গরুর গোবরে দীপাবলী পালন করলো ভারতীয় গ্রাম।

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১, ২৪ কার্তিক ১৪২৮, ০৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

মুষ্টি মুষ্টি গরুর গোবর একে অপরকে ছুঁড়ে মেরে দীপাবলী পালন করেছে ভারতের একটি গ্রামের হিন্দু ধর্মাবলম্বী উন্মত্ত জনতা। স্পেনের উদ্ভট টমেটো-হার্লিং উদযাপন লা টোমাটিনা উৎসবের অনুরূপ গোমাতাপুরার বাসিন্দারা পরিবর্তে স্নোবাকারের গরুর গোবরের বল ছুঁড়ে মারে।

কর্ণাটক এবং তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর সীমান্তে অবস্থিত গ্রামের গরুর গোয়ালগুলো থেকে ‘গোলাবারুদ’ সংগ্রহের মধ্য দিয়ে শনিবার গোরেহাব্বা উৎসব শুরু হয়।

একজন পুরোহিত আশীর্বাদ অনুষ্ঠান করার আগে গোবরগুলো ট্রাক্টর ট্রলিতে করে স্থানীয় মন্দিরে নিয়ে আসা হয়। এর পরে গোবর একটি খোলা জায়গায় ফেলে দেওয়া হয়। পুরুষ এবং ছেলেরা সামনের যুদ্ধের জন্য তাদের অস্ত্র প্রস্তুত করছিল।

প্রতি বছর দূর-দূরান্তের শহর থেকে মানুষ গোমাতাপুরায় আসে এবং যারা সেখানে আসে তাদের জন্য এ হট্টগোল যতটা মজার, ততটাই মজাদার স্বাস্থ্য উপকারিতা নিয়ে।
শনিবারের মেলায় আগত কৃষক মহেশ বলেন, ‘যদি তার কোনো রোগ থাকে, তাহলে সে সুস্থ হয়ে যাবে’। কিছু হিন্দু বিশ্বাস করে যে, গরু এবং তাদের উৎপাদিত সবকিছু পবিত্র এবং বিশুদ্ধ।

হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশুদের সর্বোচ্চ সুরক্ষার আহ্বান জানিয়েছেন এবং ভারতের বেশ কয়েকটি রাজ্য দীর্ঘদিন ধরে তাদের জবাই নিষিদ্ধ করেছে।
মোদির দলের সদস্যরা কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছাড়াই করোনা এবং অন্যান্য রোগ প্রতিরোধ ও চিকিৎসার জন্য গোম‚ত্র ব্যবহারের আহ্বান জানিয়েছেন। তার সরকার পশুসম্পদ বর্জ্য থেকে টুথপেস্ট, শ্যাম্পু তৈরি এবং মশা নিরোধক উৎপাদনে উৎসাহিত করার চেষ্টা করছে। সূত্র : এএফপি, এবিসি নিউজ।

দেশে,করোনার ক্যাপসুলের দাম কত, খেতে হবে কতটি।

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১, ২৪ কার্তিক ১৪২৮, ০৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার ক্যাপসুল ‘মলনুপিরাভির’ জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে করোনার এই বড়ি অনুমোদন পেল দেশে। 

মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। বেক্সিমকোর পর এসকেএফ ফার্মা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে এই ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণের অনুমতি দেওয়া হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়,  দেশের বাজার পাওয়া যাচ্ছে এই ওষুধ। নতুন করে দুটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সক্ষমতা যাচাই করে আবেদন করা বাকি কোম্পানিগুলোকেও অনুমোদন দেওয়া হবে। এসব প্রতিষ্ঠান দেশীয় চাহিদা মিটিয়ে বাইরের দেশে রপ্তানিও করতে পারবে। দেশের বাজারে ওষুধটির জেনেরিক সংস্করণের নাম হবে ‘এমোরিভির’। 

ঔষধ অধিদপ্তরের ডিজি সংবাদ সম্মেলনে বলেন, করোনার এই ওষুধ উৎপাদনে বিশ্বের দ্বিতীয় দেশ বাংলাদেশ। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরাও ল্যাবে পরীক্ষা করেছি। আশা করা হচ্ছে, ওষুধটি মৃত্যু ঠেকাতে ও হাসপাতালে ভর্তি অর্ধেক কমাবে। তবে ওষুধটি ব্যবহারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে

করোনা আক্রান্ত রোগীকে এই ক্যাপসুলটি দিনে ৮টি করে মোট ৫ দিন খেতে হবে জানিয়ে এর প্রতিটির দাম কত পড়বে তা-ও বলে দেন ডিজি। তিনি বলেন, ২০০ মিলিগ্রামের প্রতিটির ক্যাপসুলের দাম ৫০ টাকা করে পড়বে। সরবরাহ বাড়লে দাম কমতে পারে। ১৮ বছরের বেশি যে কোনো ব্যক্তি এটি সেবন করতে পারবেন। তবে কোনো ওষুধই টিকার বিকল্প নয় বলেও উল্লেখ করেন মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান। 

ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্র আরও জানায়, মলনুপিরাভির উৎপাদনে অন্তত ১০টি উৎপাদক প্রতিষ্ঠান আবেদন করেছে। প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

জানা গেছে, গতকাল সোমবার বেসরকারি ওষুধ কোম্পানি বেক্সিমকো অনুমোদন পেয়েছে। আজ আরও কয়েকটি প্রতিষ্ঠানের পাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস চিকিৎসায় টিকা ছাড়া এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ওষুধ নেই। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকের তৈরি করোনার চিকিৎসায় মুখের খাওয়ার ওষুধ মলনুপিরাভির ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য সরকার। দেশটির চালানো ট্রায়ালে এই ওষুধ সেবনে করোনায় মৃত্যু হার কমবে বলে প্রমাণিত হয়েছে।

ওষুধটির ওপর পরীক্ষা হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানিসহ ১৭টি দেশে। চার দিন আগে বৃটেন সরকার এ ওষুধের অনুমোদন দেয়।

দক্ষিণ কোরিয়াগামীদের ভিসার আবেদন চালু।

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১, ২৪ কার্তিক ১৪২৮, ০৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউনের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে বৈঠকের শুরুতে দক্ষিণ কোরিয়াগামীদের ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালুর বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রীকে জানিয়ে রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন জানান, স্বাস্থ্যবিধি মেনে দক্ষিণ কোরিয়ায় গমনেচ্ছুদের ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের মাধ্যমে ভিসার আবেদন চালু হয়েছে।

সূত্রঃ জাগো নিউজ।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের অভিবাসীদের কাছে একটি স্বপ্নের শহর কুয়েত।

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১, ২৪ কার্তিক ১৪২৮, ০৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

জ্বী, মধ্যপ্রাচ্যে বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের অভিবাসীদের কাছে একটি স্বপ্নের শহর কুয়েত। এই শহরটি বহু অভিবাসী শ্রমিককে দিয়েছে অর্থনৈতিক মুক্তি, করেছে স্বাবলম্বী!

কুয়েতের কারেন্সি বা মুদ্রা ও আকর্ষণ এর অন্যতম কারন, কারন কুয়েতের দিনার ই বর্তমানে পৃথিবী নামক গ্রহের সবচাইতে দামি কারেন্সি!

তবে এর ভিন্ন চিত্র ও আছে, বাংলাদেশী বহু মানুষ নিঃস্ব হয়েছে বিগত কয়েক বছরে, কুয়েত ও কুয়েতের ভিসার ঢামাডোলে।

এক আকদ হুকুমার ভিসাতেই কত মানুষ এর প্রবাস জীবন দুর্বিষহ হয়ে আছে, হয়ে গেছে ইয়াত্তা নেই! কুয়েতে পার্ট টাইম ও একটা ফাঁদের মত, চোর পুলিশ খেলা! ৬০ – ৭৫ দিনার বেতনে সাধারণ শ্রমিকদের লেজেগোবরে অবস্থা হয়ে যাচ্ছে ….

আমাদের দেশের এক শ্রেণীর মানু‌ষের পোক্ত বিশ্বাস আছে, কোনমতে শরীর খানা কুয়েতের মাটিতে আছড়ে ফেলতে পারলেই বোধহয় কাঁড়ি কাঁড়ি টাকার মালিক হওয়া যাবে, আদতে এটি একটি ভ্রম!

ভাই, আমি নিজে তো প্রবাসী, গায়ে খাটি / পরিশ্রম করি, সংসার চালায়, আমিও চাই আপনি স্বনির্ভর হউন ভাই, আসেন প্রবাসে, আসুন কুয়েতে, তবে দক্ষ হয়ে, যেকোন একটা পেশায় দক্ষ হলে অন্ততপক্ষে বিদেশে কারোর বোঝা হবেন না ….

অতিরিক্ত অভিবাসন ব্যয় বা ভিসা ক্রয় করে আসবেন না, এখানে ম্যাজোরিটি শ্রমিকের জীবনমান বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের থেকে ভাল না, জ্বী আবার বলছি, আমাদের দেশের গার্মেন্টস বা কোন স্টান্ডার্ড লেবেলের ফ্যাক্টরি ওয়ার্কার এর চাইতে কুয়েতের আকুদ হুকুমা ভিসাধারীদের ( ক্ষেত্রবিশেষে ব্যতিক্রম ছাড়া) জীবন মান ভাল নয়! এটাই সত্যি ….

মামা – চাচা বা দালালের প্রলোভনে পা দেওয়ার আগে, চিন্তা করুন, ভাবুন …. তারপর বিদেশে আসুন, কারণ, আমার অভিজ্ঞতা বলছে, বিদেশে আসা সহজ কিন্তূ বিদেশ ছাড়া অন্যতম কঠিন কাজ ….

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকলেও বিএনপি বাড়িয়েছিল: ওবায়দুল কাদের,,,?

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১, ২৪ কার্তিক ১৪২৮, ০৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

গণপরিবহনে পুনর্নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যথায় দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতারা পুনর্নির্ধারিত হারে ভাড়া আদায়ের প্রতিশ্রুতি দিলেও বিভিন্ন পরিবহনে অধিক হারে ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৯ অক্টোবর) সচিবালয়ে তার দপ্তরে এ কথা বলেন মন্ত্রী। ওবায়দুল কাদের জানান, ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধিতে সরকার শুধু ডিজেলচালিত পরিবহনের ভাড়া পুনর্নির্ধারন করেছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আজ থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে বলে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, এরই মধ্যে দেশব্যাপী অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, কিছু কিছু গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করলেও দু-একটি গণমাধ্যম বিরূপ ও অপমানজনক সমালোচনা করছে, যা প্রত্যাশিত নয়। সেতুমন্ত্রী বলেন, কেউ কেউ পাতানো খেলা বলছে, অনেকেই আঁতাতের গন্ধও খুঁজে পেয়েছেন বলে বলছেন। যাত্রী কল্যাণ সমিতি নামে একটি ভুয়া সংগঠনও বিষয়টি না জেনে, না বুঝে সমালোচনা করছে।

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, তাহলে পরিবহন ধর্মঘট অব্যাহত থাকলে সেটা কি জনগণের জন্য কল্যাণকর হতো? সেক্ষেত্রে মন্ত্রী মনে করেন যাত্রী ভোগান্তি কমাতে অতীতের ধারাবাহিকতায় গণমাধ্যমের মূল্যবান পরামর্শ অধিকতর গুরুত্বপূর্ণ।

বিএনপির আমলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ছিল নৈমিত্তিক ঘটনা, সেটা বিএনপি ভুলে গেলেও জনগণ ভুলেনি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির পাঁচ বছরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পেয়েছিল আটবার। তারা দাম কমাতে পারেনি। ওবায়দুল কাদের আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কম থাকলেও দেশে বিএনপি দাম বাড়িয়েছিল।আওয়ামী লীগ গত ১৩ বছরে পাঁচবার মূল্যবৃদ্ধি করলেও পাঁচবার মূল্য হ্রাসও করেছে বলে জানান সেতুমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের সাতদিনের মধ্যে জ্বালানি তেলের দাম কমিয়েছেন। জনগণের পিঠ দেয়ালে ঠেকেনি, দেশের জনগণ এগিয়ে চলছে সম্মুখপানে, এমনটা মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে বিএনপির।

যে ফল সোনার থেকেও দামি!

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১, ২৪ কার্তিক ১৪২৮, ০৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

স্বাদে কমলালেবুর কাছাকাছি।তবে ফলের দাম লাখ লাখ টাকা! কখনও শুনেছেন ? ঋতু অনুযায়ী আমরা নানারকমের ফল খাই। যেমন- আপেল, আঙুর, কলা, লেবু , পেয়ারা আরো কত কি! সেসব ফলের দাম কত হয়? সেভাবে বেশি না হলেও ঋতু অনুযায়ী ওঠা নামা করে ফলের দাম। কিন্তু তা বলে কয়েক লক্ষ টাকা দিয়ে ফল অনেকেই হয়তো কেনেননি। জাপানে এক সুস্বাদু ফল পাওয়া যায়। ফলটির নাম ইউবারি মেলন। এই ফল দেখতে খুব একটা সুন্দর না হলেও দাম কিন্তু আকর্ষণীয়। বাইরে থেকে দেখতে অনেকটা লাগে তরমুজের মতো। তবে,

আবার ভেতরটা দেখতে কিছুটা মিষ্টি কুমড়ের মতো।

জেনে রাখা ভালো যে, ফল গোত্রে এটাই হচ্ছে দুনিয়ার সবচাইতে দামি ফল। চাষের পদ্ধতি এবং ক্রস-প্রজননের উদ্ভাবনের মাধ্যমে প্রতিদিন নতুন নতুন জাতের ফল ও শাকসবজি উদ্ভূত হচ্ছে। সারা বিশ্বের এক্সটিক ফলগুলি প্রায়শই আমাদের দৃষ্টি আকর্ষণ করে এবং কৌতূহল জাগিয়ে তোলে, তবে ইউবারি মেলন তাদের সবাইকেই হয়তো ছাপিয়ে যাবে । এই ফলের যা দাম তা দিয়ে অনায়াসেই এক টুকরো জমি বা ভারী সোনার গয়না কিনে ফেলা যায়। রিপোর্ট অনুযায়ী, এক কেজি ইউবারি তরমুজের দাম ২০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। এই ফলটি জাপানে বিক্রি হয় এবং এটি শুধুমাত্র সমাজের শীর্ষ স্তরের ব্যক্তিরাই কিনে থাকেন। কারণ এর দাম সাধারণের ধরাছোঁয়ার বাইরে।

এই ফল সহজে পাওয়াও যায় না। এক বিশেষ বর্গের মানুষ ইউবারি মেলন বিক্রি করেন। আগ্নেয়গিরি সৃষ্ট মাটি এবং অতিরিক্ত বর্ষণ এই ফল চাষের উপযুক্ত পরিবেশ। বিলাসবহুল খাবার এবং পানীয় যেমন বার্বন, শ্যাম্পেন বা কোবে বিফের মতো ইউবারি মেলন এক বিশেষ পরিবেশের মধ্যে ইউবারি অঞ্চলে চাষ করা হয়। এই ফল বড় হতে সময় নেয় ১০০ দিন। ২০১৯ সালে এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৩২ লক্ষ টাকায়। জাপানে এটাই একমাত্র ফল নয়, যার দাম কেজি প্রতি লক্ষ টাকার উপর। এমন আরো বেশ কিছু ফল, সবজি পাওয়া যায়, যার দাম লাখ টাকার উপরে। এগুলোর আবার চাহিদাও অনেক। যদি পকেট পারমিট করে আর মনে সাহস থাকে, তাহলে একবার আশ মিটিয়ে নিতে পারেন ইউবারি মেলন কিনে।

সূত্র: dnaindia.com

গুগল, টেলিগ্রামকে বিপুল জরিমানা রাশিয়ার।

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১, ২৪ কার্তিক ১৪২৮, ০৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

সরকারি নির্দেশ সত্ত্বেও কনটেন্ট সরায়নি গুগল ও টেলিগ্রাম। তাই রাশিয়ায় সরকার গুগলকে ২০ লাখ রুবল বা ২৮ হাজার ডলার জরিমানা করেছে। আর টেলিগ্রামকে ৪০ লাখ রুবল জরিমানা দিতে হবে বলে রাশিয়ার আদালত জানিয়েছে।

নির্দেশ না মানার জন্য গুগল ও টেলিগ্রামকে এই বিপুল অঙ্কের জরিমানা করা হয়। এর আগে গুগলকে ৩ কোটি ২০ লাখ রুবল জরিমানা করেছিল সরকার। সরকারের যুক্তি, গুগল ও টেলিগ্রামকে নির্দেশ দেয়া হয়েছিল, তারা যেন বেআইনি কনটেন্ট সরিয়ে দেয়। তারা নির্দেশ মানেনি। অন্য দুইটি মামলার ক্ষেত্রে গুগল সময় চেয়েছে। আদালত তাদের ২৯ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে।

সরকারি কর্মকর্তারা গুগল, টেলিগ্রামকে বারবার করে কিছু লিংক ও পোস্ট ডিলিট করতে বলেছিল। বিশেষ করে যেগুলি পর্নোগ্রাফি, আত্মহত্যা, মাদক ব্যবহার এবং রাশিয়ার অভ্যন্তরীণ রাজনীতি সংক্রান্ত পোস্ট। গত জানুয়ারিতে রাশিয়ার রেগুলেটর জানায়, গুগল, টেলিগ্রামকে বেশ কিছু পোস্ট সরিয়ে দিতে হবে। কিছু পোস্টে অপ্রাপ্তবয়স্কদের বিরোধী সমাবেশে যোগ দিতে বলা হয়েছিল।

গত সেপ্টেম্বরে গুগল ও অ্যাপেলের উপর চাপ দেয় সরকার। তাদের বলা হয়, পর্লামেন্টের নির্বাচনের আগে ট্যাকটিক্যাল ভোটিং অ্যাপ বন্ধ করে দিতে হবে। কারণ, তা নাভালনিকে সুবিধা করে দিচ্ছে। এটাও বলা হয়, নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। তারপর তা বন্ধ করে দেয়া হয়। তাতে নাভালনির সমর্থকরা হতাশ হন।

ফেসবুক, টিকটক, টুইটারকেও টার্গেট করেছে রাশিয়ার রেগুলেটর। টুইটারকে জরিমানা করার পরেও তাদের নিষিদ্ধ ঘোষণা করা বা অন্য শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুমকি দেয়া হচ্ছে। অভিযোগ, তারা বেআইনি কনটেন্ট দিচ্ছে। গত সপ্তাহে মস্কোর আদালত রায় দিয়েছে, ফেসবুকের কাছ থেকে ২কোটি ৬০ লাখ রুবল জরিমানা আদায় করতে হবে। মিডিয়া ওয়াচডগ সংস্থা রসকোমনাডজর বলেছে, যদি বিরোধ চলতে থাকে, তাহলে আরো বেশি জরিমানা দিতে বলা হতে পারে সংস্থাগুলিকে। সূত্র: রয়টার্স, ইন্টারফ্যাক্স।

করোনার টিকা ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধ।

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১, ২৪ কার্তিক ১৪২৮, ০৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ভ্রমণে নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। গতকাল ৮ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী সকল প্রাপ্তবয়স্ক অনাগরিক অন-অভিবাসীদের অবশ্যই করোনার টিকা দিতে হবে। শিক্ষার্থীসহ টিকাবিহীন অনাগরিক অন-অভিবাসীদের প্রবেশ করতে দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রগামী বিমানে ওঠার আগে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) অনুমদিত টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে। অভিবাসী হিসাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে ইচ্ছুক ব্যক্তিদের মেডিকেল পরীক্ষা এবং টিকা দেওয়ার আবশ্যিক শর্তসমূহ পূরণ করতে হবে।

যুক্তরাষ্ট্রগামী বিমানে ওঠার আগে সকল বিমান যাত্রীদের ২ বছর বা তার বেশি বয়সী করোনার টিকা দেয়ার অবস্থার উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ ফলাফল উপস্থাপন করতে হবে।

নাইজারে শ্রেণিকক্ষে আগুনে পুড়ে ২৬ শিশুর মৃত্যু।

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১, ২৪ কার্তিক ১৪২৮, ০৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

নাইজারের মারাদি শহরে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুনে ২৬ শিক্ষার্থী নিহত হয়েছে। দগ্ধ হয়েছেন ১৩ জন। যাদের চারজনের অবস্থা আশঙ্কাজনক। ছন-কাঠের তৈরি শ্রেণিকক্ষে সোমবার হঠাৎ আগুন লেগে যায়। স্কুলে ৮০ শিক্ষার্থী ছিল। নিহতের সংখ্যা বাড়তে পারে। আগুনের সূত্রপাত কীভাবে সেটি এখনও জানা যায়নি। এ ঘটনায় মঙ্গলবার থেকে মারাদি এলাকায় ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে।

সূত্রঃ ডেইলি সাবাহ।

১৫ নভেম্বর থেকে ভারতে ট্যুরিস্ট ভিসা চালু।

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১, ২৪ কার্তিক ১৪২৮, ০৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৭ টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

এখন ১২০ দিন মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। এ ভিসায় সর্বোচ্চ ৩০ দিন ভারতে অবস্থান করা যাবে এবং শুধু আকাশ পথের জন্য। কারণ এখনও সব জায়গায় করোনার ভয় আছে। আশা করছি, দ্রুত সড়ক ও রেলপথে ভারত ভ্রমণের জন্যও ট্যুরিস্ট ভিসা চালু করা হবে।