চার মাসে দেড় লক্ষাধিক কর্মী বিদেশে গেছেন।

বুধবার, ১০ নভেম্বর ২০২১, ২৫ কার্তিক ১৪২৮, ০৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বর্তমানে বিদেশে কর্মী গমনের হার বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, গত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত মোট দেড় লক্ষেরও বেশি কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গেছেন। তিনি আরো জানান, প্রতিনিয়ত বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগের চাহিদা পত্র আসছে।

মন্ত্রী বলেন, বৈদেশিক কর্মসংস্থানের হার কোভিড পূর্ববর্তী অবস্থায় ফিরে এসেছে। এই প্রবাহ চলমান থাকলে বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, বর্তমানে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমলেও খুব শিগগিরই এটা ঊর্ধ্বমুখী হবে।

মন্ত্রী আজ বুধবার বেলা ৩ টায় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ২য় লেভেলের কেবিনেট কমিটি কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম সভায় এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি, মৃণাল কান্তি দাস এমপি, পংকজ নাথ এমপি, সাবেক খান এমপি এবং মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

বৈঠকের শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী ইমরান আহমদ এমপি মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন কমিটির সভাপতি ও সদস্যদের হাতে তুলে দেন।

তিন মাস বন্ধ থাকবে শাহজালালের রাতের ফ্লাইট।

বুধবার, ১০ নভেম্বর ২০২১, ২৫ কার্তিক ১৪২৮, ০৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

সংস্কারের জন্য এ বছরের ৯ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১০ মার্চ পর্যন্ত তিন মাস বন্ধ থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাতের ফ্লাইট। এ সময় রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।

জানা গেছে, বিমানবন্দরের ৩য় টার্মিনাল নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। যার নির্মাণকাজ চলবে রাতে। এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, সংস্কারের সময়টাতেই বন্ধ থাকবে রানওয়ে।

তবে এতে বিমানবন্দরের স্বাভাবিক কাজে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ সময় জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা হবে বলেও জানায় বেবিচক।

এমনিতেই ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে শীতকালীন ফ্লাইট-সূচি শুরু হয়েছে। পরিবর্তন করা হয়েছে মধ্যরাতের পরের ফ্লাইটগুলোর সময়।

প্রতি বছরই নভেম্বর থেকে শীতকালীন ফ্লাইটসূচি অনুসরণ করা হয়। রাত ২টা থেকে সকাল ৮টা-৯টা পর্যন্ত কুয়াশা বেশি পড়ে বলে এ সময়ের ফ্লাইটগুলোর রানওয়ে ‘ভিজিবিলিটি’ কম থাকে। এতে অবতরণ করতে সমস্যায় পড়ে উড়োজাহাজ। বিশেষ পরিস্থিতিতে ফ্লাইট পাঠাতে হয় পাশের বিমানবন্দরে।

দেশে,করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৩৫।

বুধবার, ১০ নভেম্বর ২০২১, ২৫ কার্তিক ১৪২৮, ০৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯০৬ জনে।

বুধবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়,গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ২৩টি ও নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৯৮৭টি। এখন পর্যন্ত এক কোটি ৫ লাখ ২৫ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ।

শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ৩১ শতাংশ। এখন পর্যন্ত ১৪ দশমিক ৯৩ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৮ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১ জন এবং নারী ১ জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, মৃত দুজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তারা দুজনই সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

আয়ু ৪৮ ঘণ্টা, পচা মাংসের গন্ধের ফুল দেখতে টিকিটের হাহাকার।

বুধবার, ১০ নভেম্বর ২০২১, ২৫ কার্তিক ১৪২৮, ০৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

পচা মাংসের মতো দুর্গন্ধ এলে সেখানে না যেতেই পছন্দ করবেন অধিকাংশ মানুষ। কিন্তু এই প্রবণতার উল্টো ঘটনা ঘটে সান দিয়াগো বট্যানিক গার্ডেনে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় রয়েছে এই বাগান। এখানে খুব অল্প সময়ের জন্য ফোটে বিরল প্রজাতির এক ধরনের ফুল।

সেই ফুলের গন্ধ পচা মাংসের মতো আসাহ্যকর। কিন্তু হাজার হাজার লোক টিকিট কেটে সেখানে যান ওই ফুল দেখতে। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে একটা টিকিটের জন্য হাহাকার পড়ে যায়। ক্যালিফোর্নিয়ার পার্কে থাকা ওই ফুলগাছের নাম ‘কর্পস প্ল্যান্ট’। এই গাছের বিজ্ঞানসম্মত নাম ‘অ্যামোরফোফালাস টাইটানাম’।

সব সময় এই ফুল ফোটে না। একটি ফুল সম্পূর্ণ ভাবে ফুটতে সময় লাগে প্রায় এক দশক। কিন্তু ফোটার পর তা থাকে মাত্র ৪৮ ঘণ্টা। প্রবল দুর্গন্ধযুক্ত এই ফুল দেখতে জনসাধারণের উৎসাহের এটিও অন্যতম কারণ। সান দিয়েগো পার্কে এ বছর হ্যালোউইনের সময় ফুটেছিল ফুলটি। ছিল ৪৮ ঘণ্টা।

সে সময় দিনে পাঁচ হাজারের বেশি দর্শক টিকিট কেটে এসেছিলেন ‘কর্পস প্ল্যান্ট’ দেখতে। স্বল্পায়ুর এই ফুল থেকে বেরনো পচা মাংসের গন্ধে আকৃষ্ট হয় ক্যারিয়ন বিটলস, ফ্লেশ ফ্লাইয়ের মতো পতঙ্গরা। তারা এই ফুলে বসে পরাগসংযোগে ঘটতে সাহায্যে করে। এই গাছ ১২ ফুট পর্যন্ত লম্বা হয়। সারা বিশ্বে এই গাছ রয়েছে মাত্র হাজারখানেক। বিপন্নের তালিকাতেও নথিভুক্ত হয়েছে এই গাছের নাম। সূত্র: দ্য ইউকে মিরর।

এয়ারপোর্ট কন্ট্রাক্ট এর নামে অতিরিক্ত অর্থ দাবী সংক্রান্তে সতর্কতা।

বুধবার, ১০ নভেম্বর ২০২১, ২৫ কার্তিক ১৪২৮, ০৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ভিজিট / ট্যুরিস্ট ভিসায় দুবাই / ইউএই গমনেচ্ছু যাত্রীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এয়ারপোর্ট কন্ট্রাক্ট এর নামে অতি মুনাফালোভী টিকেট বিক্রেতাগণ অতিরিক্ত মূল্য আদায় করছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে।
সম্মানিত যাত্রী সাধারণকে অনুরোধ করা যাচ্ছে যে, বিদেশ গমনে বাধা, প্রতারণা ইত্যাদি বিষয়ে এয়ারপোর্টস্থ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটকে নিন্মোক্ত নাম্বারে জানানো এবং প্রয়োজনীয় আইনগত সেবা নিতে অনুরোধ করা হলো।

এয়ারপোর্ট কন্ট্রাক্ট / ইমিগ্রেশন কন্ট্রাক্ট / এয়ারপোর্ট সাপোর্ট এর নামে অতিরিক্ত অর্থ দাবী করলে টিকেট বিক্রেতার নাম-পরিচয় ও প্রয়োজনীয় তথ্য নিন্মলিখিত মোবাইল নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হলো।

হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।

সহকারী পুলিশ সুপার, ইমিগ্রেশন (ওসি ইমিগ্রেশন) (০১৩২০০০৫৯০২)
অতিরিক্ত পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫৩৭৬)
বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন (০১৩২০০০৫১১১)
বিশেষ পুলিশ সুপার, ইমিগ্রেশন (প্রশাসন) (০১৩২০০০৫১০২)
এডিশনাল ডিআইজি (ইমিগ্রেশন) (০১৩২০০০৫০৩৫)
ডিআইজি (ইমিগ্রেশন) (০১৩২০০০৫০০৬)

মালয়েশিয়া প্রবেশে প্রবাসীদের লাগবে না করোনা ইন্স্যুরেন্স ফি।

বুধবার, ১০ নভেম্বর ২০২১, ২৫ কার্তিক ১৪২৮, ০৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

দেশে ছুটিতে এসে আটকেপড়া প্রবাসীদের মালয়েশিয়ায় প্রবেশে লাগবে না করোনা অপারেশন (ইন্স্যুরেন্স) ২৬০০ রিঙ্গিত ফি।

করোনার কারণে দেশে আটকেপড়া বাংলাদেশি প্রবাসীদের পুনরায় যাওয়ার সুযোগ হয়েছে। শুরুতে প্রবেশে অনুমতি দেয়ার পর দেশটির সরকার থেকে জানানো হয়েছিল মালয়েশিয়া প্রবেশে করোনা অপারেশন (ইন্স্যুরেন্স) ২৬০০ রিঙ্গিত ফি দিতে হবে। তবে, নতুন করে মালয়েশিয়া সরকার জানিয়েছে এখন থেকে প্রবাসীদের দেশটিতে প্রবেশের ক্ষেত্রে করোনার ইন্স্যুরেন্স ফি দেয়া লাগবে না।

গত শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক নোটিশে এমনটি জানানো হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে শুধুমাত্র ৭ দিনের হোটেল ভাড়া ১০৫০ রিঙ্গিত এবং করোনার পিসিআর টেস্ট দুইবার ৫০০ রিঙ্গিত খরচের সঙ্গে যুক্ত হবে এয়ার টিকিটের খরচ।

এর আগে ২৮ অক্টোবর মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বিবৃতিতে জানানো হয়েছিল ১ নভেম্বর থেকে ইমিগ্রেশনের পূর্বানুমতি বা মাই ট্রাভেল পাস (এমটিপি) ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন অভিবাসীরা।
এক্ষেত্রে যাদের ভিসার মেয়াদ আছে তারা কিছু শর্ত মেনে অনুমতি ছাড়াই দেশটিতে সরাসরি প্রবেশ করতে পারবেন। আর যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা মাই ট্রাভেল পাসের মাধ্যমে আবেদন করে দেশটিতে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে বিদেশিরা মালয়েশিয়ায় প্রবেশ করতে চাইলে দুই ডোজ টিকা সম্পন্নের প্রমাণপত্র, করোনা নেগেটিভ রিপোর্টসহ আসতে হবে। এরপর বিমানবন্দরে স্থাপিত কোয়ারেন্টিন সেন্টারে সাত দিন অবস্থান করতে হবে।

এ ৭ দিন কোয়ারেন্টিন সেন্টারের খরচ অভিবাসী কর্মী অথবা তার নিয়োগকর্তাকে বহন করতে হবে এবং যেসব ক্যাটাগরির ভিসা বা পারমিটধারীদের প্রবেশের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে- কূটনীতিক ভিসাধারী, পিআর পাস, পেরোল পাস, রেসিডেন্ট পাস, স্থায়ী বাসিন্দা ও তাদের পোষ্য, দীর্ঘমেয়াদি পাস (স্বামী/স্ত্রী/সন্তান), সিনিয়র সিটিজেন পাস, পাস বালু, শিক্ষার্থী ভিসা, মাই সেকেন্ড হোম, বিদেশি গৃহকর্মী, রেসিডেন্ট পাস, দীর্ঘ মেয়াদী অস্থায়ী জব পাস (পিএলকেএস), গৃহপরিচারিকা ও ট্যুরিস্ট।

ফ্রান্সে ২১০ অভিবাসীকে উদ্ধার।

বুধবার, ১০ নভেম্বর ২০২১, ২৫ কার্তিক ১৪২৮, ০৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ফ্রান্সে ২১০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার। 

ইউরোপে প্রবেশের সময় একটি নৌকা থেকে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা থেকে এক নারী ও চার শিশুসহ ২১০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যকার চ্যানেলের ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেওয়ার সময় বহনকারী নৌকা জব্দ করে তাদের উদ্ধার করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার ( ১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে ফ্রান্স কর্তৃপক্ষ।

অবৈধপথে ইউরোপ প্রবেশের সময় স্থানীয় সময় গত সোমবার ও মঙ্গলবার তারা সাতটি অভিযান পরিচালনা করে ওই এলাকায়। গত বৃহস্পতিবারও ফ্রান্সের উইসান্ট সমুদ্র সৈকতের কাছে একটি পরিত্যক্ত নৌকায় এক অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়।

নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল ফিলিপ ডুট্রিউক্স বলেন, চলতি বছরের প্রথম আট মাসে ১৫ হাজার চারশ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। ২০২০ সালে নয় হাজার পাঁচশ জনকে উদ্ধার করা হয়, যেখানে ২০১৯ সালে ছিল ২৩শ জন এবং ২০১৮ সালে ছয়শ জন। নিষেধাজ্ঞা থাকার পরও অবৈধপথে অভিবাসনপ্রত্যাশীরা প্রতিনিয়ত ইউরোপ প্রবেশের চেষ্টা চালিয়ে যান।

কুয়েতে ২ জন ভুয়া ডাক্তারকে আকামা / রেসিডেন্সি তদন্তকারী টিম আটক করেছে ….।

বুধবার, ১০ নভেম্বর ২০২১, ২৫ কার্তিক ১৪২৮, ০৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

  • তাদের ও জনই মিশরের নাগরিক, একজন পেশায় শিক্ষক, অন্যজনের আকামা নাই ৪ বছর ধরে!
  • তারা হাওয়াল্লীর একটি বড় ক্লিনিকে বেশ কয়েকটি প্লাস্টিক সার্জারি করেছে 😤 আজ ভোর রাতে অভিযান চালানো হয়েছে উক্ত হাসপাতালে …..
  • তাদের সাথে সাথে আরো ৫ জন গৃহকর্মীকে ও আটক করা হয়েছে, যারা তাদের কফিলের বাসা থেকে পালিয়ে এখানে কাজ করছিল।

সোর্স : আল কাবাসের ভেরিফায়েড টুইটার পেইজ

খুলনায় ধর্ষণের শিকার ৫ম শ্রেণীর ছাত্রীর সন্তান প্রসব, অভিযুক্ত গ্রেফতার।

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১, ২৪ কার্তিক ১৪২৮, ০৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ মামলার আসামি সৈয়দ মোঃ শাহিনকে (৫০) দিঘলিয়া থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

ধর্ষিতা কিশোরীর হতদরিদ্র পিতার দায়ের করা মামলার ৬৮ দিন পর সোমবার দিবাগত মধ্যরাতে বাগেরহাট জেলার সদর খানজাহান আলী মাজার এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকারের নেতৃত্বে দিঘলিয়া থানা পুলিশ সাদা পোশাকে গত দুই দিনে বাগেরহাট জেলা সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এদিকে, ধর্ষিতা কিশোরী গত মাসের শেষের দিকে একটি কন্যা সন্তান প্রসব করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ হারুন-অর-রশিদ।

১ সেপ্টেম্বর সকালে দিঘলিয়া সদর ইউনিয়নের ফরমাইসখানা ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ধর্ষিতা কিশোরীর হতদরিদ্র বাবা স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশিদের সহায়তায় দিঘলিয়া থানায় হাজির হয়ে সৈয়দ মোঃ শাহিন এর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, তার মেয়েকে গত ২ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত ৮ মাসে একাধিকবার ধর্ষণ করেছে। শাহীন তার পূর্ব পরিচিত এবং প্রতিবেশী হওয়ায় তার মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, ভুল বুঝিয়ে এবং লোভ-লালসা দেখিয়ে তার বাড়ি থেকে ডেকে নিয়ে নিজ বাড়ির ঘরের ভেতর ধর্ষণ করতো। ২৯ আগস্ট আমার মেয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে নগরীর ফুলবাড়িগেট খানজাহান আলী থানার অন্তর্গত মমতার ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান আপনার মেয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে ক্লিনিকে নেয়ার সংবাদ জানার পর থেকে সৈয়দ মোঃ শাহিন পলাতক ছিল।

আবার সে পুরনো খেলা, খাদেম – খাদেম ফ্রি সমাচার …..?

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১, ২৪ কার্তিক ১৪২৮, ০৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কুয়েতে কাজের ভিসা বা ওয়ার্ক পারমিটের ক্যাটাগোরাইজড ” ডোমেস্টিক ওয়ার্কার ” বা গৃহস্থালি কাজের ভিসা খাদেম / খাদ্দামা ভিসা … আর্টিকেল হিসাবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ম্যানপাওয়ার সংশ্লিষ্ট সরকারি দফতর গুলো এটাকে ২০ নাম্বার হিসাবে চিহ্নিত করে।

এবার আসেন এটারে আমরা বাংলাদেশীরা কিভাবে মডিফাই করে ফেলসি ….

নাম দিয়ে দিছি খাদেম ফ্রি, ফ্রি মানে আবার মুক্ত না… এই খাদেম ফ্রি তে এসে বহু মানুষের জীবন তেজপাতা হয়ে গেছে।

যদি কুয়েতির বাসায় কাজের জন্য বা গাড়ি চালানোর কাজে আসেন, তাহলে ওয়েলকাম ভাইয়া আপনাকে কুয়েতে … তবে এই কাজে আসলে অবশ্যই ভিসার জন্য কাউকে টাকা দিবেন না, সর্বোচ্চ হতে পারে আপনি মেডিক্যাল করালেন দেশে … আর বাকী টাকা নিয়োগকারী বহন করবে! এই হচ্ছে ডোমেস্টিক লেবারের সিস্টেম কাজে নিয়োগের….

ভাইরে ভাই, রাত ২ টায় যখন বলবে, মোহাম্মদ, সোগল ছাইয়্যারা ….. তখন মন চাইবে না আর কুয়েত থাকতে 🙂

এবার আসেন খাদেম ফ্রি ‘ র কথায়…..

  • খাদেম ফ্রি বা খাদেমের জন্য আইনি কোন কার্যকলাপ কুয়েতে নেই!
  • ভিসা ক্রয় – বিক্রয় কুয়েতের আইনে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ …
  • নতুন যারা খাদেম ফ্রি আসছে কুয়েতে, বহু লোক বৈধতা হারিয়েছে …
  • কফিল বা আপনার মালিক যেকোনো মুহুর্তে আপনার বিরুদ্ধে তাগায়ুব / ইনহাস দিতে পারে … এবং কোন কারন ছাড়াই আপনি কুয়েতে অবৈধ অভিবাসী হিসাবে গনিত হবেন 🙂
  • আর আকামা – ভিসার নির্দিষ্ট স্থানে কাজ যদি না করেন, ওইক্ষেত্রে কুয়েতের সিকিউরিটি ফোর্স আপনাকে গ্রেপ্তার করে – জরিমানা – সফরে পাঠাতে পারে!
  • প্রতিবছর আকামা নবায়নে কিডনি বেচার উপক্রম হবে …

যাক, সতর্ক করার করে দিচ্ছি, বলার আছে বলতেছি … সব ধরনের অভিবাসন নয় আমরা শুধুমাত্র বৈধ অভিবাসনকেই উৎসাহিত করব!