কুয়েতের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আসছে কঠোরতা।

বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১, ০৩ অগ্রহায়ণ ১৪২৮, ১২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

  • নীতিমালা পরিবর্তন হচ্ছে লাইসেন্স ইস্যুকরনে।
  • লাইসেন্স পেতে পার করতে হবে ১০ টি ধাপ / স্টেপ।

কুয়েতের ট্রাফিকের ডিপার্টমেন্টের ডাইরেক্টর ব্রি: শেখ ফাওয়াজ খালেদ বলেন: লাইসেন্স ইস্যুর জন্য পরিক্ষায় গাইড প্যানেলে পারদর্শী হওয়া আবশ্যক! কারন, একজন ড্রাইভারের নিরাপত্তার প্রথম ধাপই হচ্ছে, তার গাইড প্যানেল সম্পর্কে যথেষ্ট ধারণা জ্ঞান থাকা!

সুত্রে প্রকাশ, মেশিনে থাকা MCQ তে আরো ১০ টি প্রশ্ন সংযুক্ত হবে।

আল জারিদা আরো লিখেছে, কেউ যদি উত্তর দিতে ব্যর্থ হয় তাহলে প্রার্থী অযোগ্য গন্য হবে।

সোর্স : আল-জারিদার অনলাইন ফিড

হিজবুল্লাহকে আর্থিক সহায়তার দায়ে কুয়েতে আটক ১৮,,,,

বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১, ০৩ অগ্রহায়ণ ১৪২৮, ১২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

লেবাননের প্রভাবশালী শিয়াগোষ্ঠী হিজবুল্লাহকে অর্থায়নের অভিযোগে ১৮ সন্দেহভাজনকে আটক করেছে কুয়েতের কৌঁসুলিরা। আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দেশটির আল-কাবাস ও আল-রাই পত্রিকার বরাতে রয়টার্স এমন খবর দিয়েছে।
আল-কাবাস বলছে, আটকদের বিরুদ্ধে যে হেজবুল্লায় অর্থায়নের যে অভিযোগ এসেছে- তা ২১ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীকে। যতদিন তদন্ত শেষ না হয়, ততদিন কারাগারে থাকতে হবে এই ১৮ জনকে।
২০১৬ সালে লেবাননের প্রধান রাজনৈতিক দল এবং শিয়াপন্থী মুসলিমদের অন্যতম বৈশ্বিক সংগঠন হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে কুয়েত।
লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে শিয়াপন্থী হেজবুল্লাহর প্রভাব বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো লেবাননের বিষয়ে দিন দিন বিরূপ হয়ে উঠছে। ফলে, মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক রাজনীতিতে এক প্রকার কূটনৈতিক সমস্যায় পড়েছে দেশটি।
মাস খানেক আগে ইয়েমেনে সউদী নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর অভিযানের সমালোচনা করেছিলেন লেবাননের তথ্য মন্ত্রী জর্জ কোরদাহি। তার সমালোচনার পরপরই সউদী আরব, কুয়েত ও বাহরাইন একযোগে নিজ নিজ দেশ থেকে লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে, পাশাপাশি ওই দেশে নিযুক্ত নিজেদের দূত ফিরিয়ে আনে।
পরবর্তীতে সউদী পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়- কেবল মন্ত্রীর সমালোচনার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে- এমন নয়; বরং এটি ছিল লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরান সমর্থিত হেজবুল্লাহর ‘আধিপত্যের’ প্রতিবাদ।
এ ঘটনায় ইরানকে অভিযুক্ত করে কুয়েত, কিন্তু ইরান যাবতীয় অভিযোগ অস্বীকার করে। তারপর থেকেই ইরান ও ইরান সমর্থিত আন্তর্জাতিক দল ও গোষ্ঠীসমূহের বিষয়ে বিরূপ হয়ে ওঠে দেশটি। সূত্র : রয়টার্স।

সুত্র ঃ- https://www.facebook.com/318792851589933/posts/2484848818317648/

অভিবাসীদের সহায়তা করছে পোল্যান্ডের তাতার মুসলিমরা।

বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১, ০৩ অগ্রহায়ণ ১৪২৮, ১২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বেলারুশ থেকে অভিবাসীদের নিজ দেশ পোল্যান্ডে প্রবেশে সহায়তা করছেন দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রধান মুফতি তোমাসজ মিসকিউইকজ। তার এ সহায়তা কোনো ধর্মীয় ভিত্তিতে না, বরং মানবিক দিক বিবেচনা করেই তিনি অভিবাসীদের সহায়তার হাত বাড়িয়েছেন।
পোল্যান্ডের পূর্বাঞ্চলে লিপিকা তাতারসদের সঙ্গে কাজ করছেন এই মুফতি। ইউরোপের সবচেয়ে প্রাচীন মুসলিম সম্প্রদায়ের একটি লিপিকা তাতারদের অংশ হিসেবে প্রায় দুই হাজার মানুষ অভিবাসনপ্রত্যাশীদের সহায়তায় সক্রিয় রয়েছেন। খবর রয়টার্স
অন্যান্য পোলিশ নাগরিকদের সঙ্গে তারাও মানবিক সহায়তার কাজে নেমে পড়েছেন। ইউরোপীয় ইউনিয়ন বলছে, রাশিয়ার মিত্র বেলারুশ বর্তমানে অভিবাসন সংকটের মূলহোতা। কারণ, বেলারুশের রাজধানী মিনসকে রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের ওপর ধরপাকড়ের দায়ে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর অভিবাসন সংকট তৈরি করে ইউরোপের বিরুদ্ধে সেই নিষেধাজ্ঞার প্রতিশোধ নিচ্ছে বেলারুশ।
ইরাক ও আফগানিস্তান থেকে যাওয়া প্রায় চার হাজার অভিবাসনপ্রত্যাশী প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে বর্তমানে পোল্যান্ড সীমান্তের বনের মধ্যে অপেক্ষায় আছেন। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো দেশগুলোর সঙ্গেও পোল্যান্ডের বিস্তারিত সীমান্ত রয়েছে।
মুফতি তোমাসজ মিসকিউইকজ বলেন, পোল্যান্ডে কোনো ব্যক্তির বৈধভাবে থাকার অধিকার থাকুক কিংবা না-ই থাকুক, তাদের মাথা গোঁজার ঠাঁই, প্রয়োজনীয় খাবার ও শালীন পোশাকের প্রয়োজনীয়তা আছে। এসব মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে হবে।
পোল্যান্ডের একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী তাতারস। দেশটির ৯০ শতাংশ মানুষ ক্যাথলিক। ইউরোপীয় দেশটির সমাজ ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ক্যাথলিক গির্জা।
মানবিক সহায়তায় গির্জার ভূমিকারও প্রশংসা করেছেন মুফতি তোমাসজ। তিনি বলেন, পোল্যান্ডের মুসলমানেরাও একই কাজ করছেন। গেল কয়েক সপ্তাহ ধরে যারা সীমান্ত অতিক্রম করছেন, তাদের সহায়তায় কাজ করছেন তিনি ও তাতার সম্প্রদায়ের নেতা ম্যাসিয়েজ সিকনোউইকস।
তাতারস প্রধান বলেন, পোল্যান্ড ও জার্মানির লোকজন আমাদের জন্য অর্থসহ বিভিন্ন সরঞ্জমাদি পাঠাচ্ছেন। মুসলমানদের জন্য যা অনেক বড় সহায়তা। আমরা সেনাদের জন্য স্যুপ রান্না করছি। প্রতিদিন অন্তত ৩০০ জনকে খাবার যোগান দিচ্ছি। সূত্র : রয়টার্স।

পাকিস্তান ও তালেবান ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী: যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১, ০৩ অগ্রহায়ণ ১৪২৮, ১২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য পাকিস্তানকে একটি বিশেষ উদ্বেগের দেশ (সিপিসি) হিসাবে পুনর্নির্ধারণ করেছেন এবং তালেবানকে বিশেষ উদ্বেগের সত্তা হিসাবে পুনরায় আখ্যা দিয়েছেন।

ট্রাম্প প্রশাসন প্রথম ২০১৮ সালের ডিসেম্বরে পাকিস্তানকে এই তালিকায় রেখেছিল এবং ২০২০ সালেও তা অপরিবর্তিত রেখেছিল। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসা বাইডেন প্রশাসন সেই তালিকায় রাশিয়াকে যুক্ত করে এবং সুদানকে বাদ দেয়। এই দুই পরিবর্তন ছাড়া সিপিসি’র পুরানো তালিকাটি অপরিবর্তিত রাখা হয়।

সেক্রেটারি ব্লিঙ্কেন তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলেন, ‘ধর্মীয় স্বাধীনতার পদ্ধতিগত, চলমান, (এবং) গুরুতর লঙ্ঘনের’ সাথে জড়িত বা সহ্য করার অভিযোগে দেশগুলোকে এই বিভাগে তালিকাভুক্ত করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমি বার্মা, চীন, ইরিত্রিয়া, ইরান, ডিপিআরকে, পাকিস্তান, রাশিয়া, সউদী আরব, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তানকে ধর্মীয় স্বাধীনতার নিয়মতান্ত্রিক, চলমান এবং গুরুতর লঙ্ঘনের সাথে জড়িত বা সহ্য করার জন্য বিশেষ উদ্বেগের দেশ হিসাবে মনোনীত করছি।’

ব্লিঙ্কেন যোগ করেন, ‘আমি আলজেরিয়া, কমোরোস, কিউবা এবং নিকারাগুয়াকে ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘনের সাথে জড়িত বা সহ্য করা সরকারগুলোকে একটি বিশেষ ওয়াচ লিস্টে রেখেছি।’ তিনিআল-শাবাব, বোকো হারাম, হায়াত তাহরির আল-শাম, হুথি, আইএসআইএস, আইএসআইএস-গ্রেটার সাহারা, আইএসআইএস-পশ্চিম আফ্রিকা, জামাত নাসর আল-ইসলাম ওয়াল-মুসলিম এবং তালেবানকে বিশেষ উদ্বেগের সংস্থা হিসাবে মনোনীত করেছেন।

প্রতি বছর মার্কিন সেক্রেটারি অফ স্টেট সরকার এবং অ-রাষ্ট্রীয় ব্যক্তিদের চিহ্নিত করে এই তালিকা প্রণয়ন করেন। ‘আমরা সমস্ত সরকারকে তাদের আইন ও অনুশীলনের ত্রুটিগুলো প্রতিকার করতে এবং অপব্যবহারের জন্য দায়ীদের জন্য জবাবদিহিতা প্রচার করতে চাপ দিতে থাকব,’ ব্লিঙ্কেন বলেছেন। সূত্র: ডন।

গণ অধিকার পরিষদ নেতাদের ওপর হামলা নিন্দনীয়: ওবায়দুল কাদের,,,,?

বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১, ০৩ অগ্রহায়ণ ১৪২৮, ১২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সমাধিস্থলে নবগঠিত দল বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাদের ওপর হামলা দুঃখজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

তিনি বলেছেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। এ হামলার বিষয়ে তদন্ত চলছে। ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে তার রাজধানীর বাসভবনে এক ব্রিফিংকালে একথা জানান।

শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, গাজীপুরের মেয়র এবং চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে সেখানে আলোচনা হবে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিদ্রোহ করছে এবং বিদ্রোহীদের মদদ দিচ্ছে তাদের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রিপোর্ট দেওয়ার জন্য।

দক্ষিণ আফ্রিকায় ২৪ ঘণ্টায় ৩ বাংলাদেশির মৃত্যু।

বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১, ০৩ অগ্রহায়ণ ১৪২৮, ১২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

দক্ষিণ আফ্রিকায় ২৪ ঘণ্টারও কম সময়ে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১৭ নভেম্বর) দুপুর ১টায় দেশটির পুমালাঙ্গা প্রদেশের পের্ডাকোপে সড়ক দুর্ঘটনায় বিদ্যুত নামে একজন প্রাণ হারিয়েছেন।

বিদ্যুতের সঙ্গে গাড়িতে থাকা নোয়াখালীর মাসুম নামে আরেক বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মাসুমের দেশের বাড়ি জামালপুর বলে জানা গেছে।

এছাড়া ওইদিন সন্ধ্যা সাড়ে সাতটায় দেশটির ইস্টার্ন কেপ প্রদেশে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ধারালো অস্ত্র দিয়ে বাগেরহাটের মাসুদ মুন্সিকে হত্যা করা হয়েছে।
পরে স্থানীয় এক আফ্রিকান নাগরিক এলাকাটিতে থাকা অন্যান্য বাংলাদেশিদের খবর দিলে তারা পুলিশের সহযোগিতায় মাসুদ মুন্সির ক্ষত-বিক্ষত রক্তাক্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

একইদিন মোহাম্মদ শাহজাহান সাজু নামের আরেক বাংলাদেশি নিজ বাসায় স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার দেশের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ। সাজুর এক ঘনিষ্ঠ জানিয়েছেন, তার ইচ্ছে অনুসারে সাজুকে দক্ষিণ আফ্রিকায় দাফন করার ব্যবস্থা করা হচ্ছে।

জানা গেছে, মাসুদ মুন্সী যে প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনা করতেন সেখানে তিনি একাই থাকতেন। দোকান বন্ধ করার সময় আগে থেকে উৎপেতে থাকা সঙ্গবদ্ধ দলটি বাংলাদেশি এই রেমিট্যান্স যোদ্ধার ওপর অতর্কিত হামলা করে ধারালো অস্ত্র দিয়ে মৃত্যু নিশ্চিত করে মূল্যবান মালামাল এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

আল-আমিন নামে এক বাংলাদেশি জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে আগামী ২ দিনের মধ্যে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার নিহত মাসুদ মুন্সীর মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
এই তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

গাইবান্ধায় তৈরি হচ্ছে কচুরিপানার তৈরি হস্তশিল্প!

বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১, ০৩ অগ্রহায়ণ ১৪২৮, ১২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

গাইবান্ধা রসমঞ্জুরীর জেলা হিসেবে বিখ্যাত হলেও এখানে রয়েছে নানা ধরণের হস্ত ও কারুশিল্প।কচুরিপানার তৈরি হস্তশিল্প তার মধ্যে অন্যতম।

গাইবান্ধা শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়ায় তৈরি হয় কচুরিপানার তৈরি হস্তশিল্প।

এছাড়াও আশেপাশের গ্রামের অনেক নারীরা এখন কচুরিপানার তৈরি হস্তশিল্পের সাথে জড়িত হয়ে নিজেরা আর্থিক ভাবে সাবলম্বী হয়েছেন।

তাদের হাতে তৈরি কচুরিপানার ফুলের টব, হ্যান্ড ব্যাগ, পাপস, ভ্যানিটি ব্যাগ, মাদুর, ঝুঁড়িসহ ঘর সাজানোর বিভিন্ন সৌখিন সামগ্রী যাচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা, নেদারল্যান্ডসের মতো উন্নত দেশগুলোতে।

কচুরিপানার তৈরি হস্তশিল্পের এই বিশাল কর্মযজ্ঞের মূল কারিগর ফুলছড়ি উপজেলার মদনের পাড়া গ্রামের সুভাস চন্দ্র বর্মন।

গাইবান্ধার সদর উপজেলার তালতলা, দাড়িয়াপুর ও ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়ায় তিনি গড়ে তুলেছেন কচুরিপানা ভিত্তিক হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ কেন্দ্র।

কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ নিয়ে বেশ কয়েকটি গ্রামের অনেক নারী ইতোমধ্যেই যুক্ত হয়েছেন এই পেশায়। এছাড়াও আশেপাশের গ্রামের অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরী হয়েছে সুভাস চন্দ্রের হস্তশিল্পের এই উদ্যোগের ফলে।

সামগ্রিক ভাবে জেলার আর্থ-সামাজিক উন্নয়নে সুভাস চন্দ্র বর্মনের এই অসাধারণ উদ্যোগ প্রশংশনীয় ভূমিকা পালন করছে।

ছবিটি MUNZURUL KARIM NETWORK থেকে নেয়া। ছবিতে গাইবান্ধার কচুরিপানার তৈরি ফুলের টব।

ছবি- Kamrul Hasan

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি, নিহত ১০।

বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১, ০৩ অগ্রহায়ণ ১৪২৮, ১২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকই। নিহতদের মধ্যে দুজন রয়েছেন খার্তুমে, সাতজন বাহরিতে এবং একজন ওমদুরমানে। সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরস (সিসিএসডি) এক বিবৃতিতে বলেছে, বিভিন্ন এলাকায় বিক্ষোভে ব্যাপকভাবে গুলি করেছে সেনাবাহিনী। এতে অনেকে গুরুতর আহত হয়েছেন।

সামরিক অভ্যুত্থানের পর সেনাশাসনের বিরোধিতায় দেশটির রাজপথে বিক্ষোভে নামে হাজারো মানুষ। এর ধারাবাহিকতায় বুধবার (১৭ নভেম্বর) বিক্ষোভকারীরা রাজধানীর খার্তুম এবং বাহরি এবং ওমদুরমান শহরে মিছিল করে।

সূত্রঃ আল জাজিরা।

১ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা-রাশিয়া ফ্লাইট।

বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১, ০৩ অগ্রহায়ণ ১৪২৮, ১২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসের কারণে দীর্ঘ প্রায় ২০ মাস পর অবশেষে বাংলাদেশের সাথে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে রাশিয়া সরকার। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও বেশ কিছু দেশের সাথে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে রাশিয়া।

আগামী ১ ডিসেম্বর থেকে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত গত মঙ্গলবার নিয়েছে দেশটির জরুরি সাড়াদান কেন্দ্র।বাংলাদেশের পাশাপাশি ফ্লাইট নিষেধাজ্ঞা উঠেছে ব্রাজিল, মঙ্গোলিয়া, আর্জেন্টিনা, কোস্টা রিকাসহ বেশ কয়েকটি দেশের উপর থেকে।

রাশিয়া সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফ্লাইট পুনরায় চালুর এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ ডিসেম্বর থেকে এসব দেশে চলাচল করবে নিয়মিত ফ্লাইট।

যেখানে বলা হয়েছে, ঢাকা ও মস্কোর মধ্যে প্রতি সপ্তাহে দুটি করে ফ্লাইট চলাচল করবে। এর আগে, করোনাভাইরাসের শুরুতে ২০২০ সালের ১৮ মার্চ থেকে সব দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল রাশিয়া সরকার। এরপর উড়োজাহাজ চলাচলও বন্ধ হয়ে যায়।

বিভিন্ন দেশে করোনা ভাইরাস কমায় এবং ক্ষতির মুখে থাকা বিমান সংস্থাগুলোর দাবির প্রেক্ষাপটে ক্রমান্বয়ে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করতে যাচ্ছে রাশিয়া। এর মধ্যে গত বছরের এপ্রিলে বাংলাদেশ থেকে রাশিয়ার নাগরিকদের সরিয়ে নিতে ঢাকা ও নিজনি নভগরদের মধ্যে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছিল। ওই ফ্লাইটে দেশে ফিরেছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ১৭৮ রুশ নাগরিক।

নিউইয়র্ক ট্রাফিক পুলিশে যোগ দিলেন ১২০ বাংলাদেশি।

বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১, ০৩ অগ্রহায়ণ ১৪২৮, ১২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের ট্রাফিক এজেন্ট হিসেবে আরও ১২০ বাংলাদেশি যোগ দিয়েছেন। পুলিশ সদর দফতরে নবাগত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টদের গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পুলিশ একাডেমির প্রশিক্ষণ শেষ ১৮১ জন নতুন ট্রাফিক পুলিশ এজেন্ট দায়িত্বভার গ্রহণ করেন। অংশ নেওয়া ১৮১ জনের মধ্যে ১২০ জনই বাংলাদেশি। এছাড়াও একাডেমিক প্রশিক্ষণে সবচেয়ে বেশি নম্বর পেয়ে সেরা এজেন্ট বা ভ্যালিডিক্টোরিয়ান হয়েছেন একজন বাংলাদেশি। তার নাম রাফি কামাল।

১৮১ জন নতুন ট্রাফিক পুলিশ এজেন্ট নিউইয়র্কের পাঁচটি বোরোর বিভিন্ন অফিসে দায়িত্ব পালন করবেন। আগামী দুই সপ্তাহ পর আরও ২৩৫ জনের একটি গ্রুপের প্রশিক্ষণ শুরু হবে বলে জানা গেছে। সেখানেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ অব দ্যা ডিপার্টমেন্ট রোডনি কে হ্যারিসন। এছাড়া প্রায় দুই ডজন সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইউনিয়ন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রিকি মরিসন, সকুনবি এলুফেমি, আলবার্ট স্লোহ, ডেরন ডেফ্রিটাস, সাঈদ ইসলাম, সৈয়দ উতবা, নিজাম উদ্দীন, কামরুজ্জামান এবং ইউনিয়নের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র এজেন্ট খান শওকত।