কুয়েত প্রবাসীদের ভিসা দেওয়া স্থগিত করার প্রস্তাব পেশ’..!!

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েত সিটিঃ গতকাল ৬ নভেম্বর ২০২১ইং তারিখে এমপি মেহলহাল আল-মুদাফ প্রবাসী প্রকৌশলী, হিসাবরক্ষক এবং আইনি কর্মীদের জন্য প্রবেশ ভিসা প্রদান স্থগিত করার জন্য একটি প্রস্তাব পেশ করেছেন। তিনি বলেন, এ ধরনের ক্ষেত্রে বিদেশি জনবল পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তীতে অন্যান্য পেশা যুক্ত করা যেতে পারে। সাঈদ মাহমুদ সালেহ আরব টাইমস স্টাফ রিপোর্ট।

📌 নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে…..

✍️ Collected and posted by Nahar Hoque

কুয়েতে যে কোনো নথি পত্র জাল করলেই ৫-৭ বছরের জেল…!!

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েত সিটিঃ আজ ৭ নভেম্বর, কিছু লোক যা মনে করে যে রোগীদের নথি জালিয়াতি একটি সাধারণ প্রশাসনিক লঙ্ঘন তা অজানা যে ৮০ শতাংশ আদালতের রায় এই অপরাধগুলিকে গুরুতর বলে মনে করেন এবং দোষী সাব্যস্ত ব্যক্তিদের সাত বছর পর্যন্ত জেল হতে পারে, দৈনিক আল-কাবাস রিপোর্ট করেছেন।

সর্বশেষ মামলায় ফৌজদারি আদালত অর্থের বিনিময়ে রোগীর নথি জাল করার জন্য দুই মহিলা কর্মচারীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। একটি ওয়াকিবহাল সূত্র দৈনিককে বলেছেন যে এই কঠোর বিধানগুলি যে কেউ সরকারী নথি জাল করার প্রলোভন দেখায় তাকে আটকাতেই নেওয়া হয়েছে।

এদিকে, কুয়েত ফিল্ড হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর, ডঃ ফাওজি আল-খাওয়ারি বলেছেন যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল সর্বশেষ কোভিড -১৯ রোগীকে ছেড়ে দেওয়ার পরে হাসপাতালটি বন্ধ করে দিয়েছেন, আল-কাবাস দৈনিক রিপোর্ট করেছে।

মিশরেফ ফেয়ারগ্রাউন্ডে ফিল্ড হাসপাতালটি কোভিড -১৯ মহামারীর রোগীদের গ্রহণ ও চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। আল-খাওয়ারি, তার টুইটার অ্যাকাউন্টে স্বাস্থ্যমন্ত্রী শেখ ডঃ বাসিল আল-সাবাহ-এর নেতৃত্বে এই জাতীয় হাসপাতাল প্রতিষ্ঠা ও পরিচালনায় যারা অবদান রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

📌 নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে…..

✍️ Collected and posted by Nahar Hoque

আপনি যে দেশের বিমানবন্দর ব্যবহার করুন না কেন, আপনাকে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। বিমানবন্দরের এই নিরাপত্তা তল্লাশী করা হয় প্রতিটি যাত্রীর নিরাপদ ভ্রমণের জন্য, সার্বিক ভাবে মানুষের জান, মালের নিরাপত্তা নিশ্চিত করতে। বিমানবন্দর, উড়োজাহাজ নিরাপদ ভাবে পরিচালনার জন্য।

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

আপনি যে দেশের বিমানবন্দর ব্যবহার করুন না কেন, আপনাকে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। বিমানবন্দরের এই নিরাপত্তা তল্লাশী করা হয় প্রতিটি যাত্রীর নিরাপদ ভ্রমণের জন্য, সার্বিক ভাবে মানুষের জান, মালের নিরাপত্তা নিশ্চিত করতে। বিমানবন্দর, উড়োজাহাজ নিরাপদ ভাবে পরিচালনার জন্য।

অনেকেই নিরাপত্তা তল্লাশীকে হয়রানি মনে করেন, নিরাপত্তা কর্মীদের সঙ্গে অযাযিত ব্যবহার করেন, যা মোটেও ঠিক নয়। যাত্রী হিসেবে নিরাপত্তা কর্মীদের সহায়তা করা আপনার দায়িত্ব। কোনও কোনও দেশে বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের সঙ্গে অযাযিত ব্যবহার বা খারাপ ভাষা ব্যবহার করলে শাস্তির আওতায় আনা হয়। তাই আপনি বিশ্বের যে বিমানবন্দর ব্যবহার করুন, নিরাপত্তা কর্মীকে তল্লাশিতে সহায়তা করুন।

১. অনেকে দেশের বিমানবন্দরে জুতা, কোমরের বেল্ট, কোর্ট/জ্যাকেট, ক্যাপ খুলে নিরাপত্তা আর্চওয়ে পার হতে হয়। তাই ভ্রমণের সময় এ বিষয়ে মানসিক ভাবে প্রস্তুত থাকুন। এমন জুতা পড়ুন যা খোলা সহজ।

২. আপনি নারী-পুরুষ যেই হোন না কেন, নিরাপত্তা কর্মীরা প্রয়োজনে আপনারা শরীরও তল্লাশী করতে পারেন। কোন কোন ক্ষেত্রে ম্যাটাল ডিটেক্টর ছাড়া হাত দিয়ে স্পর্শ করে আপনার শরীর তল্লাশী করা হতে পারে। বিশেষ করে আর্চওয়ে পার হবার সময় ধাতব বস্তু থাকার সংকেত বাজলে অবশ্যই আপনার শরীর স্পর্শ করে তল্লাশী করা হতে পারে। এজন্য সঙ্গে আংটি, গলার চেইন, তাবিজ, সেফটিপিন, লকেট, পয়সাসহ ধাবত কোন কিছু সঙ্গে থাকলে খুলে আর্চওয়ে পার হতে পারেন।

৩. নিরাপত্তা তল্লাশীর সময় আপনাকে কোন প্রশ্ন করা হলে সঠিক উত্তর দিন। মিথ্যা তথ্য দিলে আপনি অনাকাঙ্খিত পরিস্থিতিতে পড়বেন।

৪. ইমিগ্রেশন অফিসার প্রশ্ন করলে স্বাভাবিক ভাবে সঠিক উত্তর দিন।

৫. নিরাপত্তা তল্লাশি কিংবা ইমিগ্রেশনের সময় আপনার যদি মনে হয় দায়িত্বরত ব্যক্তি আপনাকে হেনস্তা করছে কিংবা টাকা পয়সা চাইছে। সেক্ষেত্রে তার সঙ্গে বির্তক বা খারাপ আচরণ করবেন না। আপনি সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র কর্মকর্তার সঙ্গে কথা বলুন, অভিযোগ দিন।

৪. সঙ্গে হাত ব্যাগ রাখুন। সেখানে পাসপোর্ট, টিকিট, টাকা-পয়সা, গহনা, ভ্রমন ও চাকুরী সংক্রান্ত কাগজপত্র রাখবেন। জরুরি প্রয়োজনে যেন নিরাপত্তা কর্মীদের দেখাতে পারেন। ভ্রমন ও চাকুরী সংক্রান্ত কাগজপত্র লাগেজে রাখবেন না।

৫. কাচি, ছুরি, ব্লেড, নেইল কাটারসহ ধারলো কোন বস্তু হাত ব্যাগ, মানিব্যাগ, পকেটে রাখা যাবে না।

৬. ১০০ মিলি লিটারের বেশি তরল পদার্থ হাত ব্যাগে করে সঙ্গে রাখা যাবে না। হোক সেটি পানি কিংবা কোমল পানীয়।

আপনার ভ্রমণ নিরাপদ ও আনন্দময় হোক।

বাংলা_এভিয়েশন #Bangla_Aviation

ক্ষুধা মেটাতে ঘটিবাটি বিক্রি করছেন আফগানরা।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১, ২১ কার্তিক ১৪২৮, ২৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কাবুলের রাস্তায় ব্যাপকহারে বেড়েছে নিজেদের ব্যবহার্য জিনিসপত্র বিক্রি করার হার। মূলত খাবার কেনার জন্য অর্থ সংগ্রহের লক্ষে আফগানরা নিজেদের ব্যবহার্য জিনিসপত্র বিক্রি করে দিচ্ছেন বলে টোলো নিউজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

এসব জিনিসপত্রের বিক্রেতারা জানান, পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে তাদের কিছু একটা তো করতেই হবে। যেহেতু তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই তাই রাস্তায় বসে ব্যবহার‌্য জিনিসপত্র বিক্রি করা ছাড়া আর কোনো পথ খোলা নেই তাদের কাছে।

জাওয়াইদ নামে একজন বিক্রেতা বলেন, আমাদের কোনো কাজ নেই, তাই রাস্তায় এসব বিক্রি করা ছাড়া উপায় নেই।

মোহাম্মদ সেলিম আরেকজন বিক্রেতা বলেন, কিছুই বাকি নেই, সব মানুষ বিক্রেতা হয়ে যাচ্ছে কারণ মানুষের জন্য আর কোনো বিকল্প নেই।

এদিকে, কাবুলের বেশ কয়েকজন বাসিন্দা কাবুলের রাস্তার ফুটপাতে বিক্রেতাদের কারণে সৃষ্ট যানজট এবং ভিড় সম্পর্কে অভিযোগ করে বলেন, তারা রাস্তা আটকে রেখেছে। তাদের কারণে শহরে যানজটের সৃষ্টি হচ্ছে।

কাবুলের বাসিন্দা শীর মোহাম্মদ নামে এক ব্যক্তি জানান, যারা ঠেলাগাড়িতে করে জিনিসপত্র বিক্রি করছে তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে দেওয়া প্রয়োজন। তাহলে আর রাস্তা আটকাবে না।

এদিকে, বিক্রেতাদের ফুটপাত থেকে নির্দিষ্ট একটি স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে কাবুলের ডেপুটি মেয়র হামদুল্লাহ নেমানী জানিয়েছেন।

ভারতে হাসপাতালে আগুন লেগে আইসিইউ-তে থাকা ১০ রোগীর মৃত্যু

শনিবার, ০৬ নভেম্বর ২০২১, ২১ কার্তিক ১৪২৮, ২৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ভারতের মহারাষ্ট্র প্রদেশের আহমদনগরে একটি হাসপাতালে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সেখানকার ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’ (আইসিইউ)-তে থাকা অন্তত ১০ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েক জন। -আনন্দবাজার

পুলিশ জানিয়েছে, মুম্বাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে আহমদনগরের সিটি সিভিল হাসপাতালে ভোরে এই দুর্ঘটনা ঘটে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্র বলছে, প্রবল ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে আইসিইউ-তে থাকা রোগীদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা।

অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এর আগে গত এপ্রিলে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারের কোভিড হাসপাতালে শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছিল। ওই ঘটনায় আইসিইউ-তে চিকিৎসাধীন ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল।

হাছাবিয়া থেকে আটক বাংলাদেশীসহ ১৬ জন হকারকে দেশে ফেরত’।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১, ২১ কার্তিক ১৪২৮, ২৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েতের হাছাবিয়া এলাকা থেকে বাংলাদেশীসহ ১৬ জন হকারকে আটক করেছে পুলিশ, গত শুক্রবার শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়, পৌরসভা, ও পুলিশের যৌথদল অভিযান চালিয়ে এসব হকারদের আটক করে ।

স্থানীয় পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে, জিলিব আল সুকের বিভিন্ন এলাকায় রাস্তা ও গলিতে পৌরসভার আইন অমান্য করে আটককৃতরা মালামাল বিক্রি করত ।

জানাগেছে আটক ১৬ জনকে নিজ দেশে ফেরত পাঠাতে উপযুক্ত কতৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে ।

যুক্তরাষ্ট্রে মিউজিক ফেস্টিভ্যালে পদদলিত হয়ে অন্তত আটজনের প্রানহানী।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১, ২১ কার্তিক ১৪২৮, ২৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি মিউজিক ফেস্টিভ্যালে দৃশ্যত হুড়াহুড়িতে পদদলিত হয়ে অন্তত আটজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার (৫ নভেম্বর) রাতে অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভ্যালে এ ঘটনা ঘটে। র‌্যাপার ট্রাভিস স্কটের পারফমেন্সের সময় এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

হিউস্টনের দমকল বাহিনীর প্রধান স্যামুয়েল পেনা বলেন, আমরা আজ রাতে অন্তত আটজনের মৃত্যুর খবর পেয়েছি। এছাড়া আরো অনেকে আহত হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

পেনা বলেন, স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে লোকজন মঞ্চের দিকে এগুতে শুরু করলে দুর্ঘটনাটি ঘটে। একপর্যায়ে লোকজন দম নিতেও পারছিল না।
কর্মকর্তারা ১৭ জনকে হাসপাতালে নিয়ে গেছে। এদের মধ্যে ১১ জন হৃদরোগে আক্রান্ত হয়েছে। অনেককে এনআরজি পার্কেও চিকিৎসা দেয়া হয়।
অনুষ্ঠানটির সব টিকেট আগেই বিক্রি হয়ে গিয়েছিল। দু’দিনের অনুষ্ঠানে ড্রেক, ইয়ং থগ, টেম ইমপালা, আর্থ, উইন্ড অ্যান্ড ফায়ারের পারফর্ম করার কথা ছিল। উৎসবে প্রায় ৫০ হাজার লোক উপস্থিত ছিল। সূত্র : আল জাজিরা

পাঁচ সন্তান হত্যার দায়ে জার্মান মায়ের যাবজ্জীবন।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১, ২১ কার্তিক ১৪২৮, ২৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

স্বামীর সঙ্গে নতুন এক প্রেমিকার ছবি দেখার পর নিজের পাঁচ সন্তানকে গতবছর সেপ্টেম্বরে হত্যা করেছিলেন এক নারী। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জার্মানির এক আদালত। বিচারক এই হত্যাকাণ্ডকে ‘ট্র্যাজেডি’ বলে বর্ণনা করেছেন।

জার্মানির জলিঙ্গেন শহরে বাস করা ২৮ বছর বয়সি ঐ নারীর ছয় সন্তান ছিল। স্বামীর সঙ্গে নতুন এক পার্টনারের ছবি দেখার পর তিনি স্বামীকে মোবাইলে বার্তা পাঠিয়ে জানান যে, তিনি আর তার সন্তানদের কখনো দেখতে পারবেন না। এরপর পাঁচ সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে বাথটাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। সন্তানদের বয়স আট মাস থেকে আট বছর পর্যন্ত ছিল। সবচেয়ে বড় ১১ বছরের সন্তান ঐ সময় বাড়িতে না থাকায় বেঁচে যায়।

সন্তানদের হত্যার পর চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ঐ নারী। বিচার চলাকালীন আদালতে একেবারে চুপ ছিলেন তিনি। পর্যাপ্ত প্রমাণ না থাকায় তার মুক্তির দাবি জানিয়েছিলেন তার আইনজীবী। সেটা সম্ভব না হলে তাকে আট বছরের কারাদণ্ড দেয়া ও মানসিক চিকিৎসার আবেদন করা হয়েছিল।

তবে আদালতের নিয়োগ দেয়া এক বিশেষজ্ঞ পরীক্ষা করে জানিয়েছেন, ঐ নারীর কোনো মারাত্মক মানসিক রোগ নেই। তিনি নার্সিসিস্টিক ব্যক্তিত্বের অধিকারী বলে বর্ণনা করা হয়। অপরাধের ধরন বিবেচনায় আদালত বলেছে, ১৫ বছর জেল খাটার পর ঐ নারী প্যারোল আবেদনও করতে পারবেন না। সূত্র: এএফপি, ডিপিএ।

তুরস্কের সহযোগিতায় পাকিস্তানে ৪র্থ যুদ্ধজাহাজ তৈরির কার্যক্রমের উদ্বোধন।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১, ২১ কার্তিক ১৪২৮, ২৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

পাকিস্তানের জন্য মিলগেম প্রকল্পের অধীনে চতুর্থ এডিএ ক্লাস যুদ্ধজাহাজ তৈরি করছে তুরস্ক। শুক্রবার পাকিস্তানের করাচিতে অবস্থিত শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে যুদ্ধজাহাজ তৈরির কার্যক্রমের উদ্বোধন করা হয়। তুরস্কের সরকারপন্থী দৈনিক সাবাহ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য।

উদ্বোধনী সেই অনুষ্ঠানে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আমজাদ খান নিয়াজি বলেন, তুরস্কের সহযোগিতায় অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরি পাকিস্তানের জন্য একটি গৌরবময় মুহূর্ত। যৌথ এ প্রকল্পের মাধ্যমে প্রতিরক্ষা খাতে আঙ্কারা ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতার নতুন পথ খুলে দেবে।

উল্লেখ্য, ২০১৮ সালের জুলাইয়ে পাকিস্তানের নৌবাহিনী তুরস্কের এএসএফএটির সঙ্গে চারটি মিলগেম ক্লাস শিপের জন্য চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী, দুটি যুদ্ধজাহাজ তৈরি হবে তুরস্কে এবং বাকি দুটি তৈরি হবে পাকিস্তানে। এতে প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও রয়েছে।

মিলগেম যুদ্ধজাহাজ লম্বায় ৯৯ মিটার (৩২৫ ফিট) এবং স্থানচ্যুতির সক্ষমতা ২৪ হাজার টন পর্যন্ত। যা ২৯ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে। এই জাহাজ পাকিস্তানের নৌবাহিনীর অভিযানের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে মনে করেন নিয়াজি।

উদ্বোধনী অনুষ্ঠানে পাক নৌবাহিনীপ্রধান নিয়াজি ছাড়াও উপস্থিত ছিলেন নৌবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। সেইসঙ্গে আরও ছিলেন তুরস্কের রাষ্ট্রপরিচালিত প্রতিরক্ষা প্রতিষ্ঠান এএসএফএটির প্রতিনিধিরাও। প্রসঙ্গত, বিশ্বের ১০টি দেশের মধ্যে তুরস্ক একটি, যারা নিজস্ব সক্ষমতার মাধ্যমে যুদ্ধজাহাজ নকশা, তৈরি ও রক্ষণাবেক্ষণে সক্ষম। সূত্র : দৈনিক সাবা চহ

পরিবর্তন আসছে তালিবান মন্ত্রিসভায়।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১, ২১ কার্তিক ১৪২৮, ২৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ দেশটির মন্ত্রিসভায় পরিবর্তন আনতে যাচ্ছে। শুক্রবার তালেবান কর্তৃপক্ষের সহকারী মুখপাত্র বিলাল করিমি এসব তথ্য জানান।

বিলাল করিমি বলেন, আফগান মন্ত্রিসভায় পেশাদার কর্মকর্তাদের নিয়োগের প্রচেষ্টা চলছে। মন্ত্রিসভায় নিয়োগের প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আসা দক্ষ ও পেশাদার লোকদের এ মন্ত্রিসভায় নিয়োগের মাধ্যমে এ নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

এদিকে আফগান জনগণ জোর দিচ্ছে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠনের ওপর। এ নতুন সেনাবাহিনীতে সাবেক আফগান সদস্যদেরও নিয়োগ দেয়ার আহ্বান জানানো হচ্ছে।

এ বিষয়ে কাবুলের এক বাসিন্দা মাসবাহ জালান্ড বলেন, যে সকল সেনা দেশের জন্য কাজ করেছে এবং বিশ্বাসঘাতকতা করবে না, তাদেরকে ফিরিয়ে আনা উচিৎ। ওই আফগান সেনা সদস্যদের জাতীয় নিরাপত্তা বাহিনীতে যোগ দেয়ার সুযোগ দিতে হবে। সূত্র : তোলো নিউজ