প্রধানমন্ত্রী চাইলে আগুনেও ঝাঁপ দেবো : তথ্য প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১, ২৬ কার্তিক ১৪২৮, ০৫ রবিউস সানী ১৪৪৩ হিজরী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে তিনি আগুনেও ঝাঁপ দেবেন। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি।

এ সময় ইউপি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সজ্জন ব্যক্তি, সফল মানুষ। কিন্তু তাকে সহযোগিতা করার জন্য সেখানে আরেকজনকে দায়িত্ব দেওয়া উচিত। বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে বিষয়টি বিবেচনার অনুরোধ জানান তিনি।

আপনাকে দায়িত্ব দিলে পালন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমার মা। তিনি আমাকে যে দায়িত্ব দেবেন সেটাই পালন করবে। তিনি যদি বলেন, আগুনে ঝাঁপ দে, মুরাদ। আমি তাই করব। তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ইউপি নির্বাচনে হানাহানি, মারামারি, রক্তক্ষয়ী সংঘর্ষ অত্যন্ত বেদনাদায়ক। এটা আমাদের মানসিকতার সমস্যা। প্রধানমন্ত্রী দেশে নেই, আমাদের আরও সহনশীল হওয়া উচিত। এ রকম মারামারি হানাহানি আওয়ামী লীগের সংস্কৃতি নয় বলে তিনি উল্লেখ করেন।

ইতালিতে সমুদ্র থেকে ৪৩০ শরণার্থী উদ্ধার।

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১, ২৬ কার্তিক ১৪২৮, ০৫ রবিউস সানী ১৪৪৩ হিজরী

গত মঙ্গলবার সন্ধ্যায় সিসিলির দক্ষিণ-পূর্বে পোজালো বন্দরের লেভান্তে পিয়ারের সামনে ভেসে যাওয়া একটি মাছ ধরার নৌকা থেকে ১৩ জন নাবালক সহ ৪৩০ শরণার্থীকে উদ্ধার করেছে ইতালি। তারা সবাই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ প্রবেশের চেস্টা করেছেন বলে জানা যায়।

ইতালীয় কোস্ট গার্ডের একজন মুখপাত্র আরব নিউজকে বলেছেন, নৌকাটি তিউনিসিয়া থেকে এসেছে। জাহাজে থাকা বেশিরভাগ অভিবাসী তিউনিসিয়ান, কেউ কেউ সাব-সাহারান আফ্রিকা থেকে এসেছেন বলে জানা গেছে।

মুখপাত্র আরও বলেন, “তারা ছিল দলের মধ্যে সবচেয়ে কম বয়সী, এবং কিছুটা অসুস্থ। তাই আমাদের ডাক্তাররা এখন তাদের চিকিৎসা সেবা দিচ্ছেন বলে জানান তিনি।

উদ্বাস্তুদের ট্রান্সশিপমেন্ট অপারেশন পুলিশ এবং ইতালীয় কোস্ট গার্ড অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন বলে পোজালোর মেয়র রবার্তো আমমাতুনা পিয়ার জানান।

মেয়র বলেন, এটি একটি সহজ কাজ ছিল না কারণ জাহাজটি আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আবহাওয়া আরও খারাপ হচ্ছিল। যাইহোক, পোজালোর সমস্ত জেলেরা এবং কিছু যুবক ছোট নৌকা এবং ডিঙ্গি দিয়ে উদ্ধারকারীদের সাহায্য করেছিল যাতে সবকিছু দ্রুত করা যায়।

মেয়র আরও বলেন, অভিবাসীদের পৌরসভার জিমে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তাদের করোনাভাইরাস রোগের জন্য পরীক্ষা করা হয়েছিল। বুধবার তাদের কোয়ারেন্টাইনে স্থানান্তর করা হবে। ইতালীয় কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিনিস্ট্রেটর রবার্তো ইসিডোরি বলেন, 

যারা পোজালোতে পৌঁছেছে তারা এই প্রবণতাকে নিশ্চিত করেছে এবং আমাদের এটির মুখোমুখি হতে হবে  অভিবাসী আগমন থেকে সিসিলির উপর চাপ আরও খারাপ হচ্ছে। ল্যাম্পেডুসায় গতকাল ছয়টি অবতরণ গণনা করা হয়েছে, যার মধ্যে প্রায় ২০০ জন তিউনিসিয়া থেকে এসেছে বলে এই কর্মকর্তা জানান।

রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলায় ৫ আসামিকে খালাস দিয়েছে আদালত।

বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১, ২৬ কার্তিক ১৪২৮, ০৫ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বনানীর দ্য রেইনট্রি হোটেলে ২ তরুণীকে ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ ৫ আসামিকেই খালাস দিয়েছে আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭ এর বিচারক বেগম কামরুন্নাহার এ রায় দেন।এর আগে, রায় ঘোষণা উপলক্ষে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ ৫ আসামিকে কাঠগড়ায় তোলা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে বনানী থানায় মামলা হয়।

জায়েদ খানের ছবিতে দর্শক মাত্র ৫ জন!

বুধবার, ১০ নভেম্বর ২০২১, ২৫ কার্তিক ১৪২৮, ০৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

অভিনেতা জায়েদ খান অভিনীত সিনেমা “এ দেশ তোমার আমার” গত ৫ নভেম্বর মুক্তি পায়। তার এ সিনেমাও দর্শক টানতে ব্যর্থ হয়েছে বরাবরের মতোই। দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও হলগুলো দর্শক খরায় ভুগছে। 

ছবিটি পরিচালনা করেছেন এফ আই মানিক। এতে জায়েদের বিপরীতে অভিনয় করেছেন রোমানা।

হল মালিকরা হতাশা প্রকাশ করে বলেন, “কেবল মেশিন সচল রাখতেই সিনেমাটি লোকসান দিয়ে চালানো হচ্ছে। এসব ছবি এখন আর কেউ দেখতে আসেন না।”

রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলে চলছে সিনেমাটি। হল কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, “কোনো শোতে পাঁচ-ছয় জনের বেশি মানুষ হয় না। বলতে গেলে কেউ দেখতে আসছে না। তবে শাকিব খানের ১০ বছর আগের পুরো ছবি চালালেও শো মানুষ দেখতে আসেন।”

টাঙ্গাইল শহরের “মালঞ্চ” হলের জাহিদুর রহমান জানান, ছবিটির জন্য বেশ প্রচার-প্রচারণা চালিয়েছেন তিনি। কিন্তু কাজ হয়নি। মুক্তির প্রথম দিন সারাদিনে মাত্র পাঁচজন দর্শক ছিল। পরের দিনগুলোও এভাবেই চলছে। 

“এ দেশ তোমার আমার” ছবির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান আর তার নায়িকা হিসেবে আছেন রোমানা হক। সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। সিনেমায় আরও অভিনয় করেছেন সোহেল রানা, ডিপজল, প্রয়াত দিতি, মিজু আহমেদ প্রমুখ।

পরিচালক এফ আই মানিক জানান, ৩৫ মিলিমিটারে সিনেমাটির শুটিং করা হয়েছিল। পরে ডিজিটালে ট্রান্সফার করে সম্পাদনাসহ নানা জটিলতার কারণে কাজ শেষ করতে দেরি হয়ে যায়।

রাজধানীর ঐতিহ্যবাহী হল “মধুমিতা” হলের কর্ণধার ও প্রবীণ প্রযোজক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, আমি মূলত অপেক্ষা করছি “রেহানা মরিয়ম নুর” ছবির জন্য। আরও অপেক্ষায় আছি “শান” ও “মিশন এক্সট্রিম” ছবির জন্য। দর্শকরা কি বোকা? তারা “এ দেশ তোমার আমার” ছবির মতো ছবি এই সময়ে হলে এসে দেখবেন। ছবির কোনো কিছুই তো ঠিক নেই। তাও চালাচ্ছি মেশিন সচল রাখার জন্য। সিনেমা হল বন্ধ রাখলেও তো লোকসান হয়। সে লোকসানটা না হয় সিনেমা চালিয়েই দেই।

ঢাকা-প্যারিস দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর।

বুধবার, ১০ নভেম্বর ২০২১, ২৫ কার্তিক ১৪২৮, ০৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৫ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার ওপর গুরুত্ব আরোপ করে ফরাসি ব্যবসায়ীদের ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক কেন্দ্রগুলোর কৌশলগত অবস্থানে থাকা বাংলাদেশে তাদের বিনিয়োগকারীদের উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন।

তিনি আজ বলেন, ‘বাংলাদেশে ফরাসি বিনিয়োগ এখনও তার বৈশ্বিক বিনিয়োগের তুলনায় কম। আমি ফরাসি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগগুলো সরাসরি প্রত্যক্ষ আমন্ত্রণ জানাচ্ছি।’ ফ্রান্সে এমইডিইএফ ইন্টারন্যাশনালের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে সেতু হিসেবে কাজ করার জন্য বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি কৌশলগত অবস্থানে রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা বাংলাদেশকে একটি আঞ্চলিক সংযোগ কেন্দ্রে পরিণত করার জন্য কাজ করছি। সড়ক, রেল, সমুদ্র, জ্বালানি ও ডিজিটাল সংযোগ ক্ষেত্রে অঞ্চল জুড়ে আমাদের বিনিয়োগ হবে প্রকৃত পট-পরিবর্তক ।’

তিনি বলেন, বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সরাসরি তার অফিসের সঙ্গে সংযোগ রেখে কাজ করছে এবং সম্ভাব্য যে কোনো উপায়ে তার কার্যালয় ফরাসি বিনিয়োগকারীদের সহায়তা করতে পারলে খুশি হবে। তিনি পরামর্শ দিয়ে বলেন, ‘আপনার প্রবেশ সহজ করার জন্য আপনি একজন স্থানীয় অংশীদার খুঁজতে পারেন এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের সাথে একটি অংশীদারিত্ব গড়ে তোলা হবে আপনার জন্য উত্তম।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি।’

ফ্রান্স এখন বাংলাদেশের পঞ্চ বৃহত্তম রপ্তানি গন্তব্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অবশ্যই ২০২৫ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য রাখতে হবে। ফ্রান্সে আমাদের রপ্তানি আরও বৈচিত্র্যময় হওয়া চাই।’

শেখ হাসিনা বলেন, তিনি নিশ্চিত যে ফরাসি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগে উচ্চ মুনাফার সম্ভাবনা সম্পর্কে আস্থাবান হবেন। তিনি বলেন, ‘আমরা সবসময় আপনাদের সার্বক্ষণিক প্রতিক্রিয়া ও পরামর্শকে স্বাগত জানাব। বাংলাদেশ পারস্পরিক সুবিধার জন্য আপনাদের ব্যবসায়িক উদ্যোগের বিকাশে আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত।’

তিনি বাংলাদেশ-ফ্রান্স বিজনেস কাউন্সিল গঠনের জন্য এমইডিইএফ’কে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা প্রাতিষ্ঠানিক সংযোগের মাধ্যমে আরও দ্বিপক্ষীয় সম্পৃক্ততাকে উৎসাহিত করব। আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের পরের বছর বাংলাদেশে এমইডিইএফ ব্যবসায়িক মিশন পরিকল্পনা করা যেতে পারে।’

প্রেসিডেন্ট ম্যাখোঁ এবং ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে তার গতকালের আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্মত হয়েছেন। তিনি যোগ করেন, ‘এটি আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বেও প্রতিফলিত হতে হবে। আমি এর জন্য আপনাদের সক্রিয় সহযোগিতার প্রত্যাশা করছি।’

সূত্র: বাসস

ক্ষীণ হচ্ছে নিউজিল্যান্ডের ফাইনালে খেলার স্বপ্ন।

বুধবার, ১০ নভেম্বর ২০২১, ২৫ কার্তিক ১৪২৮, ০৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের দেয়া ১৬৭ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। তবে তাদের যাত্রাটা একদমই ভালো হচ্ছে না। ১৬৭ রানের লক্ষে যেখানে তাদের ঝড় তোলার কথা, সেখানে ইংলিশ বোলারদের তোপে পরে ধীর গতিতে ব্যাট করতে হচ্ছে তাদের। নিজেদের ইনিংসে প্রথম দশ ওভারে  ২ উইকেট হারিয়ে তারা করতে পেরেছে মাত্র ৫৮ রান। ফলে এখন তাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ হচ্ছে। তাদের দুই সেরা খেলোয়াড় ব্যাটসম্যান মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন যথাক্রমে ৪ ও ৫ রান করে ফেরেন। এরপর কিউইদের উপর চাপ আরো বাড়ে।  এদিকে এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ১৬৬ রান করেছে ইংল্যান্ড। একমাত্র ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের হয়ে হাফসেঞ্চুরি করেছেন মঈন আলী। তিনি ৫১ রানে অপরাজিত ছিলেন। ম্যাচটিতে প্রথম দশ ওভারে দুই উইকেট হারিয়ে মাত্র ৬৭ রান করতে পারে ইংল্যান্ড। এরপরের দশ ওভারে তারা করে ৯৯ রান।শেষ দশ ওভারে মূলত মঈন আলী ও লিভিংস্টোনের ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর গড়তে সমর্থ হয় তারা।  এর আগে দলীয় ৩৭ রানের সময় ১৩ রান করে বেয়ারেস্টো মিলনের বলে আউট হন। এরপর ৫৩ রানের সময় ইশ সোদির বলে ২৯ রান করে ফেরেন ডেঞ্জারাস ব্যাটসম্যান জস বাটলার। এরপর অবশ্য দলের হাল ধরেন মঈন আলী ডেভিড মালান। দলীয় ১১৬ রানের সময় ৪১ রান করে টিম সাউদির বলে ফেরেন মালান। এরপর ক্রিজে এসে লিভিংস্টোন মঈনের সঙ্গে আরেকটি পার্টনারশিপ গড়েন। ১৯তম ওভারে তিনি ১৭ রান করে নিশামের বলে ধরা পরেন।

গালফ বাংলাদেশী বিজন্যাসম্যান কনফারেন্স- ২০২১ এর সফল সমাপ্তি।

বুধবার, ১০ নভেম্বর ২০২১, ২৫ কার্তিক ১৪২৮, ০৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কাতার প্রতিনিধি-
কাতারের রাজধানী দোহায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘গাল্ফ বাংলাদেশী বিজন্যাসম্যান কনফারেন্স- ২০২১। এ আয়োজন গাল্ফ প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। আগামী বছরেই মধ্যপ্রচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচাইতে বড় আয়োজন বিশ্বকাপ ফুটবল ২০২২। আর এ বিশাল কর্মযজ্ঞে অংশীদার হয়ে বাণিজ্যিক খাতে বাংলাদেশকে তুলে ধরার যথেষ্ট সুযোগ রয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। এমনই প্রেক্ষাপটে গাল্ফ প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের এ সম্মেলন অনেক গুরুত্ব বহন করে। বৃহদাকার এ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতার।৫ নভেম্বর কাতারের রাজধানী দোহায় ম্যাজেস্টিক হোটেলে উপসাগরীয় ছয় দেশের বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বিজনেস কাউন্সিল কাতারের সভাপতি ও সম্মেলনের আহবায়ক এম. সাইফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত কাতারে নিযু্ক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন,কাতারি ব্যবসায়ী নেতা শেখ ফারহান, ভারতীয় ব্যবসায়ী ভেনেট নামবিয়ার ও ফিলিপিনো ব্যবসায়ী লিওনার্দো ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও কাতারি ব্যবসায়ীনেতৃবৃন্দ।
বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আবু রায়হান খন্দকার, বোরহান উদ্দিন মোল্লা,আলমীর হোসেন আলী প্রমুখ।
বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব গোলাম মাওলা হাজারী, সংগঠনের সাধারণ সম্পাদক পাবেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোলায়মান গনি কমিউনিটির নেতৃবৃন্দ গাল্ফ নেতৃবৃন্দ।
সম্মেলনে অংশ নেন সৌদিআরব, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ওমানে বসবাসরত শতাধিক প্রবাসী ব্যবসায়ীরা। এর সাথে যুক্ত হচ্ছেন কাতার প্রবাসী ব্যবসায়ীরাও।

দক্ষতা – যোগ্যতা থাকার পরেও, ক্লিনার, গার্ড ভিসা – আকামা – ট্রান্সফার, এই ৩ টা শব্দই প্রবাসের ১২ টা বাজিয়ে দেয়,

বুধবার, ১০ নভেম্বর ২০২১, ২৫ কার্তিক ১৪২৮, ০৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

দক্ষতা – যোগ্যতা থাকার পরেও, ক্লিনার, গার্ড ….

এই ব্যাপারটিকে নিয়তি বলবেন? নাকি ভাগ্য দোষ, আমার জানা নেই, তবে আমি একে কোন শব্দেই সংজ্ঞায়িত করিনা, করার ইচ্ছা ও নেই!

আমি নিজে বাংলাদেশী হিসাবে একটা কথা সবসময়ই গর্ব করি, আমাদের দেশের মানু‌ষের মেধা বেশি আলহামদুলিল্লাহ, ভাষাগত দক্ষতা বলুন বা কাজ রপ্ত করার ক্ষমতা বলুন, বাকী ন্যাশনালিটির মানু‌ষের কাছে আমরা আদর্শ, কিন্ত ভাগ্যদেবী সুপ্রসন্ন হয়না অন্য কারনে!

ভিসা – আকামা – ট্রান্সফার, এই ৩ টা শব্দই প্রবাসের ১২ টা বাজিয়ে দেয়, দক্ষতা – যোগ্যতা সব সাইড পকেটে রেখে আমাদের স্মার্ট – এক্সপার্ট ভাইগুলো নিজেরে বিলিয়ে দেয় ক্লিন, ফরাস বা অন্যান্য কাজে! কোন কাজকেই ছোট করিনি, স্যালুট সমস্ত শ্রমজীবী মানুষকে, তবে সুযোগ পেলে আমাদের অবস্থান হয়তো অন্যরকম হতো 🙃

কুয়েতে বাংলাদেশী শ্রমিকদের বিরাট একটা অংশ, কুয়েতে এসেছে হাতে শিকল ও পায়ে বেদী পড়ে, একথা কেন বলছি জানেন? কারন, ক্লিনিং বা আকদ হুকুমার কোম্পানি গুলোতে আমাদের দেশের ” স্মার্ট ছেলে ” গুলো এসেছে এক ভ্রমে পড়ে, কেউ প্রবাসের নেশায় উন্মত্ত হয়ে, কেউ আবার টাকার স্বপ্নে বিভোর হয়ে ……
আমাদের ম্যাজোরিটি শ্রমিকদের ভিসার ক্যাটাগরি হয়তো খাদেম নয়তো আকুদ / মাশরুর ছাগীরা আকামাধারী! এখানেই মুল সমস্যাটা হয়ে যাচ্ছে, আপনি কোম্পানির ইচ্ছাধীন থাকা লাগছে, আবার শ্রমের মজুরি ও খুব কম … অন্য কোম্পানিতে ট্রান্সফার হবেন? সেই আশায় ও গুড়ে বালি …. দিন শেষে বাকি থাকে একরাশ হতাশা, একজোড়া নির্ঘুম চোখ, বেদানার্ত হৃদয় ।

আমি গত কয়েকদিনে প্রচুর লেখেছি, এবং ম্যাজোরিটি লেখাই হচ্ছে প্রবাস নিয়ে নেতিবাচক, জ্বী ….. 🙂

আমি আমার স্বার্থে লিখিনি ভাই, আমি চাই আমরাই কুয়েতে নাম্বার ওয়ান কমিউনিটি হই, আমরাই সবচেয়ে বেশি রেমিট্যান্স দেশে পাঠায়, কিন্ত ভাই দিন শেষে দেখা যাবে, আমাদেরই স্বজাতির আকামা লাগে না, হাজার হাজার শ্রমিকের আকামা থাকে না, কোম্পানি খুজেঁ পাইনা, পাসপোর্ট বা কোম্পানির অফিস কই তাও জানেনা ….. এমন যেন না হয় 🙂

পৃথিবীর যে দেশেই যান, দক্ষ হয়ে যান এবং পেশার সাথে আপনার আকামা / ভিসার সামঞ্জস্যতা রাখুন! প্রবাস বড়ই পিচ্ছিল জায়গা, হোচট খাওয়া বা ব্যাকে যাওয়ার চান্স সবার জন্য থাকেনা ….

পাহারা দিয়ে সহিংসতা ঠেকানো সম্ভব নয়: সিইসি

বুধবার, ১০ নভেম্বর ২০২১, ২৫ কার্তিক ১৪২৮, ০৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ডেস্ক: সম্প্রতি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটেছে কয়েকটি জায়গায়। সহিংসতা ঠেকাতে নির্বাচন কমিশনের ব্যর্থতাকে দায়ী করছে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন। এর জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ঘরে ঘরে পাড়া মহল্লায় পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয়।

বুধবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় উত্তেজনা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে সিইসি এমন বক্তব্য দেন।

নরসিংদীসহ কয়েকটি সংঘাতের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, এ জাতীয় ঘটনা এভাবে পাহারা দিয়ে ঠেকানো যায় না। বাস্তবতা হলো এটা। ঘরে ঘরে মহল্লায় মহল্লায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে এ জাতীয় অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। এর একমাত্র উপায় হলো নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহনশীলতা। নির্বাচনসুলভ আচরণ করতে হবে।

সিইসি আরও বলেন, সহিংসতার দায় এককভাবে কাউকে দেওয়া যাবে না। নির্বাচনী সহিংসতা থামাতে দরকার সহনশীলতা। এ জন্য রাজনৈতিক দল প্রার্থী সমর্থক সবার সহযোগিতা দরকার।

স্থানীয় নির্বাচনে উত্তেজনা প্রতিদ্বন্দ্বিতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন নূরুল হুদা।

‘লোকে কেন বিয়ে করে?’ প্রশ্ন তোলা সেই মালালা নিজেই বসলেন বিয়ের পিঁড়িতে।

বুধবার, ১০ নভেম্বর ২০২১, ২৫ কার্তিক ১৪২৮, ০৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ডেস্ক: গতকাল মঙ্গলবার ঘরোয়া আয়োজনের মধ্যেই বিয়ে হলো নোবেলজয়ী পাকিস্তানি শিক্ষাকর্মী মালালা ইউসুফজাইয়ের। যুক্তরাজ্য সময় মঙ্গলবার বিকেলে টুইটারে দেয়া পোস্টে নিজেই জানান এ সংবাদ।

বার্মিংহামে নিজ বাসায় দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় এই বিয়ে। ২৪ বছর বয়সী মালালার স্বামী পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফর্ম্যান্স ইউনিটের জেনারেল ম্যানেজার আসির মালিক।

এদিকে এ বছরের জুলাইতে ভোগ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে মালালা বলেছিলেন, আমি জানি না লোকে কেন বিয়ে করে! যদি দুটো মানুষ একসাথে থাকতেই চায়, তবে এত কাগজপত্রের দরকার কী, একসাথে থাকলেই তো হয়।

এমন মন্তব্যের চার মাসের মধ্যে মালালার বিয়ে করাটা তাই ভক্ত-শুভানুধ্যায়ীদের জন্য বড়সড় চমকই ছিল। তবে বিয়ের আয়োজনে তিনি ছড়িয়েছেন স্নিগ্ধতা। পরেছিলেন টি-পিংকের ওপর সোনালি এম্ব্রয়ডারির কাজ করা সালোয়ার কামিজ।