মালয়েশিয়া বাংলাদেশ থেকে প্রকৌশলী নিয়োগে আগ্রহী।

শুক্রবার , ১২ নভেম্বর ২০২১, ২৭ কার্তিক ১৪২৮, ০৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

মালয়েশিয়ার পেনাং রাজ্যের প্রধান প্রধান ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে প্রকৌশলী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার সম্প্রতি মালয়েশিয়ার পেনাং রাজ্যে তাঁর প্রথম দাপ্তরিক সফরে গেলে পেনাংয়ের চাইনিজ চেম্বার অব কর্মাস (পিসিসিসি)- এর ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেয়া হয়। পেনাংয়ের ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স (এফএমএম)-এর উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে উভয় ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে সাধারণ কর্মী ও প্রকৌশলী নিয়োগে তাদের আগ্রহ ব্যক্ত করেন।

হাইকমিশনার মো. গোলাম সারোয়ার পেনাংয়ের ব্যবসায়িক নেতৃবৃন্দের নিকট বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্র্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের গৃহীত কর্মসূচির বর্ণনা দেন। তিনি জানান যে, বাংলাদেশের অর্থনীতি আজ সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তিনি বলেন যে, সরকার দেশে যোগাযোগের প্রবেশগাম্যতা নিশ্চিতকল্পে আধুনিক অবকাঠামো নির্মাণ, বিনিয়োগের চমৎকার পরিবেশ সম্বলিত ১০০টি ইকনোমিক জোন ও ২৮টি হাইটেক পার্ক স্থাপন এবং সরকার গৃহীত বিনিয়োগবান্ধব নীতিকৌশলের কারণে বাংলাদেশ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিনিয়োগ গন্তব্য হিসেবে সমগ্র বিশ্বে আজ পরিচিতি লাভ করেছে। হাইকমিশনার মো. গোলাম সারোয়ার ব্যবসায়িক নেতৃবৃন্দকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ গ্রহণের আহ্বান জানান। মালয়েশিয়া থেকে প্রবাসী সাংবাদিক এম এ আবির এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পেনাংয়ের চাইনিজ চেম্বার অব কর্মাস (পিসিসিসি)- এর প্রেসিডেন্ট দাতো সেরি হং ইয়েম ওয়াহ তার বক্তব্যে বলেন যে, পেনাং রাজ্য মূলত: ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সেক্টর নির্ভর। কোভিড পরবর্তী বিশ্বে এ সেক্টর দ্রুত সম্প্রসারণমান বলে তিনি উল্লেখ করেন। কিন্তু দক্ষ জনবল, বিশেষ করে প্রকৌশলী সঙ্কটের কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন যে, পেনাং রাজ্য সরকার পেনাংয়ে ২০টির মতো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। এ সব প্রজেক্টেও প্রকৌশলীর চাহিদা ব্যাপক। তিনি পেনাং রাজ্যে প্রকৌশলী নিয়োগে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা কামনা করলে হাইকমিশনার তাদের প্রস্তাবকে স্বাগত জানিয়ে সকল ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

পেনাংয়ের ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারার্স (এফএমএম)-র সভায় এফএমএম-এর চেয়ারম্যান দাতো জিমি সি. কে. অং বলেন, পেনাংয়ের শিল্প প্রতিষ্ঠানে দক্ষ ও অদক্ষ উভয় প্রকারের বিদেশি শ্রমিকের অভাব রয়েছে। তিনি বাংলাদেশের শ্রমিকদের কর্মঠ ও নিষ্ঠাবান বলে উল্লেখ করেন। তিনি পেনাংয়ের শিল্প উৎপাদনের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রকৌশলীর পাশাপাশি অদক্ষ শ্রমিক নিয়োগের বিষয়েও গুরুত্বারোপ করেন।

হাইকমিশনার মো. গোলাম সারোয়ার তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশে অর্ধশত পাবলিক বিশ্ববিদ্যালয় ও শতাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং কারিগরি কলেজ থেকে প্রতিবছর হাজার হাজার উন্নত কারিগরি জ্ঞানসম্পন্ন ও মেধাবী প্রকৌশলী চাকরির জন্য তৈরি হচ্ছে। তাছাড়া তিনি মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্য থেকে প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন ও মেধাবী গ্রাজুয়েটদের মালয়েশীয় শিল্প প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়েও হাইকমিশনের সহায়তার বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দকে প্রতিশ্রুতি প্রদান করেন।

পুলিশের ‘পা ধরে’ কান্না করা সেই প্রার্থীই হলেন চেয়ারম্যান।

শুক্রবার , ১২ নভেম্বর ২০২১, ২৭ কার্তিক ১৪২৮, ০৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

পুলিশের পা ধরে কান্নায় ভেঙে পড়া স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী আবু সাইদ জোয়ারদার পেয়েছেন ৭ হাজার ৭২ ভোট। দ্বিতীয় ধাপে জেলার ৭টি ইউপি নির্বাচনে তিনিই একমাত্র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। অন্য ৬টি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থীরা।

জানা যায়, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুপুরে হঠাৎ করেই গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে প্রকাশ্যে নৌকার সিল মারাকে কেন্দ্র করে গন্ডগোল হয়। প্রতিবাদ জানাতে গিয়ে লাঞ্ছিত হন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিুবর রহমান। তিনি ছিলেন বিএনপি’র সমর্থক। তার মার্কা আনারস। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে হাজির হলে পুলিশের পা ধরে কান্নায় ভেঙে পড়েন হাবিবুর রহমান। তিনি অভিযোগ করেন, নৌকার প্রার্থীর ছেলে সজীব ও সাবেক ইউপি সদস্যের ছেলে রয়েল গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ নম্বর কক্ষে প্রবেশ করে জোর করে নৌকায় সিল মারতে থাকে। এ দৃশ্য দেখে প্রতিবাদ করে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টসহ তার কর্মী-সমর্থকরা। সেখানে হাজির হয়ে প্রতিবাদ জানাতে গিয়ে প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হন তিনি। এ অবস্থায় পরিস্থিতি ক্রমান্বয়ে উত্তপ্ত হলে সজীব ও রয়েল সটকে পড়েন।

খবর পেয়ে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তৌকির র‌্যাব সদস্যদের নিয়ে ছুটে আসেন। এর কিছুক্ষণ পরই সেখানে হাজির হন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। এসময় তরিকুল ইসলামের পায়ে হাত দেওয়ার ভঙ্গিমায় বসে ভোট কারচুপির অভিযোগ করে কান্নায় ভেঙে পড়েন স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান। এএসপি তরিকুল ইসলাম এসময় নিরপেক্ষ ভোটের নিশ্চয়তা দিয়ে তাকে শান্ত থাকার পরামর্শ দেন। এ ঘটনার পর থেকে ওই কেন্দ্রে অবস্থান নেয় র‌্যাব ও পুলিশ। পরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হলে বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানকে নির্বাচিত ঘোষণা করা হয়।

হট্টগোলের ওই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। কিন্তু দুপুর ১টার দিকে বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী আবু সাইদ জোয়ারদারের ছেলে সজীব ও তার সহযোগী রয়েল নামের দুই যুবক কেন্দ্রের ৭ নম্বর কক্ষ দখল করে প্রকাশ্যে নৌকার সিল মারতে থাকলে তার লোকজন এতে বাধা দেয়। এতে চরম হট্টগোল শুরু হয়। তারা আমাকেও গলা ধাক্কা দিয়ে লাঞ্ছিত করে। পরে পুলিশ এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আমি পুলিশের কাছে কান্নাকাটি করেছি। প্রশাসনের কঠোর ও নিরপেক্ষ ভূমিকায় আল্লাহর অশেষ কৃপায় আমি নির্বাচিত হয়েছি। অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, হট্টগোলের পর থেকে ঘটনাস্থলে তিনি নিজেই অতিরিক্ত পুলিশসহ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।

সাবেক অর্থমন্ত্রী মুহিতের মৃত্যুর গুজব!

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুর গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে একটি মহল। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর গুজব ছড়ায় একটি চক্র। পরে পরিবারের সদস্যদের কথা বলে তার মৃত্যুর খবরটি সঠিক নয় বলে জানান সিলেটের আওয়ামী লীগ নেতারা।

কয়েকদিন পর পর এই চক্রটি নানা বিষয়ে গুজব ছড়িয়ে মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ায় বলে জানা গেছে। এর আগেও আরেকবার ওই চক্রটি আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুর গুজব ছড়িয়েছিল।

এদিকে, শুক্রবার সকালে মুহিতের পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের জানানো হয়েছে তিনি বাসায় আছেন এবং সুস্থ রয়েছেন। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে যারা ফেসবুকে গুজব ছড়াচ্ছেন সেসব বিষয় খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব ব্যক্তিদের ফেসবুক তদারকি করা হচ্ছে বলে সূত্র জানায়।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী কিশোর ভট্ট্যাচর্য জনি জানান, কয়েকদিন পর পর পর স্যারকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালায় একটি চক্র। এর পেছনে কি রহস্য রয়েছে তা আমাদের জানা নেই। স্যার বাসায় আছেন এবং সুস্থ রয়েছেন। যারা এরকম অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

প্রিয় শহর মদিনায় ফিরে এসেছি : ইসলাম গ্রহণ করা ব্রিটিশ কনসাল জেনারেল।

শুক্রবার , ১২ নভেম্বর ২০২১, ২৭ কার্তিক ১৪২৮, ০৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

সউদী আরবের জেদ্দায় নিযুক্ত ব্রিটিশ কনসাল জেনারেল ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ২৫ বছর আগে। মুসলিম হওয়ার পর নিজের নাম পরিবর্তন করে তিনি সাইফ আশার রেখেছিলেন। এ কথা তিনি গত এপ্রিলে জানান, যা সংযুক্ত আরব আমিরাতের দ্য ন্যাশনাল নিউজ প্রকাশ করেছিল। 

এবার এই কনসাল জেনারেল সউদী আরবের মদিনায় পবিত্র মসজিদে নববী প্রাঙ্গণে তোলা ছবি নিজের টুইটারে প্রকাশ করেছেন। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, আমার প্রিয় শহর মদিনায় ফিরে এসেছি এবং মসজিদে নববীতে ফজর নামাজ আদায় করতে পেরেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিটিশ কনসাল জেনারেলের এই ছবি প্রকাশের পর তাকে অভিনন্দন ও তার প্রশংসা করতে থাকেন অনেকে। মোটিভেশনাল স্পিকার মুতাহ ওয়াসিন শাবাজ বিলও নিজের টুইটার অ্যাকাউন্টে ব্রিটিশ কনসালের এই ছবি প্রকাশ করেন।

মিডলইস্ট ইন২৪

কুয়েতে বর্তমানে সর্বমোট ১ লক্ষ ৬০ হাজার মানুষ অবৈধ কুয়েতে, সিকিউরিটি ফোর্সের অভিযানে ধরা খেলে সফর / ডিপোর্টেশন করা হবে!

শুক্রবার , ১২ নভেম্বর ২০২১, ২৭ কার্তিক ১৪২৮, ০৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

  • সর্বমোট ১ লক্ষ ৬০ হাজার মানুষ অবৈধ কুয়েতে, সিকিউরিটি ফোর্সের অভিযানে ধরা খেলে সফর / ডিপোর্টেশন করা হবে!
  • আজীবনের জন্য প্রবেশ নিষিদ্ধ হবে কুয়েতে! কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জায়ান্ট নিউজ মিডিয়া Awwal Kuwait ….
  • আকামা আইন লঙ্গনকারীদের ফিংগার নেওয়া হবে!
  • কুয়েতে রেসিডেন্সি বা আকামা আইন লঙ্গনকারীদের জন্য নতুন কোন সময়সীমা অর্থাৎ সাধারণ ক্ষমা দেওয়া হবেনা …. 🙂
  • ভিন্ন ৪ সময়ে সর্বমোট ৪ বার আর্থিক জরিমান দিয়ে
    আকামা সামঞ্জস্যপূর্ণ করার সুযোগ দেওয়া হয়েছিল আকামা আইন লঙ্গনকারীদের ….

সোর্স : AwwalKuwait …..

সাধারণ ক্ষমা নয়, জরিমানা দিয়ে দেশে যান, নতুন ভিসায় ফিরে আসুন’

শুক্রবার , ১২ নভেম্বর ২০২১, ২৭ কার্তিক ১৪২৮, ০৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে যে, আবাসিক (একামা) লঙ্ঘনকারীদের অবস্থা সংশোধন করার জন্য কোনও নতুন সুযোগ দেবে না, কারণ কোভিড মহামারী চলাকালীন মানবিক দিক বিবেচনা করে এই জাতীয় চারটি সুযোগ দেওয়া হয়েছিল।

কর্তৃপক্ষ রেসিডেন্সি লঙ্ঘনকারীদের আটক করে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এবং দ্রুততম সময়ে তাদের কুয়েত থেকে বিতাড়িত করতে ব্যাপক প্রচারণা চালিয়ে যাবে।

করোনা মহামারী চলাকালীন, কুয়েত সকল রেসিডেন্সি লঙ্ঘনকারীদের তাদের একামা সংশোধন এবং বিনামূল্যে টিকিট প্রদান করে কোনো জরিমানা ছাড়াই দেশ ত্যাগ করার চমৎকার সুযোগ দিয়েছিল।

তারপরও বিপুল সংখ্যক রেসিডেন্সি লঙ্ঘনকারী এখনও কুয়েতে রয়ে গেছে, বর্তমানে একামা লঙ্ঘনকারীদের সংখ্যা প্রায় ১৬০,০০০ জন।

অনেক বাসিন্দা তাদের পরিবারের জন্য ভিজিটর ভিসা পেয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত, তারা নির্ধারিত সময়কাল মেনে চলেনি এবং অবৈধ বাসিন্দা হিসেবে বসবাস চালিয়ে যাচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুত্রে জানা গেছে যে, রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী বিদেশীদের জরিমানা দিয়ে কুয়েত ত্যাগ করতে হবে, তাহলে তাদেরকে নতুন ভিসায় আবার ফিরে আসার সুযোগ দেওয়া হবে।

তবে কর্তৃপক্ষ লঙ্ঘনকারীদের ধরলে তাদের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) রেখে নির্বাসিত করা হবে এবং এই ধরনের বহিরাগতদের আজীবনের জন্য কুয়েত প্রবেশ নিষিদ্ধ করা হবে, এবং তাদের ৫ বছরের জন্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে।
সুত্রঃ কুয়েত লোকাল।

সৌদি নাগরিকত্ব পাচ্ছে যেসব বিদেশী নাগরিক’

শুক্রবার , ১২ নভেম্বর ২০২১, ২৭ কার্তিক ১৪২৮, ০৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

সৌদিআরবের নাগরিকত্ব পেতে যাচ্ছে বেশকিছু বিদেশী নাগরিক, দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্য সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বলেছে যে, দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বেশ কিছু বিশিষ্ট প্রতিভা, দক্ষতা এবং বিরল বিশেষায়িত ব্যক্তিদের সৌদি নাগরিকত্ব দিতে সম্মত হয়েছেন।

সংস্থাটি যোগ করেছে যে, রাজকীয় আদেশের আলোকে, আইনী, চিকিৎসা, বৈজ্ঞানিক, সাংস্কৃতিক, খেলাধুলা এবং প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন বেশ কিছু বিদেশী নাগরিক এই সুযোগ পেতে যাচ্ছে ।

সুত্র মতে, দেশটির উন্নয়নের স্বাভাবিকীকরণের দ্বার উন্মুক্ত করার জন্য এই পদক্ষেপ নিয়েছে বাদশাহ সালমান, যাহা ভিশন ২০৩০ এর সাথে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় পরিবেশকে শক্তিশালী করা, যার মাধ্যমে প্রতিভা বিনিয়োগ করা যেতে পারে।

প্রসঙ্গত, ভিশন ২০৩০ সালকে সামনে রেখে বেশকিছু উন্নয়ন প্রকল্প শুরু করেছে বাদশাহ পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমান ।

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১, ২৬ কার্তিক ১৪২৮, ০৫ রবিউস সানী ১৪৪৩ হিজরী

দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানকে বিদায় করে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ অজিরা। আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ১৭৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করে ৫ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁঁছে যায় অস্ট্রেলিয়া।

বিস্তারিত আসছে…

দেশে,করোনায় মৃত্যু ১, শনাক্ত ২৩৭।

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১, ২৬ কার্তিক ১৪২৮

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৭ জনে। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জনে। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

কুয়েতে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা আত্মসাত, প্রতারক গ্রেফতার।

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১, ২৬ কার্তিক ১৪২৮, ০৫ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কুয়েতে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে র‌্যাব-৬ সাইমুম ইসলাম রাকিব (২৭) নামে প্রবাস ফেরত এক প্রতারককে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত গভীর রাতে তাকে নগরীর জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহষ্পতিবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত সাইমুম ইসলাম রাকিব নগরীর আড়ংঘাটা থানাধীন রায়েরমহল ব্যাংক কলোনীর আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে।
র‌্যাব জানায়, কুয়েতে থাকা অবস্থায় খুলনার ৫ জনকে কুয়েতে নিয়ে যাবে বলে সাইমুম ইসলাম রাকিব ২৭ লাখ ৭৩ হাজার টাকা গ্রহণ করে। কুয়েকে থাকা অবস্থায় সে ভুয়া ভিসা, এয়ার টিকিটসহ অন্যান্য কাগজপত্র প্রেরণ করে। পরবর্তীতে রাকিব দেশে ফিরে আসে। যাদের কুয়েতে পাঠানোর কথা ছিল, তারা টাকার জন্য চাপ দিলে সে ২৬ লাখ ৪৩ হাজার টাকার চেক প্রদান করে যা ব্যাংক কর্তৃক ডিজঅনার হয়। এরপর থেকে টাকা না দিয়ে উল্টো সবাইকে সে জীবননাশের হুমকি দিতে থাকে। এক পর্যায়ে ভুক্তভোগীরা ১০ নভেম্বর খুলনা সদর থানায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। অভিযোগটি র‌্যাব ছায়া তদন্ত করে সাইমুম ইসলাম রাকিবকে গ্রেফতার করে।