করোনায় দেশে মৃত্যুশূন্য দিন, শনাক্ত ১৭৮

শনিবার ২০ নভেম্বর ২০২১, ০৫ অগ্রহায়ণ ১৪২৮, ১৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ২০ মাস পর মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা ২৭ হাজার ৯৪৬ অপরিবর্তিত থাকল। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ১০৭টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭৮ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।

এ পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখ ৬ হাজার ৬৬২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৭২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

ব্রিটেনে বাংলাদেশী পণ্যের বাজার বাড়াতে যৌথভাবে কাজ করবে এফবিসিসিআই ও বিবিসিসিআই

শনিবার ২০ নভেম্বর ২০২১, ০৫ অগ্রহায়ণ ১৪২৮, ১৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

তৈরি পোশাক ছাড়া বাংলাদেশের আর কোন পণ্য ব্রিটেনে ব্যাপক ভিত্তিতে রপ্তানি হয়না। যেসব পণ্য দেশটিতে যায়, তার মূল ক্রেতা মূলত বাংলাদেশী প্রবাসীরাই। এ অবস্থার পরিবর্তন ঘটাতে চায় বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এজন্য ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিবিসিসিআই) সঙ্গে যৌথভাবে কাজ করবে সংগঠনটি। আজ (শনিবার) এফবিসিসিআই ভবনে, বিবিসিসিআই এর সভাপতি বশির আহমেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ বিষয়ে কথা বলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

২য় ও ৩য় প্রজন্মের প্রবাসী বাংলাদেশীরা ব্রিটেনের অর্থনীতির মূল ধারায় অবদান রাখছে এবং নিজেদের অবস্থানকে দৃঢ় করেছে। তাদের মাধ্যমেই দেশটির বাজারে বাংলাদেশী পণ্যের বাজার বিস্তৃত করতে আগ্রহী এফবিসিসিআই সভাপতি।

এ লক্ষ্যে ঢাকা সফররত বিবিসিসিআই প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, চামড়াজাত পণ্য ও জুতা, হ্যান্ড্রিক্যাফটসের ব্যবসায়ীদের নিয়ে শিগিগরই বৈঠকের আয়োজন করবে এফবিসিসিআই। ব্রিট্রেনের বাজারে রপ্তানি সমস্যা চিহ্নিত ও দূর করতে এ বৈঠকে কৃষি মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিমান বন্দর ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হবে।

সাক্ষাৎ অনুষ্ঠানে বিবিসিসিআই সভাপতি বশির আহমেদ বলেন, বাংলাদেশী রপ্তানিকারকরা ব্রিটেনে বিপণন কৌশলে পিছিয়ে আছেন। বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে তথ্য জানা থাকলে, ব্রিটেনের ক্রেতাদের মধ্য এ দেশের পণ্য কেনার আগ্রহ আরো বাড়তো।

ভবিষ্যতে দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে খাত ভিত্তিক ওয়াকিং গ্রুপ তৈরির ব্যাপারে একমত হয়েছেন দুই বাণিজ্য সংগঠনের সভাপতি।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, মোঃ আমিন হেলালী, মোঃ হাবীব উল্লাহ ডন এবং পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন এবং ড. ফেরদৌসী বেগম।

বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ২

শনিবার ২০ নভেম্বর ২০২১, ০৫ অগ্রহায়ণ ১৪২৮, ১৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল শুক্রবার দুপুরে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের সদস্যরা আটক করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সিলেট হতে বিমানে ওঠা এম এইচ শিবলী নামের যাত্রীর লাগেজ স্ক্যানিং করে তার ভেতরে ছোট কাগজের ব্যাগে কালো স্কচটেপ দিয়ে ঢাকা দুটি বান্ডিল পাওয়া যায়। বান্ডিল দুটি খুলে তার মধ্যে ২ কেজি ৯৭ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

বাড়ছে করোনা সংক্রমণ, ইউরোপজুড়ে নেয়া হয়েছে কঠোর পদক্ষেপ।

শনিবার ২০ নভেম্বর ২০২১, ০৫ অগ্রহায়ণ ১৪২৮, ১৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ইউরোপের বিভিন্ন দেশে মহামারি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। একইসঙ্গে টিকা কর্মসূচিও জোরদার করা হয়েছে। খবর বার্তা সংস্থা জিনহুয়া’র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে সাত দিনে প্রতি এক লাখে নতুন করে ২৩০ জন করোনায় সংক্রমিত হয়েছে। যা বিশ্বে সর্বোচ্চ।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে মহামারির মূল কেন্দ্র এখন ইউরোপ। শীতের শুরুতে করোনা মোকাবেলায় নানা বিধিনিষেধে শিথিলতা এবং টিকা প্রদানে অপর্যাপ্ততার কারণে সংক্রমণ বাড়ছে।

জার্মান রোগ নিয়ন্ত্রণ সংস্থা রবার্ট কোচ ইন্সস্টিটিউট শুক্রবার বলেছে, দেশটিতে একদিনে ৫২ হাজার ৯৭০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২০১ জন। অষ্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুক্রবার বলা হয়েছে, দেশটিতে একদিনে ১৫ হাজার ৮০৯ জন করোনায় আক্রান্ত হয়েছে যা মহামারি শুরুর পর সর্বোচ্চ। এছাড়া সম্প্রতি ব্রিটেন, ফ্রান্স, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভেনিয়া, গ্রিস, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডসহ ইউরোপের অন্যান্য দেশে করোনা সংক্রমণ বেড়েছে।

এ দিকে অস্ট্রিয়ান সরকার শুক্রবার মহামারি নিয়ন্ত্রণে ২২ নভেম্বর থেকে দেশব্যাপী লকডাউন জারি করেছে। এছাড়া টিকা দেয়াও বাধ্যতামূলক করা হয়েছে। জার্মানির পার্লামেন্টের উচ্চকক্ষ শুক্রবার সংক্রমণ সুরক্ষা আইনের সংশোধন অনুমোদন করেছে। মহামারি নিয়ন্ত্রণের লক্ষ্যেই এ আইন সংশোধন করা হয়েছে।

নেদারল্যান্ডস করোনা মোকাবেলায় তিন সপ্তাহের কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে। করোনার টিকা দেয়ার কর্মসূচিও জোরদার করা হয়েছে। এছাড়াও ইতালি, গ্রিস, হাঙ্গেরি, সুইডেন, ক্রোয়েশিয়া এবং স্লোভেনিয়ায় লোকজনকে টিকা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আজকের সম্ভব্য একাদশ।

শনিবার ২০ নভেম্বর ২০২১, ০৫ অগ্রহায়ণ ১৪২৮, ১৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ব্যার্থতার গোলচক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দলে পরিবর্তন, মাঠ পরিবর্তন, নতুন পরিকল্পনা কিছুতেই ধরা দিচ্ছে না জয়। গতকাল পাকিস্তানের বিপক্ষে ‘হোম গ্রেউন্ড’ খ্যাত মিরপুরে হেরে টানা ৬ পরাজয়ের স্বাদ নিলো টাইগাররা। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক পারফর্ম করে দেশের মাটিত প্রথম আন্তর্জাতিক ম্যাচও হারে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) দুপুর ২টায় মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে হেরে গেলে হাত থেকে ফসকে যাবে সিরিজ। এই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের সম্ভব্য একাদশ দিয়েচে ক্রিকবাজ। বাংলাদেশ: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান/ইয়াসির আলী, নাজমুল হাসান শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ/আমিনুল ইসলাম, শরীফুল ইসলাম। পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী ও শাহীন শাহ আফ্রিদি।

সবার জন্য উম্মুক্ত হলো আরব আমিরাতের (ডুবাই) ৫ বছরের মাল্টিপল ভিজিট ভিসা।।

শনিবার ২০ নভেম্বর ২০২১, ০৫ অগ্রহায়ণ ১৪২৮, ১৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

মধ্যপ্রাচ্য নয়, নয় শুধু আরব বিশ্ব,সারা পৃথিবীর নজর এখন উপসাগরীয় দেশ আরব আমিরাতের দিকে। আমাদের দেশের অধিকাংশ মানুষ আরব আমিরাতকে ডুবাই হিসেবে চিনে, অথচ ডুবাই হলো আরব আমিরাতের ৭ টি ইমারতের একটি স্বতন্ত্র ইমারত।
তবে সম্ভবত ডুবাই ক্যারিশমাটিক অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, আন্তর্জাতিক বানিজ্য কেন্দ্র এবং পর্যটন শিল্পের উৎকর্ষ সাধন করে বিশ্ববাসীকে আকৃষ্ট করতে পারার কারণে পুরো আরব আমিরাতকে সবাই ডুবাই নামেই চিনে।
অবাধে এবং নির্বিঘ্নে এখানে এসে বিশ্ববাসী যেনো বিনিয়োগ করতে পারে, পর্যটন মেগা প্রকল্পগুলো ভিজিট করতে পারে তারজন্য সম্প্রতি স্মার্ট সার্ভিসের মাধ্যমে আরব আমিরাত চালু করলো ৫ বছরের মাল্টিপল ভিজিট ভিসা।
বিশ্বের এমন কোন দেশ নেই, যে দেশের সরাসরি ফ্লাইট আরব আমিরাত থেকে বিশেষ করে ডুবাই থেকে নেই। অর্থনৈতিক ও বানিজ্যিক দিক দিয়ে মধ্যপ্রাচ্যের এদেশ অনেক ইউরোপীয় ইউনিয়নের দেশকে ইতিমধ্যে ছাড়িয়ে গেছে। অফিসিয়াল সকল ক্ষেত্রে সহজীকরণ, ওয়ান স্টপ সার্ভিস, ন্যায়বিচার ইত্যাদি কারণে আন্তর্জাতিক অংগনে দেশটির সুনাম ও খ্যাতি ঈর্ষনীয় পর্যায়ে পৌঁছেছে।
আমিরাতের মাল্টিপল ভিসার গুরুত্ব নিয়ে দু’একটা কথা না বললে নয়;
১- পৃথিবীর যে কোন দেশে মোভ করার জন্য এটি একটি উত্তম ট্রানজিট পয়েন্ট। ট্যুরিস্টদের জন্য আদর্শ ও অত্যন্ত আকর্ষণীয় দেশ আরব আমিরাত। সংগত কারণে এদেশে একবারের সফরে সব দর্শনীয় সাইট দেখা সম্ভব না-ও হতে পারে, তাই মাল্টিপল ভিসা থাকলে যখন তখন অতি অল্প মুল্যে অপার টিকিট কিনে বারবার আসা যাবে।
২- অনেক সময় দেশ থেকে সরাসরি অন্য দেশের টিকেট নিতে খরচ অনেক বেশী পড়ে, তাই শেষ ডেস্টিনেশনে যেতে আরব আমিরাতে একদিন কাটিয়ে গেলে রথ দেখা ও কলা বিক্রি একসাথে হয়ে যাবে।
৩- যেসকল ব্যাবসায়ীরা নিয়মিত আরব আমিরাতে আসতে হয় তাদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ।
৪- সারা বিশ্বের বায়ার সেলার সবাই আমিরাতে তাদের শাখা অফিস খুলে বসে আছে। ধীরেসুস্থে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলে ব্যাবসায়ীক স্বার্থ হাসিল করতে পারেন।
আমি দেশের অনেক ব্যাবসায়ীদের চিনি যারা নিয়মিত আসা-যাওয়ার জন্য আমিরাতের ইনভেস্টর ভিসা বা পার্টনার ভিসা করে রেখেছেন, এক্ষেত্রে তাদেরকে প্রতি ৬ মাসে একবার আমিরাত প্রবেশের বাধ্যতাবাধকতা রয়েছে এবং প্রতি ২/৩ বছর পর পর তা সম অংকের খরচ দিয়ে রিনিউ করতে হয়। সেদিক দিয়ে এই ভিসাটির খরচ নেই বললেই চলে এবং প্রতি ৬ মাসের মধ্যে প্রবেশের বাধ্যবাধকতা নেই, শুধু ইস্যু হওয়ার দুই মাসের মধ্যে একবার প্রবেশ করতে হবে।
ঘোষিত মাল্টিপল ভিসার সুবিধাঃ
১- আমিরাত প্রবেশে ৬ মাসের বাধ্যবাধকতা নেই।
২- সময় সুযোগ মতো স্বল্প মুল্যে টিকেট নেওয়ার সুবিধা।
৩- ঘরে বসে ভিসা এপ্লিকেশন করা যায়, কোন অফিসের দ্বারস্থ হওয়া লাগেনা।
৪- ইনভেস্টর/পার্টনার ভিসার তুলনায় খরচ অন্তত ৯৫% কম।
৫- যথাযথ ভাবে, আবারো বলছি যথাযথ ভাবে এপ্লিকেশন করতে পারলে ভিসা হবে ১২ ঘন্টায়। ভুল হলে দৌড়ের উপর থাকতে হবে।
৬- পুর্বের কোন ভিজিট হিস্ট্রি থাকা লাগবেনা।
৭- আরিরাতের ৫ বছরের মাল্টিপল ভিসা থাকলে পরবর্তীতে অন্যান্য দেশ আপনাকে ভিসা দিতে তেমন গড়িমসি করবেনা।
৮- আমিরাতের বাহিরে পৃথিবীর যেখানেই থাকুন এপ্লাই করে ভিসা নিতে পারেন।
৯- দেশ থেকে যে সকল দেশের ভিজিট ভিসা পেতে ভোগান্তির শেষ থাকেনা, আরব আমিরাত থেকে তা নেওয়া অনেক সহজ। এখানে সারা দুনিয়ার এম্বাসী ও কনস্যুলার সার্ভিস রয়েছে।
আরব আমিরাত তথা ডুবাইয়ের ৫ বছরের মাল্টিপল ভিসা নেওয়ার জন্য যা যা লাগবেঃ
১- পাসপোর্টের ভ্যালিডিটি কমপক্ষে এক বছরের হতে হবে। (পিডিএফ)
২- যথাযথ কর্তৃপক্ষ থেকে কমপক্ষে ৪ মাসের স্বাস্থ্য বিমা করা। (পিডিএফ)
৩- ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট + ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট। কমপক্ষে চার হাজার ডলার সমমানের কারেন্সি একাউন্টে থাকতে হবে। সলভেন্সি সার্টিফিকেট সবার উপরে রেখে ৬ মাসের স্টেটমেন্ট সহ একসাথে একটা ফাইল করতে হবে যার সাইজ ২ এম বির বেশী হবেনা। (পিডিএফ)। বিঃদ্রঃ যাদের ব্যাংক ট্রাঞ্জেকশন দুর্বল তারা এখন থেকে টার্গেট নিয়ে আগাতে থাকুন।
৪- ডেমো টিকেট বুকিং, এপ্লাই করার ২০ দিন পরের জন্য করলে ভালো। (পিডিএফ)
৫- ডেমো হোটেল বুকিং, টিকেট বুকিং এর সাথে মিল রেখে ৯/১০ দিনের জন্য করা। (পিডিএফ)
৬- ছবি (jpg)
৭- ভেলিড ই-মেইল (বাধ্যতামূলক)।
যে কেউ নিজে নিজে এই লিংকে গিয়ে এপ্লাই করতে পারেন https://smartservices.ica.gov.ae/…/guest/index.html…
মনে রাখবেন সম্পুর্ণ নিখুঁতভাবে এপ্লাই করতে না পারলে সন্দেহাতীতভাবে ভিসা রিফিউজ হবে, রিফিউজ হলে ফি ফেরত পাবেন না। আর সব ঠিক থাকলে সচরাচর ১২-২৪ ঘন্টায় ভিসা ইস্যু হয়ে যাবে ইন শা আল্লাহ।

Mohammad Shariful Islam

টানা ৩৮ দিন ধরে পুত্রবধূকে ধ’র্ষ’ণ করে শ্বশুর , বলে মজা পেয়েছি তাই।

শুক্রবার ১৯ নভেম্বর ২০২১, ০৪ অগ্রহায়ণ ১৪২৮, ১৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ঘটনায় জড়িত শ্বশুর গিয়াস উদ্দিন ঢালীকে সোমবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। গিয়াস উদ্দিন ঢালী (৫৫) সখিপুর থানার চরপাইয়াতলী বেলায়েত হোসেন সরদারকান্দি গ্রামের মৃত সোনামিয়া ঢালীর ছেলে।

রোববার রাতে ধর্ষণের শিকার পুত্রবধূ বাদী হয়ে সখিপুর থানায় মামলা করেন।

মামলার অভিযোগে গৃহবধূ উল্লেখ করেন, ‘২০১৭ সালে গিয়াস উদ্দিন ঢালীর ছেলের সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। বিয়ের পর কাজের উদ্দেশ্যে আমার স্বামী ঢাকা চলে যান। কাজের জন্য ঢাকায় থাকেন স্বামী। বাড়িতে একই ঘরে থাকি আমরা সবাই। গত ২৮ মে রাতে শ্বশুর, শাশুড়ি ও দেবর এক খাটে শুয়েছিল। খাটের পাশে মাটিতে বিছানা করে ঘুমিয়ে ছিলাম আমি। ওই দিন ঘুমানো অবস্থায় গভীর রাতে আমার মুখ চেপে ধরে কেউ একজন, চোখ মেলে দেখি শ্বশুর আমার বুকের ওপর। চিৎকার করতে চাইলে মুখ চেপে ধরেন তিনি। সেই সঙ্গে মেরে ফেলার হুমকি দিয়ে আমাকে ধর্ষণ করে।’এরপর ২৮ মে রাত থেকে শুরু করে ৬ জুলাই পর্যন্ত প্রায় রাতে আমাকে ধর্ষণ করেছে শ্বশুর গিয়াস উদ্দিন। খুন হওয়ার ভয়ে ও লজ্জায় কাউকে বিষয়টি জানাতে পারিনি। অবশেষে উপায় না পেয়ে রোববার রাতে থানায় মামলা করেছি আমি।’ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, পুত্রবধূ মামলা দায়েরের পর শ্বশুর গিয়াস উদ্দিন ঢালীকে গ্রেফতার করা হয়েছে।শরীয়তপুর সদর হাসপাতালে ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। ধর্ষক গিয়াস উদ্দিন ঢালীকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সুত্র ঃ- https://www.facebook.com/groups/rethsgroup/permalink/3201944620039950/

খুললো রহস্যের জট, বেরিয়ে এলো নরসিংদীতে প্রেমিকাকে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর তথ্য!

শুক্রবার ১৯ নভেম্বর ২০২১, ০৪ অগ্রহায়ণ ১৪২৮, ১৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

এতদিন নানা রহস্যের মধ্যে প্রায় চাপা পড়েছিলো নদীতে ভাসমান অবস্থায় পাওয়া লিপা আক্তার নিপা নামের এক যুবতীর মৃতদেহ নিয়ে চাঞ্চল্যকর সেই ঘটনা।

তবে মামলা নিয়ে সজাগ ছিলেন পুলিশ। অবশেষে প্রায় দেড় বছর আগে নরসিংদী সদর থানা এলাকায় চাঞ্চল্যকর লিপা আক্তার নিপা হত্যা ঘটনায় দুজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তারকৃতরা হলো, সুজন মিয়া ও জহিরুল ইসলাম। গত বুধবার দুজনকে গ্রেপ্তার করে এ ঘটনার আসল রহস্য জানা যায়।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে গ্রেফতারকৃতদের জবানবন্দী ও স্বীকারোক্তির উধৃতি দিয়ে বিস্তারিত জানিয়েছেন পিবিআই নরসিংদী জেলার পুলিশ সুপার (এসপি) মো. এনায়েত হোসেন মান্নান।

এসপি মো. এনায়েত হোসেন মান্নান জানান, ২০২০ সালের ২৬ এপ্রিল নরসিংদীর সদর থানা এলাকায় মেঘনা নদীতে ভাসমান অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ। পরে ফেসবুকে ছবি দেখে পুলিশের সহায়তায় পরিবার নিশ্চিত হয় মরদেহটি লিপা আক্তার নিপার। অজ্ঞাতনামা হিসেবে মরদেহ দাফনের পর নরসিংদী সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২০ সালের ২৪ এপ্রিল রাতে বিয়ের কথা বলে নিপাকে ঘর থেকে নিয়ে যান তার প্রেমিক আমিরুল ইসলাম ও তার ঘনিষ্ঠরা। এরপর মেঘনা নদীর মাঝে নৌকায় নিপাকে শ্বাসরোধ করে হত্যা করে ভাসিয়ে দেয় তারা। আমিরুলসহ এই হত্যাকাণ্ডে অংশ নেন মোট সাতজন।

গ্রেপ্তার দুজনের আদালতে দেওয়া স্বীকারোক্তির বরাত দিয়ে পিবিআই কর্মকর্তা বলেন, আমিরুলের সঙ্গে নিপার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু আমিরুলের বাবা তাদের সম্পর্ক মেনে নেননি। বরং নিপাকে অন্য একটি ছেলের সঙ্গে বিয়ে দিতে ঘটকালি করেন আমিরুলের বাবা। বিয়ের পর নিপা এক বছর সংসার করেন। সেখানে তার একটি ছেলে সন্তানের জন্ম হয়।

পিবিআই সূত্র জানায়, এক সন্তান নিয়ে সুখের সংসারই ছিল নিপার। তবে সেই সুখ নষ্ট করেন আমিনুল। তার কারণে সংসার ভেঙে যায় নিপার। নিপা ফিরে আসেন বাবার বাড়ি। এরপর পুরনো প্রেমিক আমিনুল ইসলাম ওরফে আমিরুলের সঙ্গে আবার যোগাযোগ শুরু হয় নিপার। একপর্যায়ে নিপা গর্ভবতী হয়ে পড়েন। তখন আমিরুলকে বিয়ের জন্য চাপ দেন নিপা। আমিনুল নিপার গর্ভের সন্তান নষ্ট করার জন্য চিকিত্সকের কাছেও যান।

সুত্র ঃ- https://www.facebook.com/groups/rethsgroup/permalink/3201944620039950/

মায়ের গায়ে হাত তোলায় স্ত্রীকে তালাক দিয়েছেন-মোসাদ্দেক হোসেন সৈকত,,,?

শুক্রবার ১৯ নভেম্বর ২০২১, ০৪ অগ্রহায়ণ ১৪২৮, ১৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

এখন থেকে ঠিক ৬ বছর আগের কথা। খালাতো বোন সামিয়া শারমিনের সঙ্গে বিয়ে হয় জাতীয় দলের বর্তমান তারকা ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের। বিয়ের পর থেকেই সৈকতকে তার পরিবার ছেড়ে আলাদা সংসার করতে চাপ দিতে থাকে শারমিন। একদিকে মায়ের প্রতি শ্রদ্ধা অন্যদিকে স্ত্রীর আলাদা হওয়ার চাপ। একপর্যায়ে স্ত্রীকে তালাক বা ডিভোর্স দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন জাতীয় দলের এ অলরাউন্ডার।

নির্যাতন ও যৌতুকের অভিযোগে মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার স্ত্রী শারমিন। এ বিষয়টি চাউর হওয়ার পর বিকেল থেকেই মোসাদ্দেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। রাতে যুগান্তরের সঙ্গে একান্ত আলাপে মোসাদ্দেক বলেন, ‘বিয়ের পর থেকেই ও আমাকে আলাদা সংসার গড়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু আমার বাবা নেই, যে মায়ের কারণে আমি আজ ক্রিকেটার। সেই মাকে ছেড়ে কিভাবে আলাদা থাকি? এটা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি ওকে এটা নিয়ে অনেক বুঝিয়েছি।’

সুত্র ঃ- https://www.facebook.com/groups/rethsgroup/permalink/3201944620039950/

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক।

শুক্রবার ১৯ নভেম্বর ২০২১, ০৪ অগ্রহায়ণ ১৪২৮, ১৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় মন্ত্রীর দপ্তরে ইতালির রাষ্ট্রদূতের এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, সুষ্ঠু, সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ। মানব পাচারের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করার জন্য বিভিন্ন ধরণের প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি উপযুক্ত দক্ষতা অর্জন করে বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

বৈঠকে মানবপাচার প্রতিরোধ, গুণগত ও বৈধ শ্রম অভিবাসন নিশ্চিতকরণ, বাংলাদেশের কর্মীদের দক্ষতার মানোন্নয়ন, ইতালিতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ এবং দু-দেশের ভ্রাতৃত্ব পূর্ণ সৌহাদ্য-সম্প্রীতি নিয়ে আলোচনা হয়।