন সরকার গঠিত হচ্ছে’

রোববার ২১ নভেম্বর ২০২১, ০৬ অগ্রহায়ণ ১৪২৮, ১৫ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কুয়েতে নতুন সরকার গঠন করার জন্য মহামান্য ক্রাউন প্রিন্স শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র সাথে সাক্ষাৎ করেছেন কুয়েতের জাতীয় নেতারা ।

আজ রবিবার(২১ নভেম্বর) সকালে বায়ান প্রাসাদে জাতীয় পরিষদের মহামান্য স্পিকার মারজুক আল-ঘানিম, জাতীয় পরিষদের প্রাক্তন স্পিকার আহমেদ আল-সাদুন, তাঁর হাইনেস শেখ নাসের আল-মোহাম্মদ, প্রাক্তন প্রধানমন্ত্রী মহামান্য শেখ সাবাহ আল-খালেদ।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কুনা জানিয়েছে যে, প্রধানমন্ত্রী নতুন সরকার গঠনের জন্য চলমান ঐতিহ্যগত পরামর্শের জন্য যুবরাজ ও জাতীয় নেতাদের সাথে সাক্ষাৎ করেন ।

এবার টুইট করলেই হবে ইনকাম, জানুন কীভাবে।

রোববার ২১ নভেম্বর ২০২১, ০৬ অগ্রহায়ণ ১৪২৮, ১৫ রবিউস সানী ১৪৪৩ হিজরী

এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও চলে এল টুইটারের টিপস ফিচার। এই ফিচারের সাহায্যে অর্থ রোজগার করতে পারবেন ইউজররা। কী ভাবে এই ফিচার ব্যবহার করবেন, জেনে নিন।

চলতি বছরের সেপ্টেম্বর মাসেই আইওএস ইউজারদের টিপস ফিচার নিয়ে হাজির হয়েছিল টুইটার। এবার অ্যান্ড্রেয়ড ডিভাইসের জন্যও এই ফিচার রোল আউট করল টুইটার। ওয়েব ইউজাররা কবে থেকে এই ফিচার ব্যবহার করতে পারবেন, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। প্রসঙ্গত, এই টুইটার টিপস ফিচারের সাহায্যে ইউজাররা রোজগার করার সুযোগ পেয়ে যান। তবে এই ফিচারের সাহায্যে অর্থ রোজগার করতে গেলে ১৮ বছরের বেশি বয়সী হতে হবে।

এই টিপস ফিচার আপনাকে লিঙ্ক যোগ করার মধ্যে দিয়ে আপনার টুইটার প্রোফাইলে থার্ড-পার্টি পেমেন্ট অ্যাপ সিলেক্ট করতে দেয়। আপনার প্রোফাইলে যখন টিপস টার্ন অন করবেন, অন্যান্য ইউজাররা আপনাকে টিপস আইকনে ট্যাপ করার মধ্যে দিয়ে টাকা বা বিটকয়েন দিয়ে সাহায্য করতে পারবেন। আপনি যে থার্ড পার্টি প্ল্যাটফর্ম যোগ করবেন, সেখানেই টাকা ঢুকে যাবে। মনে রাখতে হবে, এই উপায়ে অর্থ উপার্জনের জন্য আপনার টুইট হতে হবে অত্যন্ত আকর্ষণীয় এবং তা বহু মানুষের নজরে আনতে হবে।

আপনার প্রোফাইলে টিপস এনাবল করবেন কী ভাবে?

১) প্রথমেই আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে টুইটার অ্যাপ ওপেন করুন।

২) এবার আপনার প্রোফাইলে চলে যান।

৩) তার পরে এডিট প্রোফাইলে ট্যাপ করুন।

৪) এবার টিপস বাটনে ট্যাপ করুন, যা বাই-ডিফল্ট অফ করা থাকে।

৫) আপনাকে কোম্পানির জেনারেল টিপিং পলিসিতে অনুমতি দিতে হবে।

৬) অন করার জন্য অ্যালাও টিপস অপশনে ক্লিক করুন।

৭) যে থার্ড পার্টি সার্ভিস ব্যবহার করতে চান, সেটি বেছে নিন।

৮) এপনার থার্ড পার্টি সার্ভিস ইউজারনেম যোগ করে দিন।

এই একই রকম একটি ফিচার রয়েছে টুইটার-এর অডিও প্ল্যাটফর্ম স্পেসেস-এ। এর মাধ্যমে ক্রিয়েটররা লাইভ অ্যাকসেস ফিচারের জন্য চার্জ করতে পারবেন। চলতি সপ্তাহেই এই মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম একটি নতুন আপডেট রোল আউট করেছে, যা ওয়েব থেকে কোনও টুইট পড়ার সময়ে সেটিকে গায়েব হতে দেয় না। বহু ইউজার এই সমস্যা সম্পর্কে অভিযোগ করার পরই সমাধান সূত্র বের করে দেয় টুইটার।

এছাড়াও এই সপ্তাহে একটি নতুন আপডেট নিয়ে এসেছে টুইটার। এর ফলে এবার ওয়েবে কোনও টুইট পড়ার সময় আচমকাই সেটি অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা আর ঘটবে না। বহু ইউজারই এর আগে অভিযোগ জানিয়েছিলেন এই বিষয়ে। তাদের অভিযোগ ছিল, মাঝে মাঝেই অটো রিফ্রেশ হয়ে যায় টুইটার। ফলে কোনও টুইট পড়ার মাঝখানেই হঠাৎই সেটিকে অদৃশ্য হতে দেখা যায়। অবশেষে এই আপডেট নিয়ে এল টুইটার। সূত্র: স্ল্যাশ গিয়ার।

ফেনীতে অন্তঃস্বত্ত্বা স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড।

রোববার ২১ নভেম্বর ২০২১, ০৬ অগ্রহায়ণ ১৪২৮, ১৫ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ফেনীর আলোচিত অন্তঃস্বত্ত্বা গৃহবধু শিরিনা আক্তারকে হত্যা মামলায় স্বামী মোঃ ইয়াছিনকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার ফেনী জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ নভেম্বর ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের দক্ষিণ শিবপুর গ্রামের জাফর সর্দার বাড়ির মোস্তফার মেয়ে শিরিন আক্তারের সাথে বিয়ে হয় একই এলাকার আহসান উল্লাহর ছেলে মোঃ ইয়াছিনের সাথে। বিয়ের পর পারিবারিক কলহের জের ধরে সংসারে সবসময় বিবাধ লেগেই থাকতো। একপর্যায়ে ২০১৯ সালের ৫ মার্চ রাতে দুই মাসের অন্তঃস্বত্ত্বা অবস্থায় গৃহবধু শিরিনকে বৈদ্যুতিক শকের মাধ্যমে হত্যা করা হয়। ৭ মার্চ এ ঘটনায় ফেনী মডেল থানায় গৃহবধুর মা রেজিয়া বেগম হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তাহের প্রধান আসামি ইয়াছিনকে গ্রেফতার করার পর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি করা হয়। গত বছরের ১০ নভেম্বর একমাত্র আসামি ইয়াছিনকে অভিযুক্ত করে চার্জগঠন করা হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আবু তাহের ২০২০ সালের ১৮ জানুয়ারি ইয়াছিনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

আসামিপক্ষের আইনজীবী আবদুস ছাত্তার জনান, রায়ে আসামির উপর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। আমরা রায়ের কপি নিয়ে উচ্চ আদালতে আপিল করবো।

পাবলিক প্রসিকিউটর হাফেজ আহাম্মদ জানান, আসামি ইয়াছিন নিজেই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে নিজেই স্ত্রীকে হত্যা করেছেন বলে স্বীকার করেন। এছাড়া আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ দন্ডে দন্ডিত করেছেন।

অভিষেক ম্যাচেই মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ক্যারিবিয়ান ক্রিকেটার।

রোববার ২১ নভেম্বর ২০২১, ০৬ অগ্রহায়ণ ১৪২৮, ১৫ রবিউস সানী ১৪৪৩ হিজরী

শ্রীলঙ্কার গলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। ম্যাচটিতে ক্যারিবিয়ানদের হয়ে অভিষেক হয় জেরেমি সোলজানোর। কিন্তু নিজের অভিষেক ম্যাচেই মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে তাকে। ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনের ২৪তম ওভার করা রস্টন চেজের করা বল পুল করেন করুনারত্নে। তা সরাসরি আঘাত হানে শর্ট লেগে ফিল্ডিং করা জেরেমি সোলজানোর হেলমেটের গ্রিলে। এরপর তিনি মাঠে শুয়ে পরেন। বলটি যেহেতু ভালো জোরেই আঘাত করে ফলে তিনি ভালোই আঘাত পান। বেশ খানিকটা সময় তাকে মাঠে চিকিৎসা দেন দলের ডাক্তাররা।  এরপর তাকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তখন তার মাথা তোয়ালে দিয়ে ঢাকা ছিল। তখন মাঠের বাইরে দাড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয় হাসপাতালে।  ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড টুইটারে জানিয়েছে হাসপাতালে  জেরেমির মাথায় স্ক্যান করা হবে। এরপর বোঝা যাবে তার মাথার আঘাতটা কতটুকু গুরুতর। তারা তার দ্রুত সুস্থতা কামনা করেছে।

বাংলাদেশ দূতাবাস কুয়েতে সঙ্গীত একাডেমীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার ২১ নভেম্বর ২০২১, ০৬ অগ্রহায়ণ ১৪২৮, ১৫ রবিউস সানী ১৪৪৩ হিজরী

মোঃ আলাল আহমদ, কুয়েতঃ বাংলাদেশ দুতাবাস অডিটোরিয়ামে বাংলাদেশ সংগীত একাডেমী,ম কুয়েতের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুঁইয়ার সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোহাম্মদ মানিক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান।

সংগঠনের সকল শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের মধ্যে ভাওয়াইয়া, পল্লীগীতি, ভাটিয়ালি গান পরিবেশন করে দর্শকদের মন জয় করেন যথাক্রমে মানিক মোল্লা, রুনা আক্তার কেয়া, ফাতিমা,জাহিদ,তাহের প্রবাসী, খুরশিদা মুনিরা।

শেষে দর্শকদের অনুরোধে মান্যবর রাষ্ট্রদূত মহোদয় গান পরিবেশন করে দর্শকদের মন জয় করেন।

রাষ্ট্রদূত মহোদয়ের গানের তালে তালে নেচে গেয়ে উপস্থিত দশকরা অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সিলর আবুল হোসেন, ১ম সচিব পাসপোর্ট, ইকবাল আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী মুকাই আলী, মোহাম্মদ সেলিম সহ কুয়েত প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মুসল্লিদের জন্য সৌদিতে মসজিদে নববী উন্মুক্তের ঘোষণা।

রোববার ২১ নভেম্বর ২০২১, ০৬ অগ্রহায়ণ ১৪২৮, ১৫ রবিউস সানী ১৪৪৩ হিজরী

মুসুল্লিদের জন্য মসজিদে নববী খুলে দিল সৌদি আরব। করোনার কারণে এতদিন মদিনার মসজিদটিতে ইবাদত বন্দেগি ও সফর দেশ-বিদেশের মুসুল্লিদের জন্য সীমিত ছিল। এখন থেকে মসজিদে নববী সফরের জন্য বিদেশিদের আর পূর্বানুমতির প্রয়োজন হবে না। এখন থেকে মদিনার মসজিদে মুনাওয়ারাহ সবার জন্য উন্মুক্ত, যে কোনো মুসলমান এখানে ইবাদত করতে পারবেন। এখন থেকে ইটমারনা অ্যাপে আবেদন করতে হবে না। তবে সফরকারী ব্যক্তি যে টিকার দুই ডোজ নিয়েছেন এবং টিকা নেওয়ার পর ১৪ দিন পার করেছেন সেটি প্রমাণে তাওয়াক্কালনা অ্যাপে আবেদন করতে হবে।

ভাগ্যিস জুতোর ফিতা বেঁধে দেওয়া কাজটা কোনো বাংলাদেশী খেলোয়াড় করেনি।

শনিবার ২০ নভেম্বর ২০২১, ০৫ অগ্রহায়ণ ১৪২৮, ১৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বাংলাদেশী খেলোয়াড় করলে এতোক্ষণে সেই খেলোয়াড়কে রাজাকার,পাক চেতনাধারী,পাক-প্রেমী বলে আমরা ধুয়ে দিতাম।

এমনকি তাকে জাতীয় দল থেকে বহিষ্কার করানোর দাবী তুলতাম।সত্য কথা বলি,বাস্তবিক অর্থেই সেই প্লেয়ারকে স্কোয়াডের বাহিরে রাখতে হতো।
খেলা সৌন্দর্যর জায়গা।ভাতৃত্ব, বন্ধুত্ব এসব সুন্দরভাবে ফুটে উঠে এই জায়গাতে।

যাদের চেতনাতে সমস্যা তারাই মুলত খেলার মাঝেও পাক-প্রেমী, পাক প্রেতাত্মা,রাজাকার এসব শব্দ গুলো উল্লেখ করে।

আরে ভাই স্বাধীনতার ৫০ বছর পরে এসে একজন ২০-২৫ বছরের যুবককে কিভাবে পাকপ্রেমী বলেন আপনারা???

আর পাকিস্তান নামটাতেই যদি সমস্যা থাকে আপনাদের তাহলে তাদেরকে আম পাঠান কেনো,তাদেরকে খেলতে ডাকেন কেনো? তাদের সাথে সম্পর্ক রেখেছেন কেনো? তাদের দেশ থেকে আনা জিনিস ব্যবহার করেন কেনো?

পাকিস্তান নামটাতে এক জায়গায় সমস্যা, সেটা হলো তারা এখনো ক্ষমা চায়নি আমাদের কাছে ১৯৭১ এর ঘটনার জন্য।

আর এই জায়গার সাথে খেলাধুলাকে টানলে বিষয়টা কেমন জানি সাংঘর্ষিক হয়ে যায়, তখন আমিও বলবো তাহলে ঐ দেশের সাথে সম্পর্ক কিসের? যারা সম্পর্ক রেখেছে তাদের চেতনাতেও সমস্যা আছে তবে!

খেলাধুলার সাথে চেতনা আদর্শ এসব টানবেন না।