কুয়েতের মহামান্য আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ অস্থায়ী ভাবে কিছু সাংবিধানিক ক্ষমতা ক্রাউন প্রিন্স শেখ মিশাল আল আহমদ আল সাবাহকে কাছে হস্তান্তর করেছে ।
আজ সোমবার (১৫ নভেম্বর) আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রী শেখ মুহাম্মদ আবদুল্লাহ আল-মুবারক আল-সাবাহ বিষয়টি নিশ্চিত করেন ।
আমিরি দেওয়ানের বরাত দিয়ে কুয়েতের রাষ্ট্রীয় গণমাধ্যম কুনা জানিয়েছে যে, মহামান্য আমীর কিছু সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার জন্য ক্রাউন প্রিন্স শেখ মিশাল আল আহমদকে সহায়তা করার আদেশ দিয়ে একটি আমিরি ডিক্রি জারি করেছে ।
বাবার হাত। এ হাত ভরসার, নিরাপত্তার। সন্তান মাধ্যমিক পরীক্ষা দিতে বেরোচ্ছে ঘর থেকে। সতর্ক পায়ে হয়তো পেরিয়েও যাবে ঝুঁকিপূর্ণ রাজপথ। বাবা আরো নিশ্চিন্ত হতে চান। নিজের দুই পা নেই তো কী, ছেলের হাত আঁকড়ে ধরে রাবার মোড়ানো হাঁটুতে ভর করেই নেমে পড়েন রাস্তায়।
সকালের ব্যস্ত ঢাকা। বেপরোয়া! ছুটে আসছে নূরে মক্কা বাস। ওদিকে পরীক্ষা শুরু হওয়ার একটু আগেই হলে পৌঁছতে হবে। বাঁ হাতের মুঠোয় সন্তানের হাত ধরে ডান হাতের ইশারায় বাস থামান বাবা। এরপর ধীরে ধীরে, রাবার মোড়ানো হাঁটুতে ভর করে সন্তানকে নিয়ে এগিয়ে যান ঝুঁকি থেকে নিরাপত্তার দিকে; স্বপ্ন থেকে সম্ভাবনার অভিমুখে।
গতকাল রবিবার ছিল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। পরীক্ষার্থী সন্তানকে হাতে ধরে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন শারীরিকভাবে অসহায় একজন বাবা—এমন কয়েকটি ছবি তুলে একজন ফেসবুকে দিলে ওয়াল থেকে ওয়ালে ছড়িয়ে ক্রমে তা ভাইরাল হয়ে যায়। জানা যায়, এই পরীক্ষার্থীর নাম সালেহ আহমেদ ফাহাদ। পড়ে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে ফাহাদ। পরীক্ষা চলছে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টমেন্ট কলেজ কেন্দ্রে।
ভাইরাল হওয়া ছবিতে ফাহাদের সঙ্গে তার বাবাই ছিলেন—আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন বনানী বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়াংকা হালদার শিখা। তিনি বলেন, ‘বাবা অনেক কষ্ট করে ফাহাদকে পড়াচ্ছেন। আমরা প্রতিষ্ঠান থেকেও সহায়তা দিয়েছি। তার কাছ থেকে কোনো বেতন বা ফি নেওয়া হতো না।’
ফাহাদের স্কুলের শ্রেণিশিক্ষকদের একজন মো. কবির আহমেদ জানান, পরিবারটি অসহায়। মাধ্যমিকের ফরম পূরণ ফি ছিল চার হাজার টাকা। ফাহাদের বাবা দুই হাজার টাকা জোগাড় করতে সক্ষম হন। তখন মো. কবির আহমেদ নিজে থেকে আরো এক হাজার টাকা দিয়ে ফরম পূরণের ব্যবস্থা করেন। তিনি আরো জানান, ফাহাদের বড় বোন বনানী বিদ্যানিকেতন থেকেই মাধ্যমিক পাস করে গেছে। বাবা ওমর ফারুক পিকআপ ভ্যান ভাড়া দিয়ে সংসার চালাতেন। করোনার দুর্যোগকাল গাড়িটি বিক্রি করে দিতে বাধ্য হন। বোন ফারজানা বিশেষ ছাড়ে রাজধানীর ক্যামব্রিয়ান কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ছে। হাতের তৈরি পোশাক বিক্রি করে ফারজানা অসহায় বাবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
দেখা গেছে, ছবিগুলো ঢাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল, বাড্ডার সামনে থেকে তোলা। অসংখ্য শেয়ারকারীর একজন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ওয়ালে আসা একজনের কমেন্ট সূত্রে জানা যায়, এই বাবার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল (শনিবার) মৃত্যু হয়েছিল ৬ জনের। এ পর্যন্ত দেশে করোনায় ২৭ হাজার ৯২২ জন প্রাণ হারালেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯২২ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৫০১ জনে।
গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৫১৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৫১৫ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
সৌদি আরবের পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ জাতীয় ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য অনুমোদন দিয়েছেন। এবারের পুরস্কারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় সাত শত কোটি টাকা।
সৌদি প্রেস এজেন্সি জানায়, আগামী রজব ও শা’বান মাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের আলাদাভাবে অংশ গ্রহণের সুযোগ রয়েছে। পবিত্র কুরআনের এ প্রতিযোগিতাটি শাহ সালমান ইসলামিক বিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। যার মোট পুরস্কারের অর্থ নির্ধারণ করা হয়েছে ৩১.২৬ মিলিয়ন রিয়াল।
এদিকে, ইসলামী বিষয়ক মন্ত্রী, দাওয়াহ ও নির্দেশনা শায়েখ ড. আব্দুল আজিজ আল শেখ প্রতিযোগিতার অনুমোদনের জন্য দুই পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, এটি পবিত্র কোরআনের মুখস্থ করণ, তিলাওয়াত ও তাফসীরের ২৩তম প্রতিযোগিতা। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা হবে যার মধ্যে প্রথম স্থান বিজয়ী ২০০.০০ রিয়াল, দ্বিতীয় স্থান বিজয়ী ১৮৫,০০০ রিয়াল এবং তৃতীয় স্থান বিজয়ী ১৭০,০০০ রিয়াল নগদ পুরষ্কার প্রদান করা হবে। সূত্র: সৌদি প্রেস এজেন্সি
কুয়েত পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (PACI) রবিবার (কুয়েত মোবাইল আইডি) অ্যাপ্লিকেশনের জন্য একটি নতুন আপডেট চালু করেছেন যাতে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে।
একটি বিবৃতিতে, PACI মহাপরিচালক মুসায়েদ আল-আসুসি বলেছেন যে নতুন অ্যাপ্লিকেশন 1.9.0 সংস্করণে বেশ কয়েকটি বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যেমন বিভিন্ন সরকারী পরিচয় এবং নথিগুলির জন্য সমন্বিত ই-ওয়ালেট, ড্রাইভিং লাইসেন্স এবং প্রথম পর্যায়ে জন্ম সনদপত্র।
আল-আসুসি বলেছেন ই-ওয়ালেট একটি সহজ উপায়ে কোনো পরিচয় বা সরকারি নথি যোগ করার অনুমতি দেয় এবং বিভিন্ন সরকারী সংস্থার সাথে লিঙ্ক করার অনুমতি দিয়েছেন যারা এই নথিগুলি ইস্যু করে যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য এবং অন্যান্য, মন্ত্রণালয় থেকে।
তিনি আরো যোগ করেছেন মানিব্যাগটি কিউআর কোডের মাধ্যমে নথির বৈধতা যাচাই করার জন্য একটি ইন্টারেক্টিভ উপায়ও প্রদান করে, রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য জীবন্ততা সনাক্তকরণ বৈশিষ্ট্য ছাড়াও, যা নিবন্ধনের সময় নিরাপত্তা এবং গোপনীয়তার কারণগুলিকে বৃদ্ধি করতে সক্ষম।
অ্যাপ্লিকেশনটিতে পাসওয়ার্ড ভুলে যাওয়া হলে পুরনোরায় পাসওয়ার্ড স্থাপনের বৈশিষ্ট্যটিও যুক্ত করা হয়েছে, যা COVID-19 ভ্যাকসিনের তৃতীয় ডোজ ডেটা ছাড়াও জীবন্ততা সনাক্তকরণ বৈশিষ্ট্যের মাধ্যমে পাসওয়ার্ড পুনরায় সেট করার অনুমতি দেয়।
এই আপডেটটি ডিজিটাল রূপান্তর প্রচারের জন্য মহামান্য প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ-এর নির্দেশের সাথে সামঞ্জস্য রেখে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতার প্রতিফলিত হয়েছে। সূত্র, – কুনা।
খুলনার তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামের আলোচিত শিশু তানিশা হত্যা মামলায় সৎ মা তিথী আক্তার মুক্তাকে (২৮) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৫ নভেম্বর) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের সূত্র জানায়, তানিশা আড়কান্দি গ্রামের আনসার ব্যাটালিয়ন সদস্য মো: খাজা শেখের কন্যা। বান্দরবন পোষ্টিং ছিল তার। আগের স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর খাজা ২০২০ সালের ২৯ জানুয়ারি ফকিরহাট উপজেলার আট্রাকি গ্রামের দক্ষিণপাড়া এলাকার মৃত হোসেন আলী শেখের মেয়ে মুক্তাকে বিয়ে করেন। বিয়ের পর মোবাইলে আসক্ত ছিল সে। বিভিন্ন ব্যক্তির সাথে ইমো ও ম্যাসেঞ্জারে কথা বলতো। এ নিয়ে খাজা স্ত্রীকে সন্দেহ করে। তানিশা মুক্তার সাথে একই বিছানায় ঘুমাতো। এ বছরের ২ এপ্রিল ম্যাসেঞ্জারে ফারাবি প্রসেনজিত নামে এক ব্যক্তির সাথে বন্ধুত্ব ও কথা বলার ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তুমুল ঝগড়া বাধে। একপর্যায়ে খাজা স্ত্রীকে তালাক দেওয়াসহ বিষয়টি সকলকে জানিয়ে দেওয়ার হুমকি দেয়। খাজার ওপর প্রতিশোধ নিতে তানিশাকে হত্যার পরিকল্পনা আসে তার মাথায়। ৫ এপ্রিল রাত নয়টার দিকে হত্যার উদ্দেশ্যে দা সংগ্রহ করে, দরজা বন্ধ করে ঘুমন্ত তানিশার ওপর আক্রমণ করে। দা দিয়ে ঘাড়ে ও মাথায় আঘাত করতে থাকে। ধস্তাধস্তির শব্দ শুনে তানিশার দাদী দরজা খুলতে বললে মুক্তা দরজা খোলেনি। পরবর্তীতে তানিশার চাচা রাজু শেখ বাড়ি এসে দরজা খুলতে বললে মুক্তা বাইরে বের হয়। ঘরে ঢুকে তানিশার নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত তানিশার দাদা মো: আবুল বাশার শেখ এ ঘটনায় তেরখাদা থানায় মুক্তাকে আসামি করে মামলা করেন, যার নং ৩। এ বছরের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম মুক্তাকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ২৩ জন স্বাক্ষ্য দিয়েছেন।
দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই আজ সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি দুই শক্তিধর দেশের দুই নেতার মধ্যে তৃতীয় দফা আলোচনা হতে যাচ্ছে। এতে উঠে আসতে পারে গুরুত্বপূর্ণ কিছু ইস্যু। আলোচনার টেবিলে থাকবে সাইবার নিরাপত্তা, বাণিজ্য ও পারমাণবিক নিরস্ত্রীকরণের মতো ইস্যু।
জানুয়ারিতে ক্ষমতায় এসেছেন জো বাইডেন। তখন থেকে এই দুই নেতার মধ্যে দুই দফা বৈঠক হয়েছে। তাতে তারা সম্পর্ক গভীর করার প্রত্যয় ঘোষণা করেছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র- চীন সম্পর্ক বিষয়ক জাতীয় কমিটির কাছে লিখিতভাবে শি জিনপিং জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সঠিক পথে আনতে কাজ করতে প্রস্তুত চীন। তিনি বলেছেন, এটা করতে যথাযথ ও একমাত্র পন্থা হলো সহযোগিতা।
ওদিকে বৈঠকের ফল কি হবে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়ে গেছে। ওয়াশিংটন থেকে বিবিসির সাংবাদিক ঝাওয়িন ফেং বলছেন, প্রত্যাশা খুবই সামান্য। তবে প্রকৃত সত্য হলো উদ্ভূত বিরোধপূর্ণ অবস্থার মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে। উভয়পক্ষই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ককে মেরামতের প্রত্যাশা ব্যক্ত করছেন। উল্লেখ করার বিষয় হলো কয়েক বছরে এই সম্পর্ক একেবারে তলানিতে এসে পৌঁছেছে। এক্ষেত্রে আজকের আলোচনায় শীর্ষ এজেন্ডা হিসেবে থাকতে পারে তাইওয়ান ইস্যু।
আগেই চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে সতর্ক করে বলা হয়েছে, তারা যেন তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিকে সমর্থন না করেন। কিন্তু বৈঠকে শি জিনপিংয়ের কাছে বাইডেনের চাওয়া হতে পারে, তাইওয়ান প্রণালীতে শান্তি বজায় রাখা। সাম্প্রতিক সময়ে তাইওয়ানকে নিজেদের অখ- ভূমি দাবি করে সেখানে সামরিক শক্তি বৃদ্ধির খায়েশের কথা জানিয়েছে বেইজিং। এমনকি তারা সম্প্রতি এক বা দু’সপ্তাহে ওই দ্বীপ রাষ্ট্রটির আকাশ সীমার ওপর দিয়ে কমপক্ষে ১৫০টি যুদ্ধিবিমানের মহড়া চালিয়েছে। ফলে যদি এক্ষেত্রে অগ্রগতি হতে হয়, তাহলে চীনা প্রেসিডেন্ট জিনপিংকে একটি বিষয়ে নিশ্চয়তা দিতে হবে জো বাইডেনকে। তা হলো, তাইওয়ানের সার্বভৌমত্ব প্রশ্নে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র।
এছাড়া এই বৈঠকে শি জিনপিংকে জো বাইডেন আশ্বস্ত করার একটি সুযোগ পাবেন। এ সময় তিনি তাকে বোঝাতে পারেন যে, যুক্তরাষ্ট্র প্রশাসনের চীনা কৌশল দ্বিপক্ষীয় সম্পর্ককে স্থিতিশীল একটি অবস্থানে নিয়ে যেতে পারে। বাইডেনের এই সাক্ষাতে কি বিষয় থাকবে, কি কি বিষয়ে আলোচনা হবে, তা আগেভাগে নির্ধারণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ওদিকে বেইজিং এরই মধ্যে কিছু বিষয় পরিষ্কার করেছে। যেমন তারা বলেছে, জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুগুলোতে সহযোগিতার ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক ছেদ করা যাবে না। সূত্র: বিবিসি।
সুদানে গণতন্ত্রপন্থিদের আন্দোলন ক্রমশ বাড়ছে। তারই মধ্যে আল জাজিরার ব্যুরো চিফকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।
রোববার কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা সরকারিভাবে বিবৃতি দিয়ে জানিয়েছে, সুদানে তাদের ব্যুরো চিফকে গ্রেফতার করেছে সেদেশের সেনা সরকার। এর আগে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। কেন তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে অবশ্য সেনা সরকার কিছু জানায়নি। আল জাজিরাও সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে মনে করা হচ্ছে, গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্যই গ্রেফতার হয়েছেন ওই সাংবাদিক।
সাংবাদিকের নাম আল মুসল্লামি আল কাব্বাশি। রোববার তাকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। তবে পরিবারের আর কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। মাসখানেক আগে সুদানে সেনা অভ্যুত্থান হয়। শাসন ক্ষমতা দখল করেন আবদেল ফাত্তাহ আল বুরহান। বেশ কিছু মন্ত্রী এবং নাগরিক সমাজের নেতাকে গ্রেফতার করা হয়। তবে পরে জাতিসংঘের চাপে চার মন্ত্রীকে ছেড়েও দেওয়া হয়।
সেনা অভ্যুত্থানের পর থেকেই সুদানে নাগিরক আন্দোলন শুরু হয়েছে। নাগরিক সমাজের একটি বড় অংশ গণতন্ত্রের জন্য রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। সুদানের বেশ কিছু গণমাধ্যমও তা সমর্থন করছে। গত শনি ও রোববার রাজধানী-সহ একাধিক জায়গায় বিশাল বিক্ষোভ হয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। অভিযোগ, নিরস্ত্র মানুষের বিক্ষোভ বন্ধ করতে তাদের উপর গুলি চালিয়েছে সেনা এবং পুলিশ। গণতন্ত্রপন্থি চিকিৎসকদের সংগঠন জানিয়েছে, রাজধানীর ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বহু ব্যক্তি গুলির ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
নাগরিক সমাজের একাংশের বক্তব্য, আল জাজিরার ব্যুরো চিফ গণতন্ত্রের পক্ষে সওয়াল করেছিলেন বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বলে আগেই অভিযোগ উঠেছিল। জাতিসংঘ প্রথম থেকেই সেনা সরকারের উপর চাপ সৃষ্টি করছে। একাধিক বিষয়ে তাদের উপর নিষেধাজ্ঞাও জারি হয়েছে। সাংবাদিককে গ্রেফতার নিয়ে জাতিসংঘ কোনো কথা বলে কি না, সেটাই এখন দেখার। সূত্র: রয়টার্স, আল জাজিরা।
বিশ্বের প্রথম ‘অলাভজনক’ শহর গড়ে তোলার ঘোষণা দিয়েছে সউদী আরব। স্থানীয় সময় গতকাল (রোববার) বিকেলে সউদী আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান এক লিখিত বিবৃতিতে এ ঘোষণা দেন। তাঁর নামেই শহরের নামকরণ করা হবে।
জানা গেছে, প্রস্তাবিত শহরটি গড়ে উঠবে রাজধানী রিয়াদের পশ্চিমে ওয়াদি হানিফার কাছে। শহরের আয়তন হবে ৩.৪ বর্গকিলোমিটার। এই শহরে থাকবে একাডেমি, স্কুল, কলেজ, সম্মেলন কেন্দ্র ও বিজ্ঞান জাদুঘর। এ ছাড়া একটি সৃজনশীল কেন্দ্র নির্মাণ করা হবে, যেখানে বিজ্ঞান এবং নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার সুযোগ করে দেওয়া হবে। তা ছাড়া, শহরের ৪৪ শতাংশেরও বেশি জায়গা হবে সবুজ ও উন্মুক্ত। প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিকভাবে শহরটি অলাভজনক সেক্টরের উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে। সউদী আরবের সরকারি বার্তা সংস্থা সউদী প্রেস এজেন্সি (এসপিএ)-কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এমিরেটস নিউজ এজেন্সি। এতে বলা হয়েছে স্থানীয় এবং আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোর তরুণ বা যুবকদের কাজের জন্য এটি হবে একটি মডেল। এটি হবে বৈশ্বিক পর্যায়ে অলাভজনক উন্নয়নের একটি মডেল। ক্রাউন প্রিন্স বলেছেন, এমন শহর এটাই প্রথম হবে সউদী আরবে। এর মধ্য দিয়ে মোহাম্মদ বিন সালমান মিস্ক ফাউন্ডেশনের লক্ষ্য অর্জনে অবদান রাখবে এই শহর। এতে সহায়তা দেয়া হবে উদ্ভাবন, উদ্যোক্ত এবং ভবিষ্যত মানসম্মত নেতৃত্বকে। যুব সমাজকে প্রশিক্ষণ ও সম্ভবনাময় কাজ করার মধ্য দিয়ে এই অলাভজনক কাজকে সংজ্ঞায়িত করা হবে। এখান থেকে এমন সব সুবিধা দেয়া হবে, যা আকর্ষণীয় কর্মপরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবেন। এই শহরের নাম হবে প্রিন্স মোহাম্মদ বিন সালমান নন-প্রফিট সিটি, যা ডিজিটাল টুইন মডেল বাস্তবায়ন করবে। স্বাগত জানাবে শিক্ষাবিদ, কলেজ, মিস্ক স্কুলকে, কনফারেন্স সেন্টার হিসেবে কাজ করবে। কাজ করবে বিজ্ঞানের একটি জাদুঘর হিসেবে। বিজ্ঞান ও নতুন প্রজন্মের প্রযুক্তি খাত- যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সের মতো প্রযুক্তিতে উচ্চাকাঙ্খী উদ্ভাবনীকে সমর্থন দেবে এই সেন্টার। সূত্র : সউদী প্রেস এজেন্সি
যুক্তরাজ্যের লিভারপুলের একটি নারী হাসপাতালের বাইরে রোববার গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এই ঘটনায় সন্ত্রাস আইনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাউন্টার টেররিজম পুলিশ বলেছে, গ্রেপ্তার তিনজনের বয়স যথাক্রমে ২৯, ২৬ এবং ২১। তাঁদের ঘটনার সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয়েছে। মার্সিসাইড পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরিত গাড়িটি একটি ট্যাক্সি। বিস্ফোরণের কিছুক্ষণ আগে এটি হাসপাতাল থেকে বেরিয়ে আসে। এক টুইট বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘আমি জরুরি পরিষেবাগুলোকে ধন্যবাদ জানাই। তাঁরা দ্রুত সাড়া দিয়েছে এবং পেশাদারির পরিচয় দিয়েছে। পুলিশকেও ধন্যবাদ জানাই তাঁদের কাজ এবং তদন্তের জন্য।’ সূত্র : বিবিসি