আবু বক্কর ছিদ্দিক পাভেল কুয়েত প কুয়েতে জুমার নামাজ এ ফের বাংলায় খুতবা শুরু কুয়েতে দীর্ঘ ৮৭ সপ্তাহ পর পুনরায় শুক্রবার (১৯ নভেম্বর) জুমার নামাজে বাংলাসহ বিশ্বের আরও ১৫টি ভাষায় খুতবা পাঠের অনুমতি দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়।
ফরওয়ানিয়া, রোমাতিয়া, চেবদী, সোলবিয়া, জাহারা এলাকায় নির্দিষ্ট মসজিদগুলোতে বাংলায় খুতবা পাঠ করা হয়।
ধাপে ধাপে বাকি মসজিদগুলোতেও বাংলাসহ বিভিন্ন দেশের ভাষায় খুতবা চালু হবে। বর্তমানে কাছাকাছি দাঁড়িয়ে স্বাভাবিক নিয়মে নামাজ আদায়ের করছে মুসল্লিরা।
করোনা মহামারি ব্যাপক হারে বৃদ্ধি হওয়ার কারণে ২০২০ সালের ১৩ মার্চ থেকে মসজিদগুলোতে জামাতে নামাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৪৬ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫৩ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জনে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৮ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ৮১৬ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ২৮ জনের। পরীক্ষা করা হয় ১৮ হাজার ১২৪টি নমুনা। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
বিশ্বকাপে ভরাডুবির পর একাদশে বড় পরিবর্তন নিয়ে আজ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট হাতে নেমেই চরম বিপদে পড়ে মাহমুদউল্লাহ বাহিনী। তবে আফিফ, সোহান ও মেহেদীর তিনটি ঝড়ো ইনিংসে কোনোমতে দলীয় সংগ্রহ ১০০ পার করতে পেরেছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১২৭ রান সংগ্রহ করেছে টাইগাররা।
এক বিরল ‘ব্লাড মুন’ এর দর্শন পেতে চলেছে বিশ্ব। আগামী শুক্রবার (১৯ নভেম্বর) পূর্ণিমার দিনই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। টানা তিন ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড ধরে স্থায়ী হবে এই আংশিক চন্দ্রগ্রহণ। এ সময় চাঁদের রং হবে প্রায় রক্তিম লাল। তাই রঙের কারণে এর নাম ‘ব্লাড মুন’ বা ‘বিভার মুন’। তবে এই শতাব্দীতে আর এতটা সময় ধরে বিশেষ এই ব্লাড মুন দেখা সম্ভব হবে না। খবর ফক্স৫৯ এর।
আমেরিকার ইন্ডিয়ানায় বাটলার বিশ্ববিদ্যালয়ের হলকোম্ব অবজারভেটরি ও নাসা জানিয়েছে, ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণটি শুক্রবার দেখা যাবে চীন, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, মঙ্গোলিয়া, ম্যাকাওসহ গোটা পূর্ব এশিয়ায়। এছাড়া অস্ট্রেলিয়া, উত্তর ইউরোপে, উত্তর ও দক্ষিণ আমেরিকায় এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতেও ব্লাড মুনের দেখা মিলবে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
খণ্ডগ্রাস চূডা়ন্ত মুহূর্তে পৌঁছবে বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ৩টার দিকে। তবে বাংলাদেশ থেকে এ দৃশ্য দেখার সুযোগ হবে না। পূর্ণিমার চাঁদের আকারের চেয়ে কিছুটা ছোট হবে শুক্রবারের চাঁদ। পৃথিবীর ছায়ায় সেই চাঁদের ৯৭.৪ শতাংশই ঢাকা পড়ে যাবে। ফলে, আক্ষরিক অর্থে খণ্ডগ্রাস হলেও শুক্রবারের চন্দ্রগ্রহণ অনেকটাই হবে পূর্ণগ্রাসের মতো।
শুক্রবারের পূর্ণিমার চাঁদের রং অবশ্য পুরোপুরি লাল হবে না। পৃথিবীর ছায়া ঢাকতে পারবে না বলে চাঁদের মাত্র ৩ শতাংশ আলোকিত হবে সূর্যালোকে। প্রদক্ষিণের পথে পূর্ণিমার চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে পুরোপুরি ঢুকে গেলেই হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
নরসিংদী তালতলা থেকে বাপ্পি নামে একজন জানতে চেয়েছেন, স্ত্রীর প্রতি ভালবাসার কারণে মাঝেমধ্যে আমি তাকে আপু বলে ডাকি। কিছুদিন আগে হঠাৎ আমার ভেতর খটকা লাগে যে, এই শব্দে স্ত্রীকে সম্বোধন করা কি ঠিক? তো আমি জানতে চাই, স্ত্রীকে আপু বলে সম্বোধন করার বিধান কী?
উত্তর- স্ত্রীকে আপু বলে ডাকা উচিত নয়। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে এভাবে বলতে শুনে তা থেকে বারণ করেছেন। (দ্র. সুনানে আবু দাউদ, হাদীস ২২১০)
তাই স্ত্রীকে এভাবে সম্বোধন করা থেকে বিরত থাকা উচিত। তবে এর দ্বারা বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় পাকিস্তানের ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেন সকলকে চমকে দিয়ে একটি সাক্ষাতকারে জানিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ানের কাছে থেকে উপহার হিসেবে পাওয় পবিত্র কোরআন শরীফ নিয়মিত পাঠ করেন তিনি, ইসলাম ধর্মের প্রতি তার আগ্রহ আছে। এবার আরেকবার টুইট করে সকলকে চমক দিলেন অজি ব্যাটিং কিংবদন্তি। সেটি সালাম দিয়ে! পাকিস্তানের হয়ে বিশ্বকাপে কাজ শেষ হওয়ার পর নিজ দেশে ফিরে যান ম্যাথু হেইডেন। অপরদিকে বাবর আজমের দল চলে আসে বাংলাদেশে, টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। আর বাংলাদেশ সফরে আসা পাকিস্তান দলকে শুভকামনা জানিয়ে একটি টুইট করেছেন হেইডেন। সেই টুইটটি তিনি আবার করেছেন উর্দু ভাষায়। এখানেই চমকের শেষ না। নিজের টুইটটি তিনি শুরু করেন মুসলিমদের চিরাচরিত রীতি সালাম দিয়ে। ‘আসসালামু আলাইকুম পাকিস্তান। আমি এখন ব্রিসবেনে আছি ও আমার আইসোলেশন সময় শেষ করছি। কিন্তু আমার মন পরে আছে ঢাকায় থাকা পাকিস্তান দল ও সাপোর্ট স্টাফদের কাছে।’ পোস্ট করেন তিনি। ‘আমি পাকিস্তানের সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি। এগিয়ে যাও চ্যাম্পিয়নরা। তোমরা পারবে।’ যোগ করেন হেইডেন। এদিকে ম্যাথু হেইডেন বিশ্বকাপ উপলক্ষে পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেন। বিশ্বকাপ শেষেই তিনি চলে যান। অন্যদিকে বোলিং পরামর্শক হিসেবে পাকিস্তান দলে যোগ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলেন্ডার। তারও চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু তিনি এর মেয়াদ বাড়ান ও বাংলাদেশ সফরে আসেন। তিনটি টি-টোয়েন্টি ও প্রথম টেস্ট ম্যাচ শেষে ফিলেন্ডার তার দেশে চলে যাবেন।
আবারও প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) লঙ্ঘন করে অরুণাচল প্রদেশে শি ইয়োমি জেলায় ঢুকে গ্রাম বানানোর অভিযোগ উঠেছে চীনা সেনার বিরুদ্ধে। একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে প্রচারিত খবরে দাবি, অরুণাচলের শি ইয়োমি জেলায় এলএসি-র প্রায় ছ’কিলোমিটার ঢুকে একটি গ্রাম বানিয়েছেন চীনা ফৌজ। দাবির সমর্থনে একটি উপগ্রহ চিত্রও প্রকাশ করা হয়েছে।–আনন্দবাজার
প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই উপগ্রহ চিত্র ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তোলা। সেই সঙ্গে ২০১৯ সালের মার্চে তোলা ঠিক একই এলাকার একটি উপগ্রহ ছবিও প্রকাশ করা হয়েছে। ২০১৯ সালের ছবিতে নদীর তীরে জনবসতির কোনও চিহ্ন নেই। কিন্তু দু’মাস আগে তোলা ছবিতে দেখা যাচ্ছে বাড়ির সারি। সদ্য গড়ে ওঠা ওই গ্রামের প্রায় ৯৩ কিলোমিটার পশ্চিমে চিনের একটি জনপদ রয়েছে। অরুণাচল সরকার বা সেনার তরফে এখনও চিনের সেনার জমি জবরদখলের অভিযোগ স্বীকার করা হয়নি। এক সেনাকর্তার দাবি, গ্রামটির অবস্থান এলএসি-র কিছুটা উত্তরে। তবে সেনা জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, চলতি বছরের গোড়ায় ওই টিভি চ্যানেলেই অরুণাচলের উত্তর সুবনসিরি জেলায় ভারতীয় ভূখণ্ডের চার কিলোমিটার অন্দরে ঢুকে তাসরি চু নদীর তীরে বানানো চীনা সেনার গ্রাম বানানোর উপগ্রহ ছবি প্রকাশ করা হয়েছিল। তাতে ধরা পড়েছিল ১০১টি বাড়ির অস্তিত্ব। অরুণাচলের বিজেপি সাংসদ টাপির গাও সে সময় লোকসভায় দাঁড়িয়ে চীনা জবরদখলের বিরুদ্ধে সরব হয়েছিলেন। সম্প্রতি আমেরিকার প্রতিরক্ষা দফতরের বার্ষিক রিপোর্টেও ভারতীয় ভূখণ্ড জবরদখলের সেই অভিযোগের স্বীকৃতি মিলেছে।
এর পর বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী অরুণাচলের সীমান্ত সংলগ্ন অঞ্চলে চিনের গ্রাম গড়ার অভিযোগের সত্যতা স্বীকার করলেও সেনার তরফে চীনের দখলদারির কথা খারিজ করা হয়। ঘটনাচক্রে, বুধবারই একটি সংবাদমাধ্যমে চীনা সেনার বিরুদ্ধে ডোকলামের কাছে ভুটানের ভূখণ্ড জবরদখল করে গ্রাম তৈরির অভিযোগ তোলা হয়েছে।
বাংলাদেশে সফরকারী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম বলেছেন, পাকিস্তান দলের সমর্থক বাংলাদেশেও অনেক আছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের অধিনায়ক এ মন্তব্য করেন । আগামীকাল শুক্রবার মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।
প্রথম ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘যখনই আমরা অনুশীলন করতে গিয়েছি পুরো পথে লোক দাঁড়িয়ে থেকেছে, আমাদের চিয়ার আপ করেছে, হাত নাড়িয়েছে। আমার তাই মনে হয়, বাংলাদেশের পাশাপাশি আমাদেরও অনেক সমর্থক আছে এখানে। অনুশীলনের সময়ও সেখানে লোকে আমাদের দেখেছে, চিয়ার আপ করেছে। দেড় বছরের বেশি সময় পর বাংলাদেশে আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট মাঠে ফিরছে দর্শক। মাহমুদুল্লাহদের প্রতি অকুণ্ঠ সমর্থনই থাকার কথা শের-ই-বাংলা স্টেডিয়ামে। তবে গ্যালারির গর্জনে শুধু বাংলাদেশের নয়, পাকিস্তানের নামে আওয়াজ উঠবে বলেও আশা বাবর আজমের।
বাবর বললেন, কোভিডের পর এখানে প্রথমবার দর্শক প্রবেশের অনুমতি মিলেছে। এটা দারুণ ব্যাপার। ক্রিকেটার হিসেবে, দল হিসেবে আমরা উপভোগ করব এবং বাংলাদেশে আমরা যখনই এসেছি, দর্শক সবসময় আমাদের চিয়ার আপ করেছে। শুধু নিজেদের দলই নয়, পাকিস্তান দলকেও ওরা সমর্থন করেছে বেশ। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ৬ বছর পর বাংলাদেশে এসেছে পাকিস্তান। শুক্রবার থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দীর্ঘদিন পর বাংলাদেশে এসে অভিভূত বাবর আজমরা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২৭ হাজার ৯৩৯ জন এই ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২৪৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৮ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ নিয়ে করোনা থেকে সেরে উঠলেন ১৫ লাখ ৩৭ হাজার ৫১৮ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।