আমিরাতে ৮৬ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ৩০ কার্তিক ১৪২৮, ০৯ রবিউস সানী ১৪৪৩ হিজরী

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি একটি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। ছবি: সমকাল

বাংলাদেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুটো বাংলাদেশি স্কুলের ৮৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

দেশটির রাজধানী আবুধাবির খলিফা বিন জায়েদ বাংলাদেশ স্কুলের ৪০ জন ও প্রাদেশিক শহর রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের ৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে আবুধাবি বাংলাদেশ স্কুল থেকে বিজ্ঞান বিভাগে ২৪ জন ও বাণিজ্য বিভাগে ১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। অন্যদিকে রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের বিজ্ঞান বিভাগের ২৩ জন ও বাণিজ্য বিভাগের ২৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

বাংলাদেশ স্কুল সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় আবুধাবি বাংলাদেশ স্কুলের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ সাইফুল ইসলাম। রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন দুবাই কনস্যুলেটের লেবার কাউন্সিলর ফাতেমা জাহান । সুত্রঃ সমকাল ।

দেশে,পরীক্ষামূলকভাবে ৫–জি চালু হবে ১২ ডিসেম্বর।

শনিবার, ১৩ নভেম্বর ২০২১, ২৮ কার্তিক ১৪২৮, ০৭ রবিউস সানী ১৪৪৩ হিজরী

দেশে আগামী ১২ ডিসেম্বর সরকারি মোবাইল অপারেটর টেলিটক দেশে পরীক্ষামূলকভাবে উচ্চগতির ইন্টারনেট সেবা ৫-জি চালু করতে যাচ্ছে। এ তথ্য জানিয়ে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন বলেছেন, এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

শনিবার টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সদস্যদের জন্য আয়োজিত ‘৫-জি প্রযুক্তি ও টেলিটকের প্রস্তুতি’ শীর্ষক এক কর্মশালায় টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এসব জানান।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকদের জন্য ২০২২ সালের মধ্যে ঢাকায় ২০০টি জায়গায় ৫-জি চালু করা হবে। সাহাব উদ্দিন বলেন, পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ঢাকাসহ অন্যান্য স্থানে ৫-জি সেবা বিস্তৃত করা হবে। গ্রামাঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

ভিওআইপির অবৈধ ব্যবহারের ক্ষেত্রে টেলিটকের সিম বেশি পাওয়া যায় কেন—এ প্রশ্নের জবাবে সাহাব উদ্দিন বলেন, ‘এ ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেব।’

এ বিষয়ে টেলিটকের বিক্রয়, বিতরণ ও গ্রাহক সম্পর্ক বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শেখ ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমরা অভিযোগের সূত্র ধরে বেশ কিছু ডিলার ও রিটেইলারকে তালিকা থেকে বাতিল করেছি।’

টিআরএনবির সভাপতি রাশেদ মেদেহী ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে এ সময় উপস্থিত ছিলেন।

করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৫১

শনিবার, ১৩ নভেম্বর ২০২১, ২৮ কার্তিক ১৪২৮, ০৭ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার ২২১ জনের করোনা শনাক্ত হয়। এদিন ৫ জনের মৃত্যু হয়। বিস্তারিত আসছে…

বিদেশগামীদের সাথে অভিনব প্রতরণা’ ময়লার ঝুড়ির রহস্য ফাঁস”

শনিবার, ১৩ নভেম্বর ২০২১, ২৮ কার্তিক ১৪২৮, ০৭ রবিউস সানী ১৪৪৩ হিজরী

প্রতিদিন অফিস পরিস্কার করার সময় ময়লার ঝুড়ির দিকে বিশেষ মনোযোগ দেয় মফিজুল হক টুটুল। সেখানে থাকা কাগজপত্র অফিসের বিবেচনায় পরিত্যক্ত হলেও তার কাছে খুবই মূল্যবান। গোপনে সংগ্রহ করা কাগজগুলো সে সরবরাহ করে তার দুই সহযোগীর কাছে। তারা কাগজপত্র ঘেঁটে ফোন নম্বর বের করে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ফোন দেয় পাসপোর্ট প্রত্যাশীদের। এরপর তথ্য যাচাইয়ের নামে প্রত্যেকের কাছ থেকে হাতিয়ে নেয় নূ্যনতম ৫০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত। এভাবে প্রতি মাসে তাদের আয় গড়ে লাখ টাকা!

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সম্প্রতি এই চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার বিস্তারিত বিবরণ দিয়েছে। তাদের মধ্যে টুটুল ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে মালি ও ঝাড়ূদার হিসেবে কর্মরত ছিল। অন্য দু’জন হলো- শিক্ষার্থী রাসেল হোসেন ইমন ও পাসপোর্ট অফিসের দালাল জুয়েল আহমেদ।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম সরকার সমকালকে বলেন, পাসপোর্টের জন্য আবেদন করা ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করে থাকে পুলিশের বিশেষ শাখা (এসবি)। প্রতারকরা বিভিন্ন উপায়ে পাসপোর্ট প্রত্যাশীদের ফোন নম্বর সংগ্রহ করে এসবি কর্মকর্তা পরিচয়ে কথা বলে। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তারা ফরমে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনকারীর নাম-ঠিকানা ও অন্যান্য তথ্য জানায়। এতে অনেকেই তাদের দাবি করা অর্থ দিয়ে দিতেন।

তদন্ত সংশ্নিষ্টরা জানান, পঞ্চম শ্রেণি পাস করা টুটুল মাস্টাররোলে ঝাড়ূদার হিসেবে কাজ করার সুবাদে আগারগাঁও পাসপোর্ট অফিসের বিভিন্ন শাখায় তার যাতায়াত ছিল। ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত কাগজ সংগ্রহ ছাড়াও সে মোবাইল ফোনে বিভিন্ন স্থানে জমা আবেদন ফরমের ছবি তুলে রাখত। আবার কখনও তাকে কোনো নথি ফটোকপি করতে দেওয়া হলে সেগুলোর কপি নিজের কাছে রেখে দিত। পরে সেগুলো দিত দুই সহযোগীকে। তারা সেখান থেকে পাসপোর্ট প্রত্যাশীর নম্বর নিয়ে কল করত। তথ্য যাচাই করে পজিটিভ বা ইতিবাচক রিপোর্ট দেওয়ার নামে আবেদনকারীর আর্থিক অবস্থা বুঝে বিভিন্ন অঙ্কের টাকা চাইত। নইলে নেগেটিভ রিপোর্ট দেওয়া হবে এবং পাসপোর্ট হবে না বলে হুমকিও দেওয়া হতো। এভাবে গত তিন-চার মাসে তারা প্রায় ৩০০ পাসপোর্ট প্রত্যাশীর সঙ্গে প্রতারণা করেছে।

ডিবির এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর জুয়েলের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে গত পাঁচ মাসে তিন লাখ ছয় হাজার ৪০০ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। একইভাবে রাসেলের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে এক মাসে ২৬ হাজার ৫৬০ টাকা নেওয়ার তথ্য মিলেছে। এ ছাড়া অন্যান্য উপায়েও তারা টাকা হাতিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই দু’জন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকার একটি অংশ টুটুলকে দিত। সাধারণত প্রত্যেক আবেদনকারীর তথ্য সরবরাহের জন্য তাকে ৩০০ থেকে ৪০০ টাকা দেওয়া হতো। বাকি টাকা দু’জন ভাগ করে নিত। গত ৮ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম

ইনভেস্টিগেশন টিম। তাদের কাছে ছয়টি মোবাইল ফোন ও ১১টি সিমকার্ড ছাড়াও মোবাইল ফোনে পাসপোর্ট প্রত্যাশীদের বেশ কিছু কাগজপত্রের ছবি পাওয়া গেছে।

মাহে আলম নামে এক ভুক্তভোগী সাংবাদিকদের জানান, এসবির সাব-ইন্সপেক্টর পরিচয়ে টাকা চাওয়ায় তিনি তা দিয়ে দেন। কিন্তু পরে আবারও এসবি কর্মকর্তা পরিচয়ে ফোন পেয়ে তিনি দ্বিধায় পড়েন। পরে সেই কর্মকর্তা যখন তার বাসায় গিয়ে তথ্য যাচাই করেন, তখন তিনি বুঝতে পারেন আগে প্রতারকের খপ্পরে পড়েছিলেন।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের কর্মকর্তারা বলেন, পাসপোর্ট প্রত্যাশীরা আবেদন ফরম জমা দেওয়ার পর তা প্রক্রিয়াকরণের সময় কিছু কাগজ ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া হয়। এর ফলে সুযোগ পায় প্রতারকরা। এ জন্য পরিত্যক্ত কাগজ একেবারে নষ্ট করে ফেলতে হবে। সেই সঙ্গে আবেদনকারীর তথ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কেউ প্রতারণার চেষ্টা করলে পুলিশকে জানানোর পরামর্শ দেন কর্মকর্তারা।

ধন্যবাদ হে কর্মবীর …. আপনাকে শ্রদ্ধা, ভালবাসা ও স্যালুট

শনিবার, ১৩ নভেম্বর ২০২১, ২৮ কার্তিক ১৪২৮, ০৭ রবিউস সানী ১৪৪৩ হিজরী

আলহামদুলিল্লাহ, কুয়েত প্রবাসীরা সত্যিকার অর্থেই দুতাবাসের পরম সেবা পাচ্ছেন। ” হ্যাপী সেন্টার ” এর সেবার মাধ্যমে বাংলাদেশ দুতাবাস শ্রমিক তথা প্রবাসী সেবায় নজির স্থাপন করেছে বলে আমাদের বিশ্বাস ….

মানবিক ও সুদুরপ্রসারী দৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব আমাদের সবার প্রিয় মাননীয় রাষ্ট্রদূত জনাব আশিকুজ্জামান স্যারের প্রতি কৃতজ্ঞ হয়ে গেলাম ….🙂 কষ্ট অনেকাংশে লাঘব হয়েছে, হ্যাপি সেন্টারের মাধ্যমে
উপকৃত হয়েছে সাধারণ কুয়েত প্রবাসীরা! নিঃসন্দেহে এটি সময় ও যুগোপযোগী সিদ্ধান্ত ….

সত্যিকার অর্থে আমাদের রাষ্ট্রদূত ও দুতাবাসের সেবার মান পরিবর্তন হওয়ায় আমরা টিম কুয়েত পেইজ
আপনাকে স্যালুট জানায় …

মাননীয় রাষ্ট্রদূত মহোদয় ও দুতাবাসের প্রতি আমাদের আকুল আবেদন …..

  • জরুরী পাসপোর্ট সেবা আবার বহাল করা হউক
  • সাধারণ শ্রমিকদের / বিশেষত কুয়েতে কর্মরত বাংলাদেশী খাদ্দামা / খাদেমদের ( ডোমেস্টিক ওয়ার্কার) শ্রম অধিকার নিশ্চিত করতে দুতাবাসের শ্রম ইউং আরো কার্যকর ভুমিকা পালন করুক…. স্যার, আমরা বিশ্বাস করি আপনার হাত ধরে যে পরিবর্তন এর সুচনা হয়েছে, এই পরিবর্তন কুয়েতের মাটিতে লাল সবুজকে আরো উজ্জ্বল ও উজ্জীবিত করবে ❤

বাংলাদেশ চিরজীবী হউক।

মসজিদের ইমামের হাতের কবজি ও তিনটি আঙুল কেটে নিল বাবলু।

শনিবার, ১৩ নভেম্বর ২০২১, ২৮ কার্তিক ১৪২৮, ০৭ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মসজিদে এতেকাফ করতে না দেয়ায় ইমামকে কুপিয়ে এক হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে এক যুবক। বিচ্ছিন্ন করে ফেলেছে অন্য হাতের তিনটি আঙুলও।

শুক্রবার (১২ নভেম্বর) এশার নামাজের পরে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

গুরুতর জখম মাওলানা মো. ইয়াকুব আলীকে প্রথমে শের ই বাংলা মেডিকেলে আনা হলেও তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। 

সুত্র ঃ- https://www.facebook.com/100218455739217/posts/129210072840055/

১৬ ডিসেম্বর ঢাকায় ভারত-পাকিস্তান ম্যাচ!

শনিবার, ১৩ নভেম্বর ২০২১, ২৮ কার্তিক ১৪২৮, ০৭ রবিউস সানী ১৪৪৩ হিজরী

রাজনৈতিক এবং খেলার মাঠে ভারত আর পাকিস্তান চিরশত্রু। দুই দেশের মাঝে যুদ্ধাবস্থার কারণে প্রায় এক দশক ধরে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয় না। অন্যান্য খেলাতেও দ্বিপাক্ষিক প্রতিযোগিতা বন্ধ। এবারের বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারিয়েছে পাকিস্তান। তাও আবার ১০ উইকেটে। শেষ পর্যন্ত দুই দলই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। কিন্তু ভারত-পাকিস্তান লড়াই এখানেই শেষ নয়।

বাংলাদেশি ক্রীড়াপ্রেমীদের জন্য গ্যালারিতে বসে ভারত-পাকিস্তান ম্যাচ সরাসরি দেখার সুযোগ এসেছে। সেটাও আবার দেশের মাটিতে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। চ্যাম্পিয়নস ট্রফি হকির মঞ্চে লড়াই করবে দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। সাধারণত এশিয়ার শীর্ষ ছয় দল খেলে চ্যাম্পিয়নস ট্রফিতে।তবে বাংলাদেশ স্বাগতিক হিসেবে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছে স্বাগতিক হিসেবে।

এশিয়ান হকি ফেডারেশনের প্রকাশিত সূচি অনুযায়ী, ১৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে টুর্নামেন্ট। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার সঙ্গে। ১৫ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ প্রতিবেশী ভারত। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে দেখা যাবে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ম্যাচ। একই দিনে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান মহারণ। বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে জাপান আর পাকিস্তানের বিপক্ষে।

ইউপি নির্বাচনে নৌকা পেলো ১২১ ভোট, বাজেয়াপ্ত হচ্ছে প্রার্থীর জামানত।

শুক্রবার , ১২ নভেম্বর ২০২১, ২৭ কার্তিক ১৪২৮, ০৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

মুন্সিগঞ্জের শ্রীনগরে আটপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট প্রাপ্ত ভোট ৯ হাজার ৯৫৪ জন। যার মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী মো. রকিবুল হাসান পেয়েছেন মাত্র ১২১ ভোট। জামানত রক্ষায় প্রয়োজন ছিল মোট ভোটের ১২ শতাংশ অর্থাৎ ১ হাজার ১৯৪ ভোট। ১২ শতাংশের চেয়ে কম ভোট পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হচ্ছে নৌকা প্রতীকের প্রার্থীর। একই ইউনিয়নে ১৬৫ ভোট পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী শফিকুল হোসেনেরও জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, নির্বাচনে আটপাড়ায় ৪ প্রার্থীর মধ্যে ৫ হাজার ৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আইয়ুব খান (আনারস) পেয়েছেন ৩ হাজার ৯০৮ ভোট।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানান, মোট ভোটের ১২ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করার নিয়ম আছে। কোনো প্রার্থী যদি ১২ শতাংশ ভোট না পেয়ে থাকে তবে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে শ্রীনগর উপজেলার মোট ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টিতে স্বতন্ত্র ও ৫টিতে জয় পেয়েছে আওয়ামী লীগের প্রার্থী। স্বতন্ত্র নির্বাচিত ৯ জনের মধ্যে ৭ জন নৌকার বিদ্রোহী প্রার্থী ছিলেন।

চিল্লার জামাতের ১৫ সাথীকে অচেতন করে মোবাইল ও টাকা চুরি।

শুক্রবার , ১২ নভেম্বর ২০২১, ২৭ কার্তিক ১৪২৮, ০৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ডেস্ক: চিল্লার জামাতের ১৫ সাথীকে অচেতন করে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের কাউখালীর একটি মসজিদে।

শুক্রবার ভোরে সাথীদের কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অসুস্থ সাথীরা হলেন- নীলফামারির বড়ইবাড়ি গ্রামের মোস্তকিম (১৮), নেত্রকোনার তেলিগাতি গ্রামের মিজানুর রহমান (৫০) বড়ইখালি গ্রামের হামিদ উদ্দিন (৫৫), নওগার বাকরাইন গ্রামের ইদুকুল ইসলাম, সাকড়াইল গ্রামের ইয়াসিন আলী (৫২), ভান্ডারপুর গ্রামের আব্দুল ছত্তার (৪০), নাবিলা নোনাহারপুর গ্রামের মোস্তাকিম (৫৯), রসুলপুর গ্রামের আব্দুস সামাদ (৭১), সুনামগঞ্জের মোহনপুর গ্রামের শফিউল্লা (৬২), কালিপুর গ্রামের জাফর আলী (৬০), ধরনিয়া গ্রামের আব্দুল হান্নান (৬০) কক্সবাজার সদর উপজেলার সফিউল্লাহ (৭০), রাইটহাট গ্রামের আলী আকবর (৫৯), নয়াপাড়া গ্রামের হাসেমউল্লার ছেলে হারুনুর রশিদ ও নোয়াখালীর কাশীমপুর গ্রামের তাবারক উল্লাহ (৬৩)।

এর মধ্যে সুনামগঞ্জের আব্দুল হান্নান ও নোয়াখালীর কাসিমপুর গ্রামের তাবারকউল্লাহকে গুরুতর। তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে ১৬ সদস্যের একটি দল ৪১ দিনের চিল্লার অংশ হিসাবে গত বৃহস্পতিবার কাউখালীর গাড়তা মসজিদে আসেন।

তাবলিগ জামাতের সদস্য জয়পুরহাটের আক্কেলপুর গ্রামের মোজাহার হোসেন জানান, তারা রাতে নামাজ শেষে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাতে ফজরের নামাজের সময় কেউ ঘুম থেকে না উঠায় বিষয়টি স্থানীয়দের জানানো হয়। পরে তারা এসে অচেতন অবস্থায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, সন্ধ্যার পর একজন অচেনা লোক এসে আমাদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করে এবং রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে বলে চলে যায়।

সাথী মোজাহার হোসেন জানান, একজন সাথীর পকেট থেকে কিছু টাকা ও একটি মোবাইল নিয়েছে গেছে। বাকিরা সুস্থ না হলে কিছু বলা যাবে না।

এ ব্যাপারে কাউখালী থানার ওসি জানান বনি আমিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

যশোরের মণিরামপুরে প্রেমিকের ফোনে কথা বলতে বলতে প্রেমিকার আত্মহত্যা!

শুক্রবার , ১২ নভেম্বর ২০২১, ২৭ কার্তিক ১৪২৮, ০৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

তমা খুলনার ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া গ্রামের সুভাষ বিশ্বাসের মেয়ে। পাঁচ বছর বয়স থেকে তিনি মণিরামপুরের হানুয়ার গ্রামে মামা উত্তম বিশ্বাসের বাড়ি থাকতেন।
মণিরামপুর উপজেলার মশ্মিমনগরের হাজরাকাটি গ্রামের সোহেল নামে এক যুবকের সাথে তমার প্রেমের সম্পর্ক ছিলো। তার সাথে কথা বলতে বলতে তমা আত্মহত্যা করেছে এমনটি দাবি স্বজনদের। সোহেল যশোর শহরের একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
তমার স্বজন বিকাশ বিশ্বাস বলেন, তমা আমার নাতনী। ৪-৫ দিন ধরে কার সাথে যেন তমা মোবাইলে বারবার কথা বলছে। মোবাইলে তাদের দু’জনের ঝগড়া হচ্ছে। কিন্তু তমা ছেলেটির বিষয়ে আমাদের কিছু জানায়নি। শুক্রবার সকালে ওই ছেলের সাথে তমার কথা হয়।
বিকাশ বিশ্বাস বলেন, সকাল পৌনে আটটার দিকে আমার মোবাইলে একটা কল আসে। আমি ফোন ধরলে ওপাশ থেকে পুরুষ কণ্ঠে একজন জানান দ্রুত তমার ঘরে যান। দেখেন ও কি করছে। আমি লোকটার পরিচয় জানতে চাইলে তিনি নাম বলেননি। তারপর আমি দৌঁড়ে গিয়ে তমার ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখি। নামিয়ে আনার পর তমাকে মৃত অবস্থায় পাই। তবে এ ব্যাপারে সোহেলের বক্তব্য জানা যায়নি।
মণিরামপুর থানার ওসি (সার্বিক) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সুত্র ঃ- https://www.facebook.com/318792851589933/posts/2479516125517584/