এক কিশোরী ছয় মাসে ৪০০ জনের ধর্ষণের শিকার

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ৩০ কার্তিক ১৪২৮, ০৯ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ভারতে ১৬ বছরের এক কিশোরীকে ছয় মাসে ৪০০ জন ধর্ষণ করেছে বলে জানা গেছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিড় জেলায় এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতে ১৬ বছরের এক কিশোরীকে ছয় মাসে ৪০০ জন ধর্ষণ করেছে বলে জানা গেছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিড় জেলায় এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের কাছেও যৌন নির্যাতনের শিকার হয় কিশোরীটি।

মামলার বিবরণে জানা যায়, কয়েক বছর আগে কিশোরীর মায়ের মৃত্যু হয়। প্রায় আট মাস আগে কিশোরীর বাবা তাকে বিয়ে দিয়ে দেন। স্বামীর ঘরে গিয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ির হাতে নির্যাতনের শিকার হয় কিশোরীটি। পরে সে শ্বশুরবাড়ি ছেড়ে এসে বাবার সঙ্গে থাকতে শুরু করে। স্বামী ফিরিয়ে না নিলে আম্বাজোগাই বাসস্ট্যান্ডে ভিক্ষাবৃত্তি শুরু করে সে। সেখানেই তার ওপর যৌন নির্যাতনের খড়গ নেমে আসে।

শিশুকল্যাণ কমিটির লোকজনের সামনে কিশোরীটি বলেছে, ‘বহু মানুষের নির্যাতনের শিকার হয়েছি আমি। আম্বাজোগাই থানায় অভিযোগ জানাতে কয়েকবার গেছি আমি। পুলিশ কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আমি একজন পুলিশের কাছেও নির্যাতনের শিকার হয়েছি।’

যারা স্টেডিয়াম বানালো তাদেরই বিশ্বকাপে থাকতে দেবে না কাতার!

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ৩০ কার্তিক ১৪২৮, ০৯ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র এক বছরের মত বাকি আছে। ২০২২ সালের ডিসেম্বর মাসে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে হবে গ্রেটেস্ট শো অন আর্থের নতুন প্রতিযোগিতা।  এই বিশ্বকাপকে সামনে রেখে ছয়টি নতুন স্টেডিয়াম তৈরি করেছে কাতার। আর দুটি পুরাতন স্টেডিয়ামে চালিয়েছে ব্যপক সংস্কার কার্য। বিশ্বকাপের স্টেডিয়াম প্রস্তুত করার জন্য কয়েক লাখ শ্রমিক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নেয় মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশটি। বিশেষ করে দক্ষিণ এশিয়া থেকে সবচেয়ে বেশি শ্রমিক গেছেন কাতারে। এখন স্টেডিয়াম বানানোর কাজ প্রায় শেষ, চলছে শেষ দিকের ঘষামাজা।  তবে যে শ্রমিকরা কষ্ট করে স্টেডিয়ামগুলো তৈরী করেছেন, সেই শ্রমিকদেরই বিশ্বকাপ শুরু হওয়ার আগে কাতার ছাড়তে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। যেন বিশ্বকাপের সময় আসা দর্শকদের চোখে না পরেন এই শ্রমিকরা!  অথচ কাতার এ বিশ্বকাপকে উপলক্ষ করে মরুভুমিতে হোটেল বানিয়েছে, দুটি বিশাল জাহাজ ভাড়া করেছে। সব মিলিয়ে এলাহী কান্ড। কিন্তু শ্রমিকদের তারা চলে যেতে বলেছে বিশ্বকাপের আগে আগে।  ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে বলেছে সব মিলিয়ে নির্মাণ শ্রমিকদের তারা পাঁচ মাসের জন্য কাতার ছাড়তে বলেছে। তবে যারা মালি ও স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত আছে তাদের থাকতে দিবে।  আর কাতারী কর্তৃপক্ষের এমন নির্দেশনার পর চিন্তায় পরে গেছেন অনেক শ্রমিক। ডেইলি মেইলের সঙ্গে বেশ কয়েকজন ভারতীয় শ্রমিক জানান তারা তাদের দেশ থেক জমি বিক্রি করো বা ঋণ নিয়ে কাতারে কাজের অনুমতিপত্র নিয়েছেন। এখন তাদের যদি জোর করে বিনা বেতনে পাঁচ মাসের ছুটিতে পাঠানো হয় তাহলে অসুবিধায় পরে যাবেন। তবে তাদের সবচেয়ে বড় ভয়টি হলো আবার তারা কাতারে ফিরতে পারবেন কি না?

দেশে,করোনায় আরও ৪ জনের প্রাণহানি।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ৩০ কার্তিক ১৪২৮, ০৯ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল (শনিবার) মৃত্যু হয়েছিল ৬ জনের। এ পর্যন্ত দেশে করোনায় ২৭ হাজার ৯২২ জন প্রাণ হারালেন। 

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯২২ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৫০১ জনে।

গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৫১৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৫১৫ জন। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

ওয়ার্নার-মার্শের ব্যাটে জয় দেখছে অস্ট্রেলিয়া।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ৩০ কার্তিক ১৪২৮, ০৯ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বিশ্বকাপ জিততে হলে রেকর্ড রান তাড়া করতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। 

২.৩ ওভারে দলীয় ১৫ রানে ট্রেন্ট বোল্টের বলে ক্যাচ তুলে দিয়ে ড্যারেল মিচেলের দুর্দান্ত ক্যাচে পরিনত হন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা মিসেল মার্শকে সঙ্গে নিয়ে দলকে খেলায় ফেরান ওপেনার ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় উইকেটে তারা ইতোমধ্যে ৫৪ বলে ৬৭ রানের জুটি গড়েছেন। 

১০ ওভারের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৮২ রান। এই অবস্থায় নিউজিল্যান্ড সংগ্রহ করেছিল ১ উইকেটে মাত্র ৫৭ রান। 

কেন উইলিয়ামসনের ব্যাটিং তাণ্ডবে বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের রানের রেকর্ড। উইলিয়ামসনের ৪৮ বলে ১০টি চার ও ৩ ছক্কায় গড়া ৮৫ রানের সুবাদে ৪ উইকেটে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত ছয় আসরের ফাইনালে সর্বোচ্চ ১৫৫/৯ রান করে ইংল্যান্ড। ২০১৬ সালে কলকাতায় অনুষ্ঠিত সেই ফাইনালে এই রান করেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে যায় ইংল্যান্ড। 

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। 

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট তথা টি-টোয়েন্টিতে চ্যালেঞ্জিং স্কোর গড়তে হলে পাওয়ার প্লের ওভারগুলো কাজে লাগতে হয়। কিন্তু সেটা করতে পারেনি নিউজিল্যান্ড। 

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান স্কোর বোর্ডে যোগ করে নিউজিল্যান্ড। পরের চার ওভারেও সেভাবে রান জমা করতে পারেনি নিউজিল্যান্ড। ১০ ওভার শেষে কিউইদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫৭ রান। 

দলের স্কোর মোটাতাজা করতে গিয়ে এরপর অস্ট্রেলিয়ার বোলারদের ওপর রীতিমতো চড়াও হন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। মিচেল স্টার্কের করা ১১তম ওভারে তিন বাউন্ডারিতে ১৯ রান আদায় করে নেন তিনি। 

১২তম ওভারে লেগ স্পিনার অ্যাডাম জাম্পা এসে তুলে নেন ওপেনার মার্টিন গাপটিলের উইকেট। সেই ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ৫ রান করার সুযোগ পায় নিউজিল্যান্ড। তবে ১৩তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে ১৬ রান আদায় করে নেন উইলিয়ামসন।  

১৪তম ওভারে প্যাট কামিন্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৫ রান আদায় করতে পারেন উইলিয়ামসন- গ্লেন ফিলিপস। ১৫তম ওভারে অ্যাডাম জাম্পাকে এক চার ও একটি ছক্কা হাঁকিয়ে ১২ রান আদায় করে নেন ফিলিপস। 

১৬তম ওভারে মিচেল স্টার্কের ওপর ফের চড়াও হন কেন উইলিয়ামসন। সেই ওভারে ৪টি চার ও এক ছক্কা হাঁকিয়ে সর্বোচ্চ ২২ রান আদায় করে নেন নিউজিল্যান্ড অধিনায়ক। ১৭তম ওভারে প্যাট কামিন্স মাত্র ৮ রান খরচ করেন। 

জশ হ্যাজলউডের করা ১৮তম ওভারের প্রথম বলটি ডট দেন ফিলিপস। দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। ১৭.২ ওভারে দলীয় ১৪৪ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ১৭ বলে এক চার ও এক ছক্কায় ১৮ রান করেন ফিলিপস।

ফিলিপস আউট হওয়র পর সেই ওভারেই জশ হ্যাজলউডের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন কেন উইলিয়ামসন। দলীয় ১৪৪ রানে ৪৮ বলে ৮৫ রান করে ফেরেন তিনি।

উইলিয়ামসন আউট হওয়ার পর জেমস নিশাম ও টিম সিপার্ট ইনিংসের শেষ দিকে স্কোর বোর্ডে সেভাবে রান জমা করতে পারেননি। যে কারণে ৪ উইকেটে ১৭২ রানে ইনিংস গুটায় নিউজিল্যান্ড। 

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭২/৪ রান (কেন উইলিয়ামসন ৮৫,মার্টিন গাপটিল ২৮, গ্লেন ফিলিপস ১৮, জেমস নিশাম ১৩*, ড্যারেল মিচেল ১১, টিম সিপার্ট ৮*; জশ হ্যাজলউড ৩/১৬)।

সংসদে তোপের মুখে বিএনপির হারুন, ওয়াকআউট।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ৩০ কার্তিক ১৪২৮, ০৯ রবিউস সানী ১৪৪৩ হিজরী

‘বর্তমান সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন’- এমন মন্তব্য করায় সরকারদলীয় সদস্যদের তোপের মুখে পড়েন বিএনপিদলীয় সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ। পরে তিনি তার বক্তব্য প্রত্যাহার করে সংসদ থেকে ওয়াকআউট করেন। 

রোববার জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর পয়েন্ট অব অর্ডারে বক্তব্যের পর হারুন বক্তব্য দিতে ফ্লোর নেন। এ সময় তিনি চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বলেন, ‘যেসব এলাকায় ইউনিয়ন পরিষদ ভোট হচ্ছে সেসব এলাকা আতঙ্কের এলাকায় পরিণত হয়েছে।’null

এ পর্যায়ে সংবিধানের ১১ অনুচ্ছেদের উদ্বৃতি দিয়ে ‘এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন’ বলে মন্তব্য করেন তিনি। এই বক্তব্যের পর সঙ্গে সঙ্গে সরকারি দলের সংসদ সদস্যরা মাইক ছাড়াই প্রতিবাদ করতে থাকেন। চিৎকার-চেঁচামেচিতে হারুনুর রশীদ বক্তব্য দিতে পারছিলেন না। এ সময় হারুন তার কথাগুলো শেষ করার সুযোগ দিতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

স্পিকারকে উদ্দেশ করে বিএনপির হারুন বলেন, ‘আপনি প্রত্যাহার করতে বলেছেন। আমি আগে উত্থাপন করি। আপনি যদি আমাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই প্রত্যাহার করব। এ সময় চিৎকার-চেঁচামেচি আরও বেড়ে যায়। যে কারণে স্পিকার কোনো কথা শুনতে পাচ্ছেন না বলে হাউসকে জানান এবং হেডফোন কানে দেন। পরে সবার প্রতিবাদের মুখে হারুনুর রশীদ স্পিকারকে উদ্দেশ করে বলেন, ‘এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন’ বলে আমার যে বক্তব্য আপনি প্রত্যাহার করার অনুরোধ করছেন, আমি তা প্রত্যাহার করছি।’

তিনি স্পিকারকে উদ্দেশ করে আরও বলেন, ‘আপনি সংসদের অভিভাবক। আমি আপনার কাছে ব্যাখ্যা চাই। ইতোমধ্যে দুই ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপ ও চতুর্থ ধাপের তফসিল হয়েছে। তিন শতাধিক ইউনিয়নের চেয়ারম্যান এবং গোটা পরিষদ বিনা প্রতিদ্বন্দিতায় যাদের নির্বাচিত বলা হচ্ছে, তারা কাদের দ্বারা ইলেকটেড (নির্বাচিত)? এই বিষয়ে আপনার কাছে ব্যাখ্যা চাচ্ছি। আপনি আমাকে (বক্তব্য) প্রত্যাহার করতে বলছেন।  কিন্তু আমি জানতে চাই, তারা কাদের দ্বারা নির্বাচিত? এই বিষয়টি এখানে পরিষ্কার করবেন। সংবিধান যেখানে বলছে, প্রশাসনের সব পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

সংসদ সদস্য হারুনুর রশীদ আরও বলেন, ‘কোনো কাজের জন্য যখন টেন্ডার হয় সেখানে একজন অংশগ্রহণকারী থাকলে পুনরায় টেন্ডার আহ্বান করা হয়। তাহলে যেসব জায়গায় বিনা প্রতিদ্বন্দিতায় যাদের নির্বাচিত করা হচ্ছে, সেসব জায়গায় কেন পুনঃতফসিল করা হচ্ছে না?’ 

নির্বাচন নিয়ে একটি বড় রকমের সঙ্কট তৈরি হয়েছে মন্তব্য করে হারুন বলেন, ‘আজ নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করছে না। যে কারণে সরকারি দল ও তাদের বিদ্রোহী প্রার্থীরা সারা দেশে হানাহানি-খুনোখুনিতে লিপ্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন- স্থানীয় নির্বাচনে এটা একটু ঝগড়াঝাঁটি। অথচ ৪০ জনের বেশি প্রাণ হারিয়েছে। এরপরও আমরা এটাকে ঝগড়াঝাঁটি বলব? স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? কেন আপনারা কথাটা প্রত্যাহার করতে বলছেন? কেন বলছেন? যুক্তিসঙ্গত সাংবিধানিক এই জায়গাটি পয়েন্ট অব অর্ডার আকারে আমি উত্থাপন করতে চেয়েছি। কিন্তু আমাকে প্রত্যাহার করতে বলায় সংসদ থেকে ওয়াকআউট করছি।’ এরপরই হারুনুর রশীদ সংসদ কক্ষ ত্যাগ করে চলে যান।

এরপর তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী ফ্লোর নিয়ে বলেন, ‘উনি (বিএনপির হারুন) ওয়াকআউট করেছেন ভয়ে। বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়নি বলে হারুন যে দাবি করেছেন তা সত্য নয়। তার নির্বাচনী এলাকায় আলী আজম নামে এক বিএনপি নেতা নির্বাচনে অংশ নিয়েছেন। এ ছাড়া মির্জা ফখরুল নিজেই বলেছেন, স্বতন্ত্র নির্বাচন করলে তার কোনো আপত্তি নেই।’ 

তিনি বলেন, ‘এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। আগামী সংসদ নির্বাচনকে টার্গেট করে তারা এই কাজ করছে। সংবিধান রক্ষার্থে নির্বাচন আগেও

হয়েছে, ভবিষ্যতেও হবে। কে আসবে কে আসবে না- বিএনপি জামায়াত শিবিরের দল, তারা নির্বাচনে না এলে কিছু আসে-যায় না। শেখ হাসিনার নেতৃত্বে এদেশে নির্বাচন হবে। নির্বাচনে অংশগ্রহণ করব। দেশের মানুষ আমাদের সঙ্গে আছে। আগামী দিনে বিএনপি-জামায়াতের অস্তিত্ব থাকবে না।’

প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন গাদ্দাফির ছেলে।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ৩০ কার্তিক ১৪২৮, ০৯ রবিউস সানী ১৪৪৩ হিজরী

লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার আল-গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম ২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে পদে প্রতিদন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।  গাদ্দাফির মৃত্যুর পর খুব কমই জনসম্মুখে এসেছেন তিনি। রোববার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধনের জন্য তিনি জনসম্মুখে আসেন বলে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে। 

লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সেবাতে তিনি তার মনোনয়ন নিবন্ধন করেছেন বলে  জাতীয় নির্বাচন কমিশন নিশ্চিত করেছে।

মনোনয়ন পত্রে স্বাক্ষর করার সময় ৪৯ বছর বয়সী সাইফকে সাদা দাড়িতে চশমা পরিহিত অবস্থায় দেখা গেছে।  এ সময় তার পরনে ছিল বাদামি চাদর,  তার বাবা গাদ্দাফির পোশাকের সঙ্গে যার মিল রয়েছে। দেশে তার কতটা জনসমর্থন আছে বা তার প্রার্থী হওয়ার আগ্রহ মূলত পশ্চিমা মিডিয়ার উপর নির্ভর করছে কি না সেটাই এখন দেখার বিষয়।

এর আগে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে সাইফ জানিয়েছিলেন, লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান। তিনি বলেন, আমি দশ বছর ধরে লিবিয়ার জনগণ থেকে দূরে রয়েছি। ধীরে ধীরে ফিরে আসতে হবে। জনগণের মন জয় করতে হবে।

২০১৩ সালে ত্রিপোলির একটি আদালত সাইফসহ গাদ্দাফির শাসনামলের প্রায় ৩০ জন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে ২০১১ সালের অভ্যুত্থানের সময়কার অপরাধের জন্য অভিযুক্ত করা হয়। 

ওই অভুত্থানে গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হন। পরে ২০১৫ সালে সাইফসহ আটজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

বাবা গাদ্দাফি হত্যার পর তাকেই লিবিয়ার পরবর্তী উত্তরসূরি ভেবেছিলেন অনেকে। কিন্তু তা হয়ে উঠেনি। গাদ্দাফির সাত সন্তানের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হন তিনজন। 

২০১১ সালে বিদ্রোহীদের হাতে গাদ্দাফি খুন হওয়ার একদিন পর সাইফও ধরে পড়েন। ২০১৭ সালে বিদ্রোহীদের কবল থেকে মুক্তি পাওয়ার পর সাইফকে আর  জনসম্মুখে তেমন দেখা যায়নি।

ইরানের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল সৌদি আরব, আমিরাত।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ৩০ কার্তিক ১৪২৮, ০৯ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ইরানে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ওই ভূমিকম্পের তীব্রতা এতো বেশি ছিল যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও কম্পন অনুভূত হয়েছে বলে আরব নিউজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের কাছে বন্দর নগরী বন্দর আব্বাসে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে এই ভূকম্পন অনুভূত হয় বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে।
স্থানীয় এক কর্মকর্তা ইরারের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের বেশ কয়েকটি জেলায় এ ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের পর আক্রান্ত এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

প্রেমিকের সহায়তায় স্বামীকে জ্যান্ত কবর দিলেন স্ত্রী

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ৩০ কার্তিক ১৪২৮, ০৯ রবিউস সানী ১৪৪৩ হিজরী

মিশরে প্রেমিকের সহায়তায় স্বামীকে জ্যান্ত কবর দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। ওই তরুণীর প্রেমিক তার স্বামীর বন্ধু বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রোববার গালফ নিউজের প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ডাকাহলিয়া গভর্নরেট এলাকার ওই ঘটনা পুলিশের সামনে আসে যখন ওই তরুণী পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন যে, তার ৪২ বছর বয়সী স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কাছে তার স্বামীর জন্য মুক্তিপণ দাবি করে ফোন করা হয় বলেও পুলিশের কাছে দাবি করেন ওই তরুণী।

তদন্তে পুলিশ জানতে পারে যে, অভিযুক্ত অপহরণকারী এবং হারিয়ে যাওয়া ব্যক্তি একই এলাকার বাসিন্দা। অভিযুক্ত অপহরণকারী, হারিয়ে যাওয়া ব্যক্তি এবং তার স্ত্রী পরস্পরের বন্ধু।

গ্রেফতারের পর অভিযুক্ত ব্যক্তি তার বন্ধুকে হত্যার কথা স্বীকার করে জানান, তার স্ত্রীও এর সঙ্গে জড়িত। দুর্ব্যবহারের কারণে স্বামীকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করতে চেয়েছিলেন ওই তরুণী।

অভিযুক্ত ব্যক্তি পুলিশকে জানান, বন্ধুকে ডেকে নিয়ে জুসের সঙ্গে ওষুধ মিশিয়ে খাইয়ে দেন তিনি। এতে তার বন্ধু অজ্ঞান হয়ে যাওয়ার পর ওই তরুণীর সহায়তায় তাকে জীবন্ত কবর দেওয়া হয়। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে দুই মাস পর ঘটনাস্থল থেকে হতভাগ্যের লাশ উদ্ধার করে পুলিশ। ওই তরুণীও স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। সূত্র : গালফ নিউজ

দেশের নির্বাচন আইসিইউতে, গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে : মাহবুব তালুকদার।

রোববার, ১৪ নভেম্বর ২০২১, ২৯ কার্তিক ১৪২৮, ০৮ রবিউস সানী ১৪৪৩ হিজরী

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, প্রকৃতপক্ষে নির্বাচন এখন আইসিইউতে থাকার মতো অবস্থায়। আর এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে রয়েছে। আজ রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ও অন্যান্য প্রসঙ্গে আমার কথা’ শীর্ষক লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন ।

ইসি মাহবুব তালুকদার আরও বলেন, বর্তমান কমিশনের মেয়াদ যতোই ফুরিয়ে আসছে, নির্বাচন ব্যবস্থা ও অবস্থা দেখে ততই উদ্বিগ্ন হয়ে পড়ছি। দেশে প্রধান রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু মনোভাব গণতন্ত্রকে অন্তিম অবস্থায় নিয়ে গেছে। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেকোনো মূল্যে গণতন্ত্রকে আমরা লাইফ সাপোর্ট থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই। এজন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

তিনি আরও বলেন, সংবিধানের বাধ্যবাধকতা সত্ত্বেও সুদীর্ঘ ৫০ বছরে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন করা হয়নি। নির্বাচন প্রক্রিয়া সংস্কারের জন্য এ আইন প্রণয়ন অবধারিত হলেও তা যথেষ্ট নয়। এতে নিরপেক্ষভাবে সব রাজনৈতিক দলের স্বার্থ সংরক্ষণ করা আবশ্যক এবং তা সব দলের কাছে গ্রহণযোগ্য হওয়া বাঞ্ছনীয়। এ নির্বাচন কমিশনার বলেন, একপক্ষীয় আইন করে কোনো লাভ হবে না। একপক্ষীয় আইন কেবল একদলীয় শাসনের পথ উন্মুক্ত করে। বিষয়টির যতো তাড়াতাড়ি ফয়সালা হয়, ততোই মঙ্গল। নইলে দেশব্যাপী নৈরাজ্যের আশঙ্কা আছে।

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন বললে অত্যুক্তি হবে না- মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের সময় ও তার আগে পরে এই পর্যন্ত ৩৯ জন নিহত হয়েছেন। জীবনের চেয়ে নির্বাচন বড় নয়- এই বার্তা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে পৌঁছাতে সম্ভবত ব্যর্থ হয়েছি। তিনি আরও বলেন, গত ১১ নভেম্বর ৮৩৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮০ জন চেয়ারম্যান পদে আসীন হন। একে আক্ষরিক অর্থে নির্বাচন বলা যায় না। যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই, সেখানে নির্বাচন নেই।

মাহবুব তালুকদার বলেন, ইউপি নির্বাচন দলীয় ভিত্তিতে না হয়ে পূর্বের ন্যায় সবার জন্য উন্মুক্ত হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না। আমার মতে, পৃথক একটি স্থানীয় নির্বাচন কর্তৃপক্ষ গঠন করে এসব নির্বাচন করা যায়। যে নির্বাচন প্রক্রিয়া নির্বাচন কমিশন ঠিক করে না, তার দায় কমিশন কেন নেবে? তবে এ পরিবর্তন রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তিনি আরও বলেন, নির্বাচনে রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তাদের নির্বাচনে সাহসী ভূমিকা পালনের কথা বলে লাভ নেই। স্থানীয় ক্ষমতাধরদের রোষানল থেকে রক্ষা করতে সাহসী রিটার্নিং অফিসার ও সাহসী কর্মকর্তাদের প্রয়োজনীয় সুরক্ষা বা নিরাপত্তা দেওয়ার নজির নেই।

সৌদির নাগরিকত্ব পাওয়া মুক্তারের বাড়ী চট্টগ্রামের লোহাগাড়ায়’

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ৩০ কার্তিক ১৪২৮, ০৯ রবিউস সানী ১৪৪৩ হিজরী

সৌদির নাগরিকত্ব পেলেন পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফার বাংলাদেশি মুখতার আলম।
বিভিন্ন পেশার দক্ষ বিদেশি নাগরিকদের সৌদি আরবে নাগরিকত্ব দেওয়ার ঘোষণার পর প্রথম দিনেই নাগরিকত্ব লাভ করেছেন বাংলাদেশের মুখতার আলম।

তিনি প্রধান ক্যালিগ্রাফার হিসেবে মক্কার পবিত্র কাবাঘরের গিলাফ (কিসওয়াহ) প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কাজ করছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সৌদি বাদশার এক রাজকীয় নির্দেশনায় বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া কথা জানানো হয়।

এদের মধ্যে প্রথম দিন ধর্মীয় ব্যক্তিত্ব, ইতিহাসবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিকিৎসক, বিনিয়োগকারক, প্রযুক্তিবিদ, ক্রীড়াবিদসহ পাঁচ বিদেশি নাগরিক আছেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষিত ‘ভিশন-২০৩০’ -এর অংশ হিসেবে বিভিন্ন পেশার দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার এ রাজকীয় নির্দেশনা দেওয়া হয়।

সৌদি সংবাদ মাধ্যম আশ শারাক আল আওসাতের বরাত দিয়ে সৌদি গেজেট জানায়, নাগরিকত্ব পাওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আছেন, পবিত্র কাবার গিলাফের (কিসওয়া) প্রধান ক্যালিগ্রাফার মুখতার আলম, ইতিহাসবিদ ড. আমিন সিদো, ড. আবদুল করিম আল সামমাক, প্রখ্যাত গবেষক ড. মুহাম্মদ আল বাকাই ও প্রখ্যাত নাট্যশিল্পী সামান আল আনি।

সৌদি গেজেটের প্রতিবেদনে মুখতার আলমের পরিচয়ে বলা হয়, মুখতার আলম বর্তমানে মক্কার কিসওয়া কারখানায় পবিত্র কাবার কিসওয়ার প্রধান ক্যালিগ্রাফার হিসেবে কাজ করছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রদর্শনী ও ফোরামে তার প্রধান ক্যালিগ্রাফিগুলো প্রদর্শিত হয়েছে। ক্যালিগ্রাফি দক্ষতাবিষয়ক প্রশিক্ষণে তিনি গুরুত্বপূর্ণ পাঠদান করেন।

মক্কার দ্য ইনস্টিটিউট অব হলি মসকো তথা পবিত্র মসজিদুল হারাম পরিচালিত প্রতিষ্ঠানে ক্যালিগ্রাফিবিষয়ক তার পাঠ শোখানো হচ্ছে। মুখতার আলম মক্কার বিখ্যাত উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে পিএইচডি গবেষণারত। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারীদের সার্টিফিকেটের ক্যালিগ্রাফার হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া বিভিন্ন সংস্থা থেকে অসংখ্য পুরস্কার ও প্রশংসার সনদ পেয়েছেন তিনি।

মুখতার আলম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রশীদের ঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জনাব মুফিজুর রহমান বিন ইসমাঈল শিকদার। মায়ের নাম শিরিন বেগম।

তার বাবা কর্মজীবনের শুরুতে কিছুদিন ঐতিহ্যবাহী চুনতি হাকীমিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। পরবর্তীতে তিনি দীর্ঘ সময় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ফার্মাসিস্ট হিসেবে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালন করেন।

মূলত বাবার কর্মসূত্রে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় সৌদি আরবে কাটিয়েছেন। বর্তমানে মুখতার তার মা, স্ত্রী ও চার মেয়েকে নিয়ে মক্কায় আছেন। সুত্রঃ সময় নিউজ ।