বিমান দুর্ঘটনায় ব্রাজিলিয়ান গায়িকার মর্মান্তিক মৃত্যু।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১, ২১ কার্তিক ১৪২৮, ২৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেনডোনকা বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। মারিলিয়াসহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও চারজন। তারা হলেন মারিলিয়ার এক আত্মীয়, তার প্রযোজক ও দুইজন ক্রু সদস্য। দেশটির মিনাস গেরাইস রাজ্যে এ দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার (৫ নভেম্বর)। জানা গিয়েছে, একটি কনসার্টের জন্য বিমানে পাড়ি দিয়েছিলেন মারিলিয়া। সে সময় বিমান থেকে নিজের ভিডিও সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেন তিনি। কিন্তু তারপরই তার এই আচমকা মৃত্যু মেনে নিতে পারছেন না ভক্তরা।

দুর্ঘটনার খবর প্রথমে প্রকাশ্যে আসার পরে মারিলিয়ার টিমের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি ভাল আছেন। পরে টেলিভিশনে বিমান দুর্ঘটনার ছবি, ভিডিও দেখানো হয়। একটি পাহাড়ি এলাকায় ঝর্ণার পাশে পড়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ, এমন ভিডিও ছড়িয়ে পড়ে। ওই বিমানের কোনও যাত্রীরই যে আর বেঁচে ফেরার সম্ভাবনা নেই, তা ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায়।

কী ভাবে এই বিমান দুর্ঘটনা হল তা নিয়ে ব্রাজিলে সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তের পর আসল কারণ অনুসন্ধান করে তা প্রকাশ্যে জানাবেন। তবে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, বিমানের চাকা মাটি ছোঁয়ার আগে একটি বৈদ্যুতিক তারে ধাক্কা খায়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। আর তাতেই মাটিতে আছড়ে পড়ে বিমানটি।

এই ভয়ঙ্কর দুর্ঘটনার খবরে শোকাহত ব্রাজিলিয়ানরা। মাত্র ২৬ বছর বয়সে মারিলিয়ার এই অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। নেইমারের মতো বিখ্যাত ফুটবল তারকা শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই দুর্ঘটনার খবর তিনি বিশ্বাস করেন না।

২০১৯-এ মারিলিয়ার অ্যালবাম ‘এমন টোডোস ওস কানটোস’ লাতিন গ্র্যামি পুরস্কার জিতেছিল। চলতি বছরেও একই পুরস্কারের জন্য ‘পাতরোআস’ অ্যালবামেরের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। অল্প বয়সেই খ্যাতি পেয়েছিলেন মারিলিয়া। তার পারফরম্যান্স তাকে জনপ্রিয় করে তুলেছিল। ২০২০ সালে ইউটিউবে সর্বোচ্চ সংখ্যক গান শোনা হয়েছে যেসব শিল্পীদের, তার মধ্যে তিনি অন্যতম।

ফের পদ্মা সেতু এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১, ২১ কার্তিক ১৪২৮, ২৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ফের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নির্মাণাধীন এলাকা থেকে আটককৃত ব্যক্তির নাম ছোটরাম শর্মা (৫০)। শুক্রবার (৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে তাকে পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের সদস্যরা আটক করে। আটক ব্যক্তি ভারতের রাজস্থান প্রদেশের জয়পুর জেলার লায়লা এলাকার জগদীশ শার্মা ও গীতা শার্মার পুত্র।

সূত্র জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় পাগল বেশে এক লোককে মাঝিরঘাট খান মার্কেট এলাকায় ঘুরতে দেখা যায়। তাকে সন্দেহ হলে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করা হলে জানান, তিনি ভারতীয় নাগরিক। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা ক্যান্টনমেন্টের ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর আল আমিন। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আগামীকাল (শনিবার) জাজিরা থানায় হস্তান্তর করা হবে। উল্লেখ্য যে , এর আগেও পদ্মা সেতু এলাকা থেকে বেশ কয়েকবার ভারতীয় নাগরিককে আটক করা হয় ।

দেশে,২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, শনাক্তের ১.১৮ শতাংশ

শনিবার, ০৬ নভেম্বর ২০২১, ২১ কার্তিক ১৪২৮, ২৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জনে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

আজ শনিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৭২টি নমুনা। এ পর্যন্ত মোট ১ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ০২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন তিনি পুরুষ। তিনি ঢাকা বিভাগে মারা গেছেন। তার বয়স ছিল ৭১-৮০ বছরের মধ্যে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

তেলের ট্যাংকার বিস্ফোরণ হয়ে সিয়েরা লিওনে নিহত ৯১

শনিবার, ০৬ নভেম্বর ২০২১, ২১ কার্তিক ১৪২৮, ২৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯১ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও কয়েক ডজন আহত হয়েছেন; যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ফ্রিটাউনের কাছের ওয়েলিংটনের ব্যস্ত চোইথরাম সুপার মার্কেটের পাশের একটি মোড়ে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। -বিবিসি, রয়টার্স

বিবিসি বলছে, শুক্রবার ফ্রিটাউনের এক ব্যস্ত জংশনে ৪০ ফুট দীর্ঘ তেলবাহী একটি ট্যাংকারের সাথে অন্য একটি বাহনের সংঘর্ষ হয়। এতে মুহূর্তের মধ্যে সেখানে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরিত ট্যাংকারের চারপাশে আগুনে পোড়া মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। ফ্রিটাউনের মেয়র ইভন আকি-সায়ার এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করলেও বিস্ফোরণে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে বলে গুজব ছড়িয়েছে। যদিও এখন পর্যন্ত মৃতের সঠিক সংখ্যা জানা যায়নি। তবে হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন তিনি। দেশটির রাষ্ট্রায়ত্ত মর্গের ব্যবস্থাপক রয়টার্সকে বলেছেন, তারা এখন পর্যন্ত ৯১ জনের মরদেহ পেয়েছেন। সিয়েরা লিওনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ব্রিমা বুরেহ সিসে স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ঘটনাটি অত্যন্ত ভয়াবহ, ভয়াবহ দুর্ঘটনা।

দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো এক টুইট বার্তায় বলেছেন, ‘যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন; তাদের প্রতি আমার গভীর সহানুভূতি। আমার সরকার ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার জন্য সবকিছু করবে।’ বিবিসি বলছে, মাত্র ১০ লাখের কিছু বেশি মানুষের এই শহরটি সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। গত মার্চে ফ্রিটাউনের একটি বস্তিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৮০ জনের বেশি মানুষের প্রাণহানি এবং ৫ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েন।

ধর্মঘটে ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারায় কান্নায় ভেঙ্গে পড়েন তাহমিনা’

শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১, ২০ কার্তিক ১৪২৮, ২৮ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল আজ শুক্রবার (৫ নভেম্বর)।

এদিন জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণপরিবহন বন্ধ রেখেছেন পরিবহন মালিক-শ্রমিকরা। অঘোষিত এই ধর্মঘটে পড়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি বেশ কিছু শিক্ষার্থী।

পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে পৌঁছান তাহমিনা আক্তার (১৯) নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। দেরিতে আসায় পরীক্ষায় অংশ নিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

তিনি বলেন, আমি গতকাল রাতে পঞ্চগড় জেলা থেকে মিরপুর এসেছি। সকালবেলা ওখান থেকে কোনও বাস না পেয়ে নিরুপায় হয়ে রিকশায় করে এসেছি। এতে করে গেটে এসে পৌঁছাতে ১০টা ১৬ মিনিট বেজে গেছে। কিন্তু তারা আমাকে আর কেন্দ্রে ঢুকতে দেয়নি।

রাকিব হোসেন নামের আরেক শিক্ষার্থী ১৭ মিনিট দেরি করে আসায় তাকেও কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় তিনিও কলেজ গেটে দাঁড়িয়ে কান্না করেন। তিনি বলেন, মিরপুর ১১ থেকে প্রায় তিন কিলোমিটার উবারে করে এসেছি। পথে ট্রাফিক পুলিশ মোটরসাইকেল আটকিয়েছিল, পরে ৩০০ টাকা রিকশা ভাড়া দিয়ে এখানে এসেছি। তবুও পরীক্ষা দিতে পারলাম না।

তন্ময় (১৮) নামের অন্য আরেক শিক্ষার্থী বলেন ধর্মঘটের কারণে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু পোস্ট দেখে পরীক্ষা হবে কিনা তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম। সকালবেলা যখন দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে পরীক্ষা দেওয়ার জন্য রওনা হই, তখন কোনও গণপরিবহন পাইনি। পর্যাপ্ত টাকা না থাকায় হেঁটেই এসেছি পরীক্ষা দিতে। যার কারণে আসতে লেট হয়ে গেছে।

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনেও দেখা গেল বেশকিছু শিক্ষার্থীর জটলা। তারাও দেরি করে আসায় পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।

এ বিষয়ে কবি নজরুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ১০টার পরে কাউকে কেন্দ্রে প্রবেশ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। তবুও পরিবহন ধর্মঘটের কথা চিন্তা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনদের অনুরোধ করে ১০টা ১০ মিনিট পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। আমাদের কেন্দ্রে ২ হাজার ৫০০ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, এবছর বাণিজ্য ইউনিটে মোট ৫ হাজার ৩১০টি আসনের বিপরীতে ২৩ হাজার ৭০০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তার মধ্যে ঢাকা কলেজে আসন সংখ্যা ৬০০টি, ইডেন মহিলা কলেজে ১ হাজার ৫৫টি, সরকারি তিতুমীর কলেজে আসন সংখ্যা ১ হাজার ৪৬৫টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসন সংখ্যা ৪০০টি, কবি নজরুল সরকারি কলেজে আসন সংখ্যা ৭০০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আসন সংখ্যা ১৩০টি, সরকারি বাঙলা কলেজে আসন সংখ্যা ৯৬০টি।

সুত্রঃ বাংলা ট্রিবিউন ।

দেশে,২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু, মোট ২৭ হাজার ৮৯০

শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১, ২০ কার্তিক ১৪২৮, ২৮ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯০ জনে। এর আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন সাতজন।
২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে। শুক্রবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন।
গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৪৪৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১২ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ৪ লাখ ৪৫ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ০৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন নারী। এ সময়ে চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ১ জন ও ময়মনসিংহে ১ জন করে মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ব্যর্থতার বিশ্বকাপ শেষে দেশে ফিরলেন মুস্তাফিজ-নাসুমরা

শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১, ২০ কার্তিক ১৪২৮, ২৮ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে এবার ঘরে ফিরলেন বাংলাদেশের সাত ক্রিকেটার। ইতোমধ্যেই এমিরেটসের ফ্লাইটে করে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান-নাসুম আহমেদরা।

সংযুক্ত আরব আমিরাত থেকে শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টার ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা। দেশে পৌঁছেছেন বাংলাদেশ সময় বিকেল ৫ টা ২০ মিনিটে।

মুস্তাফিজুর রহমান-নাসুম আহমেদ ছাড়া দলের বাকি পাঁচ ক্রিকেটার হলেন শরিফুল ইসলাম, নাইম শেখ, রুবেল হোসেন, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারি। বিসিবি চিকিৎসক ও মিডিয়া ম্যানেজারও এসেছেন তাদের সঙ্গে।

দুই ভাগে দল দেশে ফিরলেও সেখানে থেকে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস এবং তাসকিন আহমেদ। মূলত পরিবারের সঙ্গে সময় কাটাতেই ছুটি নিয়েছেন তারা।

মাহমুদউল্লাহ-মুশফিকের মতো দলের সঙ্গে ফেরা হচ্ছে না কোচিং স্টাফদেরও। সপ্তাহ খানেকের ছুটি কাটিয়ে ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের।

মাহমুদউল্লাহ-মুশফিকরা দলের সঙ্গে না ফেরায় শুক্রবার (৫ নভেম্বর) রাতের মধ্যে ঢাকায় পা রাখবেন ১০ ক্রিকেটার। ইনজুরিতে ছিটকে পড়ায় আগেই দেশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এ ছাড়া সাকিব আল হাসান পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে আশানুরূপ পারফর্ম করতে পারেনি বাংলাদেশ। যেখানে আট ম্যাচ খেলে ৬টিতেই হেরেছে মাহমুদউল্লাহর দল। জয় দুটি এসেছে ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে।

বিশ্বে খাদ্যের দাম ১০ বছরের মধ্যে সর্বোচ্চ : জাতিসংঘ

শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১, ২০ কার্তিক ১৪২৮, ২৮ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

বিশ্বজুড়ে নজিরবিহীনভাবে বেড়েছে খাদ্যপণ্যের দাম। গত দশ বছরের মধ্যে খাদ্যের এই দাম এখন সর্বোচ্চ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, এক দশকের মধ্যে বিশ্বে খাবারের দাম সর্বোচ্চে পৌঁছেছে। গত বছরের তুলনায় ৩০ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটে এ বছর দাম সর্বোচ্চে পৌঁছায়।
এফএও’র হিসাবে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দাম বেড়েছে খাদ্যশস্য ও ভোজ্য তেলের। অক্টোবরে ভোজ্য তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
বিবিসি জানায়, সরবরাহ সমস্যা, নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া, কারখানা বন্ধ হওয়া এবং বিভিন্ন দেশে রাজনৈতিক উত্তেজনার কারণে খাবারের দাম বেড়ে যাচ্ছে।
খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, খাদ্যশস্যের দাম এক বছর আগের তুলনায় ২২ শতাংশ বেড়েছে।
গত ১২ মাসে গমের দাম ৪০ শতাংশ বৃদ্ধি খাদ্যশস্যের দাম বাড়ায় বড় ধরনের ভূমিকা রেখেছে। বলা হচ্ছে, প্রধান রফতানিকারক দেশ কানাডা, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে গমের আবাদ কম হওয়াই এর দাম বাড়ার কারণ।
খাদ্যশস্য উৎপাদন কমে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনকেও দায়ী করেছে এফএও।
বিবিসি-কে অস্ট্রেলিয়ার ‘কার্টিন বিজনেস স্কুল’ এর কৃষিবাণিজ্য বিশেষজ্ঞ পিটার ব্যাট বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্যশস্যের উৎপাদন কমে যাচ্ছে। বিশ্বের অনেক জায়গায় আমরা শস্য উৎপাদনে কয়েক বছর ধরে খুব খারাপ সময় পার করেছি।”
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, পাম, সয়াবিন, সূর্যমূখীর তেল ও সরিষার দাম বৃদ্ধি পাওয়ায় ভোজ্য তেলের দাম বাড়ছে। তাছাড়া, শ্রমিক সংকটের কারণে খাবার উৎপাদন ও বিশ্বের বিভিন্ন স্থানে তা পরিবহনের ব্যয় বেড়েও খাবারের দাম বেড়ে যাচ্ছে। সূত্র : বিবিসি, রয়টার্স।

এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে নেওয়া হলো রওশন এরশাদকে

শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১, ২০ কার্তিক ১৪২৮, ২৮ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

অসুস্থ বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওশন এরশাদকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়।

রওশন এরশাদের একান্ত সচিব মামুন হাসান জানান, ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদও বিরোধীদলীয় নেতার সঙ্গে রয়েছেন।

এর আগে জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রাহগির আলমাহি এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে রওশন এরশাদকে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার কথা জানানো হয়। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন জানানো হয়।

দলীয় সূত্রে জানা যায়, রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয় গত ১৪ আগস্ট। ধীরে ধীরে অক্সিজেন লেভেলও কমতে শুরু করে। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে নেওয়া হয়।

হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। গত ২৮ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জানান, রওশন এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

এর আগে গত ২৩ মে টানা ২৪ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন সাবেক এই ফার্স্ট লেডি।

বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য রাহুগির আলমাহি এরশাদ জানান, রওশন এরশাদ এমপি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন। তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।

নামিবিয়ার বিপক্ষে বড় জয়, নিউজিল্যান্ডের সামনে রইল শুধু আফগান বাঁধা

শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১, ২০ কার্তিক ১৪২৮, ২৮ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নামিবিয়া খেলতে নেমেছে ক্রিকেটের পরাশক্তি নিউজিল্যান্ডের বিপক্ষে। নামিবিয়া ক্রিকেট বিশ্বে ছোট ও অচেনা একটি নাম। তবে আজ তাদের সমর্থন দিয়েছে ১৩০ কোটি মানুষ! যাদের সবাই হল ভারতীয়। কারণ এ ম্যাচটির মধ্যে জড়িয়ে আছে তাদের সেমিফাইনাল ভাগ্য। ফলে গোটা ভারতের জনগণ মনে প্রাণে চেয়েছিল নামিবিয়ার জয়। কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। নিউজিল্যান্ড তাদের গুরুত্বপূর্ণ ম্যাচে নামিবিয়াকে হারিয়ে দিয়েছে ৫২ রানে। ফলে এখন নিউজিল্যান্ডের সেমিফাইনালে যাওয়ার রাস্তা আরো সুগম হলো। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে তারা খেলতে নামবে আফগানিস্তানের বিপক্ষে। এ ম্যাচটিতে আফগানদের হারালেই শেষ চারের টিকেট নিশ্চিত হবে তাদের। তাছাড়া রান রেটেও ভারতের চেয়ে এগিয়ে আছে তারা।  আজ রাত আটটায় স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে খেলবে ভারত। এ ম্যাচটিতে তারা জয় পেলে তাদের সেমির আশাটাই স্রেফ বেঁচে থাকবে। আর যদি হেরে যায় তাহলে ভারতের দৌড়ও থেমে যাবে সুপার টুয়েলভে, এক ম্যাচ বাকি  থাকতেই। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড করে ১৬৩ রান। জবাবে নামিবিয়া ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১১১ রানে থামে।  আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের মাস্ট উইন ম্যাচে নামিবিযার বিপক্ষে প্রথমে   ব্যাট করে ১৬৪ রান করেছে নিউজিল্যান্ড। এই রান তাড়া করতে নেমে প্রথম দশ ওভারে ৩  উইকেট হারিয়ে মাত্র ৫৬ রান করেছে নামিবিয়া। ফলে জিততে হলে শেষ দশ ওভারে তাদের করতে হবে ১০৮  রান। যা তাদের জন্য অসাধ্য ব্যপার ছিল। প্রথম দশ ওভারে ৫৬ করে, শেষ দশ ওভারে তারা করতে সমর্থ হয় কিউইদের বিপক্ষে বড় রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুটা ভালোই করছিলেন নামিবিয়ার দুই ওপেনার ভেন লিঙ্গান ও স্টেফান বার্ড। তারা দুইজন মিলে ওপেনিং জুটিতে দলকে এনে দিয়েছিলেন  ৪৭ রান। তবে এর পর লিঙ্গেন ২৫ ও বার্ড ২১ রান করে আউট হন। ফলে দ্রুত সময়ের মধ্যে চাপে পরে যায় নামিবিয়া। এরপর ব্যাটিংয়ে আসা অধিনায়ক এরাসমুস মাত্র ৩ রানে ফিরলে অনেকটা বেকায়দায় পরে যায় আফ্রিকার দেশটি। এরপর জেন গ্রিন ও ডেভিড ভিসা মিলে ছোটখাট পার্টনারশিপ গড়ে তোলেন। কিন্তু ভিসা ১৬ রানে ও গ্রিন ২৩ রান করে আউট হয়ে যান। ফলে ১০২ রানে পাঁচটি উইকেট চলে যায় নামিবিয়ার। এরপরের দুই ব্যাটসম্যান লফটি ইটন ক্রেইগ উইলিয়ামস কোন রান না করেই সাজঘরে ফিরলে কিউইদের জয় সময়ের ব্যপারে পরিণত হয়।  এর আগে নিজেদের চতুর্থ ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাটিং করে ১৬৩ রান করে নিউজিল্যান্ড।   প্রথম দিকে ব্যাটিংয়ে ধুকলেও শেষ দিকে গ্ল্যান ফিলিপস ও জিমি নিশাম মিলে ঝড় তোলেন। তারা ২৭ বল খেলেই ৫৪ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন।  আর এই দুইজনের সমন্বিত ঝড়ে শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বিশাল সংগ্রহ দাঁড় করাতে সমর্থ হয় কিউইরা।  নিশাম ৩৫ রান করেন। অপরিদকে ফিলিপস করেন ৩৯ রান। শেষ পাঁচ ওভারে তারা ৭২ রান তুলেন।  তবে এর আগে আফ্রিকার দেশটির বিপক্ষে মাস্ট উইন ম্যাচে ব্যাট করতে নেমে কিছুটা চাপে পরো কিউইরা। ম্যাচটির প্রথম ১৭ ওভার পর্যন্ত রানের ফোয়ারা ছোটাতে পারেননি তারা। ১৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে  মাত্র ১১০ রান তুলেছিল তারা। এরপর শুরু হয় নিশাম-ফিলিপসের তান্ডব। ম্যাচটির শুরুর দিকে ওপেনার মার্টিন গাপটিল মাত্র ১৮ রান করে ফিরে যান। তখন দলের রান মাত্র ৩০। তাকে ফেরান ডেভিড ভিসা। এরপর দলীয় ৪৩ রানের সময় ডারউইল মিচেল ১৯ রান করে ফিরে গেলে কিছুটা চাপে পরে তারা। মিচেল আউট হন বার্নার্ড স্কল্টজের বলে। সেই চাপ সামলে নিয়ে রান তোলার দিকে মনযোগ দেন কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। তবে বেশি দূর আগাতে পারেননি এ দুজন। দলীয় ৮১ রানের সময় ফিরে যান অধিনায়ক উইলিয়ামসন। তিনি আউট হওয়ার আগে করেন ২৮ রান। উইলিয়ামসনকে বোল্ড আউট করে দেন জেরহার্ড এরাসমুস। এরপর কনওয়ে দলীয় ৮৭ রানের সময় রান আউট হন।